- সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
- বাসাইলে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- কেশবপুরে যৌথ উদ্যোগে মিছিল ও সমাবেশঅনুষ্ঠিত
- উজিরপুরে চুরির অভিযোগে বাবাকে মারধর
- চৌদ্দগ্রামে ফাতেমা হত্যাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন
- যবিপ্রবিতে ‘নেক্সটজেন মাইক্রোবায়োলজি-২’ জাতীয় সম্মেলন অনুষ্ঠিত: আড়াইশ গবেষকের মহামিলন
- সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ গঠনে সহযোগিতা করুন: প্রতিমন্ত্রী টুকু
- টাঙ্গাইলে ১৫ নং ওয়ার্ডে চলাচলের রাস্তা আটকানোর অভিযোগ কতিপয় প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে
- মধুপুরে বাংলাদেশ শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক
- স্বৈরাচার ফ্যাসিবাদের প্রেতাত্মা গণপূর্ত প্রকৌশলী ফযসাল আলম কেন বহাল তবিয়তে ?
Author: admin
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক শিক্ষা, স্বাস্থ্য, উত্তরাধিকার এবং ভোটাধিকারের মতো মৌলিক নাগরিক অধিকারসমূহ নিশ্চিত করতে জন্ম ও মৃত্যু নিবন্ধন অপরিহার্য। রাষ্ট্রীয় পরিকল্পনা, সুশাসন এবং বাজেট প্রণয়নেও নিবন্ধন তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে বাংলাদেশে জন্ম ও মৃত্যু নিবন্ধন হার যথাক্রমে ৫০% ও ৪৭%, যা বৈশ্বিক ও আঞ্চলিক গড় হারের তুলনায় অনেক কম। অথচ সরকার ২০৩০ সালের মধ্যে এই হার শতভাগে উন্নীত করতে প্রতিশ্রুতিবদ্ধ। বিশেষজ্ঞদের মতে, ‘জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪’ সংশোধন করে নিবন্ধনের আইনি দায়িত্ব হাসপাতাল কর্তৃপক্ষকে দেওয়া হলে এই লক্ষ্য অর্জন দ্রুততর হবে। একই সঙ্গে এটি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ১৬.৯ অনুযায়ী সবার জন্য বৈধ পরিচয়পত্র নিশ্চিত করার লক্ষ্যমাত্রা অর্জনকে ত্বরান্বিত করবে। আজ (০৮ জুলাই) রাজধানীর বিএমএ ভবনে অনুষ্ঠিত “বাংলাদেশে জন্ম ও মৃত্যু নিবন্ধন: অগ্রগতি, প্রতিবন্ধকতা ও করণীয়” শীর্ষক এক সাংবাদিক কর্মশালায় এসব বিষয় তুলে ধরেন বক্তারা।…
কুবি প্রতিনিধি : কুমিল্লার বৌদ্ধ মন্দিরের অনাথ আশ্রমের শিশুদের সৃজনশীল প্রতিভা বিকাশ ও স্বনির্ভর করে গড়ে তুলতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছয় শিক্ষার্থীর উদ্যোগে গড়ে উঠেছে ‘আলোর ক্যানভাস’ নামক স্বেচ্ছাসেবী সংগঠন। যৌথ প্রচেষ্টায় পরিচালিত এই উদ্যোগের মূল লক্ষ্য, সুবিধাবঞ্চিত এই শিশুদেরকে আত্মবিশ্বাসী ও দক্ষ হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সহায়তা নিশ্চিত করা। উদ্যোগটির পেছনে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ফরহাদ কাউছার, সামিউল ইসলাম সজীব, নুসরাত তাহসিন, সামিয়া খান ও আরমান আরিফ এবং ২০২৪-২৫ শিক্ষাবর্ষের একই বিভাগের হোসাইন ঠাকুর। প্রতিষ্ঠাতারা জানান, সাময়িক সহানুভূতির বদলে দীর্ঘমেয়াদি দক্ষতা উন্নয়নই আমাদের মূল লক্ষ্য। এজন্য পেশাদার শিল্পীদের…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইল সদর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (বাসকপ) টাঙ্গাইল জেলা শাখার নেতৃবৃন্দ। বুধবার (৮ জুলাই) সন্ধ্যা ৭টায় টাঙ্গাইল সদর থানায় এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মো. আরিফুর রহমান ও সাধারণ সম্পাদক শামিম আল মামুনের নেতৃত্বে সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও টাঙ্গাইলের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা নবাগত ওসির সঙ্গে পরিচিত হন এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও পারস্পরিক সহযোগিতা নিয়ে মতবিনিময় করেন। সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর থানার ওসি…
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের লেবুবুনিয়া এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতি সজীবসহ তার ভাইদের বিরুদ্ধে মানববন্ধন ও ঝাড়ু মিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে লেবুবুনিয়া বাজার সংলগ্ন সাতুরিয়া ইউনিয়ন পরিষদের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. হেমায়েত উদ্দীন, তার ছেলে সাতুরিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সজীবসহ পরিবারের কয়েক সদস্যের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে মানববন্ধন ও বিক্ষোভ করেন এলাকাবাসী। মানববন্ধনে বক্তব্য দেন ভুক্তভোগী সামীম আকন, মোসা: ছবি আক্তার, সানজিদা, নাছরিন ও হান্নান আকন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মো. হেমায়েত উদ্দীন ও তার তিন ছেলে—সজীব, বাবুল…
নীলফামারী প্রতিনিধি: ’আপনাদের মত আপনার সন্তানও যেন সেলাই এর উপর নির্ভরশীল হতে না হয়। সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে দেশ ও জাতীর কল্যাণে নিয়োজিত করতে প্রতিশ্রুতিবদ্ধ হোন। জেলা প্রশাসন আপনাদের পাশে আছে’ বলেছেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। বুধবার(৮ জুলাই) সকালে নীলফামারী পৌরসভার উদ্যোগে পৌরসভা হল রুমে আয়োজিত নারী উদ্যোক্তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি আরও বলেন, ”আপনারা সিনেমায় দেখেছেন পরিশ্রম করে সেলাই মেশিন চালিয়েই বড় ফ্যাক্টরীর মালিক হওয়ায় যায়। এটা শুধু সিনেমাতেই সীমাবদ্ধ হয়, বাস্তবেও এমন অনেক উদাহরণ রয়েছে। আজ হয়তো আপনি উদ্যোক্তা, এই সেলাই মেশিন দিয়ে শুরু করুন, পরিশ্রমের মাধ্যমে আপনিও…
ভোরের বাংলা নিউজ ডেস্ক লঘুচাপ এবং মৌসুমিবায়ুর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় টানা বৃষ্টি হচ্ছে। এ অবস্থায় দুপুর ১টার মধ্যে দেশের বিভিন্ন এলাকায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। বুধবার (৮ জুলাই) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া সতর্কবার্তায় এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, রংপুর, রাজশাহী, দিনাজপুর, ঢাকা, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। একই সময়ে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিরও শঙ্কা রয়েছে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে…
ভোরের বাংলা নিউজ ডেস্ক ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোতে বেলজিয়ামের বিপক্ষে ম্যাচের আগে যুক্তরাষ্ট্র দলের দুই গুরুত্বপূর্ণ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বরখাস্ত হওয়া দুই কর্মকর্তা হলেন দলের ম্যানেজার স্যাম জাপাটকা এবং ইউএস সকার ফেডারেশনের নিরাপত্তাবিষয়ক সহসভাপতি ফ্র্যাঙ্ক প্যানেল। এই বরখাস্তের বিষয়টি ফিফার ডিসিপ্লিনারি প্রিভিউ বা শাস্তিমূলক তথ্যের তালিকায় প্রকাশের পর সামনে আসে। ফিফাও আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো নির্দিষ্ট কারণ জানায়নি। তবে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে শেষ বত্রিশের ম্যাচের পর ফিফার ম্যাচ প্রোটোকল লঙ্ঘন এবং অননুমোদিত এলাকায় প্রবেশের অভিযোগে তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। অনেক বিশ্লেষক মনে করছেন, ওই ম্যাচে…
জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে ২৪ লিটার বাংলা চোলাই মদসহ মুক্তা রানী নামের এক নারীকে আটক করেছে পুলিশ। রানী কুমিল্লা মহানগরের সুজানগর সুইপার কলোনীর মৃত জীবন লালের মেয়ে। সোমবার তথ্যটি নিশ্চিত করেছেন থানার সেকেন্ড অফিসার মোতাব্বির হোসেন। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে চৌদ্দগ্রাম বাজারস্থ চট্টগ্রামমুখী সৌদিয়া বাস কাউন্টারের সামনে ২৪ লিটার বাংলা চোলাই মদসহ মুক্তা রানীকে আটক করা হয়। দীর্ঘদিন ধরে মুক্তা রানী দেশের বিভিন্ন স্থানে মাদক পাচার করতো। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা শেষে আদালতের নির্দেশে জেলহাজতে পাঠানো হয়েছে। চৌদ্দগ্রাম মডেল থানার সেকেন্ড অফিসার মোতাব্বির হোসেন বলেন, চোলাই মদসহ মুক্তা রানী নামের এক নারীকে আটক…
পাথরঘাটা বরগুনা প্রতিনিধিবরগুনার পাথরঘাটা উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনে সূর্যাস্তের পরও জাতীয় পতাকা উড়িয়ে রাখার ঘটনা ঘটেছে। এই অনিয়মের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করায় এক সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি বিধি অনুযায়ী জাতীয় পতাকা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত উত্তোলিত রাখার নিয়ম থাকলেও সোমবার (৬ জুলাই) সন্ধ্যা ৭ টার পর উপজেলা পরিষদ ভবনে পতাকা উড়তে দেখা যায়। বিষয়টি নজরে এলে স্থানীয় সাংবাদিক আল-আমিন ফোরকান একটি ভিডিও ধারণ করেন এবং তা ফেসবুকে পোস্ট করেন। অভিযোগ উঠেছে, এর কিছুক্ষণ পরই একটি অজ্ঞাত নম্বর থেকে তাকে ফোন করে অকথ্য…
নওগাঁ প্রতিনিধি : নওগাঁ শহরের ছোট যমুনা নদীতে সাঁতরে পার হওয়ার সময় পানিতে তলিয়ে নিখোঁজ হওয়া এক গৃহবধূর মরদেহ প্রায় দুই ঘণ্টার উদ্ধার অভিযানের পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিহত শাহিদা বানু (৩০) নওগাঁ সদর উপজেলার সুলতানপুর গ্রামের আব্দুল রশিদের স্ত্রী। স্থানীয় গৃহবধূ আলিয়া বানু জানান, শাহিদা বানু মাথাব্যথা ভালো হওয়ার মানত করে নদীর পূর্বপাশে অবস্থিত জিন্দা পীরের মাজারে যান। তিনি স্বপ্নে দেখেছিলেন, ছোট যমুনা নদী দুইবার সাঁতরে পার হলে তার মাথাব্যথা সেরে যাবে। সেই বিশ্বাস থেকেই তিনি নদী পার হওয়ার চেষ্টা করেন। এ সময় হঠাৎ পানির নিচে তলিয়ে যান। নিহতের চাচা আনোয়ার হোসেন জানান, শাহিদা বানু নদী…