Author: admin

ক্যাম্পাস প্রতিনিধি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেনের নেতৃত্বে গঠিত গণতান্ত্রিক ছাত্রশক্তির সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) ছাত্রশক্তির ফেসবুক পেজ থেকে এ ঘোষণা দেওয়া হয়। ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার এই তথ্য নিশ্চিত করেছেন।   অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এই সংগঠনের কেন্দ্রীয় সদস্য সচিব পদে ছিলেন। এছাড়া ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ এই সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ছিলেন। সম্প্রতি গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অধিকাংশ সমম্বয়ক দলনিরপেক্ষ এই ছাত্র সংগঠনের বিভিন্ন পদে ছিলেন। সমম্বয়ক লুৎফর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের সংকট ও মূল্য বাড়ার কারণ দেখিয়ে ৪০ শতাংশ শুল্ক আরোপের মাধ্যমে রপ্তানিকে নিরুৎসাহিত করেছিল ভারত সরকার। দীর্ঘ চার মাস নয় দিন পর বাংলাদেশে পেঁয়াজ রপ্তানিতে শুল্ক প্রত্যাহার করে নিয়েছে দেশটি। এতে হিলি বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি বাড়ার সঙ্গে সঙ্গে দামও কমে আসবে বলে আশা করছেন আমদানিকারকরা। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভারতের বৈদেশিক বাণিজ্য সংস্থার মহাপরিচালক সন্তোষ কুমারের সই করা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এমন তথ্য জানানো হয়েছে ভারতীয় ব্যবসায়ীদের। সেই বিজ্ঞপ্তির কপি পাঠানোর মাধ্যমে বাংলাদেশের ব্যবসায়ীদের বিষয়টি নিশ্চিত করেছেন ভারতীয় ব্যবসায়ীরা। হিলি স্থলবন্দরের আমদানিকারকরা জানান, ভারতে অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের সংকট ও মূল্য বাড়ার…

Read More

নিজস্ব প্রতিবেদক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ছেলে সাফি মুদ্দাসির খান জ্যোতিকে গ্রেপ্তার করা হয়েছে। আশুলিয়া থানায় করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) ভোরে রাজধানী থেকে জ্যোতিকে গ্রেপ্তার করে ঢাকা জেলা পুলিশ। এ বিষয়ে ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) আহম্মদ মুঈদ বলেন, সাফি মুদ্দাসির খান জ্যোতিকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নিতে আদালতে পাঠানো হবে। এর আগে গত ৫ আগস্ট বিকেলে রাজধানী ধানমন্ডিতে অবস্থিত স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় হামলা ও ভাঙচুর করা হয়। এ সময় আন্দোলনকারী স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় ঢুকে পড়েন। বাড়ির ভেতর থেকে অগ্নিসংযোগ করা হয়। উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের ফলে দেশ ছেড়ে…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক ঢাকাসহ দেশের ১৩ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, ঢাকা, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা এবং চট্টগ্রাম জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এ ছাড়া দেশের…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদন কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হকের বিছানায় ছড়িয়ে থাকা টাকার বান্ডিলের একটি ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকাল থেকে ফেসবুক, টুইটার ও টিকটকসহ বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে ছবিটি ছড়িয়ে পড়তে থাকে। তবে ভাইরাল ওই ছবিটি কবেকার সেটি জানা সম্ভব হয়নি। ছবিতে দেখা যায়, বিছানায় বসে আছে মুজিবুল হকের তিন শিশু সন্তান। সন্তানদের সামনে ৫০০ এবং ১০০০ টাকা নোটের কয়েকটি বান্ডিল পড়ে আছে। মুজিবুল হক তার এক সন্তানকে কোলে নিচ্ছিলেন। এক শিশু একটি শপিং ব্যাগে থাকা টাকার বান্ডিল নিয়ে খেলা করছে। মুজিবুল হকের স্ত্রী হনুফা আক্তার দাঁড়িয়ে সে দৃশ্য…

Read More

মো: আমিনুল ইসলাম, স্টাফ রিপোর্টার, দৌলতপুর মানিকগঞ্জ মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলা অফিসার ইনচার্জ হিসাবে ১২/০৯/২০২৪ ইং তারিখে যোগদান করেছেন জে ও এম তৌফিক আজম। জে ও এম তোফিক আজম চুয়াডাঙ্গায় জেলায় জন্মগ্রহণ করেন। ২০০৫ সালে এসআই হিসেবে পুলিশ বাহিনীতে যোগদান করেন। পুলিশ বাহিনীতে যোগদান করার পরে চাকরি করেছেন মাগুরা রাজবাড়ী টাঙ্গাইল সহ বিভিন্ন জেলায় সর্বশেষ মানিকগঞ্জ জেলার পিবিআই এর ইন্সপেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন। অফিসার ইনচার্জ জে ও এম তৌফিক আজম বলেন,আমি পুলিশ বাহিনীতে দীর্ঘদিন সুনামের সহিত চাকরি করেছি আমি পুলিশ বাহিনীর সম্মান অক্ষুন্ন রাখতে সর্বদা চেষ্টা করব এবং জনগণের পুলিশ হিসাবে কাজ করব। আমি দৌলতপুর উপজেলার মাদকসহ সব বিষয়ে…

Read More

আন্তর্জাতিক ডেস্ক ইরানের দক্ষিণপূর্বাঞ্চলীয় সীমান্তে গত বৃহস্পতিবার হামলায় অন্তত তিনজন সীমান্তরক্ষী নিহত হয়েছে। এই হামলার দায় স্বীকার করেছে সুন্নি ইসলামিস্ট জঙ্গি গোষ্ঠী জইশ আল-আদল। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ইরান ইন্টারন্যাশনাল। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান সীমান্তের কাছে সিস্তান-বালুচেস্তান প্রদেশে মীরজাভেহতে এই হামলা হয়েছে। ইরনার বরাত দিয়ে খবরে বলা হয়েছে, গাড়িতে থাকা বন্দুকধারীরা সীমান্তরক্ষীদের গাড়িতে অতর্কিত হামলা চালায়। এতে দুই সেনা ও একজন অফিসার নিহত হয়েছে। এ ছাড়া এতে আহত হয়েছে বেসামরিক একজন ব্যক্তি। এর আগে চলতি বছরের শুরুর দিকে জইশ আল-আদলের ওপর প্রতিশোধ নিতে পাকিস্তানে হামলা চালায় ইরান। সেইসময় পাকিস্তান এর কড়া প্রতিবাদ জানায় এবং ইরানে…

Read More

গোদাগাড়ী প্রতিনিধি রাজশাহীর গোদাগাড়ীতে দেশের চলমান পরিস্থিতিকে বিবেচনা করে জামায়াতে ইসলামি বাংলাদেশ গোদাগাড়ী পৌর ব্যবসায়ীদের উদ্যগে শুক্রবার সন্ধ্যায় উপজেলা মডেল মসজিদের হল রুমে ব্যবসায়ীদের নিয়ে মত বিনিময় সভার আয়োজন করে। মতবিনিময় সভায় বিশিষ্ট ব্যবসায়ী খায়রুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান এছাড়া উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পশ্চিম আমীর অধ্যাপক আব্দুল খালেক, সেক্রেটারি ড, ওবাইদুল্লাহ, উপজেলা আমীর মাষ্টার নোমায়েন আলী,সেক্রেটারির হাফিজুর রহমান পৌর জামায়াতের আমীর আনোয়ারুল ইসলাম ও সেক্রেটারি শওকত আলী,সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক কামরুজ্জামান মনিরুল ইসলাম প্রমুখ। বক্তাগণ বলেন কোন প্রকার ভয়ভীতি ছাড়াই তাদের ব্যবসা…

Read More

রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি গাইবান্ধার পলাশবাড়ীতে অটোরিকশা-মটরসাইকেল সংঘর্ষে নিহত এক। আহত দুই। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার(১৩ সেপ্টেম্বর )সন্ধার একটু আগে ঢাকা -রংপুর মহাসড়কের জুনদহ বাজার এলাকায়। প্রত‍্যক্ষদর্শীসূত্রে জানা যায়, অটোরিকশা চালক নিহত আবু হোসেন জুনদহ বাজার এলাকা থেকে অটোরিকশায় যাত্রী নিয়ে পলাশবাড়ী শহরে আসার পথে বিপরীত মূখি মটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। স্থানীয়রা তাদের গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে আবু হোসেনের অবস্থা গুরুত্বর হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত অনুমান সাড়ে ৯ টায় আবু হোসেনের মৃত্যু হয়। অপর আহত দুইজন পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তাদের…

Read More

খুলনা প্রতিনিধি বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে রোববার (১৫ সেপ্টেম্বর) খুলনা নগরীর শিববাড়ি মোড়ে সমাবেশ ও র‌্যালি করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। খুলনা মহানগর বিএনপি ও সহযোগী সংগঠনগুলো এই কর্মসূচিকে ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। দলটি আশা করছে, এই সমাবেশ হবে খুলনায় গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ের সবচেয়ে বড় জমায়েত। খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা বলেন, সমাবেশে খুলনা বিভাগের ১০টি জেলার নেতাকর্মীরা অংশগ্রহণ করবে। লক্ষাধিক লোকের উপস্থিতি আশা করা হচ্ছে এবং এর মাধ্যমে খুলনায় রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে। মনা আরও বলেন, এই সমাবেশ সফল করার জন্য বিএনপি সব রকম প্রস্তুতি সম্পন্ন করেছে। মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন…

Read More