Author: admin

আলামিন খান জাবি প্রতিনিধি দায়িত্বগ্রহণের প্রথম চার মাসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন ধরনের উদ্যোগগ্রহণ করেছে। বুধবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে এগারটায় জাকসু ভবনের সামনে আয়োজিত ‘জাকসুর চার মাসের কার্যবিবরণী, অফিসিয়াল ওয়েবসাইট উদ্বোধন ও বিভিন্ন ধরনের উদ্যোগের বিবরণী তুলে ধরা হয়। গত চার মাসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) শিক্ষার্থীদের আবাসন, পরিবহন, স্বাস্থ্যসেবা, নিরাপত্তা, পরিবেশ ও সাংস্কৃতিক উন্নয়নে ধারাবাহিক কার্যক্রম বাস্তবায়ন করেছে। একইসঙ্গে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে। কার্যক্রমের শুরুতে জাতীয় স্মৃতিসৌধ, ‘অদম্য ২৪’ এবং প্রয়াত জিএসের কবর জিয়ারতের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। শহীদ আবরার ফাহাদের স্মরণে ৮ অক্টোবর ২০২৫ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলচ্চিত্র প্রদর্শনী…

Read More

টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইল সদর (৫) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আহসান হাবীব মাসুদের সমর্থনে ১১ দলীয় জোটের যৌথ ঘোষণা এবং নির্বাচনী কাজে বিএনপির হামলার প্রতিবাদে টাঙ্গাইলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১১ দলীয় জোটের সদর আসন নির্বাচন কমিটির উদ্যোগে বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১১টায় টাঙ্গাইল প্রেসক্লাবের হলরুমে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত যৌথ ঘোষণার পর সদর আসনের ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী আহসান হাবীব মাসুদ টাঙ্গাইল জেলার বিভিন্ন উপজেলায় বিএনপি কর্তৃক জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের নেতাকর্মীদের ওপর হামলার বিস্তারিত বিবরণ তুলে ধরেন। তিনি বলেন, পরিকল্পিতভাবে নির্বাচনী কার্যক্রমে বাধা সৃষ্টি করা হচ্ছে। তিনি…

Read More

কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গবেষণাধর্মী সংগঠন ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ (কুবিগস) এর উদ্যোগে “বায়োইনফরমেটিক্স : বেসিক্স টু অ্যাপ্লিকেশনস” বিষয়ক শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ‎ ‎বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১০টায় কুবির সামাজিক বিজ্ঞান অনুষদের হল রুমে এই সেমিনার আয়োজিত হয়। ‎ ‎সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ডন অব বায়োইনফরমেটিক্স লিমিটেড (ডিওবি)-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা এস কে ফয়সাল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌস। ‎ এস কে ফয়সাল আহমেদ তার বক্তব্যে বায়োইনফরমেটিক্সের মৌলিক ধারণা থেকে শুরু করে ব্যাবহারিক প্রয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি ডন অব বায়োইনফরমেটিক্স লিমিটেড প্রতিষ্ঠার গল্প,…

Read More

ছবি সংগ্রহীত লাইফস্টাইল ডেস্ক বয়স ২০-২৫ বছরের মধ্যে অনেক তরুণের মাথার সামনের চুল পাতলা হয়ে পড়ছে। একসময় মনে করা হতো টাক পড়া কেবল বয়স বৃদ্ধির লক্ষণ, কিন্তু আধুনিক জীবনের চাপ, অনিয়মিত ঘুম ও পুষ্টির ঘাটতি অনেক তরুণকেই এই সমস্যায় ফেলছে। চুল পড়ার প্রধান কারণ ১. হরমোনের ভারসাম্যহীনতা: টেস্টোস্টেরন হরমোন যখন ‘ডাই-হাইড্রোটেস্টোস্টেরন’-এ রূপান্তরিত হয়, তখন চুলের ফলিকল ক্ষতিগ্রস্ত হয়। ২. মানসিক চাপ ও অনিদ্রা: পড়াশোনা বা কাজের চাপ ‘টেলোজেন এফ্লুভিয়াম’ তৈরি করে, যার ফলে হঠাৎ চুল পড়তে পারে। ৩. পুষ্টির অভাব ও দূষণ: প্রোটিন, বায়োটিন বা আয়রনের অভাব এবং ধুলাবালি, শক্ত পানি চুল দুর্বল করে। চুল পড়া রোধের উপায় ১. শ্যাম্পু ও…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  বাংলাদেশ থেকে ভারতীয় কূটনীতিক-কর্মকর্তাদের পরিবারের সদস্যদের নিরাপত্তা-উদ্বেগের কথা সরকারকে জানানো হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, তাদের প্রত্যাহারের বিষয়টি আসলে কোনও বার্তা কি না, সেটা স্পষ্ট নয়। বুধবার (২৮ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এ মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি মনে করেন, ভারতের এই প্রত্যাহারের ‘সংকেতে’ শঙ্কার কিছু নেই। মো. তৌহিদ হোসেন বলেন, বর্তমানে দেশে বড় ধরনের কোনও গণ্ডগোল নেই। ছোটখাটো ধাক্কাধাক্কি বা মারামারি ছাড়া বড় কোনও সহিংসতার ঘটনা ঘটেনি। নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই, তবে সংকেত যে কী, তা একেবারেই বুঝতে পারছি না। এটা তাদের নিজস্ব ব্যাপার। তারা তাদের কর্মচারীদের ফিরে…

Read More

আন্তর্জাতিক ডেস্ক ভারতের মহারাষ্ট্রের রাজনীতিতে শোকের ছায়া নেমে এসেছে। বুধবার (২৮ জানুয়ারি) সকালে পুনে জেলার বারামতীতে এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তথা ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি- এনসিপি নেতা অজিত পাওয়ারসহ বিমানে থাকা মোট পাঁচজন নিহত হয়েছেন।  ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা (ডিজিসিএ) এই মৃত্যুর খবর নিশ্চিত করেছে। ৬৬ বছর বয়সী এই প্রভাবশালী নেতার প্রয়াণে রাজ্যজুড়ে গভীর শোকের পরিবেশ তৈরি হয়েছে। জানা গেছে, অজিত পাওয়ারকে বহনকারী ব্যক্তিগত বিমানটি বারামতী বিমানবন্দরে অবতরণের চেষ্টা করার সময় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকারী সূত্র জানিয়েছে, অবতরণের ঠিক আগমুহূর্তে বিমানটি বিধ্বস্ত হয় এবং এতে আরোহী সবারই প্রাণহানি ঘটে। বিধ্বস্ত বিমানটি দিল্লির একটি চার্টার কোম্পানি…

Read More

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুর উপজেলায় বিএনপি ছেড়ে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন সাতুরিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়কসহ শতাধিক নেতাকর্মী। এতে স্থানীয় রাজনীতিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে সাতুরিয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আব্দুর রাজ্জাক মোল্লার নেতৃত্বে বিএনপির শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দেন। যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. ফয়জুল হক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমির এ্যাডভোকেট হাফিজুর রহমান, রাজাপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাস্টার কবির হোসেনসহ জেলা,…

Read More

(পঞ্চগড়) প্রতিনিধি পঞ্চগড়, তেতুলিয়া চৌরাস্তা বাজারে একটি গোডাউনে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুত ও অতিরিক্ত মূল্যে বিক্রির দায়ে কাজী ট্রেডার্স’ নামের একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে তেতুলিয়া চৌরাস্তা বাজারে এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি দল অভিযান পরিচালনা করে।এতে নেতৃত্ব দেন তেতুলিয়া উপজেলা সহকারী কমিশার (ভুমি) অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এসএম আকাশ এ দন্ডাদেশ প্রদান করেন সহযোগীতা করে মডেল থানা পুলিশ। অভিযানকালে একটি চৌরাস্তা বাজারে গ্যাস সিলিন্ডার গোডাউনের তালা ভেঙে গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, অনুমোদন ছাড়াই গ্যাস সিলিন্ডার মজুত করা হচ্ছিল এবং সেগুলো নির্ধারিত মূল্যের চেয়ে…

Read More

নওগাঁ প্রতিনিধি: প্রবাসে এক স্বামী রেখে, দেশে তালাকপ্রাপ্ত প্রথম স্বামীর সঙ্গে দীর্ঘ চার বছর ধরে সংসার চালিয়ে যাবার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে নওগাঁ শহরের গোস্তহাটির মোড় এলাকায়। অভিযুক্ত ঐ নারীর নাম মাহফুজা বেগম। তিনি আত্রাই উপজেলার সাহাগোলা ইউনিয়নের কিতমত জাতপাড়া গ্রামের আয়েত আলী মন্ডলের মেয়ে। বিবাহ রেজিস্ট্রি সূত্রে জানা যায়, ২০২১ সালে ওই নারী তার প্রথম স্বামী সান্টু রহমানকে তালাক দেন। এবং একই বছরের ১৪ মার্চ তিনি কাজী অফিসে ৩৩ লাখ টাকা দেনমোহরে যুক্তরাষ্ট্রপ্রবাসী সামছুল আলমকে বিয়ে করেন। বিয়ের পর দ্বিতীয় স্বামী কর্মসূত্রে যুক্তরাষ্ট্রে চলে যান।…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা নির্বাচনী প্রচারণাকালে টাঙ্গাইলের গোপালপুরে জামায়াতে ইসলামীর নারী কর্মীদের সঙ্গে অসদাচরণ ও শারীরিক লাঞ্ছনার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। ঘটনার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী গোপালপুর পৌর মহিলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়। গোহাটা জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গোপালপুর থানার সামনে মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী গোপালপুর উপজেলা আমির হাবিবুর রহমান তালুকদার। বক্তব্য দেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা হুমায়ুন কবীর, ভূঞাপুর উপজেলা জামায়াতের আমির আব্দুল্লাহ…

Read More