- ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে, শৃঙ্খলা না মানলে রাষ্ট্রদ্রোহ মামলা
- খামারের পাশে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু
- নীলফামারীতে যুবদল-স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- মাদক মামলায় ২ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি নাগরপুরে গ্রেপ্তার
- সরকারি আবুল কালাম কলেজে বর্ণাঢ্য নবীন বরণঃ মাদকমুক্ত ক্যাম্পাস ও দেশ গড়ার শপথ
- টাঙ্গাইলে স্মৃতি-আড্ডা আর আনন্দে ব্যবস্থাপনা বিভাগের অ্যালামনাই
- বিএনপি অকৃতজ্ঞ দল: গোলাম পরওয়ার
- কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক জোরদারে আলোচনা
- গণতন্ত্রকে ধ্বংস করতে বিরোধী দল নতুন চক্রান্তে লিপ্ত: পানিসম্পদমন্ত্রী
- রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেওয়াই একমাত্র সমাধান: প্রধানমন্ত্রী
Author: স্টাফ রিপোর্টার
বিনোদন ডেস্ক অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট বিয়ের অনুষ্ঠানে বচ্চন পরিবার একসঙ্গে হাজির হয়েছিলেন। জয়া-অমিতাভের সঙ্গে ছিলেন শ্বেতা, নিখিল নন্দা, অগস্ত্য ও নভ্যা। অভিষেক বচ্চন আসেন মা-বাবার সঙ্গেই। তবে একসঙ্গে আসেননি ঐশ্বর্য আর আরাধ্যা। মা-মেয়ে পরে আসেন বিয়েতে, বচ্চনদের সঙ্গে কোনো ছবিই তোলেননি তারা। শনিবার ভোরে অমিতাভ বচ্চন তার সামাজিকমাধ্যমে এমন কিছু লিখলেন, যা দেখে নেটিজেনদের একাংশের মনে প্রশ্ন— আম্বানি পরিবার কি তাহলে যোগ্য সম্মান দেয়নি বিগ বিকে? অমিতাভ লেখেন, ‘একটি গৌরবময় বিয়ে থেকে ফিরে আসা এবং দীর্ঘ সময় পর জনসমক্ষে আসার অনুভূতি, ভালোবাসা এবং স্নেহ, যা আমি পুরোনো পরিচিতদের সঙ্গেই ভাবতে পারি। তাদের চেহারায় হয়তো অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু…
নিজস্ব প্রতিবেদক কোটা আন্দোলনে শিক্ষার্থীদের দাবি মেনে নিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। এ সময়ের মধ্যে সংসদে অধিবেশন ডেকে কোটা বাতিলের দাবি জানিয়েছেন তারা। এছাড়া ২৪ ঘণ্টার মধ্যে মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন কোটা আন্দোলনকারীরা। রোববার (১৪ জুলাই) বঙ্গভবনে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি পেশ করে বঙ্গবন্ধু এভিনিউ মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সাংবাদিকদের এসব তথ্য জানান। এর আগে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি জমা দেয় কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের ১২ সদস্যের প্রতিনিধিদল। রাষ্ট্রপতির সচিবের কাছে স্মারকলিপি জমা দেওয়ার পর পরে তা রাষ্ট্রপতির কাছে পৌঁছানো হবে বলে জানানো হয়। কোটা সংস্কার আন্দোলনের ১২ সদস্যের প্রতিনিধি দলটি দুপুর ২টা ৪০ মিনিটের দিকে বঙ্গভবনে প্রবেশ করে। প্রতিনিধি দলে…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক কোটা সংস্কার দাবিতে আন্দোলনকারীদের দাবির বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তারা দাবি করছেন মুক্তিযোদ্ধাদের নাতিরা কোটা সুবিধা পেতে পারবেন না। আমার প্রশ্ন হচ্ছে-তাহলে কি রাজাকারের নাতিপুতিরা চাকরির ক্ষেত্রে কোটা সুবিধা পাবে? সাম্প্রতিক চীন সফর নিয়ে রোববার এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। গণভবনে সিনিয়র সাংবাদিকদের চীন সফর নিয়ে ব্রিফ করেন তিনি। সেখানে প্রশ্নোত্তর পর্বে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কথা বলার অধিকার তাদের কে দিয়েছে? তারা আন্দোলন করছে। আদালতে গেছেন। আবার আমার সিদ্ধান্তের কথাও বলছেন। আমি এ বিষয়ে বলব-বিষয়টি যেহেতু আদালতে গেছে। আদালতের নির্দেশনা তো আমাদের মানতেই হবে। তারা না…
বাকৃবি প্রতিনিধি সরকারি চাকরিতে সকল গ্রেডে কোটা বাতিল করে কোটা পদ্ধতি সংস্কার করার একদফা দাবিতে শান্তিপূর্ণ গণপদযাত্রা এবং জেলা প্রশাসকের মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সাধারণ শিক্ষার্থীরা। রবিবার (১৪ জুলাই) বিকাল ৩ টার দিকে ময়মনসিংহ জেলা প্রশাসন কার্যালয়ের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরির কাছে ওই স্মারকলিপি হস্তান্তর করেন। জানা যায়, জাতীয় সংসদে জরুরি অধিবেশন ডেকে দেশে বিদ্যমান সরকারী চাকুরিতে থাকা ‘কোটা বৈষম্য সংস্কারের আইন পাশ করে এই কোটা ইস্যুর একটি স্থায়ী সমাধানের উদ্দেশ্যে গণপদযাত্রা এবং জেলা প্রশাসকের মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করে বাকৃবির সাধারণ শিক্ষার্থীরা। এর আগে, সকাল ১১টার দিকে…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে মন্তব্য করে এবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজ হারালেন ৩০তম বিসিএসের কাস্টমস কর্মকর্তা ও জনপ্রিয় ক্যারিয়ারবিষয়ক বক্তা সুশান্ত পাল। অন্য একটি পেইজে পোস্ট করে তিনি নিজেই এটি নিশ্চিত করেছেন। শনিবার (১৩ জুলাই) রাত ৯টা ২১ মিনিটে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে সুশান্ত পাল লিখেছেন, “আমার ভেরিফাইড পেইজটি সম্ভবত হ্যাকাররা রিমুভ করে দিয়েছেন। কিছুই বলার নেই। সব কিছুর ভার ঈশ্বরের হাতে ছেড়ে দিলাম। আপনারা ভালো থাকবেন।“ সরকারি চাকরি পরীক্ষার প্রশ্নফাঁস ও কোটা সংস্কার— এই দুই ইস্যুতেই এখনও চুপ রয়েছেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সুশান্ত পাল। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এই অভিযোগ তার অনুসারীদের (ফ্যান-ফলোয়ার)। তবে এই সোশ্যাল মিডিয়া…
নিজস্ব প্রতিবেদক দেশের অর্থনীতি এখন যথেষ্ট শক্তিশালী বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, মাত্র ১৫ বছরে আমরা এই যে উন্নতি করতে পারলাম, পরিকল্পিতভাবে কাজ করেছি বলেই এটা সম্ভব হয়েছে। রোববার (১৪ জুলাই) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় রপ্তানি ট্রফি ২০২১-২২ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, আমরা প্রেক্ষিত পরিকল্পনা নিচ্ছি এবং পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিচ্ছি। ২০১০ সাল থেকে ২১ সাল পর্যন্ত যে প্রেক্ষিত পরিকল্পনা করেছিলাম, যে লক্ষ্য স্থির করেছিলাম, এটা আমরা অর্জন করতে সক্ষম হয়েছি। ১৯৭৫ সালে জাতির পিতা স্বল্পোন্নত দেশ রেখে গিয়েছিলেন। এরপর দীর্ঘ সময় এদেশের মানুষের জীবনে কোনো উন্নতি হয়নি, পরিবর্তন ছিল না।…
নিজস্ব প্রতিবেদক দেশে বৃষ্টির পরিমাণ কমেছে। সপ্তাহজুড়ে বৃষ্টি কমে তাপমাত্রা বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে, রোববার (১৪ জুলাই) সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে। অন্যদিকে এদিন রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা জানান, শনিবার বরিশাল বিভাগের কোথাও বৃষ্টি হয়নি। রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় বৃষ্টি হলেও অন্যান্য বিভাগেও অতিভারী কোনো বৃষ্টি হয়নি।…
নিজস্ব প্রতিবেদক শনিবার ৩৫০-৪০০ টাকা কেজি দরে বিক্রি হওয়া কাঁচা মরিচের দাম রোববার (১৪ জুলাই) নেমেছে প্রায় অর্ধেকে। বিক্রেতারা বলছেন, সরবরাহ বেড়ে যাওয়ায় কাঁচা মরিচের দাম কমেছে। এদিন রাজধানীর কারওয়ান বাজারে কাঁচা মরিচ ২০০ টাকা বিক্রি করতে দেখা গেছে। যা একদিন আগেও কেজিপ্রতি ৩৫০-৪০০ বিক্রি হয়েছিল। বিক্রেতারা জানান, শনিবারও ৩৫০-৪০০ টাকা দরে মরিচ বিক্রি করেছেন। মরিচের সরবরাহ কম থাকায় দাম বেশি ছিল এবং এখন সরবরাহ বাড়ায় দাম কমেছে। বাজারে দেখা গেছে, মরিচের আকার ও মান ভেদে ২০০-২৪০ টাকা দরে বিক্রি হচ্ছে খুচরা দোকানগুলোতে। সবজির দোকানগুলো ঘুরে দেখা যায়, ৬০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বিভিন্ন সবজি। সবচেয়ে কম…
নিজস্ব প্রতিবেদক পাঁচ দিন যাবৎ এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো উন্নতি নেই বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। গতকাল শনিবার সন্ধ্যায় অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন বলেন, বেগম জিয়াকে সিসিইউ সুবিধাসংবলিত কেবিনে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণ রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার। এর আগে গত ৮ জুলাই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বেগম খালেদা জিয়া। পরে ভোর রাতে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া ডায়াবেটিস, আর্থারাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনিসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন।
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি। কক্সবাজার টেকনাফের হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকার নাফ নদীর দমদমিয়া পয়েন্ট হতে দুই ভাসামান লাশ উদ্ধার করেছে পুলিশ ও স্থানীয়রা। এদের মধ্যে ১জনের পরিচয় শনাক্ত না হলেও অপর জনের পরিচয় শনাক্ত হয়েছে বলে জানাগেছে। শনিবার ( ১৩ জুলাই) দুপুরে ও সন্ধ্যায় পৃথক পৃথক ভাবে তাদের দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয় বাসীন্দারা জানায়, দুপুরে দমদমিয়া কেয়ারী ঘাট এলাকার সামান্য দক্ষিণে একটি অজ্ঞাত লাশ নাফ নদীর কিনারে জোয়ারের পানিতে ভাসতে দেখে স্থানীয়রা নৌ পুলিশ কে খবর দেন। পরে নৌ পুলিশ একটি টিম এসে তাকে উদ্ধার করে। তবে তার পরিচয় শনাক্ত করা যায়নি। অপর দিকে গত কয়েক দিন আগে…