- বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ
- এমপি মাসুদ সাঈদীর ‘হালাল’ পর্যটনকেন্দ্রের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন
- চৌদ্দগ্রামে ইসলামী সংগীত শিল্পী ইউসুফকে পিটিয়ে হত্যা
- কেশবপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- আবহাওয়া অনুকূলে থাকলে প্রায় ৮ কোটি টাকার রস ও গুড় উৎপাদনের আসা গাছিদের
- পটুয়াখালীতে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উৎসবমুখর পরিবেশে নেতা কর্মীদের বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত
- ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা, ২ লাখ কর্মসংস্থানের সম্ভাবনা: প্রধানমন্ত্রী
- নীলফামারীতে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার ও চাকরি মেলা অনুষ্ঠিত
- টোকিওতে তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা তাকাইচির
Author: admin
বরগুনা প্রতিনিধি বরগুনার বেতাগী উপজেলায় বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে বুধবার (২৮ জানুয়ারি) বিকেল ৫টায় এ প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে গত ২৭ জানুয়ারি থেকে দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। প্রশিক্ষণ কর্মশালায় মোট ৪৪ জন প্রিজাইডিং অফিসার, ২৬০ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৫২৫ জন পোলিং অফিসার অংশগ্রহণ করেন। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোহাম্মদ মাহফুজুর রহমান। এর আগে গত (২৭ জানুয়ারি) বরগুনা জেলার রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মিজ্ তালছলিমা আক্তার প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। তিনি বলেন, “সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য…
রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত খেলাফত মজলিসের প্রার্থী ডা. জহির উদ্দিন আহমেদ। বুধবার বেলা ১১টায় জামায়াতে ইসলামীর রাঙ্গাবালী উপজেলা কার্যালয়ে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। সভায় ডা. জহির উদ্দিন আহমেদ বলেন, রাঙ্গাবালীতে তার নির্বাচনী প্রচারণায় একটি রাজনৈতিক দল বিভিন্নভাবে বাঁধা সৃষ্টি করছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সকল প্রার্থীর জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা জরুরি। এতে ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন, তিনি…
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি হিসেবে চিহ্নিত সোহেল রানা সরদারকে আটক করেছে সেনা বাহিনী। তিনি দক্ষিণ ধামুরা গ্রামের বাসিন্দা এবং আবু বক্কর সরদারের পুত্র। সেনাবাহিনী নিয়মিত অভিযানের ভিত্তিতে গত ২৮ জানুয়ারি ২০২৬ তারিখ আনুমানিক দুপুর ১২.৩০ দিকে বাংলাদেশ সেনাবাহিনীর ৬ পদাতিক ব্রিগেডের অধীন ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উজিরপুর আর্মি ক্যাম্পের একটি চৌকস দল উজিরপুর উপজেলার শোলক ইউনিয়ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করে। আইন-শৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, সোহেল রানা সরদারের বিরুদ্ধে অস্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মোট ১৩টি মামলা রয়েছে। বিভিন্ন সময়ে তাকে দেশীয় অস্ত্রসহ এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতে দেখা গেছে…
বরগুনা প্রতিনিধি বরগুনার তালতলী উপজেলায় ঘর থেকে এক এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পরিবার। নিহত শিক্ষার্থী স্বাধীন দাস (১৬) তালতলীর ছোট বগী ইউনিয়নের তালতলী পাড়া গ্রামের বাসিন্দা প্রদীপ দাসের ছেলে। পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার ২৭জানুয়ারী বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে নিহত স্বাধীন দাসের নানি কিরণ বালার বাড়িতে এসে তাকে ডাকাডাকি করেন। ঘরের ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে তিনি লাঠি দিয়ে দরজা ভেঙে ঘরের সামনের বারান্দায় নাতি স্বাধীনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। নিহতের মা কাকলী রানী দাস কান্নাজড়িত কণ্ঠে জানান, স্বাধীনের সঙ্গে তার মামা শুভ অধিকারীর শ্যালিকা টুম্পা নামের এক তরুণীর সঙ্গে সম্পর্ক ছিল বলে তিনি…
ভোরের বাংলা নিউজ ডেস্ক দীর্ঘ ২২ বছর পর রাজশাহীতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এরইমধ্যে সম্পন্ন করা হয়েছে সব প্রস্তুতি। নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে বিএনপির বিশাল নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে কেন্দ্র করে রাজশাহীর স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। দলীয় সূত্রে জানা গেছে, এই নির্বাচনি জনসভায় রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের ১৩টি নির্বাচনি এলাকার নেতাকর্মীরা অংশ নেবেন। আজ দুপুর ২টার দিকে জনসভায় বিএনপির চেয়ারম্যানের যোগ দেওয়ার কথা রয়েছে। জনসভাকে কেন্দ্র করে কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ ইতোমধ্যে রাজশাহীতে উপস্থিত হয়েছেন। এর আগে বুধবার (২৮…
ভোরের বাংলা নিউজ ডেস্ক শীতের বিদায় আর বসন্তে নতুন আগমনের অপেক্ষায় প্রকৃতি। তবে শীতের মধ্যেই দেশের কয়েক জায়গায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (২৮ জানুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে বলা হয় সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে রংপুর বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামীকাল বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক ১২ দলীয় জোটের শীর্ষ নেতারা বলেছেন, ধানের শীষ হচ্ছে দেশের গণতন্ত্র, উন্নয়ন ও অগ্রগতির প্রতীক। মানুষের বিশ্বাস, ভরসা ও আস্থার প্রতীক। তাই আসন্ন জাতীয় নির্বাচনে দেশের জনগণ ধানের শীষকেই বেছে নেবে। এর অংশ হিসেবে জনগণ ঢাকা-১৭ আসনেও ধানের শীষের প্রার্থী হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে জয়যুক্ত করবে। তারা আরও বলেন, একটি রাজনৈতিক দল ইসলামের নামে জনগণকে ধোঁকা দিচ্ছে। মানুষ এটা সহ্য করবে না। বুধবার (২৮ জানুয়ারি) ঢাকা-১৭ আসনে বিএনপির প্রার্থী তারেক রহমানের পক্ষে গুলশান-১ এলাকায় ধানের শীষের লিফলেট বিতরণকালে সংক্ষিপ্ত পথসভায় জোট নেতারা এসব কথা বলেন। এ সময় প্রযুক্তিনির্ভর যুব সমাজ গড়ে তুলতে বিএনপি ও জোটের…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের ৮টি সংসদীয় আসনের এক হাজার ৬৩টি কেন্দ্রের মধ্যে ১৬০টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে- যা মোট ভোটকেন্দ্রের প্রায় ১৫.০৫ শতাংশ। এর মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোটগ্রহণে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।জেলা নির্বাচন অফিস ও পুলিশ সূত্রে জানা যায়, জেলার ৮টি সংসদীয় আসনে এবার মোট ভোটকেন্দ্র রয়েছে এক হাজার ৬৩টি। এর মধ্যে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ ও ৯০৩টি ভোটকেন্দ্রকে সাধারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। মোট ভোট কক্ষ রয়েছে ৬ হাজার ৩৪১টি। এসব আসনে মোট ভোটার রয়েছেন ৩৩ লাখ ৩৪ হাজার ৪২৭…
মো নাজিউল্লাহ ভূইয়া কেরানীগঞ্জ ঢাকা ঢাকার কেরানীগঞ্জে জলাবদ্ধতা নিরসনে শুভাঢ্যা খালের তীরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে খালের স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করতে ড্রেনেজ ব্যবস্থার সংস্কার ও জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করা হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে উপজেলার আগানগর ইউনিয়নের বেগুনবাড়ী এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উমর ফারুক। এ সময় ইউএনও উমর ফারুক বলেন, শুভাঢ্যা খাল পুনঃখননের কাজ সরকারিভাবে শুরু হয়েছে। খাল খনন এবং দীর্ঘদিনের ময়লা-আবর্জনা জমে থাকার কারণে সাময়িকভাবে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ড্রেনের মুখে জমে থাকা ময়লা অপসারণ করা হচ্ছে। আশা করা হচ্ছে, শিগগিরই জলাবদ্ধতার সমস্যা নিরসন…
ইবি প্রতিনিধি: নিয়োগ বোর্ডকে কেন্দ্র ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি মো. শরিফুল ইসলামকে অপহরণের অভিযোগ উঠেছে শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদের বিরুদ্ধে। বুধবার (২৮ জানুয়ারি) সকালে একটি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, নিয়োগ বোর্ডে উপস্থিত হওয়ার জন্য বিভাগের সভাপতি বাসা থেকে বের হলে তাকে একটি বাইকে তুলে নিতে দেখা যায় ছাত্রদল আহ্বায়ক। পরে ওই শিক্ষকের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। সূত্র জানায়, আজ বুধবার বিভাগের প্রভাষক নিয়োগ নির্বাচনী বোর্ড ছিল। বিভাগের সভাপতি এ উদ্দেশ্যে সকাল আটটার দিকে তার ঝিনাইদহের বাসা থেকে বের হয়ে ক্যাম্পাসের উদ্দেশ্যে রওয়ানা হন। এসময় ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ তাকে মোটরসাইকেলে উঠিয়ে…