Author: admin

মোহাম্মদ আব্দুন নুর রানা সিনিয়র রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা সরোয়ার হোসাইনের নির্বাচনী জনসভায় তিন শতাধিক মানুষ যোগদান করেছেন। সোমবার (২৬ জানুয়ারি) রাত ৯টার দিকে ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের ফুকুরহাটি গ্রামের ব্যাপারী বাড়ী মসজিদ মাঠে অনুষ্ঠিত এই জনসভায় নতুন সমর্থকরা ফুল দিয়ে প্রার্থীর প্রতি আনুষ্ঠানিকভাবে সমর্থন জানান। জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মাওলানা সরোয়ার হোসাইন বলেন দেশের মানুষ ইসলামের শাসন প্রতিষ্ঠার জন্য একত্রিত হচ্ছে। জনগণ আর চাঁদাবাজ, মামলাবাজ ও দুর্নীতিবাজদের দেখতে চায় না। বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১০ দলীয় ঐক্যজোট ক্ষমতায় আসুক বা না আসুক-সব সময়ই জনগণের…

Read More

কয়রা(খুলনা) প্রতিনিধি : ফরহাদ হোসাইন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, খুলনা অঞ্চল সহকারী পরিচালক ও খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) সংসদীয় আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের অবহেলিত উপকূলীয় জনপদ কয়রা উপজেলাকে একটি আধুনিক ও পরিকল্পিত পৌরসভা হিসেবে গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। উপকূলীয় উপজেলা কয়রাকে পৌরসভা হিসেবে ঘোষণার দাবিটি এই অঞ্চলের জনগণের দীর্ঘদিনের দাবি। এই স্বপ্ন বাস্তবায়নের জন্য সর্বাত্মক প্রচেষ্টা করা হবে।গতকাল শুক্রবার ( ৩০ শে জানুয়ারী ) বিকালে কয়রা উপজেলার কয়রা সদর ইউনিয়নের কয়রা মদিনাবাদ দাখিল মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাওলানা আবুল কালাম আজাদ বলেন, কয়রা উপজেলার সাধারণ…

Read More

নওগাঁ প্রতিনিধি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমি দেশে ১৭ বছর থাকতে পারিনি। তাহলে এতো বছর দেশের উন্নয়ন কি হয়নি? যেখানে যাই সবাই বিভিন্ন বিষয়ে আবদার করে। তবে হুট করে প্লেনে চড়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা আমাদের নেই। আমাদের তো আর যাওয়ার কোন জায়গা নাই। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নওগাঁ শহরের এটিম মাঠে জেলা বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, গত ১৬ বছর বাংলাদেশের মানুষের ভাগ্যের কোন উন্নয়ন ও পরিবর্তন হয়নি। আমরা গ্রামের মানুষের উন্নয়ন ও ভাগ্য পরিবর্তন করতে চাই। নারীদের ভাগ্য পরিবর্তন করতে চাই।…

Read More

কুবি প্রতিনিধি : গত বছরের ধারাবাহিকতায় এবারও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য রাতে থাকার ব্যবস্থা ও খাবারের আয়োজন করেছে কুরআন অ্যান্ড কালচারাল স্টাডি ক্লাব কুমিল্লা বিশ্ববিদ্যালয়। আয়োজক সূত্রে জানা যায়, দূরদূরান্ত থেকে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের রাতের আবাসন ও খাবারসংক্রান্ত ভোগান্তি কমাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। পরীক্ষার্থীরা যেন নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশে পরীক্ষা দিতে পারে সে লক্ষ্যেই এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আরও জানা যায়, ৬০০ বেশি শিক্ষার্থীদের জন্য রাতের খাবার এবং ১ হাজার পরিক্ষার্থীদের জন্য থাকার ব্যবস্থা করা হয়। এ বিষয়ে কুরআন অ্যান্ড কালচারাল স্টাডি ক্লাবের সভাপতি রিফাতুল ইসলাম বলেন, কুরআন এন্ড কালচারাল স্টাডির পক্ষ থেকে গত…

Read More

ফিরোজ হাসান, খুবি প্রতিনিধি  সাকুরা সায়েন্স এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশ নিতে জাপান যাচ্ছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সাতজন কৃতী শিক্ষার্থী। জাপান সায়েন্স অ্যান্ড টেকনোলজি এজেন্সি (জেএসটি)-এর সহায়তায় পরিচালিত এ প্রোগ্রামটি খুলনা বিশ্ববিদ্যালয় ও জাপানের ইউনিভার্সিটি অব ইয়ামানাশির মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ)-এর আওতায় বাস্তবায়িত হচ্ছে। ইনভাইটেড ফ্যাকাল্টি হিসেবে প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সয়েল, ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ড. মোঃ তারেক বিন সালাম। প্রোগ্রামে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা হলেন- সয়েল, ওয়াটার এন্ড এনভায়ারনমেন্ট ডিসিপ্লিনের গাজী ইকরামুল হক রাকিব, তাসফিয়া জামান রোশনী, শিউলি চাকমা, দেবাশীষ অধিকারী, বিজ্ঞ দাস অতনু, জয় কুমার ঘোষ এবং অর্থনীতি ডিসিপ্লিনের মোঃ সজীব মিয়া। এদিকে আজ ২৯ জানুয়ারি (বৃহস্পতিবার)…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের ঘাটাইলে বাংলাদেশ গণতন্ত্রের মা তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মহা প্রয়ানে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারী) দুপুরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ঘাটাইল উপজেলা কমান্ডের আয়োজনে ঘাটাইল উপজেলা কমান্ডের যুগ্ম আহবায়ক বীরমুক্তিযোদ্ধা সাদত হোসেনের সভাপতিত্বে ও জেলা সহকারী কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ শামসুল হক সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ টাঙ্গাইল জেলা কমান্ডের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা আব্দুল খালেক মন্ডল। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ঘাটাইল উপজেলা কমান্ডের সদস্য সচিব বীরমুক্তিযোদ্ধা এন.এম. শাহনেওয়াজের সার্বিক তত্বাবধানে।এসময় আরো বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা ইউনিট কমান্ডের সহকারী কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ মুজিবুর রহমান,ঘাটাইল পৌরসভার সাবেক মেয়র বীরমুক্তিযোদ্ধা…

Read More

আলামিন খান জাবি প্রতিনিধি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংলগ্ন এলাকার শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ ফর সোশ্যাল এইড (ইফসা)। কর্মসূচিতে সহযোগিতা প্রদান করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু এর নেতৃবৃন্দ। বুধবার (২৮ জানুয়ারি) বিকাল তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়। ​শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইফসা’র কেন্দ্রীয় কমিটির সদস্য রুনা আক্তার, জাকসু’র সমাজসেবা সম্পাদক আহসান লাবিব, পরিবেশ বিষয়ক সম্পাদক শাফায়েত মীর এবং কার্যনির্বাহী সদস্য তরিকুল ইসলাম। এছাড়া ইফসা কমিটির অন্যান্য সম্পাদক ও সদস্যরাও কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেন। ​অনুষ্ঠানে ইফসা’র সভাপতি মোঃ মুজাহিদ হোসাইন এক বার্তায় বলেন, “শীত সবার জন্য আনন্দদায়ক হয়…

Read More

লাকসাম প্রতিনিধি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, মনে রাখবেন যে মায়ের দামাল সন্তানরা চব্বিশে জগদ্দল পাথর হিমালয়ের সমান ফ্যাসিবাদকে তাড়িয়েছে, সেই সন্তানরা ঘুমিয়ে পড়েনি। তারা এখনো জেগে আছে। আগামীতে জনগণের ভোট নিয়ে কেউ যদি অন্য কোনো চিন্তা করেন এই যুবকরা সিংহ হয়ে গর্জন করবে। সিংহের থাবা সামাল দিতে পারবেন না। সুতরাং নিজের ছাড়া অন্য কারও ভোটের দিকে হাত বাড়াবেন না। তিনি বলেন, এই স্লোগান অচল— ‘আমার ভোট আমি দেব, তোমারটাও আমি দেব’— না সেদিন এখন আর নেই। এখন আমারটা আমি দেব, তোমারটা তুমি দাও। আমার যারে পছন্দ আমি দেব, তোমার যারে পছন্দ তারে দাও। এর নাম হচ্ছে…

Read More

রংপুর প্রতিনিধি রংপুরে বিএনপির নির্বাচনী সমাবেশে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে ভোট চেয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (৩০ জানুয়ারি) রংপুরে নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জুলাই সনদের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। এর আগে রাত সাড়ে ৮টায় লাল-সবুজ বাসযোগে তিনি জনসভাস্থলে পৌঁছান। পরে মঞ্চে উঠে হাত নেড়ে মাঠে উপস্থিত জনসমুদ্রকে অভিবাদন জানান এবং প্রধান অতিথির আসনে বসেন। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুসহ রংপুর বিভাগের ৩৩টি আসনের সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয়-স্থানীয় নেতারা। জনসভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক ও…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক  বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে স্পষ্টভাবে জানিয়েছেন যে, দলের প্রধান (আমির) পদে কোনো নারী কখনো দায়িত্ব পালন করতে পারবেন না। তিনি বলেন, এটা ঈশ্বরপ্রদত্ত সৃষ্টিগত পার্থক্যের কারণে সম্ভব নয়। একই সঙ্গে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত কোনো নারী প্রার্থী না দেওয়ার কারণ ব্যাখ্যা করে বলেন, দল এখনো প্রস্তুতি নিচ্ছে—ভবিষ্যতে স্থানীয় ও জাতীয় পর্যায়ে নারীদের প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রস্তুত করা হচ্ছে। সাক্ষাৎকারটিতে জামায়াতের উত্থান, ইসলামী আইন প্রয়োগ, নারী অধিকার, সংখ্যালঘু নিরাপত্তা, ১৯৭১-এর ভূমিকা, ভারতের সঙ্গে সম্পর্কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দলের অবস্থান তুলে ধরা হয়েছে। সাক্ষাৎকার নিয়েছেন আলজাজিরার সাংবাদিক শ্রীনিবাসন…

Read More