Author: admin

ইসলাম ডেক্স আজ মঙ্গলবার দিবসের আলোকরেখা পশ্চিমে মিলিয়ে যাওয়ার পরই শুরু হবে অনেক মুসলমানের কাছে পরম কাঙ্ক্ষিত মহিমাময় রজনি—শবে বরাত। পাপ থেকে সর্বান্তকরণে ক্ষমা প্রার্থনা করে নিষ্কৃতি লাভের অপার সৌভাগ্যের রাত। শবে বরাত পালন নিয়ে আলেম-ওলামাদের মধ্যে দুস্তর মতভেদ বিদ্যমান। পালনের বিপক্ষের পাল্লা দিনে দিনে ভারী হচ্ছে। ইবনে মাজাহ ও বাইহাকীর একটি দুর্বল হাদিসে উল্লেখ আছে, হজরত আলি ইবনে আবি তালেব (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন :যখন মধ্য শাবানের রাত আসে তখন তোমরা রাত জেগে সালাত আদায় করবে আর দিবসে সিয়াম পালন করবে। কেননা আল্লাহ তাআলা সূর্যাস্তের পর দুনিয়ার আকাশে অবতরণ করে বলেন :আছে কি কোনো…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৪ দশমিক ১ মাত্রার মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোর ৪টা ৩৬ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ১৭৫ কিলোমিটার দূরে সাতক্ষীরা জেলার কলারোয়া এলাকায়। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১৫০ কিলোমিটার। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্প বিজ্ঞান কেন্দ্র (ইএমএসসি) এবং ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস)-ও একই তথ্য প্রদান করেছে। ভূমিকম্পটি মৃদু হওয়ায় এবং গভীরতা বেশি থাকায় বড় ধরনের কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। গত কয়েক মাস ধরেই দেশের বিভিন্ন স্থানে ছোট ও মাঝারি মাত্রার কম্পন…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান আগামী ৪ ফেব্রুয়ারি, বুধবার টাঙ্গাইলের শহীদ স্মৃতি পৌর উদ্যানে নির্বাচনী জনসভায় ভাষণ দিবেন। তার আগমণে উচ্ছ্বসিত জেলার নেতাকর্মীরা। নেতা কর্মীরা বলছে, নির্বাচনী জনসভার সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে ভেন্যু পরিদর্শনসহ মঞ্চ প্রস্তুতি করছে নেতাকর্মীরা। তাদের দাবি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তাতে এই জনসভা স্মরণকালের জনসমাগমে পরিণত হবে বলে তারা আশাবাদী। সোমবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে ১১ দলীয় জোটের জেলা শাখা। সংবাদ সম্মেলনে টাংগাইল সদর (৫) আসনের জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা জামায়াতের আমীর আহসান হাবীব মাসুদ আগামী…

Read More

জহিরুল ইসলাম সুমন —- চৌদ্দগ্রাম প্রতিনিধি জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের বলেছেন, অতীতে কোন সরকার মনে করতো না, ভারতের তোয়াজঁ না করে ক্ষমতায় থাকা যায়। কিন্তু আমরা এটা মনে করি। শুধু আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় না করেও পৃথিবীতে চলা যায়। ১১ দলীয় জোট বিজয়ী হলে দেশে গুণগত পরিবর্তন হবে। ভারতের কাছে মাথা নত করবো না। দুর্নীতি হবে না। স্বাধীনতাও বিক্রি হবে না। তিনি আশা প্রকাশ করে বলেন, ইসলামী সমমনা দল, বীরমুক্তিযোদ্ধার দল ও জুলাই বিপ্লবের দল মিলে ১১ দলীয় জোট যদি এবার ক্ষমতায় যায়, তাহলে অতীতের সরকারের সাথে আমাদের প্রথমে যে গরমিল হবে, তাহলো দুর্নীতি…

Read More

মোহাম্মদ আব্দুন নুর রানা সিনিয়র রিপোর্টার ফরিদপুর সদর সাব রেজিস্টার অফিসে দীর্ঘদিন ধরে চলা ঘুষ বাণিজ্য ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে পাঁচ কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সোমবার ০২ ফেব্রুয়ারি সকালে বিষয়টি নিশ্চিত করেন দুদকের ফরিদপুর জেলার সমন্বিত কার্যালয়ের সহকারী পরিদর্শক মোহাম্মদ শামীম হোসেন। এর আগে রবিবার ০১ ফেব্রুয়ারি দুদকের সহকারী পরিচালক সরদার আবুল বাসার বাদী হয়ে ফরিদপুরের দুদক সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন। মামলার এজাহার ও সংযুক্ত কাগজপত্র অনুযায়ী অভিযুক্তরা হলেন, ফরিদপুর সদর সাব রেজিস্টার অফিসের সাবেক সাব রেজিস্টার মোহাম্মদ ইউসুফ আলী মিয়া (৬০) তুলনাকারক মোহাম্মদ মেহেদী হাসান (৩৭) নকলকারক মনোয়ার হোসেন (৪০) পাঠক মোহাম্মদ…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা ঘাটাইল ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজের আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ ও পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারী) বিকেলে শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক বাংলাদেশ সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের জিওসি এবং এরিয়া কমান্ডার, ঘাটাইল এরিয়া মেজর জেনারেল মোহাঃ হোসাইন আল মোরশেদ। শিক্ষা প্রতিষ্ঠানের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল কাজী সামশের উদ্দিন, অধ্যক্ষ লেঃ কর্নেল মোঃ মহিদুর রহমান সহ অন্যান্য সামরিক কর্মকর্তাবৃন্দ, আমন্ত্রিত ব্যাক্তিবর্গ ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত প্রতিযোগিতায় ‘যমুনা হাউস’ রানার আপ এবং…

Read More

খুলনা প্রতিনিধি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশের উন্নয়ন ও দেশ পুনর্গঠনের জন্য দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী সমাজকে সঙ্গে নিয়ে এগোতে হবে। যারা নারীদের অবজ্ঞা করে এবং রাজনৈতিক স্বার্থে ধর্মের অপব্যাখ্যা দিয়ে মিথ্যাচার চালায়, তারা কোনোদিন জনদরদী হতে পারে না। বিএনপির লক্ষ্য একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা, যেখানে মেধা ও যোগ্যতার ভিত্তিতে প্রত্যেক নাগরিকের মূল্যায়ন করা হবে। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে খুলনার খালিশপুরের প্রভাতী স্কুল মাঠ প্রাঙ্গণে জনসভায় তিনি এসব কথা বলেন। জনসভায় খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলা বিএনপির সব সংসদ সদস্য প্রার্থীরা উপস্থিত ছিলেন। শিল্পনগরী নিয়ে প্রতিশ্রুতি দিয়ে তারেক রহমান বলেন, খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটসহ এ বিশাল অঞ্চলে আজ…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন ডিজাইন ও সিরিজের ১০ টাকা মূল্যমানের ব্যাংক নোট মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) থেকে বাজারে ছাড়ছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (২ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স। এতে বলা হয়, বাংলাদেশ ব্যাংক নতুন ডিজাইন ও সিরিজের সব মূল্যমানের (১০০০, ৫০০, ২০০, ১০০, ৫০, ২০, ১০, ৫ ও ২ টাকা) নোট মুদ্রণের উদ্যোগ নিয়েছে। এরই মধ্যে ১,০০০, ৫০০, ১০০, ৫০ ও ২০ টাকার নতুন নোট বাজারে প্রচলনে এসেছে। এর ধারাবাহিকতায় গভর্নর ড. আহসান এইচ মনসুর স্বাক্ষরিত নতুন ডিজাইনের ১০ টাকার নোট মঙ্গলবার থেকে প্রথমবারের মতো বাজারে…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এমএ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকা-১১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এ রিট করেন। রিটে ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এমএ কাইয়ুমের প্রার্থিতা স্থগিত চাওয়া হয়েছে। নাহিদ ইসলামের পক্ষে আইনজীবীরা হলেন অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা ও অ্যাডভোকেট আলী আজগর শরীফী। অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা বলেন, এ সপ্তাহেই হাইকোর্টে রিট আবেদনটির ওপর শুনানি হবে। এর আগে ঢাকা-১১ আসনে ১২ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম…

Read More

স্পোর্টস ডেস্ক অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে ২৪ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী টেনিস তারকা নোভাক জোকোভিচকে হারিয়ে ইতিহাস গড়লেন কার্লোস আলাকারাজ। চার সেটের মধ্যে তিনটিতেই জিতে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতলেন তিনি। মাত্র ২২ বছর তথা সবচেয়ে কম বয়সী টেনিস তারকা হিসেবে ক্যারিয়ারে প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড গড়েছেন আলকারাজ। তিনি ভেঙেছেন স্বদেশী রাফায়েল নাদালের রেকর্ডটি। এর আগে ২৪ বছর বয়সে ক্যারিয়ারে প্রথম গ্র্যান্ড স্লাম জিতেছিলেন নাদাল। রোববার মেলবোর্ন পার্কে ফাইনালে চার সেটের লড়াইয়ে ২-৬, ৬-২, ৬-৩, ৭-৫ ব্যবধানে জোকোভিচকে পরাজিত করেন আলকারাজ। ম্যাচের শুরুতে অবশ্য অভিজ্ঞ জোকোভিচই ছিলেন নিয়ন্ত্রণে। প্রথম সেটে কৌশল আর অভিজ্ঞতায় তরুণ প্রতিপক্ষকে চাপে রাখেন ৩৮ বছর…

Read More