Author: admin

আলামিন খান জাবি প্রতিনিধি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচার শুরু করেছেন জাতীয় ছাত্রশক্তি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার নেতাকর্মীরা। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে এই কর্মসূচি শুরু করা হয় এবং​ আগামী ১৪ দিনব্যাপী ক্যাম্পাসে এ কার্যক্রম পরিচালিত হবে। ​কর্মসূচির বিষয়ে জাতীয় ছাত্রশক্তি জাবি শাখার সভাপতি জিয়া উদ্দিন আয়ান বলেন, “জুলাই আন্দোলনে ছাত্র-জনতা রাষ্ট্র সংস্কার করার জন্য রাস্তায় নেমেছিল। এর ফলশ্রুতিতে হাসিনা সরকারের পতন হয়েছিল। জুলাই সনদ বাস্তবায়িত হলেই শুধু সেই সংস্কারকে বাস্তবে রূপ দেওয়া সম্ভব। আমরা আশা করছি, আগামী ১২ ফেব্রুয়ারি জুলাইয়ের পক্ষের শক্তি ও সব ছাত্র-জনতা গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দেবেন। ফলে…

Read More

বরগুনা প্রতিনিধিঃ ‎ ‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে মতবিনিময় সভা কার্যক্রম পরিচালনা করেন জনাব মো: কুদরত- ই-খুদা, পিপিএম-সেবা, পুলিশ সুপার বরগুনা মহোদয়ে। তারই পরিপ্রেক্ষিতে অদ্য ২৭-০১-২০২৬ খ্রিঃ পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে বরগুনা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে জেলার সংসদীয় আসনের সকল প্রাথীর সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন করেন বরগুনা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা মহোদয়। তিনি নির্বাচনকালীন সময়ে পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। …

Read More

বিনোদন ডেস্ক নারী উদ্যোক্তা ও জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রোবাইয়াত ফাতিমা তনির বিরুদ্ধে সাবেক স্বামী সদরুল ইসলাম শোয়েবের করা মামলাটি খারিজ করে দিয়েছেন আদালত। কন্যা মানতাহা ইসলাম সানভিকে আটকে রাখা ও জোর করে বিদেশ পাঠানোর অভিযোগ এনে গত ২৪ নভেম্বর কিশোরগঞ্জের ১নং নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলা করেছিলেন শোয়েব। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর অবশেষে আদালতের রায়ে তনির বিজয় হয়েছে। আদালত বাদীর অভিযোগ ভিত্তিহীন প্রমাণ করে রায় দিয়েছেন, মেয়ে সানভি তার মায়ের পূর্ণ জিম্মায়ই থাকবে। তনির আইনজীবী অ্যাডভোকেট জান্নাতুল ফেরদৌস ফেসবুকে এই জয়ের খবর নিশ্চিত করে বেশ ঝাঁজালো প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি লেখেন, “ভাইরাল হওয়ার উদ্দেশ্যেই সানভিকে ব্যবহার করে এই ‘মিথ্যা মামলা’ সাজিয়েছিলেন…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৭৯ বছরে পদার্পণ করেছেন। তিনি ১৯৪৮ সালের ২৬ জানুয়ারি ঠাকুরগাঁওয়ের একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। এই প্রবীণ নেতার জন্মদিনে সমর্থক-শুভ্যানুধায়ী ও দলীয় নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্নভাবে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানান। সবাই তার সুস্বাস্থ্য ও রাজনৈতিক সাফল্য কামনা করেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দিবাগত রাত ১টা ২২ মিনিটে ফেসবুক পোস্টে তিনি সবার প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি লেখেন, ‌জন্মদিনে সকলের ভালোবাসায় আমি মুগ্ধ এবং কৃতজ্ঞ। আমি যখন রাজনীতি শুরু করি, আমার দুচোখে সমাজ বদলানোর স্বপ্ন। সে প্রায় ৬০ বছর আগের কথা। বাংলাদেশ স্বাধীন হলো। মানুষের কাজ করে গেছি। ছাত্র পড়িয়েছি, সরকারি চাকরি করেছি।…

Read More

মোহাম্মদ আব্দুন নুর রানা সিনিয়র রিপোর্টার: ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ‘জব ফেয়ার ২০২৬’ এবং কারিগরি শিক্ষার মানোন্নয়ন বিষয়ক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ৯টায় প্রতিষ্ঠান প্রাঙ্গণে কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন ‘অ্যাসেট প্রজেক্ট এর (ASSET Project) অর্থায়নে এই কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জনাব আফজাল হোসেন এবং সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ জনাব মো: আককাছ আলী সেখ। সেমিনারে কারিগরি শিক্ষায় শিক্ষার্থী ভর্তি বৃদ্ধি এবং আশঙ্কাজনক হারে শিক্ষার্থী ঝরে পড়া রোধে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রধান অতিথির বক্তব্যে জনাব আফজাল হোসেন বলেন, কারিগরি শিক্ষার প্রসারে সরকার নিরলস…

Read More

সাতক্ষীরা প্রতিনিধিঃ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা বিজয়ী হলেও কারও বিরুদ্ধে প্রতিশোধ নেব না। সবাইকে ক্ষমা করে দেওয়া হবে। তবে যারা কালো টাকার দিকে হাত বাড়াবে, তাদের সেই হাত শক্তভাবে প্রতিহত করা হবে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা ১২টায় সাতক্ষীরা সরকারি বালক বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমরা জয়ী হলে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করব। মানুষের সম্পদ ও ইজ্জতের দিকে কেউ হাত বাড়াতে পারবে না। আমরা কোনো আধিপত্যের কাছে মাথা নত করব না। আমাদের ভয় দেখাবেন না। ডা. শফিকুর রহমান বলেন, আমরা খবর পাচ্ছি, আমাদের মা-বোনদের ওপর হামলা করা…

Read More

জাবি প্রতিনিধি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সহযোগী সংগঠন ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস গ্রুপ) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামে অনুষ্ঠিত মাসিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি নির্বাচন করা হয়। নবগঠিত কমিটিতে টিম লিডার হিসেবে নির্বাচিত হয়েছেন লোকপ্রশাসন বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী সাদিকা আফরিন। ডেপুটি টিম লিডার পদে নির্বাচিত হয়েছেন ইংরেজি বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী ফারুক হোসেন এবং লোকপ্রশাসন বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী শারমিন জাহান। নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের সহকারী অধ্যাপক এবং জাবি ইয়েস গ্রুপের সহকারী উপদেষ্টা অধ্যাপক তামান্না আজিজ তুলি ও টিআইবি’র সিভিক…

Read More

কোটচাঁদপুর প্রতিনিধি  দেশজুড়ে এখন একটাই আলোচনার কেন্দ্রবিন্দু,আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬। এই ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণকে সফল ও অংশগ্রহণমূলক করতে ঝিনাইদহ জেলা প্রশাসন জোরেশোরে মাঠে নেমেছে। এরই ধারাবাহিকতায় তরুণ ভোটার ও শিক্ষার্থীদের ভাবনা, প্রত্যাশা ও দায়িত্ব নিয়ে এক গণসংলাপ অনুষ্ঠিত হয়েছে ঝিনাইদহের কোটচাঁদপুরে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে কোটচাঁদপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এ সংলাপে সকাল থেকেই তরুণ ভোটার ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আয়োজিত এ সংলাপে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, দুই শতাধিক শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার…

Read More

জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি কুমিল্লার চৌদ্দগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় জামায়াতের আমির ডাঃ শফিকুর রহমানকে স্বাগত জানিয়ে মিছিল করেছে জামায়াত। মঙ্গলবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাড়িসর্দার বাজারে মিছিলে প্রধান অতিথি হিসেবে নেতৃত্ব দেন উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান। মিছিল শেষে ঘোলপাশা ইউনিয়ন জামায়াতের আমীর কাজী মোঃ আবদুল কাদেরের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছিলেন পৌর জামায়াতের আমীর মাওলানা ইব্রাহিম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর জামায়াতের সেক্রেটারী মোশারফ হোসেন ওপেল, জামায়াত নেতা ভিপি জাহাঙ্গীর, আশরাফুল ইসলাম লিটন, ইউনিয়ন জামায়াত সেক্রেটারী আহসান উল্লাহ। উপজেলা জামায়াতের সেক্রেটারী মোঃ বেলাল হোসাইন জানান, আগামী ৩১ জানুয়ারী শনিবার…

Read More

নওগাঁ প্রতিনিধি   :নওগাঁর বদলগাছীতে যৌথবাহিনীর চেকপোস্টে মোটরসাইকেলেে তল্লাশি করে  ৮০০ পিস ট্যাপেন্ডাডালসহ ২ জন যুবককে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত ৮ টায় উপজেলার চারমাথা এলাকায় তল্লাশি চলাকালে মোটরসাইকেলসহ এসব মাদক উদ্ধার করা হয়। যৌথবাহিনীর সদস্যরা জানান, রাত সাড়ে ৮টার দিকে চারমাথা মোড়ে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় মোটরসাইকেলযোগে দুই যুবককে যেতে দেখলে থামার সংকেত দেওয়া হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৮০০ পিস ট্যাপেন্ডাডাল উদ্ধার করা হয়। অভিযানে অংশ নেওয়া এসআই আনোয়ার হোসেন বলেন, ‘উদ্ধার করা ট্যাপেন্ডাডাল স্থানীয় মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহের উদ্দেশ্যে আনা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মোটরসাইকেলসহ দুই…

Read More