Author: admin

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইল জেলা বিএনপির সদ্য বহিষ্কৃত সাধারণ সম্পাদক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল ২ আসনে স্বতন্ত্র (কলস প্রতীকের) সংসদ সদস্য প্রার্থী মো. মনিরুল ইসলামকে সমর্থন করায় নড়াইল পৌর বিএনপি ও সদর উপজেলা বিএনপি এবং লোহাগড়া পৌর বিএনপি ও উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক পদমর্যাদার ৬ নেতাকে দল থেকে বহিষ্কার করেছে জাতীয়তাবাদী দল বিএনপি। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করা হয়। বহিষ্কৃতরা হলেন, নড়াইল সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম পলাশ, পৌর বিএনপির সভাপতি তেলায়েত হোসেন,…

Read More

আলামিন খান জাবি প্রতিনিধি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসানের সঙ্গে জাপানের জিসি মেডিক্যাল ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সাথে উপাচার্য কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। মঙ্গলবার ( ২৭ জানুয়ারি ) ভারপ্রাপ্ত পরিচালক ড. মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সঙ্গে জাপানের জিচি মেডিক্যাল ইউনিভার্সিটি (Jichi Medical University) প্রতিনিধিদল গতকাল বিকেলে উপাচার্য কার্যালায়ে সৌজন্য সাক্ষাৎ করে। সৌজন্য সাক্ষাৎকালে উপাচার্য বলেন, বাংলাদেশ-জাপান দীর্ঘদিনের বন্ধু। শিক্ষা ও গবেষণায় বন্ধুপ্রতীম এই দুই দেশের পারস্পরিক সহযোগিতা আশাব্যঞ্জক। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উল্লেখযোগ্য সংখ্যক গবেষক-শিক্ষক জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চতর পর্যায়ে গবেষণা করছেন ও…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইল সদর থানার চাঞ্চল্যকর অটোচালক মইজুদ্দিন (৪৬) হত্যা মামলার প্রধান আসামি মো. রবিউল (২৫) কে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে ঢাকার খিলগাঁও থানাধীন পশ্চিম নন্দীপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব-১৪ এর সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্প জানায়, নিহত মইজুদ্দিন পেশায় একজন অটোচালক ছিলেন। গত ১৫ এপ্রিল ২০২৫ তারিখ রাত আনুমানিক ৮টা ২০ মিনিটে টাঙ্গাইল সদর থানাধীন কচুয়াডাঙ্গা বেবি স্ট্যান্ড এলাকায় যাত্রী ওঠানোকে কেন্দ্র করে অভিযুক্ত রবিউলসহ অন্যান্যদের সঙ্গে তার তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে তারা মইজুদ্দিনকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন…

Read More

ছবি সংগ্রহীত ভোরের বাংলা নিউজ ডেস্ক  প্রশাসনে যুগ্ম সচিব থেকে অতিরিক্ত সচিব পদে ১১৮ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে সরকার। পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের সবাই বিসিএস প্রশাসন ক্যাডারের ২০তম ব্যাচের। সরকার ১১৮ জন যুগ্ম-সচিবকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) পদোন্নতির এ আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোহাম্মদ রফিকুল হক প্রজ্ঞাপনে সই করেছেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতির আদেশে উল্লিখিত কর্মস্থল হতে কোনো কর্মকর্তার দপ্তর/কর্মস্থল ইতোমধ্যে পরিবর্তন হলে কর্মরত দপ্তরের নাম/ঠিকানা উল্লেখ করে তিনি যোগদানপত্র দাখিল করবেন। পরে কোনো কর্মকর্তার বিরুদ্ধে কোনো বিরূপ/ভিন্নরূপ তথ্য পাওয়া গেলে তার ক্ষেত্রে এ আদেশের প্রয়োজনীয় সংশোধন/বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে। প্রজ্ঞাপনে…

Read More

ঝালকাঠি প্রতিনিধি:: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপির কার্যালয় ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জুয়েল তালুকদার নামে একজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ঘটনাটি ঘটে শনিবার (২৪ জানুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে কাঁঠালিয়া উপজেলার ১নং চেঁচরীরাপুর ইউনিয়নের বানাই বাজার এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, বানাই বাজারের একটি দোকানে বিএনপির এক নেতার বিড়ি চাওয়াকে কেন্দ্র করে প্রথমে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বিষয়টি উত্তপ্ত হয়ে উঠলে তা বিএনপির স্থানীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় রূপ নেয়। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বিএনপি কার্যালয়ের আসবাবপত্র লণ্ডভণ্ড অবস্থায় পড়ে রয়েছে। এছাড়া দলটির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া…

Read More

সাতক্ষীরা প্রতিনিধিঃ সরকার যেখানে প্রাথমিক শিক্ষাকে দেশের মেরুদণ্ড বলছে, সেখানে সাতক্ষীরা সদর উপজেলার ৩নং মির্জানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় এখন অভিভাবকদের ভাষায় ‘শিক্ষালয় নয়, যেন স্বেচ্ছাচারীতার আখড়া’। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মাসুদ মিয়ার বিরুদ্ধে শিশু নির্যাতন, সরকারি অর্থ লুটপাট, দায়িত্বহীনতা, ইচ্ছেমতো অফিসে আসা -যাওয়া ও প্রশাসনকে তোয়াক্কা না করার কারনে ভেঙ্গে পড়েছে স্কুলের শৃঙ্খলা। এসব কারনে ফুঁসছে এলাকাবাসী। সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজেই নিয়ম ভাঙার কারিগর। ২৫ জানুয়ারী রবিবার সকাল সাড়ে ৯টায় স্কুলে গিয়ে প্রধান শিক্ষককে পাওয়া যায়নি। অভিযোগ রয়েছে, তিনি টিফিনে বাড়ি গিয়ে ঘণ্টার পর ঘণ্টা কাটান, কখনো ইচ্ছেমতো আসেন। প্রধান শিক্ষক অনুপস্থিত থাকায় অন্য শিক্ষকরাও…

Read More

জামালপুর প্রতিনিধি : ২৭ জানুয়ারি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ময়মনসিংহ সফর উপলক্ষ্যে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ জানুয়ারী) বিকাল ৫ টায় জামালপুর শহর বিএনপির আয়োজনে সমাবেশ শেষে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশে শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদ এর সঞ্চালনায় জামালপুর জেলা বিএনপির জামালপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল,জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান শফিক, সাধারণ সম্পাদক রহুল আমীন মিলন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজীব, শহর বিএনপির সভাপতি লিয়াকত আলী, সাংগঠনিক সম্পাদক মুকিদুর রহমান মমিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদ, সিনিয়র সহ সভাপতি মাইনুদ্দিন বাভুল প্রমুখ বক্তব্য…

Read More

উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলা সুজন-সুশাসনের জন্য নাগরিক কমিটি পুনর্গঠন করা হয়েছে। এতে সৈয়দ মোশারফ রাশিদা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম রেজা সভাপতি এবং বিমানবন্দর প্রেসক্লাব সভাপতি সাংবাদিক আরিফ আহমেদ মুন্না পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। প্রধান শিক্ষক সেলিম রেজার সভাপতিত্বে এবং সাংবাদিক আরিফ আহমেদ মুন্নার সঞ্চালনায় সোমবার বাবুগঞ্জ উপজেলা সুজন কমিটির সভায় উপস্থিত সদস্যদের কণ্ঠভোটের মাধ্যমে ওই কমিটি গঠন করা হয়। উপজেলার রহমতপুরে কামিনী রেস্তোরাঁয় আয়োজিত সুজন সম্মেলনে প্রধান অতিথি ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ও সুজন-এর বরিশাল বিভাগীয় সমন্বয়কারী মেহের আফরোজ মিতা। বিশেষ অতিথি ছিলেন সুজন বরিশাল মহানগর কমিটির সভাপতি সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবদুল…

Read More

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামানের পদত্যাগের দাবি জানিয়েছে শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহমেদ। সোমবার (২৬ জানুয়ারি) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে সাজিদ হত্যার বিচার দাবিতে মানববন্ধনে এমন দাবি জানান তিনি। তবে প্রক্টরের পদত্যাগ দাবি ছাত্রদলের সাংগঠনিক কোন সিদ্ধান্ত নয় বলে জানিয়েছেন শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ। তিনি তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে পোস্টের মাধ্যমে এ তথ্য জানান। এছাড়া মানববন্ধনে অংশগ্রহণকারী অন্য সংগঠনগুলোও প্রক্টরের পদত্যাগ দাবির সঙ্গে একমত নয় বলে জানিয়েছেন। ক্যাম্পাস সূত্রে, সাজিদ হত্যার বিচার দাবি নিয়ে শিক্ষার্থীদের আয়োজিত মানববন্ধনে প্রক্টরের পদত্যাগ দাবি করেন শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহমেদ। এছাড়া প্রক্টর যদি পদত্যাগ…

Read More

মোহাম্মদ আব্দুন নুর রানা সিনিয়র রিপোর্টার: বোয়ালমারীতে সেনা ও পুলিশের যৌথ অভিযানে ৪ মাদক ব্যবসায়ী আটক ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে চারজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় আটকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) বোয়ালমারী আর্মি ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করা হয়। সেনা সূত্র জানায়, শনিবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালমারী উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বোয়ালমারী আর্মি ক্যাম্পের নেতৃত্বে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন ও…

Read More