- বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ
- এমপি মাসুদ সাঈদীর ‘হালাল’ পর্যটনকেন্দ্রের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন
- চৌদ্দগ্রামে ইসলামী সংগীত শিল্পী ইউসুফকে পিটিয়ে হত্যা
- কেশবপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- আবহাওয়া অনুকূলে থাকলে প্রায় ৮ কোটি টাকার রস ও গুড় উৎপাদনের আসা গাছিদের
- পটুয়াখালীতে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উৎসবমুখর পরিবেশে নেতা কর্মীদের বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত
- ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা, ২ লাখ কর্মসংস্থানের সম্ভাবনা: প্রধানমন্ত্রী
- নীলফামারীতে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার ও চাকরি মেলা অনুষ্ঠিত
- টোকিওতে তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা তাকাইচির
Author: admin
জামালপুর প্রতিনিধি বৃহস্পতিবার ২৯ জানুয়ারী উচ্চ আদালত ও নির্বাচন কমিশনের সিন্ধান্ত অনুয়াযী জামালপুর সংসদীয় আসন ১৪২ সদর ৫ আসনের জন্য বৈধ স্বতন্ত্র্র প্রার্থী হিসেবে ঘোষনা করে। পরে জেলা প্রশাসক ও জেলা রির্টানিং কর্মকর্তা মোহাম্মদ ইউসুপ আলীর কাছে জামালপুর সংসদীয় আসন ১৪২ সদর ৫ আসনের জন্য বৈধ প্রার্থী হিসেবে মাসুদ ইব্রাহীম উচ্চ আদালত ও নির্বাচন কমিশনের রায়ের কপি হস্তান্তর করেন। সে মতে জামালপুর জেলায় ৩৩ প্রার্থী আগামী ১২ ফেব্রয়ারীর জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে নির্বাচন করতে পারবে বলে জানানো হয়। এ ব্যাপরে জামালপুর সংসদীয় আসন ১৪২ সদর ৫ আসনের জন্য স্বতন্ত্র বৈধ প্রার্থী হিসেবে মাসুদ ইব্রাহীম জানান, উচ্চ আদালত ও নির্বাচন…
কয়রা (খুলনা) প্রতিনিধি :ফরহাদ হোসাইন বিএনপি গণমানুষের দল হিসেবে রাজনীতি ও রাষ্ট্রচিন্তায় জনবান্ধব অবস্থান স্পষ্ট করেছে বলে মন্তব্য করেছেন খুলনা-৬ (কয়রা–পাইকগাছা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী এস এম মনিরুল হাসান বাপ্পী। তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতোমধ্যে রাষ্ট্র গঠনের দীর্ঘমেয়াদি পরিকল্পনার রূপরেখা জাতির সামনে তুলে ধরেছেন। স্বাধীন রাষ্ট্র মানেই মানুষের অধিকার প্রতিষ্ঠা। বিএনপির সংগ্রাম কোনো একটি দলের জন্য নয়—পুরো জাতির ভবিষ্যৎ নিশ্চিত করার সংগ্রাম। মঙ্গলবার (২৭ জানুয়ারি) কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের দশালিয়া, মঠবাড়ী সুতির অফিস ও সেদুর ব্রিজ এলাকায় একাধিক উঠান বৈঠক ও দিনব্যাপী গণসংযোগে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। মনিরুল হাসান বাপ্পী…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলে র্যাবের অভিযানে ২১৪ গ্রাম হেরোইনসহ মোঃ নুরুল ইসলাম (৪৬) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজার মূল্য ২১ লাখ ৪০ হাজার টাকা। র্যাব-১৪ এর সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্প সূত্র জানায়, মঙ্গলবার (২৮ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল জেলার যমুনা পূর্ব সেতু থানাধীন ইব্রাহিমাবাদ রেলস্টেশনের সামনে সিএনজি স্ট্যান্ড সংলগ্ন পাকা রাস্তায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন মোঃ নুরুল ইসলামকে আটক করা হলে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে পরিহিত জুতার ভেতর বিশেষ কৌশলে লুকানো ২১৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এছাড়াও মাদক ক্রয়-বিক্রয়ের কাজে…
ইবি প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতীতে বিএনপি নেতা-কর্মী কর্তৃক জামায়াত নেতা খুন, দেশব্যাপী হামলা-নৈরাজ্য ও নারী হেনস্তার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবির। শুক্রবার (৩০ জানুয়ারি) বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে সংগঠনটির নেতা-কর্মীরা। পরে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এসময় সংগঠনটির সভাপতি ইউসুব আলী, সেক্রেটারী রাশেদুল ইসলাম রাফি, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া ও প্রচার সম্পাদক মাহামুদুল হাসানসহ কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। মিছিলে সংগঠনটির নেতা-কর্মীরা- ‘নারায়ে তাকবির আল্লাহ আকবর’, ‘ইসলামী ছাত্রশিবির, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘আমার ভাই শহিদ কেন? ইন্টেরিম জবাব দে’, ‘শেরপুরে হামলা কেন?…
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে বর্ণাঢ্য আয়োজনে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল এস’-এর বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে দোয়া ও কেক কাটা অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালন করা হয়। শুক্রবার (৩০ জানুয়ারি ) বিকেলে বড়াইগ্রাম উপজেলা মিলনায়তনে চ্যানেল এস-এর বড়াইগ্রাম উপজেলা প্রতিনিধি সাহাবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জুবায়ের জাহাঙ্গীর। এ সময় আরও উপস্থিত ছিলেন বড়াল সাময়িকীর প্রকাশক ও সম্পাদক সিনিয়র সাংবাদিক পি.কে.এম আব্দুল বারী, বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন লাইফ, স্মার্ট প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক আলমগীর কবির, যুগ্ম-সম্পাদক সাবদুল আলী, এশিয়ান টিভির লালপুর প্রতিনিধি ওমর ফারুক খান, উপজেলা…
স্পোর্টস ডেস্ক বাংলাদেশ জাতীয় দলে সাকিব আল হাসানের ফেরার ব্যাপারে নতুন করে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের লক্ষ্য, আগামী মার্চে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠের সিরিজ দিয়ে সাকিবের আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে বাংলাদেশে ফেরেননি সাকিব। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট খেলতে আগ্রহী থাকলেও বিভিন্ন পরিস্থিতির কারণে তা সম্ভব হয়নি। এরপর পাকিস্তান ও ভারত সফরের পরও তিনি আর জাতীয় দলের হয়ে খেলেননি। এর আগে তার অবসর নিয়ে যে পরিকল্পনা ছিল, সেটিও বাস্তবায়ন হয়নি। বিসিবি সূত্র জানায়, এখনই সাকিবকে বিদায়ী সিরিজ দেওয়ার চিন্তা নেই বোর্ডের। বরং তাকে নিয়মিতভাবে আবার দলে ফেরাতে চায় তারা, যেন একটি সিরিজেই…
বিনোদন ডেস্ক লাইট, ক্যামেরা, গ্ল্যামার— সবকিছুকে ছাপিয়ে আবারও আলোচনার কেন্দ্রে সুনেরাহ বিনতে কামাল। বড় পর্দা ও ওটিটি দুনিয়ায় ধারাবাহিক সাফল্যের পর এবার সামাজিক মাধ্যমে নতুন ঝড় তুলেছেন এই জনপ্রিয় অভিনেত্রী। নিজের সোশ্যাল হ্যান্ডেলে একগুচ্ছ ছবি প্রকাশ করে ভক্তদের চমকে দিয়েছেন তিনি। স্টাইল, আত্মবিশ্বাস আর মোহময় উপস্থিতিতে মুহূর্তেই ভাইরাল সেই সব ফ্রেম, আর নেটদুনিয়ায় শুরু হয়েছে প্রশংসা আর আলোচনার ঢেউ। সম্প্রতি নিজের সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রামে কয়েকটি ছবি শেয়ার করেছেন সুনেরাহ। সেখানে তাকে একটি স্লিভলেস ও ব্যাকলেস হালকা নীল রঙের ম্যাক্সি ড্রেসে দেখা গেছে। এলোমেলো চুলে রোদেলা দুপুরে তার স্নিগ্ধ ও খোলামেলা এই উপস্থিতি নেটিজেনদের নজর কেড়েছে। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘মিষ্টি…
ফিরোজ হাসান, খুবি প্রতিনিধি চারুশিল্পীদের স্বাধীন, সৃজনশীল ও গতিশীল প্ল্যাটফর্ম আর্ট সার্কেল খুলনা’র আত্মপ্রকাশ ও এই প্ল্যাটফর্মের আয়োজনে তিন দিনব্যাপী ‘শিল্পকর্ম প্রদর্শনী-২০২৬’ শুরু হয়েছে। আজ ২৯ জানুয়ারি (বৃহস্পতিবার) সন্ধ্যায় খুলনা জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এই প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিল্প, সাহিত্য ও সংস্কৃতির বিকাশ ছাড়া কোনো দেশ ও সমাজ কখনোই পূর্ণাঙ্গতা অর্জন করতে পারে না। একটি জাতির মনন ও মানবিক মূল্যবোধ গঠনে শিল্প-সংস্কৃতির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, উন্নয়ন শুধু অবকাঠামোর মধ্যেই সীমাবদ্ধ নয়, শিল্পচর্চার অগ্রগতিও একটি জাতির উন্নয়নের অন্যতম সূচক।…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা দীর্ঘ ২১ বছর পর শনিবার(৩১ জানুয়ারি) টাঙ্গাইল সফরে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজশাহী, নওগাঁ ও বগুড়াসহ একাধিক জেলায় টানা তিন দিনের দলীয় কর্মসূচি শেষে সড়কপথে রাজধানী ঢাকায় ফেরার পথে তিনি টাঙ্গাইলে জনসভায় অংশ নেবেন। এদিন বিকাল ৪টায় যমুনাসেতু-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের দরুন-চরজানা বাইপাস এলাকার খোলা মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন তারেক রহমান। টাঙ্গাইল জেলায় তারেক রহমানের এটি প্রথম রাজনৈতিক জনসভা। দলীয় সূত্রে জানাগেছে, তারেক রহমানের আগমন উপলক্ষে জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে জেলা বিএনপি। দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে ধানের শীষের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু জনসভার সার্বিক…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক নির্বাচনী মাঠে নতুন প্রার্থীদের স্বাগত জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের দলীয় প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, মানুষ সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে আল্লাহর নাম নেয়। কিন্তু আমার এখানে এমন একজন প্রার্থী আছেন, যিনি প্রথমেই আমার নাম নেন। শুক্রবার (৩০ জানুয়ারি) রাজধানীর শান্তিনগর ইস্টার্ন প্লাস মার্কেটে গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। পরে তিনি পুরানা পল্টনের বধির স্কুলে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নেন। মির্জা আব্বাস বলেন, অতীতে আমি এর চেয়েও অনেক শক্ত ও কঠিন প্রতিদ্বন্দ্বীর সঙ্গে নির্বাচন করেছি। কিন্তু আমরা কেউই একে অপরের বিরুদ্ধে বিষোদগার করিনি। আমি আশা করব, নির্বাচনে সবাই আইন…