Author: স্টাফ রিপোর্টার

নিজস্ব প্রতিবেদক সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বিএনপি মিথ্যাচার করছে। খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ শেষে বাসায় ফিরে গেছেন। বিএনপি নেত্রীর মুক্তি কোনো রাজনৈতিক বিষয় না। এটা আইনগত বিষয়। আইনগত বিষয়ে বিএনপি আইনি প্রক্রিয়ায় মোকাবিলা না করে বিষয়টিকে রাজনৈতিক ইস্যু বানানোর অপচেষ্টা করছে। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ওবায়দুল কাদের এ কথা বলেন। গণমাধ্যমে প্রকাশিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিবৃতির নিন্দা এবং প্রতিবাদ জানাতেই এ বিবৃতি দেওয়া হয়েছে। ওবায়দুল কাদের বলেন, বিগত কয়েক বছর ধরে বিএনপি খালেদা জিয়ার মুক্তির আন্দোলন করছে; কিন্তু সেই আন্দোলনে জনগণের কোনো সম্পৃক্ততা নেই। বিএনপি জনগণের স্বার্থ সংশ্লিষ্ট…

Read More

স্টাফ রিপোর্টার(বরিশাল) বছরের প্রথম ৬ মাসেই ডায়রিয়া সহ নানা ধরনের পেটের পীড়া নিয়ে বরিশালের সরকারি হাসপাতালগুলোতে প্রায় ৫৩ হাজার রোগী চিকিৎসা নিয়েছে। ইতোমধ্যে মৃত্যু হয়েছে ১ জনের। অপরদিকে বর্ষার আগমনের সাথে ডেঙ্গুও হানা দিতে শুরু করেছে বরিশাল অঞ্চলে। গত একমাসে বরিশালের সরকারি হাসপাতালেই ১০৬ ডেঙ্গু রোগী ভর্তির খবর দিয়েছে স্বাস্থ্য বিভাগ। এনিয়ে সরকারি হাসপাতালেই প্রায় ৩৯ হাজার ডেঙ্গু রোগীর চিকিৎসার কথা জানিয়ে ২১৮ জনের মৃত্যু নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য দপ্তর। মে মাসেও প্রায় দেড়শ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছিল হসপাতালগুলোতে। অপরদিকে গত এপ্রিলে ১২ হাজার এবং মে মাসে সাড়ে ৮ হাজারের পরে জুন মাসেও সরকারি হাসপাতালগুলোতে প্রায় ৮ হাজার ডায়রিয়া রোগী…

Read More

শহিদুল্লাহ মনসুর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আ ফ ম কামালউদ্দীন হল ও সালাম-বরকত হল সংলগ্ন মসজিদের ইমাম পদে নিয়োগে অনৈতিক প্রভাব বিস্তারের আশঙ্কায় উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে দুই হলের আবাসিক শিক্ষার্থীরা। একইসাথে উপ-উপাচার্য, প্রাধ্যক্ষ বরাবরও স্মারকলিপি দেন তারা। বুধবার (৩ জুলাই) উপাচার্যের নিজ কার্যালয়ে সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত হয়ে এ স্মারকলিপি জমা দেন। স্মারকলিপিতে বলা হয়, দীর্ঘ প্রতীক্ষার পরে গত ৩০শে জুন, ২০২৪ তারিখে কামালউদ্দীন হল ও সালাম-বরকত হল সংলগ্ন মসজিদের ইমাম পদে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হওয়ার কথা জেনে আমরা সাধারণ শিক্ষার্থীরা অত্যন্ত আনন্দিত হয়েছিলাম। আমরা আশান্বিত ছিলাম একজন যোগ্য, অভিজ্ঞ আলেমকে আমরা ইমাম হিসেবে পাবো। ইসলামের সুমহান ও…

Read More

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালীতে নেতৃত্ব দেন চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু। উম্মে কাউসার এপি চট্টগ্রাম সিটি প্রতিনিধি উপমহাদেশের প্রাচীনতম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে চট্টগ্রাম মহানগরীতে আনন্দ র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। ছবি ভোরের বাংলা নিউজ প্রতিবেদক ৩ জুলাই বিকেলে চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চুর নেতৃত্বে মহানগরীর মধ্যম আগ্রাবাদ এর ৪৪ নং ওয়ার্ডে এই আনন্দ র‍্যালী অনুষ্ঠিত হয়। দুপুর থেকেই দলীয় নেতাকর্মীরা বিভিন্ন প্লাকার্ড ব্যানার ফেস্টুন নিয়ে জড় হতে থাকে মাঞ্জুমান প্যালেসের সামনে, সংসদ সদস্য বাচ্চুর নেতৃত্বে মধ্যম আগ্রাবাদের ৪৪ নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে রেলিটি ঘুরে সাউথল্যান্ড সেন্টারে সামনে শেষ…

Read More

শাকিল আহমেদ রায়গঞ্জ, সিরাজগঞ্জ, প্রতিনিধি সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার সদর হতে প্রায় ১৭ কিলোমিটার দূরে ধুবিল কাটার মহল জমিদার বড়িটি অবস্থিত। স্থানীয়দের কাছে বাড়িটি তালুকদার বাড়ি নামে পরিচিত। জমিদারদের স্মৃতি বিজারিত এই বাড়িটি হতে পারে সিরাজগঞ্জের অন্যতম দর্শনীয় স্থান। আনুমানিক ১৮৪০ সালের দিকে পরগনার প্রতিষ্ঠাতা জমিদার মুন্সী আব্দুর রহমান তালুকদারের আমলে বাড়িটি নির্মাণ করা হয়েছে। এ বাড়ির কারুকার্জ খুব সুন্দর যা সেকালের নিদর্শনের বাহন হিসেবে আজও আমাদের সামনে দাঁড়িয়ে আছে। হাতিশালে হাতি আর ঘোড়াশালে ঘোড়া থাকত এ বাড়িতে। শতাধিক গৃহকর্মী, রাখাল আর অসংখ্য লোকজনে ভরপুর জমিদার বাড়িটি এখন প্রায় মানুষশূন্য। বিটিশ শাসন আমলে এরা জমিদারি পেয়েছিল। জমিদারি চালানোর জন্য পূর্বপূরুষেরা…

Read More

জাবেদ হোসাইন হাটহাজারী প্রতিনিধি হাটহাজারী পার্বতী উচ্চ বিদ্যালয় ও বালিকা উচ্চ বিদ্যালয়ের সুন্দর ও স্বাস্থ্য পরিবেশ রক্ষার স্বার্থে আশেপাশের দোকানদার এবং স্থানীয় জনগণকে স্কুলের আশেপাশে কোন ধরনের ময়লা আর্বজনা না ফেলার অনুরোধ করেছেন হাটহাজারী পৌর প্রশাসক। হাটহাজারী পৌর প্রশাসক মঞ্জুরুল আলম চৌধুরী বলেন- ‘পরিবেশ সুন্দর রাখতে জনগণকে সচেতন হতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান ও বাইরের পরিবেশ স্বাস্থ্যকর করার জন্য ছাত্রছাত্রী ও সাধারণ জনগণকে সচেতনতার তাগিদ দিতে হবে, এ সম্পর্কে বহুল প্রচার কামনা করেন তিনি। নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার অভ্যাস গড়ে তোলার জন্য পৌরবাসীকে আহ্বান জানিয়ে মঞ্জুরুল আলম চৌধুরী বলেন- পরিবেশকে আরো উন্নত করতে জনগণকে সচেতন ও মানবিক হতে হবে। যদি আমরা সচেতন…

Read More

ছবি সংগ্রহীত নিজস্ব প্রতিবেদক প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় আপাতত বহাল রেখেছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার (৪ জুলাই) বিষয়টি নিয়ে আপিল বিভাগে শুনানি হওয়ার কথা থাকলেও তা হয়নি। এ সময় পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর কোটা নিয়ে নিয়মিত আপিল করার নির্দেশ দেন সর্বোচ্চ আদালত। গত ৯ জুন মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় স্থগিত না করে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন চেম্বার আদালত। ওইদিন আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।…

Read More

নেয়ামুল হক রনি স্টাফ রিপোর্টার(বরিশাল) নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক কর্মদক্ষতা উন্নয়নে বরিশালে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে বেসরকারি এবি ব্যাংক। বুধবার (বুধবার) প্রশিক্ষণ শেষে স্মার্ট কার্ডের মাধ্যমে উদ্যোক্তাদের মাঝে ‘সহজ ঋণ-স্মরণে বঙ্গবন্ধু’ নামের ঋণ বিতরণ করা হয় বলে বিজ্ঞপ্তিতে বলেছে ব্যাংকটি। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের বরিশাল কার্যালয়ের নির্বাহী পরিচালক আব্দুল মান্নান। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজাল। এ সময় ব্যাংকের কর্মকর্তা ও এজেন্টরা উপস্থিত ছিলেন।

Read More

নিজস্ব প্রতিবেদক দেশের ১১ অঞ্চলের উপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল ৯টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, রংপুর, ময়মনসিংহ, টাংগাইল, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় 8৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরসমূহকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে দেশের ৪টি বিভাগে ভারী বৃষ্টির আভাস দিয়েছে…

Read More

একে আজাদ রাণীশংকৈল প্রতিনিধি ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নদীতে গোসল করতে নেমে সঞ্জয় মহন্ত (১৫) নামে এক স্কুল ছাত্র নিখোঁজ হয়েছে। ৩ রা জুলাই (বুধবার) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয়ে ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষা শেষে বিদ্যালয় সংলগ্ন কুলিক নদীতে গোসল করতে গিয়ে তিনি নিখোঁজ হন। নিখোঁজ শিক্ষার্থী উপজেলার পৌর শহরের ২নং ওয়ার্ড ডাবতলী এলাকার অমল মহন্ত সাহার ছেলে। তিনি উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ছিলেন। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সুত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৩ টার দিকে পাইলট উচ্চ বিদ্যালয়ে ষান্মাসিক পরিক্ষা শেষে ব্রিজ দিয়ে বাড়ি ফিরছিল তারা। এ সময় হঠাৎ তার এক বন্ধুকে নদীতে গোসল করতে দেখে…

Read More