- বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ
- এমপি মাসুদ সাঈদীর ‘হালাল’ পর্যটনকেন্দ্রের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন
- চৌদ্দগ্রামে ইসলামী সংগীত শিল্পী ইউসুফকে পিটিয়ে হত্যা
- কেশবপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- আবহাওয়া অনুকূলে থাকলে প্রায় ৮ কোটি টাকার রস ও গুড় উৎপাদনের আসা গাছিদের
- পটুয়াখালীতে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উৎসবমুখর পরিবেশে নেতা কর্মীদের বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত
- ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা, ২ লাখ কর্মসংস্থানের সম্ভাবনা: প্রধানমন্ত্রী
- নীলফামারীতে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার ও চাকরি মেলা অনুষ্ঠিত
- টোকিওতে তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা তাকাইচির
Author: admin
মোহাম্মদ আব্দুন নুর রানা সিনিয়র রিপোর্টার ফরিদপুর শহরের আলিপুর এলাকায় একটি পরিত্যক্ত বাড়ি থেকে প্লাস্টিকের কৌটায় মোড়ানো বিস্ফোরক সদৃশ ৭টি বস্তু উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ। রবিবার সকাল প্রায় ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানা পুলিশের একটি দল আলিপুর এলাকার মাজেদের বাড়ির পাশের একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালায়। এ সময় সেখান থেকে প্লাস্টিকের কৌটায় টেপ দিয়ে মোড়ানো বিস্ফোরক সদৃশ ৭টি বস্তু উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বস্তুগুলো বর্তমানে নিরাপত্তার স্বার্থে কোতোয়ালি থানায় পানি ভর্তি বালতিতে সংরক্ষণ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বাড়িটি পরিত্যক্ত থাকায় দুষ্কৃতিকারীরা নাশকতামূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে অথবা ভবিষ্যতে নাশকতা চালানোর পরিকল্পনায় এসব বস্তু সেখানে রেখে যেতে…
ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল বলেছেন, পাকিস্তানি রাজাকারদের তৈরি দল জামায়াতে ইসলামীর সভাপতি ডাঃ শফিকুর রহমান কোনো আলেম নন। তারা বেহেশতের টিকিটের নামে ভণ্ডামি করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে। রবিবার (০২ ফেব্রুয়ারি) বিকেলে রাজাপুর উপজেলার শুক্তাগড় মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রফিকুল ইসলাম জামাল বলেন, “পাকিস্তানি রাজাকারদের হাত ধরে যে জামায়াতে ইসলামী তৈরি হয়েছিল, সেই দলের সভাপতি ডাঃ শফিকুর রহমান কোনো আলেম না। ওরা বেহেশতের টিকিট বিক্রির নামে ভণ্ডামি…
কেরানীগঞ্জ প্রতিনিধি ঢাকার কেরানীগঞ্জে এক নির্বাচনি জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী নির্বাচনে দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, পরিবারতন্ত্র ও ব্যাংক লুটের রাজনীতিকে লাল কার্ড দেখানো হবে। তিনি বলেন, এসব অন্যায় ও অনিয়মের রাজনীতি জনগণ আর মেনে নেবে না। শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে কেরানীগঞ্জের শাক্তা সরকারি স্কুল মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াত আমির। জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি রাশেদ প্রধান। বিএনপির উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, “জুলাইকে ‘না’ বলে একটি দল বেকায়দায় পড়েছিল। পরে জনগণের চাপে পড়ে তারা ‘হ্যাঁ’…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে এলপিজি গ্যাস বিক্রির অভিযোগে টাঙ্গাইলে স্মার্ট এলপিজি টাঙ্গাইল নামক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিদপ্তর।। রবিবার জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেলের নেতৃত্বে পরিচালিত অভিযানে এই জরিমানা করা হয়। অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করছিল, যা ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের লঙ্ঘন। জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়। আরও বলেন , ভোক্তাদের স্বার্থ রক্ষায়…
বিনোদন ডেস্ক প্রায় তিন বছর আগে শরীফুল রাজের সঙ্গে সংসারের বিচ্ছেদ টানেন চিত্রনায়িকা পরীমনি। এর পর থেকেই তাদের সম্পর্ক ভাঙনের কারণ নিয়ে সামাজিক মাধ্যম থেকে নানা মহলে গুঞ্জন শুরু হয়। বিভিন্ন সময়ে প্রশ্ন আসতে থাকে, বিচ্ছেদের পেছনে তৃতীয় কোনো পক্ষের ভূমিকা ছিল কিনা- তা নিয়ে। এবার এ প্রসঙ্গে পরীমনি নিজেই মুখ খুললেন। সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলের পডকাস্ট অনুষ্ঠানে অংশ নিয়ে ব্যক্তিগত জীবন ও রাজের সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গ নিয়ে খোলামেলা কথা বলেন এই ঢালিউড কুইন। ডিভোর্স নিয়ে পরীমনি বলেন, ‘তৃতীয় পক্ষের কোনো বিষয় নয়। কেবল বোঝাপড়ার পার্থক্যের কারণেই বিচ্ছেদ হয়েছে। সংসার টিকিয়ে রাখতে চেষ্টা যে করতে হয়, এটা তো সে (রাজ)…
ভোরের বাংলা নিউজ ডেস্ক চলতি বছর পবিত্র রমজান মাস শুরু হবে বুধবার না বৃহস্পতিবার তা নিয়ে অবস্থান স্পষ্ট করেছেন জ্যোতির্বিদরা। তারা জানিয়েছেন, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রমজান শুরু হওয়ার সম্ভাবনাই বেশি। রোববার (০১ ফেব্রুয়ারি) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র (আইএসি) জানিয়েছে, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রমজানের চাঁদ দেখার চেষ্টা করা হলেও আরব ও ইসলামী বিশ্বের কোথাও চাঁদ দেখা জ্যোতির্বিদ্যাগতভাবে অসম্ভব হবে। খালি চোখে তো নয়ই, এমনকি দূরবীন বা আধুনিক জ্যোতির্বিদ্যাগত ইমেজিং প্রযুক্তিতেও চাঁদ দেখা যাবে না। সংস্থাটি জানিয়েছে, আন্তর্জাতিকভাবে স্বীকৃত সব চাঁদ-দর্শন মানদণ্ডের সবগুলোতেই মঙ্গলবার সন্ধ্যায় চাঁদ দেখার সম্ভাবনা নাকচ করা হয়েছে। এগুলো হলো ইবন তারিক,…
মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোণা-৪ (মোহনগঞ্জ, মদন ও খালিয়াজুরী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সমর্থিত এমপি পদপ্রার্থী লুৎফুজ্জামান বাবরকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন ছাত্রদল ও ছাত্র জমিয়তের নেতৃবৃন্দ। শুক্রবার সন্ধ্যায় মোহনগঞ্জ জমিয়ত অফিসে ছাত্রদল ও ছাত্র জমিয়তের যৌথ মতবিনিময় সভা থেকে এ আহ্বান জানানো হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও নেত্রকোণা জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা রুহুল আমীন নগরী। এ সময় উপস্থিত ছিলেন মোহনগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জাকির হোসেন বাবু, পৌর…
ঝালকাঠি প্রতিনিধি : দেশের ভাবমূর্তি, রাজনৈতিক স্থিতিশীলতা, ব্যবসা–বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থানসহ সার্বিক পরিস্থিতির সঙ্গে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সরাসরি সম্পৃক্ত বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতা রক্ষায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নিরপেক্ষতার ক্ষেত্রে কোনো ধরনের আপোষ করবে না নির্বাচন কমিশন। শনিবার (৩১ জানুয়ারি) বিকেল ৩টায় ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে জেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সঙ্গে এক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। নির্বাচন কমিশনার বলেন, “এই নির্বাচন শুধু একটি ভোট নয়। আমরা যে প্রতিষ্ঠানেই থাকি না…
সুলতান আহমেদ (প্রতিনিধি নওগাঁ) নওগাঁর আত্রাইয়ে বড় ভাই এর শালীর সঙ্গে স্বামীর পরকীয়া প্রেমের প্রতিবাদ কড়ায় গৃহবধু কে বেধড়ক মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে তার আপন ভাসুরের বিরুদ্ধে। বাঁচার জন্য চিৎকার করলে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে এলাকাবাসী। আত্রাই উপজেলার বিশা উত্তর পাড়া গ্রামে (২২জানুয়ারি) আনুমানিক রাত ১০টায় ভুক্তভোগী আখিঁ খাতুন কে তার শশুর বাড়ির লোকজন শশুর,শাশুড়ি ও জা অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে এবং বাড়ি থেকে আঁখি খাতুনকে বের করে দেয়ার চেষ্টায় প্রথমে লাথি,কিল,ঘুসি মারতে শুরু করে । এক পর্যায় ভাসুর মোঃ আনোয়ার হোসেন হাসুয়া দিয়ে মাথায় কোপ মারেন। এ বিষয় ভুক্তভোগী আখিঁ খাতুন…
আমতলী(বরগুনা)প্রতিনিধিঃ বরগুনার আমতলী সরকারি করেজের ৫৬তম ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শনিবার অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূ’মি) মো: আশরাফুল ইসলাম । বরগুনার আমতলী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফসর ড: মো:জামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- আমতলী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো: মাসুদ রেজা, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: গাজী আব্দুল মন্নান, হোসেন আহম্ম্দ, এম,এ মন্নান, প্রতিষ্ঠাতার ছেলে মেজবাহ উদ্দিন ফয়সল তালুকদার, সাবেক অধ্যাপক মো: আনোয়ার হোসেন আকন, অধ্যাপক রেহেনো মাহাবুব, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আমতলী শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মো: রেজাউল করিম।