- বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ
- এমপি মাসুদ সাঈদীর ‘হালাল’ পর্যটনকেন্দ্রের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন
- চৌদ্দগ্রামে ইসলামী সংগীত শিল্পী ইউসুফকে পিটিয়ে হত্যা
- কেশবপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- আবহাওয়া অনুকূলে থাকলে প্রায় ৮ কোটি টাকার রস ও গুড় উৎপাদনের আসা গাছিদের
- পটুয়াখালীতে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উৎসবমুখর পরিবেশে নেতা কর্মীদের বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত
- ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা, ২ লাখ কর্মসংস্থানের সম্ভাবনা: প্রধানমন্ত্রী
- নীলফামারীতে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার ও চাকরি মেলা অনুষ্ঠিত
- টোকিওতে তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা তাকাইচির
Author: admin
পঞ্চগড় প্রতিনিধি পঞ্চগড় জেলায় তেতুলিয়া উত্তর দর্জিপাড়া ৪০ বছর ইমামতি করার পর ফুলে ফুলে সজ্জিত ঘোড়ার গাড়িতে একটি মসজিদের ইমামকে রাজকীয়ভাবে বিদায় দেওয়া হয়েছে। তেতুলিয়া দর্জিপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলা খতিব আব্দুস ছালামকে শনিবার ৩১ জানুয়ারি জুমার নামাজের পর ফুলসজ্জিত গাড়িতে করে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। এ সময় গ্রামের নারী-পুরুষের কান্নায় এক আবেগঘন পরিবেশ তৈরি হয়।৭০ বছর বয়সী ইমাম আব্দুস ছালাম উপজেলার আজিজনগর গ্রামের মৃত মোঃ আফাজ মুন্সী ছেলে। তিনি ১৯৮৫ সাল থেকে টানা ৪০ বছর ধরে তেতুলিয়া দর্জিপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করেন এবং তেতুলিয়া কালান্দী গঞ্জ ফাজিল মাদ্রাসায় শিক্ষক হিসেবে দায়িত্ব…
বরগুনা প্রতিনিধি ‘একটি রাষ্ট্রে নাগরিকের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো পদ নেই’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে বরগুনা-১ সংসদীয় আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে জনগণের মুখোমুখি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) বেলা ১১টায় বরগুনা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সুশাসনের জন্য নাগরিক সুজন-এর আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মোঃ জিয়াউল করিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুজন সুশাসনের জন্য নাগরিক বরগুনা জেলা কমিটির সম্পাদক অ্যাডভোকেট গোলাম মোস্তফা কাদের। অনুষ্ঠানে বরগুনা-১ আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা সরাসরি ভোটারদের প্রশ্নের উত্তর দেন। উপস্থিত প্রার্থীরা হলেন- বিএনপি মনোনীত প্রার্থী মোঃ নজরুল ইসলাম মোল্লা (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থী মোঃ মাহমুদুল হাসান…
ভোরের বাংলা নিউজ ডেস্ক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী প্রার্থিতা ফিরে পেতে লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা। রোববার (১ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। এই আসনে জামায়াতের ১১ দলীয় জোট্ট থেকে নির্বাচন করছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। এর আগে, ঋণ খেলাপির অভিযোগ এনে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিলে ইসিতে আবেদন করেন হাসনাত আবদুল্লাহ। গত ১৭ জানুয়ারি বিকেলে কুমিল্লা-৪ আসনে ঋণ খেলাপির অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা…
ফিরোজ হাসান, খুবি প্রতিনিধি তরুণদের আরও বেশি মানবসেবামূলক কাজে যুক্ত হতে হবে : উপ-উপাচার্য স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’ খুলনা জোনের বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান-২০২৫ আজ ৩১ জানুয়ারি (শনিবার) বেলা ১১টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের ইউআরপি লেকচার থিয়েটারে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, স্বেচ্ছায় রক্তদান একটি মহৎ মানবিক কাজ। বাঁধনের মতো সংগঠন সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করছে এবং সংকটময় মুহূর্তে অসংখ্য মানুষের জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি তরুণদের আরও বেশি মানবসেবামূলক কাজে যুক্ত হওয়ার আহ্বান জানান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের…
ছবি সংগ্রহীত ভোরের বাংলা নিউজ ডেস্ক বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমিয়েছে সরকার। ফেব্রুয়ারি মাসের জন্য ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম লিটারে ২ টাকা করে কমেছে। নতুন দর অনুযায়ী, প্রতি লিটার ডিজেলের দাম ২ টাকা কমে ১০০ টাকা, কেরোসিন লিটারে ২ টাকা কমে ১১২ টাকা, পেট্রলের দাম ২ টাকা কমে ১১৬ টাকা এবং অকটেনের দাম লিটারে ২ টাকা কমিয়ে ১২০ টাকা নির্ধারণ করা হয়েছে। শনিবার রাতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। আগামীকাল রোববার (১ ফেব্রুয়ারি) থেকে নতুন এ দর কার্যকর হবে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্র জানায়, বর্তমানে…
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি : বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে বিএনপির উঠান বৈঠকে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। সোমবার বিকেলে হস্তিশুণ্ড মোস্তফা আল মাদানী ইয়াতিমখানা ও মাদ্রাসা মাঠে বরিশাল-২ আসনের জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী এস. সরফুদ্দিন আহমেদ সান্টুর সমর্থনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বামরাইল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন যুগলুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শাহিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভায় বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রচার দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (যুক্তরাষ্ট্র প্রবাসী) মো. কবির হোসেন মৃধা, উপজেলা বিএনপির সহ-সাধারণ…
জাবি প্রতিনিধি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাগেরহাট জেলার শিক্ষার্থীদের সংগঠন বাগেরহাট জেলা শিক্ষার্থীকল্যাণ সমিতি–এর ২০২৬ সালের কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. হেলাল শেখ এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মো. তারিকুল মৃধা। শুক্রবার (৩০ ডিসেম্বর) সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক ড. আব্দুল হালিম, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ এবং অধ্যাপক ড. হাসান ইমাম, ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কমিটির অন্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন সিনিয়র সহ-সভাপতি মো. সাকিব শেখ, সহ-সভাপতি শ্রাবণী জামান জ্যোতি, ফারহানা বিনতে নুর, সাগরময় বিশ্বাস, কাজী মাক্তাবর পান্থ ও তিনু আক্তার। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মেহেদী হাসান আবির, মেহেরুন্নেসা…
টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলে জনসভায় বিএনপির চেয়ারম্যান বলেন ভোটের আগের দিন থেকে প্রস্ততি গ্রহণ করতে হবে, যাতে আপনার ভোটে অন্য কেউ সিল দিতে না আসতে পারে… তারেক রহমান আগামী নির্বাচন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিএনপির চেয়ারপার্সন তারেক রহমান বলেছেন, এবার আমাদের আগের দিন থেকে ভোট দেয়ার প্রস্ততি গ্রহণ করতে হবে। যাতে আপনার ভোটে অন্য কেউ সিল দিতে না আসতে পারে। যার যার এলাকার ভোট কেন্দ্র সর্তক সৃষ্টি রাখতে হবে। সঠিক কেউ ভোট দিচ্ছে না কি অন্য এলাকা থেকে এসে ভোট দিচ্ছে এ ব্যাপারে সর্তক থাকতে হবে। সবাইকে সকাল সকাল ভোট কেন্দ্রে যেতে হবে৷ শনিবার সন্ধ্যায় টাঙ্গাইল উপজেলার দরুন…
যবিপ্রবি প্রতিনিধি: আবাসিক হলের নিরাপত্তা, ২৪ ঘণ্টা চিকিৎসাসেবা, ক্যাম্পাসের আয়তন বৃদ্ধি ও পরিকল্পিত উন্নয়নসহ বিভিন্ন দাবির প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্যের কার্যালয়ে ‘মুলা’ উপহার দিয়ে প্রতিবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা। শনিবার (৩১ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে যবিপ্রবির প্রশাসনিক ভবনে উপাচার্যের অনুপস্থিতিতে তাঁর কার্যালয়ের কর্মকর্তা পার্থ সারথী দাসের হাতে মূলা তুলে দেন শিক্ষার্থীরা। উপাচার্যের কার্যালয়ে মূলা দেওয়ার পর শিক্ষার্থীরা অভিযোগ করেন, ক্যাম্পাস ও আবাসিক হলে সিসি ক্যামেরার ঘাটতির কারণে নিয়মিত চুরির ঘটনা ঘটছে, অথচ প্রশাসনের কোনো দৃশ্যমান উদ্যোগ নেই। প্রায় ছয় মাস ধরে রাস্তা সংস্কারের নামে বারবার কাজ শুরু ও বন্ধ করা হলেও এখনো তা সম্পূর্ণ হয়নি।…
ভোরের বাংলা নিউজ ডেস্ক দেশের বাজারে ফের স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ১২ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে এবার ভরিতে ৪ হাজার ৮২ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৫৯ হাজার ৬৯৯ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। শনিবার (৩১ জানুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। রোববার (১ ফেব্রুয়ারি) থেকেই নতুন এ দাম কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৫৯ হাজার ৬৯৯…