- বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ
- এমপি মাসুদ সাঈদীর ‘হালাল’ পর্যটনকেন্দ্রের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন
- চৌদ্দগ্রামে ইসলামী সংগীত শিল্পী ইউসুফকে পিটিয়ে হত্যা
- কেশবপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- আবহাওয়া অনুকূলে থাকলে প্রায় ৮ কোটি টাকার রস ও গুড় উৎপাদনের আসা গাছিদের
- পটুয়াখালীতে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উৎসবমুখর পরিবেশে নেতা কর্মীদের বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত
- ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা, ২ লাখ কর্মসংস্থানের সম্ভাবনা: প্রধানমন্ত্রী
- নীলফামারীতে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার ও চাকরি মেলা অনুষ্ঠিত
- টোকিওতে তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা তাকাইচির
Author: admin
ভোরের বাংলা নিউজ ডেস্ক দেশে বিদেশি বিনিয়োগ (এফডিআই) বাড়াতে প্রবাসী বাংলাদেশিদের (এনআরবি) নগদ প্রণোদনা দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। তারা যদি দেশে বিনিয়োগ আনতে সহায়তা করেন, তাহলে বিনিয়োগের একটি নির্দিষ্ট অংশ নগদ প্রণোদনা হিসেবে পাবেন। সোমবার (২৭ জানুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) গভর্নিং বোর্ডের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সভা শেষে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানান, নতুন এই উদ্যোগের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের বিস্তৃত নেটওয়ার্ক ব্যবহার করে দেশে নতুন বিনিয়োগ আনার লক্ষ্য নেওয়া হয়েছে। তিনি বলেন, অনুমোদিত প্রস্তাব…
জাবি প্রতিনিধি ২০২৬ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি নির্বাচন এবং সেক্রেটারি মনোনয়ন সম্পন্ন হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোস্তাফিজুর রহমান এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন মাজহারুল ইসলাম। জাবি শাখার সদস্যদের নিয়ে সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় শিল্প ও সংস্কৃতি সম্পাদক হাফেজ আবু মুসার সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম। ২০২৬ সেশনের জন্য শাখা সভাপতি নির্বাচন উপলক্ষ্যে সদস্য সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সর্বাধিক ভোটপ্রাপ্ত মোস্তাফিজুর রহমানকে সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান। সদস্যদের…
মোহাম্মদ আব্দুন নুর রানা সিনিয়র রিপোর্টার: ফরিদপুরের বোয়ালমারীতে সড়ক দুর্ঘট নায় আলিফ (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় গত রোববার ২৫ জানুয়ারি বিকেলে আলফাডাঙ্গা থেকে বোয়ালমারীর দিকে আসছিল রেন্ট এ কারের একটি প্রাইভেট কার। গাড়িটি চালাচ্ছিলেন মোহাম্মদ রাশেদ মোল্লা (৪০)। তিনি মৃত তুরাব আলীর ছেলে এবং ফরিদপুর কোতয়ালী থানার হাট গোবিন্দপুর এলাকার বাসিন্দা। প্রাইভেট কারটির নম্বর ঢাকা মেট্রো-গ-২৩-৪১৪৮ বোয়ালমারী থেকে সহস্রাইলগামী সড়কে পৌঁছালে একটি আঁখ টানা গাড়িকে ওভারটেক করার সময় প্রাইভেট কারটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।…
জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি : – আগামী ১২ ফেব্রæয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোটে ‘হ্যাঁ’ এর প্রচারণায় কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনে এনসিপির অ্যাম্বাসেডর হলেন সুফিয়ান রায়হান। তিনি এনসিপির যুব সংগঠন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য। সুফিয়ান চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বসন্তপুর গ্রামের সন্তান। সোমবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন এনসিপির চৌদ্দগ্রাম উপজেলা যুগ্ম সমন্বয়ক মামুন মজুমদার। জানা গেছে, জাতীয় নাগরিক পার্টি(এনসিপি) দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া শুক্রবার রাতে এক সংবাদ সম্মেলনে অ্যাম্বাসেডরদের নাম ঘোষণা করেন। ঘোষিত অ্যাম্বাসেডররা দায়িত্বপ্রাপ্ত আসনে গণভোটের প্রচারণা চালাবেন এবং…
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে তারা এ মানববন্ধন করে। এসময় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মদ প্রক্টরের পদত্যাগের দাবি জানান। তিনি বলেন, আগামীকাল বিকাল চারটার মধ্যে সকল ব্যর্থতার দায় শিকার করে প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামানকে পদত্যাগ করতে হবে। যদি তিনি পদত্যাগ না করেন তাহলে প্রশাসন কর্তৃক তাকে অপসারণ করতে হবে। অন্যথায় আগামী বুধবার বেলা এগারোটায় আমরা ভিসি কার্যালয় ঘেরাও করবো। শাখা ছাত্রদলের আহ্বায়ক বলেন, ‘সাজিদ হত্যার পর সিআইডি ও বিভিন্ন তদন্ত কমিটি কাজ করছে বলা হলেও আজ পর্যন্ত কোনো…
জাবি প্রতিনিধি ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় পাশে দাঁড়ানো সাংবাদিক মার্ক টালি’র প্রয়াণে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। আজ এক শোক বার্তায় উপাচার্য বলেন, বিবিসি’র একজন পেশাদার সাংবাদিক হিসেবে মার্ক টালি ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ চলাকালে বাঙালির পাশে এসে দাঁড়িয়েছিলেন। বিবিসিতে তাঁর প্রচারিত সংবাদে বাঙালির প্রকৃত দুর্দশার চিত্র বিশ্বের কাছে তুলে ধরেন এবং আন্তর্জাতিক জনমত গঠনে ভূমিকা রাখেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশ একজন প্রকৃত বন্ধুকে হারালো। মার্ক টালি তাঁর সৃষ্টিকর্মের মধ্য দিয়ে স্মরণীয় হয়ে থাকবেন। উপাচার্য মার্ক টালি’র পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন। উল্লেখ্য,…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল ২ (গোপালপুর-ভূয়াপুর) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত এমপি প্রার্থী এড. মোঃ আব্দুস সালাম পিন্টুর ধানের শীষ প্রতীককে বিজয়ী করার লক্ষ্য উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ জানুয়ারী) সকালে গোপালপুর উপজেলা নগদা শিমলা ইউনিয়নের ৯নং ওয়ার্ড সৈয়দপুর নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে ইউনিয়নের সৈয়দপুর খেলার মাঠে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল ২ (গোপালপুর-ভূয়াপুর) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত এমপি প্রার্থী এড. মোঃ আব্দুস সালাম পিন্টু। টাঙ্গাইল জেলা ছাত্রদলের সাবেক সহ- সাংগঠনিক সম্পাদক ও উপজেলা বিএনপির সম্মানিত সদস্য মোঃ তারিকুল ইসলাম খান…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইল-১ মধুপুরে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে প্রতীকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মধুপুর-ধনবাড়ী আসনের সংসদ সদস্য মনোনীত প্রার্থী আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন এর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে । রবিবার (২৫ জানুয়ারি) বিকালে পৌরসভা আকাশী পশ্চিমপাড়া ৮নং ওয়ার্ড এ নির্বাচনী জনসভায় মধুপুর উপজেলা বিএনপি পক্ষে থেকে এ আয়োজন করা হয়। এ সময়ে কেন্দ্র কমিটির আহবায়ক ইকবাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির আসনের সংসদ সদস্য ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী আলহাজ্ব ফকির মাহবুব আনাম এর সহধর্মনি ডা:রেশমা আনাম রোজি। এ সময় তিনি বক্তব্যে বলেন, স্বপন ফকির একজন ভালো মানুষ। আপনার…
বিনোদন ডেস্ক একসময় অভিনয় ও সৌন্দর্য দিয়ে তুমুল দর্শকপ্রিয় হয়ে ওঠেন বলিউডি অভিনেত্রী রিমি সেন। ক্যারিয়ার তুঙ্গে থাকা অবস্থাতেই অভিনয়ে অনিয়মিত হয়ে ওঠেন। হারিয়ে যান সিনেপর্দা থেকে। দীর্ঘ বিরতির পর আবারও আলোচনায় ফিরেছেন এই অভিনেত্রী। তবে স্ক্রিনে নয়; অন্য এক পরিচয়ে। অভিনয় ছেড়ে এখন তিনি পুরোপুরি রিয়েল এস্টেট ব্যবসায়ী। এই পেশায় তাকে নতুন পরিচয়ে শিরোনামে তুলে এনেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবর, ২০১৫ সালে রিমি সেন রিয়েলিটি টেলিভিশন শো বিগ বস-এও অংশগ্রহণ করেছিলেন। এরপর বিনোদন জগৎ ছেড়ে দেন। তিনি বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক শহর দুবাইতে ব্যবসা করছেন। সেখানে একজন রিয়েল এস্টেট এজেন্ট হিসেবে কাজ করছেন। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে রিমি সেন…
স্পোর্টস ডেস্ক ভারতে গিয়ে খেলতে না চাওয়ায় এরই মধ্যে টি-২০ বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়েছে বাংলাদেশকে। পরিবর্তে আইসিসি অন্তর্ভুক্ত করে নিয়েছে স্কটল্যান্ডকে। এবার নতুন খবর হচ্ছে, আইসিসি টি-২০ বিশ্বকাপ কাভার করতে বাংলাদেশ থেকে অ্যাক্রিডিটেশন কার্ডের জন্য যে সব সাংবাদিক আবেদন করেছিলেন আইসিসিতে, সবার আবেদনই বাতিল করে দেওয়া হয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। অর্থাৎ এবার বাংলাদেশ থেকে কোনো সাংবাদিকই যেতে পারছেন না টি-টোয়েন্টি বিশ্বকাপ কাভার করার জন্য। পূর্বতন সূচি অনুসারে গ্রুপ পর্বে বাংলাদেশের ৩টি ম্যাচ ছিল কলকাতায় এবং একটি ম্যাচ ছিল মুম্বাইয়ে। বাংলাদেশের ম্যাচসহ পুরো বিশ্বকাপ কাভার করার জন্য আইসিসি নির্ধারিত ফর্ম ও বেঁধে দেওয়া সময়ের মধ্যে আবেদন করেছিলেন বাংলাদেশের…