Author: admin

নওগাঁ প্রতিনিধি  : নওগাঁ শহরের ছোট যমুনা নদীতে সাঁতরে পার হওয়ার সময় পানিতে তলিয়ে নিখোঁজ হওয়া এক গৃহবধূর মরদেহ প্রায় দুই ঘণ্টার উদ্ধার অভিযানের পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিহত শাহিদা বানু (৩০) নওগাঁ সদর উপজেলার সুলতানপুর গ্রামের আব্দুল রশিদের স্ত্রী। স্থানীয় গৃহবধূ আলিয়া বানু জানান, শাহিদা বানু মাথাব্যথা ভালো হওয়ার মানত করে নদীর পূর্বপাশে অবস্থিত জিন্দা পীরের মাজারে যান। তিনি স্বপ্নে দেখেছিলেন, ছোট যমুনা নদী দুইবার সাঁতরে পার হলে তার মাথাব্যথা সেরে যাবে। সেই বিশ্বাস থেকেই তিনি নদী পার হওয়ার চেষ্টা করেন। এ সময় হঠাৎ পানির নিচে তলিয়ে যান। নিহতের চাচা আনোয়ার হোসেন জানান, শাহিদা বানু নদী…

Read More

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: ​বরিশাল জেলার উজিরপুর পৌরসভাধীন ৯ নং ওয়ার্ডের রসুলাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ব্যবস্থাপনা কমিটি (এসএমসি) গঠন করা হয়েছে। এতে সর্বসম্মতিক্রমে এস আই মোঃ শফিকুল ইসলাম স্বপন মৃধা সভাপতি এবং মোহাম্মদ সরোয়ার হোসেন সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। ​আজ ৭ জুলাই সকাল ১১টায় বিদ্যালয়ের অফিস কক্ষে এক বিশেষ সভার আয়োজন করা হয়। বিদায়ী কমিটির সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান নিলু মৃধার সভাপতিত্বে নির্বাচন অনুষ্ঠানের পুরো প্রক্রিয়াটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সেলিনা আক্তার। ​কমিটি গঠন প্রক্রিয়ায় বিদ্যালয়ের ১২ সদস্য বিশিষ্ট কমিটির সকল সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ​নবনির্বাচিত সভাপতি মোঃ শফিকুল ইসলাম স্বপন মৃধা বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন ও সার্বিক…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক  চট্টগ্রাম ও রাঙামাটির পর এবার কক্সবাজার জেলাতেও বুধবারের (০৮ জুলাই) এইচএসসি ও সমমান পরীক্ষায় স্থগিত ঘোষণা করা হয়েছে। ‎বৈরি আবহাওয়ার কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। তবে এদিন খাগড়াছড়ি ও বান্দরবান জেলা এবং অন্যান্য এলাকায় এইচএসসি ও সমমান পরীক্ষা চলবে। ‎মঙ্গলবার (০৭ জুলাই) রাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এক বিজ্ঞপ্তিতে প্রথমে চট্টগ্রাম ও রাঙামাটি জেলার পরীক্ষা স্থগিতের ঘোষণা দেয়। পরে আরেক বিজ্ঞপ্তিতে কক্সবাজার জেলার পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়া হয়। ‎কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা বিজ্ঞপ্তিগুলোতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম,…

Read More

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে ‘ক্যাম্পাস ফুড সেফটি অ্যাওয়ারনেস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. এম. আমিনুল ইসলাম আকন্দের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করিম। বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান। কী-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষের সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শোয়েব। এছাড়া উপস্থিত ছিলেন ছাত্রপরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম এবং কাজী নজরুল ইসলাম হলের…

Read More

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি লোহাগড়ায় পৈতৃক সম্পত্তির দাবীতে ভাইদের বিরুদ্ধে বোনের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে লোহাগড়া বাজারের মজুমদার কমপ্লেক্সের দ্বিতীয় তলার হলরুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন লোহাগড়া শহরের কলেজ পাড়ার মৃত চাঁদ খানের মেয়ে মোসা: সেলিনা খানম। লিখিত অভিযোগে তিনি বলেন, লোহাগড়া উপজেলার লোহাগড়া মৌজায় ৬৯ নং দাগে ২৬ শতাংশ জমির মধ্যে ৮.৬৮ শতাংশ জমি আমার নামে রেকর্ডভুক্ত হয়। এ সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র আমার নিকট রয়েছে। আমার চিকিৎসার প্রয়োজনে চলতি বছরের ২৩ মে উল্লেখিত জমি গ্রহিতা লিয়াকত হোসেন লিপুসহ ৩ জনের কাছে আমি বায়না রেজিস্ট্রি মূলে বিক্রি করা হয়। এরপর জমির গ্রহিতারা জমির দখলস্বত্ব…

Read More

জামালপুর প্রতিনিধি নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান এম ই পি (MEP) গ্রুপের সহযোগী সম্মেলন।মঙ্গলবার দুপুরে জামালপুর সদর উপজেলার বেলটিয়ার লুইজ ভিলেজ রিসোর্ট এন্ড পার্কে এই সম্মেলনের আয়োজন করা হয়।উক্ত সম্মেলনে এম ই পি গ্রুপের ডিস্ট্রিবিউটর মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে এবং ডিভিশনাল ম্যানেজার মোঃ রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির সিনিয়র ডেপুটি ম্যানেজার মোঃ আমানত হোসাইন আমান।অনুস্থানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জামালপুর ইলেক্ট্রিক মালিক সমিতির সাধারণ সম্পাদক রুকনুজ্জামান রোকন।এছাড়াও আরো উপস্থিত ছিলেন জামালপুর জেলা ইলেক্ট্রিক মালিক সমিতির নেতৃবৃন্দ ও ইলেক্ট্রিক ব্যবসায়ীরা।সম্মেলনে বক্তারা ব্যবসার প্রসার ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ…

Read More

টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মধুপুর উপজেলার এক যুবককে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে কম্বোডিয়ায় পাচার এবং নির্যাতনের মাধ্যমে মৃত্যুর ঘটনায় অভিযুক্ত মূলহোতা মো. সেলিম রানা (৩৫)কে গ্রেপ্তার করেছে র‍্যাব। র‍্যাব-১৪, সিপিসি-৩ (টাঙ্গাইল) জানায়, সোমবার (৬ জুলাই) সন্ধ্যা প্রায় ৬টা ৫০ মিনিটে ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় র‍্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল এবং র‍্যাব-১০, সদর কোম্পানির যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সেলিম রানা টাঙ্গাইল জেলার বাসিন্দা। মামলার এজাহার সূত্রে জানা যায়, মধুপুর উপজেলার মহিষমারা এলাকার বাসিন্দা নজর আলীর ছেলে রাজু মিয়া (২০) এবং ভাতিজা রানা হামিদ (২৫)কে কম্বোডিয়ায় উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখান সেলিম রানাসহ একটি চক্রের সদস্যরা। এ জন্য ২০২৫…

Read More

প্রতিকী ছবি সংগ্রহীত ফিরোজ হাসান, খুবি প্রতিনিধি পথচারীদের নিরাপদ পারাপার নিশ্চিত করতে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) প্রধান ফটক ‘শহীদ মীর মুগ্ধ তোরণ’-এর সামনে জিরো পয়েন্ট ও গল্লামারী সড়কে নির্মাণ করা হয়েছে খুলনার প্রথম ফুটওভার ব্রিজ। তবে নির্মাণের দুই বছর পেরিয়ে গেলেও কাঙ্ক্ষিত ব্যবহার নিশ্চিত না হওয়ায় এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। খুলনা সড়ক ও জনপদ (সওজ) বিভাগের উদ্যোগে প্রায় ৭০ থেকে ৮০ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই ফুটওভার ব্রিজের কাজ সম্পন্ন হয় ২০২৪ সালের জুন মাসে। স্টিল প্লেট ও ১১টি পিলারের ওপর নির্মিত ব্রিজটি মূলত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ পথচারীদের নিরাপদ সড়ক পারাপারের সুবিধা দেওয়ার উদ্দেশ্যে নির্মাণ করা হয়।…

Read More

নীলফামারী প্রতিনিধি: বাংলা বর্ষপঞ্জী অনুযায়ী গত হতে চলেছে আষাঢ় মাস। এ মাসে বৃষ্টির ভরা মৌসুম হলেও, দেখা মিলছে ভিন্ন চিত্র। গত কয়েক দিন ধরেই বয়ে যাচ্ছে অসহনীয় তাপমাত্রা। প্রচন্ড রোদ আর ঢ্যাঁপসা গরমে স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের অবস্থা আরো নাজুক। ঠিক সেই সময়ে অন্যান্য সামাজিক কর্মকান্ডের পাশাপাশি জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় গুলোতে সিলিং ফ্যান বিতরণ করেছেন নীলফামারী জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীম। নীলফামারী জেলা পরিষদের তথ্য বলছে, চলতি অর্থ বছরে জেলায় বিভিন্ন শ্রেণীতে অধ্যায়নরত শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, শিক্ষা উপকরণ, বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের আর্থিক অনুদানসহ বিভিন্ন উপকরণ প্রদান, খেলা সামগ্রী বিতরণ এবং অসুস্থ্যতা জনীত কারণে আর্থিক অনুদান প্রদানসহ…

Read More

স্পোর্টস ডেস্ক দুই গোল হজম করেও আর্জেন্টিনা অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখল। মিশরকে ৩-২ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে তারা। ১৫ মিনিটের ব্যবধানে তিন গোল দিয়ে শেষ ষোলোতে চমৎকার এক জয় পেল তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। চলতি আসরে প্রথমবার আর্জেন্টিনা পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে। শুরুতেই তারা গোল হজম করে। পেনাল্টি মিস করার কারণে গোল শোধ দিতে পারেনি তারা। মিশর ১-০ গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে খেলা শুরু করে। শুরুতেই আর্জেন্টিনার জাল কাঁপায় মিশর। ১৫ মিনিটে বিশ্ব চ্যাম্পিয়নরা ১-০ গোলে পিছিয়ে পড়ে। মিশরীয় ডিফেন্ডার ইয়াসির ইব্রাহিম ডি-বক্সের মাঝখান থেকে দুর্দান্ত এক হেড করেন। বলটিকে পোস্টের ডানদিকের নিচের কোণ দিয়ে জালের ভেতরে পাঠান তিনি।…

Read More