- কেশবপুরে যৌথ উদ্যোগে মিছিল ও সমাবেশঅনুষ্ঠিত
- উজিরপুরে চুরির অভিযোগে বাবাকে মারধর
- চৌদ্দগ্রামে ফাতেমা হত্যাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন
- যবিপ্রবিতে ‘নেক্সটজেন মাইক্রোবায়োলজি-২’ জাতীয় সম্মেলন অনুষ্ঠিত: আড়াইশ গবেষকের মহামিলন
- সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ গঠনে সহযোগিতা করুন: প্রতিমন্ত্রী টুকু
- টাঙ্গাইলে ১৫ নং ওয়ার্ডে চলাচলের রাস্তা আটকানোর অভিযোগ কতিপয় প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে
- মধুপুরে বাংলাদেশ শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক
- স্বৈরাচার ফ্যাসিবাদের প্রেতাত্মা গণপূর্ত প্রকৌশলী ফযসাল আলম কেন বহাল তবিয়তে ?
- ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে, শৃঙ্খলা না মানলে রাষ্ট্রদ্রোহ মামলা
- খামারের পাশে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু
Author: admin
বরগুনা প্রতিনিধি বৈরী আবহাওয়া ও উত্তাল ঢেউয়ের কবলে পড়ে বরগুনার তালতলী উপজেলার ফকিরহাট সংলগ্ন বঙ্গোপসাগরে ১৮ জন জেলেসহ মাছ ধরার দুটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে ১৬ জন জেলেকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও এখনো দুই জেলে নিখোঁজ রয়েছেন। গতকাল মঙ্গলবার (৭ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার ফকিরহাট মৎস্য অবতরণ কেন্দ্র সংলগ্ন বঙ্গোপসাগরের প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ জেলেরা হলেন- কালাম পাইকার ও শহীদ। তারা দুজনেই তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের বাসিন্দা। উদ্ধার হওয়া জেলেরা হলেন- খলিল মাস্টার, হৃদয় জোমাদ্দার, দুলাল, ইমরান, ফারুক, আল-আমিন, মনির, আশরাফুল, জামাল, ইমরান, শামিম, নাসির, সাগর, আছিফ, নাসির, নুরুজ্জামান। তারা সবাই তালতলী উপজেলার…
সাতক্ষীরা প্রতিনিধি খুলনার কয়রা ও সাতক্ষীরার শ্যামনগর উপজেলার হাজারো মানুষের যোগাযোগের প্রধান মাধ্যম ‘গোবরা কমিউনিটি হার্বোরিং/ঘাট’ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। বুধবার (৮ জুলাই) বিকেল চারটায় গোবরা ঘাট সংলগ্ন এলাকায় এক উৎসবমুখর পরিবেশে এই হস্তান্তর ও উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয়। ব্রিটিশ হাইকমিশনের অর্থায়নে এবং ‘নবপল্লব’ প্রকল্পের আওতায় আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ‘ফ্রেন্ডশিপ’ এই আধুনিক ঘাটটি নির্মাণ করেছে। দীর্ঘদিন ধরে গোবরা ঘাটটি জরাজীর্ণ থাকায় প্রতিনিয়ত নানা দুর্ঘটনা ও চরম জনদুর্ভোগ পোহাতে হতো স্থানীয়দের। এই সমস্যা সমাধানে কয়রা উপজেলা প্রশাসনের আহ্বানে ফ্রেন্ডশিপ দ্রুত পদক্ষেপ নেয়। যৌথ সিদ্ধান্ত অনুযায়ী, মোট ২৭৬ ফুট দীর্ঘ ঘাটের মধ্যে ফ্রেন্ডশিপ তাদের অংশের ১৫৬ ফুট কংক্রিটের ঢালাই কাজ সম্পন্ন করে…
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় পৌরসভা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ অধিবেশনে পৌরসভার উন্নয়ন, নাগরিক সেবা এবং বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বাজেট অধিবেশনে সভাপতিত্ব করেন কোটচাঁদপুর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ্ দীপা রানী সরকার। উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাস্টার আজিজুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুর রাজ্জাক, পৌর জামায়াতের আমীর মুহাদ্দিস আব্দুল কাইয়ুম, উপজেলা জামায়াতের মিডিয়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এবং পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী প্রভাষক শরিফুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম, কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত ওসি আনসারুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য…
প্রতিনিধি // ‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’—এই স্লোগান নিয়ে মাগুরার ২ সেচ্ছাসেবী সংগঠনের যোথ উদ্যোগে ফরিদপুরের মধুখালীতে (মধুখালি থেকে ভাটিয়াপাড়া রেললাইনের দু’পাশে)” শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থা ও মাগুরা জেলা জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটি” ব্যাতিক্রিমী উপায়ে খেজুরের বীজ বোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ৭ জুলাই ২০২৬খ্রি. মঙ্গলবার দুপুরে মধুখালী রেলগেটসংলগ্ন বীর মুক্তিযোদ্ধা শহীদ ওহিদ চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ। প্রধান অতিথি হিসেবে খেজুর বীজ বোপন কর্মসূচীর উদ্বোধন করেন মধুখালি উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাহবুব এলাহী, জেলা…
নওগাঁ প্রতিনিধি :নওগাঁ জেলা টেলিভিশন অ্যাসোসিয়েশনের নবগঠিত ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটিকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, সাহিত্য ও সাংবাদিক সংগঠন। মঙ্গলবার রাত ৮টায় নওগাঁ শহরের মুক্তির মোড়ে অবস্থিত মৃত্তিকা অ্যাড ফার্মে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। সবার আগে শুভেচ্ছা জানায় নওগাঁ থেকে প্রকাশিত দৈনিক বরেন্দ্র কণ্ঠ পত্রিকার প্রতিনিধিরা। এরপর একে একে শুভেচ্ছা জানান জেলা সাংবাদিক ইউনিয়ন নওগাঁর নেতৃবৃন্দ, নওগাঁ জেলা রিপোর্টার্স ইউনিয়নের নেতৃবৃন্দ, নওগাঁ জেলা মফস্বল সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ, প্রথম সংবাদ পাঠক ফোরামের সদস্যরা, নওগাঁ জেলা সাহিত্য পরিষদের…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) ক্যাম্পাসে সিনিয়র শিক্ষার্থীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে বিশ্ববিদ্যালয়ের এক সহকারী প্রক্টরসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় প্রথম একাডেমিক ভবনের জানালার কাচ ও সামনের ফুলের টব ভাঙচুর করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা ও মিশরের ম্যাচ দেখাকে কেন্দ্র করে বসার স্থান নিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ এবং ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স (এফটিএনএস) বিভাগের শিক্ষার্থীদের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সিনিয়র শিক্ষার্থীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে…
বাগেরহাট প্রতিনিধি হেরিটেজ এন্ড নেচার ভয়েসেস্ বাংলাদেশ নামে একটি সামাজিক সংগঠন বুধবার দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের সভাকক্ষে বাগেরহাট জেলার কয়েকটি সংরক্ষিত পুরাকীর্তি সংস্কার ও উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি বাগেরহাটের সন্মানিত জেলা প্রশাসক এর মাধ্যমে হস্তান্তর করেছেন। বাগেরহাট একটি জেলা নয়, এটি বিশ্ব ঐতিহ্যের একটি অংশ, “The Mosque City of Bagerhat” ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য। এখানে হরযত খানজাহান (রহঃ) এর হাতে গড়া অসংখ্য ঐতিহাসিক নিদর্শনসহ প্রায় এক হাজারটি পুরনো নিদর্শন রয়েছে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংরক্ষিত প্রত্যতত্ত্ব সম্পদ রয়েছে মাত্র উনিশটি। যা আমাদের জাতীয় ঐতিহ্য পর্যটনের অন্যতম প্রধান সম্পদ। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয় কালের বিবর্তনে বিকৃত সংস্কার ও…
জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি : জাতীয় সংসদে বিরোধীদলীয় উপনেতা ও কুমিল্লা-১১(চৌদ্দগ্রাম) আসনের সংসদ সদস্য সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে সভাপতি করে জাতীয় সংসদের সরকারি হিসাব কমিটি গঠন করা হয়েছে। চলতি সংসদে এই প্রথম কোনো সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব বিরোধী দলের একজন সদস্যকে দেওয়া হলো। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ নেতার পক্ষে সরকারি হিসাব কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন চিফ হুইপ মোহাম্মদ নূরুল ইসলাম। পরে কণ্ঠভোটের মাধ্যমে প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। প্রস্তাব উপস্থাপনের সময় চিফ হুইপ জানান, সংবিধান ও জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধি অনুসরণ করেই এই গুরুত্বপূর্ণ কমিটি গঠন করা হয়েছে। সরকারি হিসাব কমিটির সদস্যরা হলেন- মোহাম্মদ আমান…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক শিক্ষা, স্বাস্থ্য, উত্তরাধিকার এবং ভোটাধিকারের মতো মৌলিক নাগরিক অধিকারসমূহ নিশ্চিত করতে জন্ম ও মৃত্যু নিবন্ধন অপরিহার্য। রাষ্ট্রীয় পরিকল্পনা, সুশাসন এবং বাজেট প্রণয়নেও নিবন্ধন তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে বাংলাদেশে জন্ম ও মৃত্যু নিবন্ধন হার যথাক্রমে ৫০% ও ৪৭%, যা বৈশ্বিক ও আঞ্চলিক গড় হারের তুলনায় অনেক কম। অথচ সরকার ২০৩০ সালের মধ্যে এই হার শতভাগে উন্নীত করতে প্রতিশ্রুতিবদ্ধ। বিশেষজ্ঞদের মতে, ‘জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪’ সংশোধন করে নিবন্ধনের আইনি দায়িত্ব হাসপাতাল কর্তৃপক্ষকে দেওয়া হলে এই লক্ষ্য অর্জন দ্রুততর হবে। একই সঙ্গে এটি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ১৬.৯ অনুযায়ী সবার জন্য বৈধ পরিচয়পত্র নিশ্চিত করার লক্ষ্যমাত্রা অর্জনকে ত্বরান্বিত করবে। আজ (০৮ জুলাই) রাজধানীর বিএমএ ভবনে অনুষ্ঠিত “বাংলাদেশে জন্ম ও মৃত্যু নিবন্ধন: অগ্রগতি, প্রতিবন্ধকতা ও করণীয়” শীর্ষক এক সাংবাদিক কর্মশালায় এসব বিষয় তুলে ধরেন বক্তারা।…
কুবি প্রতিনিধি : কুমিল্লার বৌদ্ধ মন্দিরের অনাথ আশ্রমের শিশুদের সৃজনশীল প্রতিভা বিকাশ ও স্বনির্ভর করে গড়ে তুলতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছয় শিক্ষার্থীর উদ্যোগে গড়ে উঠেছে ‘আলোর ক্যানভাস’ নামক স্বেচ্ছাসেবী সংগঠন। যৌথ প্রচেষ্টায় পরিচালিত এই উদ্যোগের মূল লক্ষ্য, সুবিধাবঞ্চিত এই শিশুদেরকে আত্মবিশ্বাসী ও দক্ষ হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সহায়তা নিশ্চিত করা। উদ্যোগটির পেছনে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ফরহাদ কাউছার, সামিউল ইসলাম সজীব, নুসরাত তাহসিন, সামিয়া খান ও আরমান আরিফ এবং ২০২৪-২৫ শিক্ষাবর্ষের একই বিভাগের হোসাইন ঠাকুর। প্রতিষ্ঠাতারা জানান, সাময়িক সহানুভূতির বদলে দীর্ঘমেয়াদি দক্ষতা উন্নয়নই আমাদের মূল লক্ষ্য। এজন্য পেশাদার শিল্পীদের…