- বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ
- এমপি মাসুদ সাঈদীর ‘হালাল’ পর্যটনকেন্দ্রের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন
- চৌদ্দগ্রামে ইসলামী সংগীত শিল্পী ইউসুফকে পিটিয়ে হত্যা
- কেশবপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- আবহাওয়া অনুকূলে থাকলে প্রায় ৮ কোটি টাকার রস ও গুড় উৎপাদনের আসা গাছিদের
- পটুয়াখালীতে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উৎসবমুখর পরিবেশে নেতা কর্মীদের বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত
- ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা, ২ লাখ কর্মসংস্থানের সম্ভাবনা: প্রধানমন্ত্রী
- নীলফামারীতে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার ও চাকরি মেলা অনুষ্ঠিত
- টোকিওতে তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা তাকাইচির
Author: admin
সিরাজগঞ্জ প্রতিনিধি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের সামনে শপথ একটাই, জনগণের রাজনীতি প্রতিষ্ঠা করা এবং বাংলাদেশকে শহীদদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা। আমরা বিশ্বাস করি, প্রতিবারের মতো এবারও বাংলাদেশের মানুষ ধানের শীষের পক্ষে থাকবে। শনিবার (৩১ জানুয়ারি) বিকেল ৪টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের পাইকপাড়া এলাকায় বিসিক শিল্পপার্কে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ এখন দেখতে চায়, দেশ ও জনগণের জন্য কোন রাজনৈতিক দল কী পরিকল্পনা গ্রহণ করবে। আমরা আপনাদের সামনে পরিকল্পনা দিয়েছি। এ মুহূর্তে বিএনপি একমাত্র রাজনৈতিক দল যে দলের অভিজ্ঞতা আছে কীভাবে দেশকে সামনের দিকে পরিচালিত করতে হয়।…
ভোরের বাংলা নিউজ ডেস্ক পরিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষায় দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে টানা ৯ মাসের জন্য পর্যটক ভ্রমণ বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) শেষ হচ্ছে চলতি মৌসুমের পর্যটন কার্যক্রম। ফলে রোববার (১ ফেব্রুয়ারি) থেকে দ্বীপে পর্যটকবাহী কোনো জাহাজ আর চলাচল করবে না। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, সেন্টমার্টিনের বিপন্ন জীববৈচিত্র্য রক্ষায় এ ৯ মাস ‘রিকভারি পিরিয়ড’ হিসেবে কাজ করবে। পর্যটক না থাকলে প্রবাল, সামুদ্রিক কাছিম, রাজকাঁকড়া এবং বিরল প্রজাতির পাখিরা তাদের প্রাকৃতিক আবাস পুনরুদ্ধারের সুযোগ পাবে। এর আগে সৈকতে আলো জ্বালানো, বারবিকিউ পার্টি, প্লাস্টিক ব্যবহার এবং মোটরচালিত যান চলাচলের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করা…
ভোরের বাংলা নিউজ ডেস্ক বেসরকারি ব্যাংকিং প্রতিষ্ঠান ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসিতে (এনসিসি ব্যাংক) ‘ডকুমেন্টেশন/ ডিসবার্সমেন্ট অ্যান্ড ট্রানজেকশন অফিসার (জেও-এসইও)’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। প্রার্থীকে অবশ্যই স্নাতক/বিবিএ/স্নাতকোত্তর/এমবিএ ডিগ্রিধারী হতে হবে। আগ্রহীরা আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম: ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি (এনসিসি ব্যাংক) বিভাগের নাম: ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশন ডিভিশন পদের নাম: ডকুমেন্টেশন/ ডিসবার্সমেন্ট অ্যান্ড ট্রানজেকশন অফিসার (জেও-এসইও) পদসংখ্যা: নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/বিবিএ/স্নাতকোত্তর/এমবিএ অভিজ্ঞতা: ২ বছর বেতন: আলোচনা সাপেক্ষে চাকরির ধরন: ফুল টাইম প্রার্থীর ধরন: নারী-পুরুষ বয়স: নির্ধারিত নয় কর্মস্থল: ঢাকা আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক করে বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এবং আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়: ৭ ফেব্রুয়ারি ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক মারাত্মক আর্থিক সংকটের মুখে পড়েছে জাতিসংঘ, যা সংস্থাটিকে চূড়ান্ত ধসের দিকে ঠেলে দিচ্ছে বলে সতর্ক করেছেন মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সদস্য রাষ্ট্রগুলোর কাছে পাঠানো এক চিঠিতে তিনি জানিয়েছেন, বকেয়া চাঁদা পরিশোধ না করলে এবং প্রচলিত আর্থিক নিয়মে আমূল পরিবর্তন না আনলে বিশ্ব সংস্থাটি অচিরেই অচল হয়ে পড়বে। জাতিসংঘের সদর দপ্তরে এক ব্রিফিংয়ে মহাসচিবের মুখপাত্র ফারহান হক পরিস্থিতির গুরুত্ব তুলে ধরে বলেন, তহবিলের অবস্থা এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে, সদস্য রাষ্ট্রগুলোকে এখনই বকেয়া পরিশোধ করতে হবে, অন্যথায় আর কোনো উপায় থাকবে না। তিনি জানান, পূর্ববর্তী বছরগুলোর মতো কার্যক্রম সচল রাখার মতো নগদ অর্থ বা তারল্য এখন সংস্থার হাতে নেই। উল্লেখ্য,…
আন্তর্জাতিক ডেস্ক উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি জোরদারের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সামরিক হামলা এড়াতে ইরানকে অবশ্যই দুটি শর্ত মানতে হবে। তিনি স্পষ্ট করে জানান, প্রথমত ইরানের কোনো পারমাণবিক কর্মসূচি থাকতে পারবে না এবং দ্বিতীয়ত দেশটিকে বিক্ষোভকারীদের হত্যা বন্ধ করতে হবে। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, ‘প্রথম—কোনো পারমাণবিক কর্মসূচি নয়। দ্বিতীয়—বিক্ষোভকারীদের হত্যা বন্ধ করতে হবে। তারা হাজারে হাজারে মানুষকে হত্যা করছে।’ তিনি আরও বলেন, ‘এই মুহূর্তে আমাদের অনেক বড় ও অত্যন্ত শক্তিশালী জাহাজ ইরানের দিকে এগোচ্ছে। আমরা যদি এগুলো ব্যবহার না করেই পরিস্থিতি সামাল দিতে পারি, তাহলে সেটাই সবচেয়ে ভালো হবে।’ গত…
ছবি সংগ্রহীত বরগুনা প্রতিনিধি সনাতন ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ শ্রীমদ্ভগবদ্গীতার শিক্ষা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে বরগুনা, পাথরঘাটা, চরদুয়ানী উনিয়নের , উত্তর হোগলাপাশা শ্রী শ্রী সার্বজনীন রাধা গোবিন্দ মন্দিরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে একটি গীতাস্কুল। শনিবার (৩০/০১/২০২৬) তারিখ বিকেলে এলাকায় ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে এ গীতাস্কুলের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী চয়ন বাড়ৈ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শ্রী দিলিপ অধিকারী। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মপ্রাণ ভক্ত, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, শ্রীমদ্ভগবদ্গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয়, এটি মানবজীবনের নৈতিকতা, কর্তব্য ও আদর্শের পথনির্দেশক। গীতাস্কুলের…
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ব্যবহার করে সংঘবদ্ধ সাইবার অপরাধের একটি গুরুতর ঘটনা ঘটেছে। ফেসবুক আইডি হ্যাক করে এক শিক্ষকের কাছে ২ লক্ষ টাকা চাঁদা দাবি এবং টাকা না দেওয়ায় ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনায় ভুক্তভোগী শিক্ষক চরম মানসিক বিপর্যয়ের মধ্যে রয়েছেন। ভুক্তভোগী হলেন লোহাগড়া উপজেলার লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক কাজী আল মামুন (৩৮)। তিনি এ ঘটনায় লোহাগড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নম্বর ১৪৫৭, ট্র্যাকিং নম্বর 9LQTDG, তারিখ ২৭ জানুয়ারি ২০২৬। জিডি সূত্রে জানা যায়, অজ্ঞাতনামা একটি সংঘবদ্ধ হ্যাকার চক্র দীর্ঘদিন ধরে কাজী আল মামুনের ব্যক্তিগত ফেসবুক…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক সদ্য অনুমোদিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশটি আসন্ন নির্বাচন পরবর্তী প্রথম সংসদ অধিবেশনে পাশের আহ্বান জানিয়েছে অ্যান্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স- আত্মা। জনস্বাস্থ্য সুরক্ষার যুগান্তকারী পদক্ষেপ হিসেবে উল্লেখ করে অধ্যাদেশটি পাশের প্রক্রিয়ায় কোম্পানির অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছে গণমাধ্যম কর্মীদের সংগঠনটি। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজধানীর বিএমএ ভবনে আত্মা’র সভাটি আয়োজন করা হয়। আত্মা’র সভায় জানানো হয়, তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশটি আইন আকারে সংসদে গৃহীত হলে নতুন প্রজন্ম নিকোটিন পণ্য ব্যবহার শুরু করতে পারবেনা এবং অন্যান্য তামাকপণ্য ব্যবহারেও নিরুৎসাহিত হবে। নারী, শিশুসহ অধূমপায়ীরা পরোক্ষ ধূমপানের ক্ষতি থেকে সুরক্ষা পাবে। সার্বিকভাবে দেশে তামাকজনিত মৃত্যু ও ক্ষয়ক্ষতি…
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: উজিরপুরের ঐতিহ্যবাহী শেরে বাংলা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ৫৩তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ ও ২৯ ডিসেম্বর দুই দিনব্যাপী এ ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ফজলুল হক সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মোসাম্মৎ শামিমা নাসরিন উর্মি। সিনিয়র শিক্ষক রিয়াজুল ইসলাম রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক ও ক্রীড়া অনুষ্ঠানের আহ্বায়ক দেবাশীষ বিশ্বাস, আতিকুল ইসলাম বিপ্লবসহ অন্যান্য শিক্ষকবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,…
জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোট প্রার্থীদের বিজয়ী করতে নেতকর্মীদের পাশাপাশি জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমান ও জেলা, উপজেলাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। এরই ধারাবাহিকতায় আগামী ৩১ জানুয়ারী শনিবার সকালে আসছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সাবেক সংসদ সদস্য ডা: সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহেরের নির্বাচনীয় এলাকায় চৌদ্দগ্রামে। এ উপলক্ষে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোট ব্যাপক প্রস্তুতি সম্পূর্ণ করেছেন। গতকাল জনসভার স্থল চৌদ্দগ্রাম হাইস্কুলের মাঠ পরিদর্শনের সময় সাংবাদিকদের এই তথ্য জানান উপজেলা আমীর মাহফুজুর রহমান ও সেক্রেটারী বেলাল হোসাইন। উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান বলেন, নির্বাচনের প্রচারোনার উপলক্ষে ৩১ জানুয়ারী শনিবার সকালে জামায়াতে…