- ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে, শৃঙ্খলা না মানলে রাষ্ট্রদ্রোহ মামলা
- খামারের পাশে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু
- নীলফামারীতে যুবদল-স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- মাদক মামলায় ২ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি নাগরপুরে গ্রেপ্তার
- সরকারি আবুল কালাম কলেজে বর্ণাঢ্য নবীন বরণঃ মাদকমুক্ত ক্যাম্পাস ও দেশ গড়ার শপথ
- টাঙ্গাইলে স্মৃতি-আড্ডা আর আনন্দে ব্যবস্থাপনা বিভাগের অ্যালামনাই
- বিএনপি অকৃতজ্ঞ দল: গোলাম পরওয়ার
- কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক জোরদারে আলোচনা
- গণতন্ত্রকে ধ্বংস করতে বিরোধী দল নতুন চক্রান্তে লিপ্ত: পানিসম্পদমন্ত্রী
- রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেওয়াই একমাত্র সমাধান: প্রধানমন্ত্রী
Author: স্টাফ রিপোর্টার
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহারসহ নানা অনিয়ম ও দুর্নীতিসহ নানাবিধ অভিযোগ উঠেছে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আব্দুস সোবহানের বিরুদ্ধে। এসব অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে ওই হাসপাতালের ডাক্তার, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা সিভিল সার্জনের নিকট একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের ভিত্তিতে হাসপাতাল পরিদর্শন করে তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন সিভিল সার্জন। অভিযোগে জানা যায়, প্রায় দুই বছর আগে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে যোগ দেন ডাঃ মোহাম্মদ আব্দুস সোবহান। যোগদানের পর থেকেই হাসপাতালের জন্য সরকারিভাবে বরাদ্দকৃত অর্থ কোন কাজে খরচ না করে ভুয়া বিল…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা ঘাটাইলের সাগরদীঘি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুল্লাহ্ বাহার । তিনি একজন কোরআনের হাফেজ ও মাওলানা। তার বিরুদ্ধেই উঠেছে পরিষদের নামে দেওয়া সরকারি উন্নয়ন বরাদ্দের টাকা নয়-ছয়ের অভিযোগ। ২০২৩-২৪ অর্থ বছর সরকারি উন্নয়ন প্রকল্পের তালিকা ধরে অনুসন্ধান বেড়িয়ে আসে পুকুর চুরির মতো ঘটনা। এরই মধ্যে অর্থবছর শেষ। এই অর্থ বছরে ইউনিয়ন পরিষদে সিসি ক্যামেরা স্থাপন নামে একটি প্রকল্প দেওয়া হয়। এই প্রকল্পে টাকার অঙ্ক এক লাখ ৬৪ হাজার। সরেজমিন ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা যায়, পরিষদের ভেতরে দুইটা এবং পরিষদের বাহিরে একটি গাছে স্থাপন করা হয়েছে তিনটি, এতে মোট পাঁচটি ক্যামেরার অস্তিত্ব পাওয়া যায়। গাছের তিনটি ক্যামেরার…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পোড়াবাসা গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিষ দিয়ে ৮ লাখ টাকার মাছ নিধন করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করলে ওইদিনই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। স্থানীয় জানায়, উপজেলার ধলাপাড়া ইউনিয়নের পোড়াবাসা গ্রামের মৎসচাষি পাভল ভূইয়া সিঙ্গাপুর প্রবাসী ছিলেন। প্রায় পাঁচ বছর প্রবাসে থেকে তেমন একটা সুবিধা করতে না পেরে দেশে এসে স্থানীয়ভাবে ঋণ নিয়ে মাছ চাষ শুরু করেন। সেই সুবাদে প্রায় দুই বছর ধরে বাণিজ্যিকভাবে মাছ চাষ করছেন পাভেল। মৎস্য খামারটি বাবা-ছেলে মিলে দেখাশুনা করেন এবং এই মাছ চাষ করেই জীবিকা নির্বাহ করে আসতেছিলেন। প্রতিদিনের মতো মঙ্গলবার সন্ধ্যায় মাছের খাবার দিয়ে মৎস্য খামার…
আন্তর্জাতিক ডেস্ক ভারতের উত্তর প্রদেশ রাজ্যের বারাবাঙ্কি শহরে বিমার টাকার জন্য ছোট ভাইয়ের বিরুদ্ধে বড় ভাইকে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার এ ঘটনায় অভিযুক্ত ছোট ভাইকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। এ ছাড়া হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছে পুলিশ। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়। এর আগে ৫ জুলাই বাদোসরাই এলাকার মুরাই মাজরে মাধনাপুর গ্রামের এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম অরবিন্দ কুমার (৩৫)। অভিযুক্তের নাম বীরেন্দ্র। তিনি অরবিন্দের ছোট ভাই। বারাবাঙ্কির পুলিশ সুপার দীনেশ প্রতাপ সিং, ছোট ভাই বীরেন্দ্রের সঙ্গে বড় ভাই অরবিন্দের স্ত্রীর প্রেমের সম্পর্ক ছিল। প্রায়ই বারাবাঙ্কিতে একটি ভাড়া বাড়িতে ভাবির সঙ্গে দেখা করতেন বীরেন্দ্র। বীরেন্দ্র…
চীন সফর নিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : ফোকাস বাংলা ভোরের বাংলা নিউজ প্রতিবেদক দুর্নীতির বিরুদ্ধে সরকারের নানা ধরনের পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা এখন দুর্নীতিবাজদের ধরতে পারছি বলেই সবাই জানতে পারছে। আমার বাসায় কাজ করে গেছে, সেই পিয়নও ৪০০ কোটি টাকার মালিক। সে হেলিকপ্টার ছাড়া চলে না। এটাই বাস্তব কথা।’ প্রধানমন্ত্রী আজ রোববার (১৪ জুলাই) তাঁর সরকারি বাসভবন গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। তার সদ্যসমাপ্ত চীন সফর নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী বলেন, আমি যখন জানলাম সঙ্গে সঙ্গে তাকে (পিয়ন) বাসা থেকে বের করে দিয়েছি।…
(বড়াইগ্রাম নাটোর প্রতিনিধি) নাটোরের বড়াইগ্রামে প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউটিন চেক ও এতিমখানা, (লিল্লাহি বোডিং) এ চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের আয়োজনে প্রাকৃতিক দুর্যোগ ও বিভিন্ন সময় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ১৩টি পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করা হয়। পরে বড়াইগ্রামে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্দ্যোগে সরকারি বরাদ্দকৃত ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, থ্যালাসেমিয়া, প্যারালাইসিস এবং জন্মগত হৃদরোগের ২৫জন রোগীদের মাঝে পঞ্চাশ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে প্রাথমিক বিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পন্ন প্রতিবন্ধী শিশুদের মাঝে পাঁচটি এ্যাসিসটিভ ডিভাইস (হুইলচেয়ার) বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল…
নিজস্ব প্রতিবেদক চীন সফরে বাংলাদেশ কিছুই পায়নি এ ধরনের কথাবার্তা যারা ছড়াচ্ছে, তারা মানসিকভাবে অসুস্থ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (১৪ জুলাই) বিকেলে চীন সফর নিয়ে গণভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।এর আগে লিখিত বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, দ্বিপাক্ষিক সফরে আমি গত ৮ থেকে ১০ জুলাই চীন সফর করি। ৮ জুলাই বেইজিং পৌঁছালে বিমানবন্দরে আমাকে লাল গালিচা সংবর্ধনার মাধ্যমে স্বাগত জানানো হয়। ৯ জুলাই সকালে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের (এআইআইবি) প্রেসিডেন্ট জিন লিকুন আমার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রী বলেন, ২১টা লিখিত চুক্তি হলো, এত কিছু হলো। তারপরও কেউ কেউ চীন সফরে কিছুই পাইনি…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, সমাধান কোর্টেই করতে হবে। রোববার বিকাল ৪টায় গণভবনে চীন সফর নিয়ে সংবাদ সম্মেলনের সময় এ কথা বলেছেন তিনি। এর আগে রোববার বিকালে কোটা আন্দোলনকারীরা বঙ্গভবনে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি পেশ করেন। এরপর সরকারি চাকরিতে কোটার যৌক্তিক সংস্কারের এক দফা দাবি আদায়ে ফের ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা এ সময়ের মধ্যে কোটা নিয়ে দৃশ্যমান পদক্ষেপ চেয়েছেন। রোববার বিকাল ৩টা ২০ মিনিটে রাজধানীর গুলিস্তানের পাতাল মার্কেট এলাকায় এ ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, এক দফা দাবিতে আমরা রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিয়েছি। আগামী ২৪…
নিজস্ব প্রতিবেদক দাবি পূরণ না হওয়ায় আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। তবে, তারা আশা করছেন সরকার তাদের দাবি পূরণ করবে। সর্বজনীন পেনশনের ‘প্রত্যয়’ কর্মসূচি নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে ‘ফলপ্রসূ’ বৈঠকের পরদিন রোববার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের এক সভা হয় অনলাইনে। সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আখতারুল ইসলাম বলেন, আজকের সভায় গতকালের বৈঠকের বিষয়টি জানানো হয়েছে এবং এ নিয়ে বিস্তারিত অবহিত হয়েছে। যেহেতু আমাদের দাবি পূরণ হয়নি তাই আমাদের আন্দোলন চলছে এবং চলবে। তবে গতকালের বৈঠকে আমাদের লিখিত বক্তব্য গ্রহণ করা হয়েছে…
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার পদ্মা নদীর পানি বাড়ছে। এতে উপজেলার পাঁকা ইউনিয়ন ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড জাইটপাড়া, বোগলাউড়ী লক্ষ্মীপুর এবং দূর্লভপুর ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ড চরজগনাথপুর, আইয়ুব আলী বিশ্বাসপাড়া, পন্ডিতপাড়া এবং মনোহারপুর তীব্র নদী ভাঙন দেখা দিয়েছে। গত কয়েক দিনে প্রায় ১০০ বসতবাড়ি ও ১৫ হাজার বিঘা ফসলি জমি নদীতে বিলীন হয়ে গেছে। হুমকির মুখে নদীর দু’পাড়ের কয়েকশ স্থাপনা। নদী তীরবর্তী বাসিন্দারা বলেন, গত বছরে নদী ভাঙনের কারণে শতশত কৃষি জমিসহ বসতবাড়ি বিলীন হয়েছে, এখন আবার শুরু হয়েছে। গত ১৫দিন ধরেই ভাঙন দেখা দিয়েছে। এতে শত শত কৃষি জমি এবং বসতবাড়ি নদীতে বিলীন হচ্ছে। পাঁকা…