- বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ
- এমপি মাসুদ সাঈদীর ‘হালাল’ পর্যটনকেন্দ্রের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন
- চৌদ্দগ্রামে ইসলামী সংগীত শিল্পী ইউসুফকে পিটিয়ে হত্যা
- কেশবপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- আবহাওয়া অনুকূলে থাকলে প্রায় ৮ কোটি টাকার রস ও গুড় উৎপাদনের আসা গাছিদের
- পটুয়াখালীতে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উৎসবমুখর পরিবেশে নেতা কর্মীদের বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত
- ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা, ২ লাখ কর্মসংস্থানের সম্ভাবনা: প্রধানমন্ত্রী
- নীলফামারীতে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার ও চাকরি মেলা অনুষ্ঠিত
- টোকিওতে তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা তাকাইচির
Author: admin
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনের ধানের শীষ প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, জামায়াতে ইসলামী একটি মুনাফেকের দল। এই দলকে কোনো অবস্থাতেই বাংলাদেশে ক্ষমতায় আসতে দেওয়া হবে না। অন্তত আমি যতদিন বেঁচে আছি, ততদিন জামায়াতকে ক্ষমতায় আসতে দেব না। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে সোনাগাজী পৌরসভা এলাকায় গণসংযোগকালে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন। আব্দুল আউয়াল মিন্টু বলেন, জামায়াতে ইসলামী সব সময় ষড়যন্ত্র ও বিভ্রান্তি ছড়াতে ব্যস্ত থাকে। তারা কখনোই দেশের উন্নয়ন করতে পারবে না। বরং সুযোগ পেলে দেশকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দেবে। তিনি অভিযোগ করেন, এই দল ক্ষমতায় এলে বাংলাদেশকে সিরিয়া কিংবা লেবাননের মতো…
আলামিন খান জাবি প্রতিনিধি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নতুন প্রশাসনিক ভবনের দেওয়ালে জুলাই হামলার মদদদাতা ও উসকানিদাতা শিক্ষকদের দ্রুত বিচার চেয়ে ছবি সাঁটিয়ে দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নেতারা। সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাকসুর স্বাস্হ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক হুসনী মোবারকের নেতৃত্বে জাকসু নেতারা বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের দেওয়ালে জুলাই হামলার মদদদাতা ও উসকানিদাতা শিক্ষকদের ছবি সাঁটিয়ে দেয়। প্রশাসনিক ভবনে মদদদাতা শিক্ষকদের ছবি সাটানোর আগে জাকসু নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসানের সাথে সাক্ষাৎ করে জুলাই হামলায় অভিযুক্ত শিক্ষকদের বিচারিক প্রক্রিয়ার অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে উপাচার্য তাদের প্রশ্নের সরাসরি উত্তর দেওয়ার পরিবর্তে প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং এক…
বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) এর ম্যানেজমেন্ট স্ট্যাডিজ বিভাগ এর উদ্যোগে এবং ম্যানেজমেন্ট স্ট্যাডিজ অ্যাসোসিয়েশন এর সহযোগিতায় দুইদিন ব্যাপী ম্যানেজমেন্ট ডে ও উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে।গত পহেলা ফেব্রুয়ারী বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড.তৌফিক আলম এই আয়োজনের শুভ উদ্বোধন করেন এবং পহেলা ও দোসরা ফেব্রুয়ারী এই আয়োজন আয়োজিত হয়।এই সম্পর্কে জানতে চাইলে ম্যানেজমেন্ট স্ট্যাডিজ অ্যাসোসিয়েশন এর সভাপতি সাজিদুল করিম সাদি বলেন,প্রতি বছরের ন্যায় এবছরও আমরা ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ কর্তৃক এবং ম্যানেজমেন্ট স্টাডিজ অ্যাসোসিয়েশনের সহযোগিতায় দু’দিনব্যাপী ম্যানেজমেন্ট ডে ও উদ্যোক্তা মেলার আয়োজন করছি।শিক্ষার্থীদের উদ্যোক্তা মনোভাবকে বিকাশিত করার জন্য এবং উদ্যোক্তাদের উজ্জীবিত করতে আমাদের এই আয়োজন। এই মেলাকে কেন্দ্র করে আমরা দু’দিনই সাংস্কৃতিক অনুষ্ঠানের…
ইবি প্রতিনিধি:রংপুরের ধাপ সাতগাড়া বাইতুল মোকাররম মডেল কামিল মাদরাসা থেকে আগত ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন ইসলামিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব সাতগাড়া (আইইউসাস)-এর নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের নাহিদ হাসান এবং সাধারণ সম্পাদক হিসেবে আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের একই শিক্ষাবর্ষের ওসমান গনি নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক ড. শেখ এ. বি. এম. জাকির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটির অন্য সদস্যরা হলেন— সহ-সভাপতি উমিদ হাসান, সালেহ আহমেদ রায়হান, রাইসুল ইসলাম ও মুত্তালিব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক…
খুবি প্রতিনিধি সুন্দরবন ও উপকূলীয় ইকোলজি সম্পর্কিত গবেষণা জোরদারের লক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর ইন্টিগ্রেটেড স্টাডিজ অন দ্য সুন্দরবনস এন্ড কোস্টাল ইকোসিস্টেম (আইআইএসএসসিই) ও বাংলাদেশ এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট সোসাইটি (বেড্স) এর মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। আজ ০৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ট্রেজারারের কার্যালয়ে এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এমওইউতে খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষে ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী এবং বেড্সের পক্ষে প্রধান নির্বাহী মোঃ মাকসুদুর রহমান স্বাক্ষর করেন। পরে উভয় পক্ষের মধ্যে সমঝোতা স্মারক বিনিময় করা হয়। এমওইউ স্বাক্ষর অনুষ্ঠানে খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান, আইআইএসএসসিই’র পরিচালক প্রফেসর ড. মোঃ…
রপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে আসনটিতে নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (৪ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে ইসি। এর আগে, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিনগত গভীর রাতে নুরুজ্জামান বাদল মৃত্যুবরণ করেন। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারিও ছিলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর অফিসিয়াল ফেসবুক পেজে দেয়া এক পোস্টে নুরুজ্জামান বাদলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।
নওগাঁ প্রতিনিধি নওগাঁর মহাদেবপুরে দূর্গাপূজা মন্ডব প্রতিনিধিগণের সাথে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ফজলে হুদা বাবুলের মতবিনিময়ের সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার লিচুবাগান এলাকায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক শ্রী রতন কুমার মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ-৩ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ফজলে হুদা বাবুল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, মহাদেবপুর উপজেলা বিএনপির সভাপতি রবিউল আলম বুলেট। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহসভাপতি জাহারুল ইসলাম,রেজাউন নবী স্যান্ডো, বদলগাছি উপজেলা বিএনপির সহ-সভাপতি, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সুমন কুমার সিংহ, উজ্জ্বল কুমার সরকার প্রমূখ। এসময় বক্তারা বিগত…
সাতক্ষীরা প্রতিনিধি সাতক্ষীরার ২নং কুশখালি ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে একটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ভাদড়া বাজারে এ জনসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২নং কুশখালি ইউনিয়ন আমির ক্বারী গোলাম রসুল। সভাটি সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারি মাওলানা আনারুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা-২ আসনের মনোনীত প্রার্থী জননেতা মুহাদ্দিস আব্দুল খালেক হুজুর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা সহকারী সেক্রেটারি প্রভাষক ওমর ফারুক। এছাড়াও অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের নির্বাহী সদস্যবৃন্দ এবং ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জনসভায় বক্তারা ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ গঠনে তাদের…
মোস্তাফিজুর রহমান আপেল, কোটচাঁদপুর প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের পরিবেশ আজ ছিল উৎসবমুখর। এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে নবাগত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ বাকী বিল্লাহ মহোদয়কে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নিয়েছে কোটচাঁদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিবার। সোমবার (২ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় উপজেলা শিক্ষা অফিস কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান আকর্ষণ ছিলেন নবাগত শিক্ষা অফিসার মহোদয়। তাকে বরণ করে নিতে উপস্থিত হয়েছিলেন জেলার শিক্ষা অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ। এ সময় উপস্থিত ছিলেন, মোঃ কামরুজ্জামান, শিক্ষা অফিসার, ঝিনাইদহ সদর।অশোক কুমার সরকার, সাবেক শিক্ষা অফিসার, কোটচাঁদপুর।আরো উপস্থিত ছিলেন একঝাঁক নিবেদিতপ্রাণ শিক্ষক বিদ্যালয়ের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদানের সময় উপস্থিত ছিলেন…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের ধনবাড়ীতে ৭ বছর বয়সী এক শিশুর বস্তা বন্ধি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার(১ফেব্রæয়ারী) সকালে উপজেলার যদুনাথপুর ইউনিয়নের বারইপাড়া গ্রামের এক পরিত্যাক্ত ঘর থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিশুর বড় ভাই জুবায়ের হোসেন কান্নাজড়িত কণ্ঠে জানান, গত ২৬ জানুয়ারী সোমবার বাড়ী থেকে নিখোঁজ হয় ছোট বোন তৃতীয় শ্রেনীর ছাত্রী মারিয়া(৭)। এলাকায় মাইকিং সহ অনেক খোঁজা খুঁজির পর কোথাও না পেয়ে সন্দেহজনক ভাবে পাশের বংশাই নদীতে ফায়ার সার্ভিসের ডুবরী দল এক দিন উদ্ধার অভিযান চালিয়েও তাকে পাওয়া যায়নি। এঘটনায় আমার বোন জামাই মারিয়ার বাবা উজ্জল হোসেন গত শুক্রবার (৩১ শে জানুয়ারী) ধনবাড়ী থানায় সাধারণ…