- ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে, শৃঙ্খলা না মানলে রাষ্ট্রদ্রোহ মামলা
- খামারের পাশে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু
- নীলফামারীতে যুবদল-স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- মাদক মামলায় ২ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি নাগরপুরে গ্রেপ্তার
- সরকারি আবুল কালাম কলেজে বর্ণাঢ্য নবীন বরণঃ মাদকমুক্ত ক্যাম্পাস ও দেশ গড়ার শপথ
- টাঙ্গাইলে স্মৃতি-আড্ডা আর আনন্দে ব্যবস্থাপনা বিভাগের অ্যালামনাই
- বিএনপি অকৃতজ্ঞ দল: গোলাম পরওয়ার
- কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক জোরদারে আলোচনা
- গণতন্ত্রকে ধ্বংস করতে বিরোধী দল নতুন চক্রান্তে লিপ্ত: পানিসম্পদমন্ত্রী
- রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেওয়াই একমাত্র সমাধান: প্রধানমন্ত্রী
Author: স্টাফ রিপোর্টার
(নাসিম আহমেদ শিমুল) কালিয়াকৈর,গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈরে বীর মুক্তিযোদ্ধা ও দেশের অন্যতম শীর্ষ শিল্প উদ্যোক্তা যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল ও কুরআন খতম অনুষ্ঠিত হয়েছে। ১৩ জুলাই, শনিবার সকাল ১১টায় কালিয়াকৈর প্রেসক্লাব অডিটরিয়ামে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে কুরআন তিলাওয়াত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার চেয়ারম্যান জনাব সেলিম আজাদ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব মনোয়ার হোসেন শাহিন। আরো উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের নির্বাহী সভাপতি ও যুগান্তরের উপজেলা প্রতিনিধি সরকার আব্দুল আলীম,প্রেস ক্লাবের সহ-সভাপতি ও সমকালের উপজেলা…
নিজস্ব প্রতিবেদক সরকারি চাকরিতে কোটার যৌক্তিক সংস্কারের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে বঙ্গভবন অভিমুখে গণপদযাত্রা শুরু করেছেন কোটাবিরোধী আন্দোলনরত শিক্ষার্থীরা। গণপদযাত্রা শেষে শিক্ষার্থীদের পক্ষ থেকে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি প্রদানের কথা রয়েছে। তাছাড়া সারা দেশে প্রায় ৫০টি জেলা থেকে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদানের প্রস্তুতি নেওয়া হয়েছে। রোববার (১৪ জুলাই) দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এ পদযাত্রা শুরু হয়। একইসঙ্গে আন্দোলনে থাকা ঢাকার সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও এই গণপদযাত্রায় অংশগ্রহণ করছেন। এসময় গণপদযাত্রায় ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাবি অধিভুক্ত সাত কলেজ, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়সহ ঢাকার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। আন্দোলনের সমন্বয়কদের পক্ষ থেকে…
বিনোদন ডেস্ক ভারতের পশ্চিমবঙ্গে মুখ থুবড়ে পড়েছে বাংলাদেশের সুপার শাকিব খান অভিনীত তুফান ছবিটি। ইতিপূর্বে গেলো ৫ জুলাই ছবিটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার বিভিন্ন সিনেমা হলে ছবিটি মুক্তি পায়। কিন্তু মুক্তির প্রথম দিন থেকে চরম দর্শকখরায় পড়ে ছবিটি। তাই এক সপ্তাহ পার হতে না হতেই সেখানকার প্রেক্ষাগৃহ থেকে ছবিটি নামিয়ে ফেলা হয়েছে। জানা গেছে, এই মুহূর্তে ভারতের মাত্র একটি হলে চলছে রায়হান রাফি পরিচালিত ‘তুফান’। জানা গেছে, কলকাতায় মুক্তির পাওয়ার দ্বিতীয় দিন থেকেই ছবির টিকিট বিক্রি আশঙ্কাজনক হারে কমতে শুরু করে। এই ধাক্কা সামাল দিতে পারলেন না সিনেমা হল মালিকেরা। শুক্রবার (১২ জুলাই) হলেও এর আগেই ছবিটি সিনেমা হল থেকে…
পিরোজপুর প্রতিনিধি:- বেগম খালেদা জিয়ার মুক্তি, বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার, গণতন্ত্র ও ভোটাধিকার আদায়ের লক্ষ্যে জাতীয়তাবাদী কৃষক দল পিরোজপুর জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ই জুলাই) বিকেল তিনটায় পিরোজপুর জেলা বিএনপি’র কার্যালয়ে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মোঃ মনিরুল রহমান, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম শফিক, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মোঃ হাবিব খানের সঞ্চালনায়, জাতীয়তাবাদী কৃষক দল পিরোজপুর জেলা শাখার সভাপতি নাসির আহমেদ বাচ্চু…
জাবি প্রতিনিধি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলমান কোটা সংস্কার আন্দোলনকে বেগবান করতে সমন্বয়ক কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (১৩ জুলাই) রাত আটটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সংবাদ সম্মেলন করে এ কমিটি ঘোষণা করা হয়। এতে সমন্বয়ক হিসেবে আছেন ২০১৭-১৮ সেশনের (৪৭ তম আবর্তন) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী আরিফ সোহেল ও রুদ্র মুহাম্মদ সফিউল্লাহ, পরিবেশ বিজ্ঞান বিভাগের মাহফুজুল ইসলাম মেঘ, বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের আব্দুর রশিদ জিতু, সরকার ও রাজনীতি বিভাগের রুকাইয়া জান্নাত। এবং ২০১৮-১৯ সেশনের (৪৮ তম আবর্তন) উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম ইমন, জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী হাসিব জামান, নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাইয়েদা মেহের আফরোজ, সরকার…
স্পোর্টস ডেস্ক কানাডাকে টাইব্রেকারে হারিয়ে কোপা আমেরিকায় তৃতীয় স্থান অর্জন করেছে উরুগুয়ে। মূল সময়ের খেলা ২-২ গোলে শেষ হওয়ার পর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয় পেয়েছে উরুগুয়ে। আর মাত্র মিনিট তিনেকের অপেক্ষা। এই সময়টুকু গোল হজম না করলেই নিজেদের ফুটবল ইতিহাসে কোনো মেজর টুর্নামেন্টে সেরা ফল পেতো কানাডা। কিন্তু নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামা লুইস সুয়ারেজের মনে ছিল অন্য কিছু। শেষটা জয় দিয়েই রাঙাতে চাইলেন তিনি। ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে গোলের জন্য ১৪টি শট নেওয়া কানাডা লক্ষ্যে রাখতে পারে ছয়টি। অন্যদিকে ১২টি শট নেয়া উরুগুয়ের পাঁচটি লক্ষ্যে রাখতে পারে। ম্যাচের ৫২ শতাংশ সময় বলের দখল রাখে কানাডা, ৪৮ শতাংশ সময়…
বিনোদন ডেস্ক বলিউডের তারকা দম্পতি ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনের সম্পর্ক নিয়ে অনেক দিন ধরেই জল্পনা চলছে। যদিও বচ্চন পরিবারের কেউই এই বিষয়ে মুখ খোলেননি। শুক্রবার অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে যেন স্পষ্ট হয়ে গেল অনেক কিছু। সামাজিকমাধ্যমে ফের গুঞ্জন উঠেছে এজুটির সম্পর্কে নাকি সত্যিই চিঁড় ধরেছে। হিন্দুস্তান টাইমসের প্রদিবেদন অনুযায়ী, অনন্ত-রাধিকার বিয়ের বিয়ের রেড কার্পেটে নজর কেড়েছেন হলিউড থেকে বলিউডের তারকারা। এর মাঝেই এসে হাজির ছিলেন বচ্চন পরিবার। তবে তাদের সঙ্গে এক ফ্রেমে ধরা দেননি বচ্চনবধূ ঐশ্বরিয়া রাই বচ্চন। এদিন অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, অভিষেক বচ্চন, শ্বেতা নন্দা, অগস্ত্য নন্দা, নব্যা নভেলি নন্দা এমনকি শ্বেতার স্বামী নিখিল…
নিজস্ব প্রতিবেদক চীনে তিন দিনের সফর নিয়ে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (১৪ জুলাই) বিকেল ৪টায় গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব এম এম ইমরুল কায়েস এ তথ্য জানিয়েছেন। গত ৮ জুলাই বেইজিং সফর শুরু করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১১ জুলাই দেশে ফিরে আসার কথা ছিল তার। কিন্তু সফরসূচিতে পরিবর্তন এনে একদিন আগে দেশে ফেরেন (১০ জুলাই) প্রধানমন্ত্রী। বেইজিংয়ে অবস্থানকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী। এছাড়া চীনা প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গেও প্রতিনিধি পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন। সফরের শেষ দিন ১০ জুলাই বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও…
স্পোর্টস ডেস্ক গ্রুপপর্বে পাকিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে হারতে হয়েছিল ভারতকে। সেই হারের শোধ তোলার সুযোগ ছিল ভারতের সমানে। সঙ্গে শিরোপা নির্ধারণী ম্যাচ হওয়ায় শিরোপা জয়ের। দুটোই করেছে ভারত। প্রতিশোধের সঙ্গে শিরোপাটাও নিজের করে নিয়েছে যুবরাজ সিংয়ের দল। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডসে পাকিস্তানের বিপক্ষে ৫ বল ও ৫ উইকেট হাতে রেখে জয় তুলেছে ভারতের সাবেকরা। আসরজুড়ে দারুণ খেলা পাকিস্তান তীরে এসে তরি ডুবিয়েছে শেষমেশ। ব্যাট হাতে শুরুতে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে জমা করতে পারেনি যথেষ্ট পুঁজি। ভারতের সাবেক ক্রিকেটারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে পাকিস্তানের ইনিংস থেমেছে ৬ উইকেটে ১৫৬ রানে। যেখানে সর্বোচ্চ ৪১ রান এসেছে শোয়েব মালিকের ব্যাট থেকে। তবে সেই রান দলকে…
আন্তর্জাতিক ডেস্ক নির্বাচনি সমাবেশে বক্তব্য দেওয়ার সময় বন্দুকধারীর গুলিতে আহত হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ঘটনায় সন্দেহভাজন হামলাকারীসহ আরও একজন নিহত হয়েছেন। হামলার সময় ঠিক কী ঘটেছিল তা উঠে এসেছে প্রত্যক্ষদর্শীদের বক্তব্যে। স্থানীয় সময় শনিবার (১৩ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার বাটলারে ট্রাম্পের সমাবেশে হামলার ঘটনা ঘটে। খবর বিবিসির। একজন প্রত্যক্ষদর্শী বিবিসিকে জানান, তিনি সমাবেশে বাইরে ছিলেন এবং সাবেক প্রেসিডেন্ট কী বলছিলেন সেটিই কেবল শুনতে পারছিলেন। তখনি ছাদে থাকা এক ব্যক্তি তার নজরে আসে। তিনি আরও বলেন, আমরা লক্ষ্য করি যে আমাদের পাশের ভবনের ছাদে অগ্রসর হচ্ছে, ৫০ ফুট দূরে ছিল আমাদের। তার কাছে একটা রাইফেল ছিল,…