Author: admin

খুবি প্রতিনিধি খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (খুবিসাস) ও ইউএনডিপি বাংলাদেশ-এর যৌথ আয়োজনে ‘রান ফর ফিউচার বাংলাদেশ’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ ০৬ ফেব্রুয়ারি (শুক্রবার) সকাল ৭টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক শহিদ মীর মুগ্ধ তোরণ থেকে দৌড় কার্যক্রম শুরু হয়। দৌড়টি অধিকাংশ সড়ক প্রদক্ষিণ করে অদম্য বাংলা চত্বরে গিয়ে শেষ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। তিনি বলেন, ‘রান ফর ফিউচার বাংলাদেশ’ একটি সচেতনতামূলক প্রতিযোগিতা। এই আয়োজন টেকসই ভবিষ্যৎ নির্মাণে আমাদের দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দেয় এবং সমাজের প্রতি তরুণ প্রজন্মের দায়িত্ববোধ জাগ্রত করে। এমন উদ্যোগ তরুণদের শারীরিক সুস্থতার পাশাপাশি ইতিবাচক চিন্তা ও সামাজিক সম্পৃক্ততা…

Read More

হবিগঞ্জ প্রতিনিধি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তিনি এক শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য। তার ভাই মুক্তিযুদ্ধে জীবন দিয়েছেন, তবে বর্তমান বাংলাদেশের চিত্র দেখলে তিনি (ভাই) হয়তো মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতেন না।  শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে হবিগঞ্জে নির্বাচনি জনসভায় এসব কথা বলেন জামায়াত আমির। ডা. শফিকুর রহমান বলেন, এখনো মায়েরা ঘরের মধ্যে নিরাপদ নন, ঘর থেকে বের হলে চলাচলে নিরাপদ নন, কর্মস্থলে নিরাপদ নন। এখনো দেশে চাঁদাবাজদের ভয়ে মানুষ অস্থির। মামলাবাজদের ভয়ে সাধারণ মানুষ অস্থির। দুর্নীতি আমাদের সমাজকে আগাগোড়া একেবারে ছেয়ে ফেলেছে। এই বাংলাদেশ কি সবাই চেয়েছে? তিনি বলেন, আমি বিশ্বাস করি এখানে রণাঙ্গনের মুক্তিযোদ্ধাও আছেন। অথবা তাদের সন্তানরা…

Read More

কোটচাঁদপুর(ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অ্যালকোহলসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের বাজারমূল্য আনুমানিক ৫২ হাজার টাকা বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঝিনাইদহ জেলা কার্যালয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ২টার দিকে কোটচাঁদপুর থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধারের লক্ষ্যে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় সহকারী উপ-পরিদর্শক মোহাম্মদ সেলিম রাজা। এ সময় তার সঙ্গে কনস্টেবল মো. আব্দুর রশিদ, মো. কামরুল হাসান, মামুনুর রশিদ ও রিগান হোসেন উপস্থিত ছিলেন। অভিযান চলাকালে কোটচাঁদপুর মেইন বাসস্ট্যান্ড এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে আদর্শপাড়া এলাকার সোনালী…

Read More

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি‎‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) আগামী ৯ ও ১৫ ফেব্রুয়ারির নির্ধারিত সকল পরীক্ষা স্থগিতের আবেদন জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।‎‎বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে সংগঠনটির সভাপতি মো মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক আরিফ হোসাইন শান্ত উপাচার্যের কাছে এ আবেদনপত্র জমা দেন।‎‎আবেদনপত্রে উল্লেখ করা হয়, অধিকাংশ শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগের জন্য নিজ নিজ এলাকায় যাবেন। এ অবস্থায় নির্ধারিত তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হলে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিঘ্ন ঘটতে পারে। তাই শিক্ষার্থীদের নাগরিক দায়িত্ব পালনের সুযোগ নিশ্চিত করতে আগামী ৯ই ও ১৫ই ফেব্রুয়ারির নির্ধারিত  পরীক্ষাগুলো পরবর্তী সুবিধাজনক সময়ে পুনঃনির্ধারণের অনুরোধ জানানো হয়েছে।‎‎এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের সভাপতি মোশাররফ…

Read More

খুবি প্রতিনিধি খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে ‘ডেভেলপমেন্ট অব সার্ভে টুলস ফর প্রোগ্রাম সেলফ-অ্যাসেসমেন্ট’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ ০৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি ট্রেনিং রুমে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে ‘সেলফ-অ্যাসেসমেন্ট রিপোর্ট প্রস্তুতকরণ ও বিএসি অ্যাক্রেডিটেশন আবেদন দাখিল’ বিষয়ে আলোচনা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। কর্মশালার প্রথম সেশনে ‘প্রোগ্রাম সেলফ-অ্যাসেসমেন্টের জন্য প্রশ্নমালা প্রস্তুতি’ বিষয়ে আলোচনা করেন নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ জাকির হোসেন, আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান এবং এফএমআরটি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোহাম্মদ আব্দুর রউফ। কর্মশালার…

Read More

‎ ‎ কুবি প্রতিনিধি : ‎ ‎ ‎​আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শিক্ষার্থীদের অংশগ্রহণ ও ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসনের কাছে সকল বিভাগীয় শহরগুলোতে বাস সার্ভিস চালু করার জন্য স্মারকলিপি প্রদান করেছে সাধারণ শিক্ষার্থীরা। ‎ ‎ ‎বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রার বরাবর এই স্মারকলিপি জমা দেওয়া হয়। ‎ ‎ ‎​স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, দেশের বিভিন্ন বিভাগীয় শহর ও দূরবর্তী জেলাগুলোতে অনেক শিক্ষার্থীর স্থায়ী নিবাস। জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করা একজন সচেতন নাগরিক হিসেবে তাদের সাংবিধানিক অধিকার ও দায়িত্ব। তবে নির্বাচনের সময় স্বল্প ছুটি এবং যাতায়াত খরচের আধিক্যের কারণে অনেক শিক্ষার্থীর পক্ষে বাড়ি গিয়ে ভোট দেওয়া প্রায়…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা সিপিসি-৩, র‍্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্পের অভিযানে ১৩১ গ্রাম অবৈধ মাদকদ্রব্য হেরোইনসহ মোঃ তৌফিক আহমেদ (৩২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৪ ফেব্রুয়ারি ২০২৬) বিকাল সাড়ে পাঁচটায় টাঙ্গাইল জেলার ঘাটাইল থানাধীন টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক সড়কের দক্ষিণাশ্বর এলাকায় ব্রাহ্মণ শাসন মন্দিরের সামনে পাকা সড়কে একটি চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় ‘সীমান্ত’ নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে রাজশাহী জেলার বাসিন্দা মোঃ তৌফিক আহমেদকে আটক করা হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে পরিহিত প্যান্টের পকেট থেকে ১ গ্রাম হেরোইন এবং পায়ুপথে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা আরও…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইল পৌরসভার ১৫নং ওয়ার্ড থেকে জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও স্বেচ্ছাসেবক দল কমিটির সাবেক সহ-সভাপতি জিয়াউল হক শাহিনের নেতৃত্বে মিছিল অনুষ্ঠিত হয়েছে । মিছিলটি টাঙ্গাইল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার হয়ে পুরাতন বাসস্ট্যান্ড অতিক্রম করে সদর-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সালাউদ্দিন টুকুর ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করে। এ সময় নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং সাধারণ ভোটারদের কাছে গিয়ে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন। মিছিল শেষে গুরুত্বপূর্ণ সড়কগুলো পরিদর্শনের মাধ্যমে কর্মসূচি শেষ করা হয়। মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সাদিকুল আলম খোকা, এবাদত হোসেন, সুভাষ দাস,…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  জাতীয় মানবাধিকার কমিশনের নতুন চেয়ারপারসন হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। এ ছাড়া কমিশনের কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন চারজন। তারা হলেন গুম-সংক্রান্ত তদন্ত কমিশনের সাবেক সদস্য মো. নূর খান; ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. শরীফুল ইসলাম; গুম-সংক্রান্ত তদন্ত কমিশনের সাবেক সদস্য নাবিলা ইদ্রিস ও মানবাধিকারকর্মী ইলিরা দেওয়ান। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ আসাদুজ্জামান নুর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, ২০২৫-এর ধারা ৬ এর উপ-ধারা (১)…

Read More

আন্তর্জাতিক ডেস্ক  দুই বছরের বেশি সময় পর সৌদি আরব সফরে গেলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। গতকাল মঙ্গলবার রিয়াদে পৌঁছান তিনি। সফরে বিভিন্ন বাণিজ্যিক চুক্তি হওয়ার কথা রয়েছে। বিশ্লেষকরা এই সফরকে রিয়াদ-আঙ্কারার সম্পর্ক ভালো হবে বলে বিবেচনা করছেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে। তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়, এই সফরে তুরস্ক ও উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) সদস্য সৌদি আরবের মধ্যে একটি মুক্ত বাণিজ্য চুক্তির খুঁটিনাটি বিষয়গুলো চূড়ান্ত হবে বলে প্রত্যাশা করছে আঙ্কারা। বিবৃতিতে আরও বলা হয়, দুই পক্ষ তেল, পেট্রোলিয়ামজাত পণ্য ও পেট্রোকেমিকেল খাতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার জন্য সম্মত হয়েছে। পাশাপাশি, জ্বালানি খাতে সৌদি…

Read More