Author: admin

জার্মানির বিপক্ষে ৫ গোল খেল আর্জেন্টিনা স্পোর্টস ডেস্ক ফিফা অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপের প্লে অফে জার্মানির মেয়েদের কাছে পাত্তায় পায়নি আর্জেন্টিনা। হজম করতে হয়েছে ৫ গোল। বিপরীতে এক গোল দিয়ে ব্যবধান কমিয়ে ৪-১ গোলে হেরেছে আর্জেন্টিনা। আর এই হারে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়েছে আর্জেন্টিনার মেয়েদের। কলম্বিয়ায় অনুষ্ঠিত হওয়া ফিফার ১১তম এই আসরে শুক্রবার শেষ ষোলোর ম্যাচে শুরু থেকেই আর্জেন্টিনাকে চেপে ধরে জার্মানি। ম্যাচের ৬ মিনিটের মাথায় এগিয়ে যায় জার্মানি। ম্যাচে জোড়া গোল করেন নাচতিগাল। এদিন ম্যাচের প্রথমার্ধেই ৪ গোল হজম করে বসে আর্জেন্টিনা। তবে দ্বিতীয়ার্ধের বিরতিতে যাওয়ার আগে এক গোল শোধ করে ম্যাচে ফেরার খানিকটা আভাস দেয় আর্জেন্টিনা। তবে দ্বিতীয়ার্ধে…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ১৬ জুলাই থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত ৮৭৫ জন নিহত এবং ৩০ হাজারের বেশি আহত হয়েছেন বলে জানিয়েছে মানবাধিকার সংগঠন ‘হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)’। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য তুলে ধরে এইচআরএসএস। ১২টি জাতীয় দৈনিক, এইচআরএসএসের তথ্য অনুসন্ধানী ইউনিট ও সারাদেশ থেকে স্বেচ্ছাসেবকদের পাঠানো তথ্য বিশ্লেষণ করে এ প্রতিবেদন করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে ৭৭ শতাংশই গুলিতে মারা গেছেন। এছাড়া অভ্যুত্থানে ৩০ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। প্রতিবেদনে আরও বলা হয়, মোট ৭৭২ জনের মৃত্যুর ধরন সম্পর্কে তথ্য পাওয়া গেছে। এর…

Read More

নিজস্ব প্রতিবেদক আশুলিয়ায় মরদেহ পোড়ানোর ঘটনায় হত্যাচেষ্টা মামলায় গোয়েন্দা শাখার পরিদর্শক (তদন্ত) আরাফাত হোসেনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাবেয়া বেগম এই রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবু তাহের মিয়া তার ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। হত্যাচেষ্টার অভিযোগে গত ১১ সেপ্টেম্বর আশুলিয়া থানায় মামলা করেন ভুক্তভোগী মো. রবিউল সানি। মামলায় শেখ হাসিনাসহ ৩০ জনকে আসামি করা হয়। এ মামলার ১০ নম্বর আসামি আরাফাত। মামলার পর রাজধানীর আফতাবনগর থেকে আরাফাতকে গ্রেপ্তার করে র‍্যাব-৪। এ মামলার উল্লেখযোগ্য অপর আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, ইউজিসি’র…

Read More

খুলনা প্রতিনিধি তাপমাত্রা বৃদ্ধিতে জলবায়ুর উষ্ণতা বাড়ে বিপন্ন হয়েছে পরিবেশ । ক্রমান্বয়ে মানুষের বসবাস জন্য অনুপযোগী হয়ে যাচ্ছে পৃথিবী পরিবেশ । জলবায়ু পরিবর্তন মোকাবেলায় পৃথিবী ব্যাপী নানান পদক্ষেপ বা কর্মসূচী লক্ষণীয়। ঝুঁকি মোকাবেলায় পরিবেশবিদ ও জলবায়ু বিশেষজ্ঞগণ বৃক্ষরোপনের উপর বেশী তাগিদ দিচ্ছেন। অন্যদিকে বজ্রপাতের ফলে প্রাণহানির ঘটনা হু হু করে বেড়ে চলেছে। এই পরিস্থিতি বৃক্ষরোপনে বিশেষ তালগাছ লাগানোর উপর জোর দিচ্ছে সংশ্লিষ্টরা। বজ্রপাতের মতো প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে তালবীজ রোপন ও উল্লেখিত বিষয়গুলোর প্রতি গুরুত্ব দিয়ে ব্রক্ষ্মগাতী ব্লাড লাইন, দিঘলিয়া, খুলনার সহযোগীতায় ও উপকূলের সেচ্ছাসেবী সংগঠন ইনিশিয়েটিভ ফর কোস্টাল ডেভেলপমেন্ট ( আইসিডি) সুন্দরবন বেষ্টিত উপকূলীয় এলাকা খুলনার কয়রায় এ বৃক্ষরোপণ কর্মসূচি…

Read More

পরশুরাম (ফেনী) প্রতিনিধি চীনা দার্শনিক কনফুসিয়াস এর কথা আমরা মোটামুটি সবাই শুনেছি। চীনের লু শহরে খ্রিস্টপূর্ব ৫৫১ সালে জন্মগ্রহণ করেন তিনি। চীনসহ পূর্ব এশিয়ার জীবনদর্শনে তার প্রভাব অনেক বেশি। কনফুসিয়াস মূলত ছিলেন নীতিবাদী দার্শনিক। তিনি মনে করতেন, একজন মানুষের ব্যক্তিত্ব বা চরিত্রগত উন্নতি যদি না ঘটে, আইন দিয়েও তাকে শৃঙ্খলার মধ্যে রাখা সম্ভব না। ৫২ বছর বয়সে লু প্রদেশের প্রধান আইনরক্ষকের দায়িত্ব পান তিনি। তিনি দায়িত্বে থাকাকালীন লু রাজ্যে অন্যায়, অপরাধ এতটাই কমে যায় যে সেগুলি প্রায় হতই না। এই বিস্ময়কর পরিবর্তন কনফুসিয়াসকে লু রাজ্যের আইনরক্ষক থেকে প্রধানমন্ত্রী করে তোলে। এত সময় পরে এসে এখনও এই দার্শনিক-চিন্তাবিদের শান্তি, শৃঙ্খলার দর্শন…

Read More

জামায়াতের সঙ্গে কোনো সম্পর্ক গড়বে না ভারত আন্তর্জাতিক ডেস্ক ছাত্র-জনতার গণবিপ্লবের মুখে গত ৫ আগস্ট পতন হয় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের। এর মাত্র চারদিন আগে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করেছিল তারা। তবে স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর জামায়াতের উপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। নিষেধাজ্ঞা না থাকায় জামায়াতে ইসলামী এখন অন্যান্য রাজনৈতিক দলগুলোর মতোই নিজেদের কার্যক্রম চালাতে পারবে। তবে জামায়াতের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও তাদের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক বা তাদের সঙ্গে কোনো যোগাযোগ করবে না ভারত। দেশটির এক কর্মকর্তা সংবাদমাধ্যম এবিপি লাইভকে এমন কথা বলেছেন। তিনি জানিয়েছেন, ভারত সিদ্ধান্ত নিয়েছে জামায়াতের সঙ্গে সম্পর্ক স্থাপন না করার…

Read More

টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের ঘাটাইলে জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে দীর্ঘদিনের চলাচলের রাস্তা জুড়ে ঘর তুলে একটি পরিবারকে অবরুদ্ধ করেছে প্রতিপক্ষ। এমন অমানবিক কাজের অভিযোগ তুলে এলাকাবাসীকে সাথে নিয়ে বিক্ষোব ও মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যগণ। শুক্রবার বেলা ১১ টার দিকে উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের বড়চলা গ্রামের উত্তর পাড়ার গোরস্থানের সামনে ভুক্তভোগী শমসের আলীর পরিবারের পক্ষে আয়োজিত কর্মসূচিতে স্থানীয় ছাত্র জনতা নারী পুরুষগণ অংশ নেন। তারা অবরুদ্ধ নিরীহ পরিবারের সদস্যসহ এলাকার জনগণের জন্য পূর্বের মতো চলাচলে বন্ধ করে দেয়া রাস্তাটি অবিলম্বে মুক্ত করার দাবি তুলেছেন। মানববন্ধন চলাকালে ভুক্তভোগী পরিবারের সদস্য শমসের আলীর ছেলে আল আমিন হাসান ছাড়াও এলাকার বাসিন্দা…

Read More

জয়পুরহাট প্রতিনিধি জয়পুরহাটের পাঁচবিবিতে র‍্যাব- ৫ এর অভিযানে ২৬ বোতল ফেনসিডিল সহ জাহাঙ্গীর আলম (৪৫) নামের এক মাদক কারবারীকে আটক করেছেন র‍্যাব । আটক মাদক কারবারী উপজেলার মালঞ্চা হঠাৎপাড়া গ্রামের মৃত মজনু মিয়ার পুত্র। ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার র‍্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে বুধবার রাতে মালঞ্চা হঠাৎপাড়া গ্রামে অভিযান চালিয়ে ফেন্সিডিল সহ তাকে আটক করা হয়। র‍্যাব জানায়, আটককৃত জাহাঙ্গীর এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে হিলি সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল সংগ্রহ করে মালঞ্চা হঠাৎপাড়া বাজারে তার নিজ মুদি দোকানে মজুদ করে জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করে। এমন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫,…

Read More

আন্তর্জাতিক ডেস্ক ভারতের পশ্চিমবঙ্গে আরজি কর হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার বিচার ও অন্যান্য দাবি নিয়ে কর্মবিরতি পালন করছেন জুনিয়র ডাক্তাররা। তাদের এই কর্মবিরতির কারণে রাজ্যটিতে বিনা চিকিৎসায় ২৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। চিকিৎসা না পেয়ে মারা যাওয়া এসব মানুষের পরিবারকে ২ লক্ষ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণাও দিয়েছেন মমতা। এ ব্যাপারে মমতা বলেছেন, ‘‘জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির ফলে স্বাস্থ্য পরিষেবা ব্যাহত হয়েছে। এতে ২৯ জনের মৃত্যু হয়েছে। এটা দুর্ভাগ্যজনক। মৃতদের পরিবারের পাশে দাঁড়াতে রাজ্য সরকার দু’লক্ষ রুপি আর্থিক সহায়তা ঘোষণা করছে। ২৯ জন মৃতের পরিবারকে ওই টাকা দেওয়া হবে।’’ তবে ডাক্তাররা মমতার এই দাবি…

Read More

দিনাজপুর প্রতিনিধি শেখ পরিবার দেশটাকে জমিদারি মনে করত বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে দিনাজপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিতে আহত দিনমজুর আব্দুর রশিদ ও তার সন্তানকে দেখতে যান রুহুল কবির রিজভী। এ সময় তারেক রহমানের পক্ষ থেকে নগদ টাকা, খাদ্য ও উপহার সামগ্রী বিতরণ শেষে তিনি এসব কথা বলেন। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনার দানবীয় সরকারের আমলে দীর্ঘ ১৫ বছরের আন্দোলনে বিএনপির ৮০০-এর বেশি নেতাকর্মী গুম হয়েছেন, অসংখ্য নেতাকর্মী বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছেন। দীর্ঘ ১৫ বছরের আন্দোলনের পটভূমিতে গত জুলাইয়ে গণঅভ্যুত্থানের অগ্নি মশাল জ্বলে উঠেছিল। তার চূড়ান্ত পরিণতি…

Read More