Author: admin

সৈয়দ আবু ইউসুফ মুরাদনগর সংবাদদাতা বি এন পি’র চেয়ারপার্সন ও দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং মুরাদনগর মাটি ও মানুষের নেতা জানাব, কাজী শাহ মোফাজ্জল হোসেন (কায়কোবাদ) দাদা ভাইয়ের সুস্বাস্থ্য কামনায় দোয়ার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের নেতৃবৃন্দ। কুমিল্লা জেলার মুরাদনগর থানাধীন যাত্রাপুর গ্রামে কুমিল্লা উত্তর জেলা কৃষকদলের যুগ্ম-আহবায়ক হাজী নাছির উদ্দিনের ভুইয়ার বাড়িতে এই দোয়ার আয়োজন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, মুরাদনগর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জনাব, মোল্লা মজিবুল হক, যুগ্ম আহবায়ক জনাব, শাহ আলম (চেয়ারম্যান) জনাব, সোহেল আহমেদ বাবু(দাদার ভাগিনা) জনাব, নজরুল ইসলামসহ মুরাদনগর উপজেলা বি এন পি এবং কুমিল্লা উত্তর জেলা কৃষকদলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও…

Read More

আরিফ হাসান গজনবী (রামপাল) বাগেরহাট থেকেঃ বাগেরহাটের রামপালে ঐতিহাসিক সীরাতুন্নবী মাহফিল-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। রামপাল উপজেলা যুবসমাজের উদ্যোগে উপজেলার ফয়লা বাজার এন্ডবি মোড় চত্বরে গতকাল শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকাল থেকে শুরু হয় মাহফিলের কার্যক্রম। রামপাল উপজেলা যুব সমাজের সভাপতি শেখ মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে ও শ্রমিক কল্যান ফাউন্ডেশনের সভাপতি হাফেজ মাহাবুব মোল্লার সঞ্চালনায় সিরাতুন্নবী (সাঃ) মাহফিলে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী’র সুযোগ্য পুত্র ও খুলনার দারুল কুরআন সিদ্দিকীয়া মাদ্রাসার সভাপতি শামীম সাঈদী। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও বাগেরহাট জেলা শাখার আমীর মাওলানা রেজাউল করিম। প্রধান বক্তা হিসেবে…

Read More

মহম্মদপুর প্রতিনিধি মাগুরার মহম্মদপুর বিলুপ্ত পুরাতন দিনের ঐতিহ্যবাহী হারিকেন।বিংশ শতাব্দীর দিকে আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে গ্রামের প্রতিটি ঘরে ঘরে হারিকেনের মিশেছিল।আধুনিক যুগে হারিয়ে গেছে হারিকেনসহ অনেক পুরাতন ঐতিহ্য।প্রযুক্তি আধুনিকতা আর উন্নত জীবন যাপনের ফলে মানুষের মাঝে চলে এসেছে ব্যাপক পরিবর্তন।পল্লী বিদ্যুৎ আয়নের যুগে এখন আর দেখা মেলে না হারিকেন ব্যবহারের সেই দৃশ্য।গ্রাম বাংলার প্রতিটি ঘরে অতি প্রয়োজনীয় হারিকেন এখন বিলুপ্তির পথে।যন্ত্রশভ্যতার এযুগে কাঁধে বল্লম আর হাতে হারিকেন নিয়ে ছুটে চলে না রানার।প্রযুক্তির যুগে হারিকেন হারিয়ে গেলেও তার জীবন্ত সাক্ষী ডাক বিভাগের রানার ও গ্রামীণ জনপদের সাধারণ মানুষ। গ্রাম বাংলার আপমর লোকেদের কাছে কুপি ও হারিকেনের কদর হারিয়ে যাওয়ায় বর্তমান সময়ে…

Read More

খাগড়াছড়ি প্রতিনিধি; খাগড়াছড়িতে সনাতনী দের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১৩/০৯/২০২৪ বিকালে খাগড়াছড়ির লক্ষ্মী নারায়ন মন্দিরের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শহরের শাপলা চত্বর হয়ে চেঙ্গি এস্কোয়ার প্রদক্ষিণ করে শহরের প্রাণ কেন্দ্র মুক্তমঞ্চে এসে বিক্ষোভ পরবর্তী মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। দেশব্যাপী হিন্দুদের উপর নির্যাতন, ঘর-বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, মঠ-মন্দিরে আক্রমণের প্রতিবাদে আয়োজিত সমাবেশ থেকে ৮ দফা বাস্তবায়নের দাবি জানানো হয়। বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চের খাগড়াছড়ি পার্বত্য জেলা শাখার ব্যানারে আয়োজিত কর্মসূচীতে বক্তব্য রাখেন,হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি ও লক্ষ্মী নারায়ন মন্দির সাধারন সম্পাদক নির্মল দেব। বক্তৃতায় তিনি বলেন, নৈতিক দায়িত্ব থেকে আমাদের যৌক্তিক দাবি সরকারের কাছে উত্তাপন করলাম। সরকার সকল সম্প্রদায়ের পাশাপাশি…

Read More

রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি দিনাজপুরের ঘোড়াঘাট থেকে নিখোঁজ ইজিবাইক চালক মোঃ রায়হান কবির মিলনের মরদেহ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সড়কের পাশে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ। গত বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নের চালিতা এলাকায় সড়কের উপর পড়ে থাকা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। তার সাথে কোন পরিচয়পত্র বা মোবাইল না থাকায় মরদেহের পরিচয় পায়নি পুলিশ। গ্রামবাসী ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, ঘোড়াঘাট উপজেলার ভর্নাপাড়া গ্রামের মৃত সায়েদ আলীর ছেলে মোঃ রায়হান কবির মিলন গত বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেলে প্রতিদিনের ন্যায় তার নিজ গ্রাম থেকে ইজিবাইকে যাত্রী নিয়ে উপজেলার রাণীগঞ্জ বাজারে আসেন।…

Read More

খুলনা জেলা প্রতিনিধি খুলনার রূপসা উপজেলার নৈহাটী গোডাউন মোড় এলাকা থেকে সৈয়দা গুলফার নাহার সেতারা (৬৫) নামে এক বৃদ্ধার হাত-পা ও মুখ বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে নিজ বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। গুলফার নাহার সেতারা ওই এলাকার শহিদুল্লাহ শেখের স্ত্রী। শহিদুল্লাহ শেখ সচিবালয়ে চাকরি করতেন এবং তিনি ৩-৪ মাস আগে মারা যান। তাদের একমাত্র ছেলে রায়হান শেখ ঢাকায় ইনকাম ট্যাক্স বিভাগে চাকরি করেন, ফলে বৃদ্ধা বাড়িতে একাই থাকতেন। শুক্রবার সকালে কাজের মেয়ে শাহিনুর ঘরের সামনের গেট বন্ধ দেখে সন্দেহ করেন এবং ডাকাডাকি করতে থাকেন। সাড়া না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি করে পিছনের গেট খোলা…

Read More

বিনোদন ডেস্ক মাহিয়া মাহি ‘ভালোবাসার রং’ ছবিতে অভিনয় করে অভিষিক্ত হয়ে দর্শক – ভক্তদের মাঝে বেশ ভালোবাসা ছড়িয়েছিলেন। অতঃপর নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। তবুও ক্যারিয়ারের শুরু থেকেই তার কাজের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি আলোচনা – সমালোচনা বেশি হয়। সম্প্রতি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক মজার কিন্তু কৌতূহলী পোস্ট দিয়েছেন। মাহি ওই পোস্টে নিজের মনের আকাঙ্ক্ষা প্রকাশ করে জানান যে, পা থেকে মাথা পর্যন্ত গয়না পরে তার বসে থাকতে মন চায়। নিজের সোশ্যাল আইডি ফেসবুকে দেওয়া এই পোস্টে মাহি লিখেছেন – মাঝে মাঝে আমার তামিল মহিলাদের মতো অযথা পা থেকে মাথা পর্যন্ত গয়নাগাটি পরে বসে…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক যুক্তরাষ্ট্রে অর্থ দফতরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে উচ্চ পর্যায়ের ৫ সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় এসেছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকালে ঢাকায় আসবেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিসট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। দিল্লি সফর শেষে ঢাকায় আসবেন তিনি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্রের কোনো প্রতিনিধি দলের এটাই প্রথম ঢাকা সফর। বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক ও উন্নয়নমূলক সম্পর্ক জোরদারে গুরুত্ব দেবে ওয়াশিংটন। এছাড়া বাংলাদেশের বর্তমান সংকট উত্তরণের চাহিদাগুলো জানতে চাইবে প্রতিনিধি দল। একই সঙ্গে বিষয়গুলোতে সামনের দিকে কিভাবে সহযোগিতা করা যায় তা নিয়েও আলোচনা হবে। যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের সদস্যরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড.…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক রাজশাহীর বোয়ালিয়ায় দুই হাতে দুই পিস্তল দিয়ে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণকারী জহিরুল ইসলাম ওরফে রুবেলকে গ্রেফতার করেছে র‍্যাব। শুক্রবার রাতে কুমিল্লার দাউদকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস। তিনি জানান, গত ৫ আগস্ট রাজশাহী মহানগরীর বোয়ালিয়া এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ চলাকালীন ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণ করেন রুবেল নামে এ সন্ত্রাসী। ভিডিওতে দেখা যায়, সেদিন দুহাতে দুটি পিস্তল নিয়ে ছাত্র-জনতার ওপর গুলি চালাচ্ছিলেন রুবেল।

Read More

মো: সেলিম চৌধুরী ভুরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৩ ঘটিকার সময় আন্ধারীঝাড় বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কুড়িগ্রাম-১ আসনের সাবেক সংসদ আলহাজ সাইফুর রহমান রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভূরুঙ্গামারী উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক কাজী নিজাম, রইচ উদ্দিন বাদশাহ (বিএসসি) প্রমুখ। আন্ধারীঝাড় ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে কর্মী সম্মেলনে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ কাজী গোলাম মোস্তফা। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন আন্ধারীঝাড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সামিউল হক খোকা মহুরী।…

Read More