- বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ
- এমপি মাসুদ সাঈদীর ‘হালাল’ পর্যটনকেন্দ্রের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন
- চৌদ্দগ্রামে ইসলামী সংগীত শিল্পী ইউসুফকে পিটিয়ে হত্যা
- কেশবপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- আবহাওয়া অনুকূলে থাকলে প্রায় ৮ কোটি টাকার রস ও গুড় উৎপাদনের আসা গাছিদের
- পটুয়াখালীতে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উৎসবমুখর পরিবেশে নেতা কর্মীদের বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত
- ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা, ২ লাখ কর্মসংস্থানের সম্ভাবনা: প্রধানমন্ত্রী
- নীলফামারীতে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার ও চাকরি মেলা অনুষ্ঠিত
- টোকিওতে তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা তাকাইচির
Author: admin
বরগুনা প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে বরগুনার পাথরঘাটায় ভোটগ্রহণ কর্মকর্তাদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি ২০২৬) পাথরঘাটা উপজেলা সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলার বিজ্ঞ প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মিজ্ তাসলিমা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুদরত-ই-খুদা পিপিএম-সেবা, পুলিশ সুপার, বরগুনা। কর্মশালায় সভাপতিত্ব করেন পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার (পাথরঘাটা)। এছাড়াও অনুষ্ঠানে নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত থেকে ভোটগ্রহণ প্রক্রিয়া, আচরণবিধি, ভোটারদের অধিকার…
মোহাম্মদ আব্দুন নুর রানা সিনিয়র রিপোর্টার ফরিদপুরের সালথা উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ছেড়ে বাংলাদেশ খেলাফত মজলিসে যোগ দিয়েছেন শতাধিক নেতাকর্মী। শনিবার (৩১ জানুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার ভাওয়াল ইউনিয়নের পুরুরা মৃধাপাড়া মাঠে বাংলাদেশ খেলাফত মজলিস ভাওয়াল ইউনিয়ন আয়োজিত এক নির্বাচনী কর্মীসভায় তারা আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে পদত্যাগ করে খেলাফত মজলিসে যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সালথা উপজেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি হাফেজ বেলাল হোসেন, বাংলাদেশ ইসলামী আন্দোলন সালথা উপজেলা শাখার সহ-প্রচার সম্পাদক মো. মতিউর রহমান, রামকান্তপুর ইউনিয়নের সভাপতি মাওলানা জামাল উদ্দিন, গট্টি ইউনিয়নের সভাপতি মাওলানা কামাল উদ্দিন এবং সোনাপুর ইউনিয়নের সভাপতি মো. আবুল খায়ের। তাদের সঙ্গে আরও…
ইবি প্রতিনিধি: আগামী ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সাথে গণভোট অনুষ্ঠিত হবে। এ গণভোটে জুলাই সনদ বাস্তবায়নে ‘হ্যাঁ’ কে জয়যুক্ত করার জন্য ক্যাম্পেইন চালিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা। রোববার (০১ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের ঝাল চত্বর, ডায়না চত্বর ও বটতলা সংলগ্ন স্থানে এ ক্যাম্পেইন কর্মসূচি পালন করে সংগঠনটির নেতা-কর্মীরা। এসময় সংগঠনটির সভাপতি সভাপতি ইউসুব আলী ও সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হোসাইন সহ অন্যরা উপস্থিত ছিলেন। সংগঠনটির সভাপতি ইউসুব আলী বলেন, আমরা দীর্ঘদিন ধরে অনলাইন এবং অফলাইনে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়ে আসছিলাম। তবে আজকে আনুষ্ঠানিকভাবে লিফলেট নিয়ে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা শুরু করেছি। শিক্ষার্থীদের কাছে আমাদের আহ্বান, আপনারা…
খুবি প্রতিনিধি ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে সুস্পষ্ট কর্মপরিকল্পনা থাকতে হবে : উপ-উপাচার্য খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের ’২৫ ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ এবং ’২১ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আজ ০১ ফেব্রুয়ারি (রবিবার) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর একাডেমিক ভবনের মাল্টি-পারপাস রুমে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান। তিনি বলেন, বিদায়ী শিক্ষার্থীরা আজ নতুন জীবনের পথে যাত্রা শুরু করছে। এটি তাদের জন্য যেমন আনন্দের, তেমনি গৌরবেরও। বিশ্ববিদ্যালয়ে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে তারা যেন ভবিষ্যৎ কর্মজীবনে সফল হতে পারে, সে প্রত্যাশা রাখি। নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, পদার্থবিজ্ঞানের…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক নিরাপদ ও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের অভাব এবং প্রক্রিয়াজাত খাদ্যে নির্ভরতা বৃদ্ধির কারণে বাংলাদেশে উচ্চরক্তচাপসহ বিভিন্ন অসংক্রামক রোগ উদ্বেগজনক হারে বাড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, অতিরিক্ত লবণ, চিনি ও চর্বিযুক্ত খাবার উচ্চ রক্তচাপসহ বিভিন্ন অসংক্রামক রোগের ঝুঁকি বাড়ায়। এ বিষয়ে ভোক্তাদের সচেতনতা তৈরিতে ফ্রন্ট অফ প্যাকেজ লেবেলিং ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। জাতীয় নিরাপদ খাদ্য দিবস, ২০২৬ উপলক্ষ্যে আজ ০১ ফেব্রুয়ারি গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর (জিএইচএআই) এর সহযোগিতায়, গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) আয়োজিত “অসংক্রমাক রোগ মোকাবেলায় নিরাপদ খাদ্য এবং আমাদের করণীয়” শীর্ষক ওয়েবিনারে বক্তারা এসব তথ্য ও সুপারিশ তুলে ধরেন। দিবসটির এবারের প্রতিপাদ্য “নিরাপদ খাদ্য নিশ্চিত করি, সুস্থ সবল জীবন গড়ি”। ওয়েবিনারে জানানো হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার…
ছবি সংগ্রহীত ভোরের বাংলা নিউজ ডেস্ক আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সব ধরনের যান চলাচলে বিধি-নিষেধ আরোপ করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। রোববার (১ ফেব্রুয়ারি) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণের জন্য নির্বাচন কমিশন ১১ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত (একদিন) ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলের জন্য নিষেধাজ্ঞা আরোপ করেছে। একই সঙ্গে ১০ ফেব্রুয়ারি দিনগত মধ্যরাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত (তিন দিন) মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়। আগামী ১২ ফেব্রুয়ারি দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামের ইজ্জত রক্ষার জন্য এককভাবে নির্বাচনে অংশগ্রহণ করছে বলে মন্তব্য করেছেন দলটির আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)। রোববার (০১ ফেব্রুয়ারি) লক্ষ্মীপুর-০১ আসনের ইসলামী আন্দোলনের এমপিপ্রার্থী আলহাজ জাকির হোসেন পাটোয়ারীর সমর্থনে রামগঞ্জ পৌর শিশুপার্কে আয়োজিত নির্বাচনী জনসভায় এ মন্তব্য করেন তিনি। মুফতি রেজাউল করীম বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানের পর দেশটাকে সুন্দরভাবে গড়ার একটা সুযোগ এসেছে। এ লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে যখন আমরা আওয়াজ তুলেছিলাম ইসলামের পক্ষে একটা বাক্স, তখন সারা বাংলাদেশের মানুষের সাড়া ও উদ্দীপনা সেভাবে আমরা দেখতে পেয়েছি। কিন্তু মানুষ পরিবর্তনের পক্ষে যখন আওয়াজ তুলেছিল, তখন এক শ্রেণির ক্ষমতালোভী স্বার্থান্বেষী মহল ইসলামের পক্ষের…
জামালপুর প্রতিনিধিজামালপুরে বাংলাদেশ জামায়াত ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গৃহে, চলাচলে এবং কর্মস্থলে যোগ্যতার ভিত্তিতে নারীদের হাতে দেশ গড়ার কাজ তুলে দেওয়া হবে। আগামীর বাংলাদেশ হবে একটি ফুলের বাগান। এখানে ধর্ম, দল বা গায়ের রঙের ভিত্তিতে নয় বরং যোগ্যতা ও দেশপ্রেমের ভিত্তিতে কাজ দেওয়া হবে। আগামী ১২ তারিখ দেশের ভাগ্য পরিবর্তনের নির্বাচন হবে। এই নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়। এটি ২৪ হাজার ছেলেমেয়ের পঙ্গুত্বের নির্বাচন। এটি আয়নাঘরের অন্ধকার যুগের অবসানের পরের নির্বাচন। ফ্যাসিবাদী রাজনীতির কবর রচনার নির্বাচন। এই নির্বাচনে দুইটা ভোট হবে, প্রথম ভোট সংস্কারের পক্ষে “হ্যাঁ” ভোট। “হ্যাঁ” মানে আজাদি, আর “না” মানে গোলামি। যারা আবার আমাদের গলায়…
টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলে ১০ম গ্রেডভুক্ত উপ-সহকারী প্রকৌশলী/সমমান পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩ শতাংশ কোটা সংরক্ষণের প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ডিপ্লোমা প্রকৌশলীরা। সারাদেশব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পাশাপাশি টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদ টাঙ্গাইল জেলা শাখার আহ্বায়ক মো. রফিকুল ইসলাম, সদস্য সচিব নুরুজ্জামান, আইডিইবি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি জাকেরুল মাওলাসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, বর্তমানে বিএসসি ইঞ্জিনিয়াররা ৯ম গ্রেডে চাকুরিরত থাকলেও তারা ডিপ্লোমা প্রকৌশলীদের ১০ম গ্রেডে অন্তর্ভুক্তির বিষয়ে সরকারকে…
বাকৃবি প্রতিনিধি: আসন্ন ১২ ফেব্রুয়ারি গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে প্রচারণা শুরু করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) প্রশাসন। পাশাপাশি ‘হ্যাঁ’ এর পক্ষে জনমত বৃদ্ধিতে সরব ভূমিকায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বাকৃবি শাখা। রবিবার (১ ফেব্রুয়ারি) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গণভোটে হ্যাঁ সম্বলিত ব্যানার টানাতে দেখা যায়। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সংলগ্ন করিডোর, পূবালী ব্যাংকের দেয়ালে, কে আর মার্কেটের সামনে এসব ব্যানার টানানো হয়। ব্যানারগুলোতে রয়েছে, ‘পরিবর্তনের জন্য হ্যাঁ’, ‘পরিবর্তনের চাবি এবার আপনারই হাতে’ ইত্যাদি। এদিকে গত ৩০ জানুয়ারি গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে প্রচারণায় অংশ নিতে দেখা যায় বাকৃবি শাখা ছাত্রশিবিরকে। সংগঠনের উদ্যোগে টিএসসি ভবনের দেয়াল ও শিল্পাচার্য জয়নুল…