- ২৪ ঘণ্টায় রাজধানীর তিন স্থানে হামলা-লুটপাট
- এটা বাংলাদেশ, যদি পারি চলে যাব: সালমান মুক্তাদির
- বণিক সমিতির নির্বাচনে সভাপতি ‘রাজা’, সাধারণ সম্পাদক ‘রেজাউল’ নির্বাচিত
- সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
- বাসাইলে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- কেশবপুরে যৌথ উদ্যোগে মিছিল ও সমাবেশঅনুষ্ঠিত
- উজিরপুরে চুরির অভিযোগে বাবাকে মারধর
- চৌদ্দগ্রামে ফাতেমা হত্যাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন
- যবিপ্রবিতে ‘নেক্সটজেন মাইক্রোবায়োলজি-২’ জাতীয় সম্মেলন অনুষ্ঠিত: আড়াইশ গবেষকের মহামিলন
- সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ গঠনে সহযোগিতা করুন: প্রতিমন্ত্রী টুকু
Author: স্টাফ রিপোর্টার
মো:আমিনুল ইসলাম, স্টাফ রিপোর্টার, দৌলতপুর, মানিকগঞ্জ মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার সদর চকমিরপুর ইউনিয়নের উপ- নির্বাচনে জমা দেয়ার শেষ দিন ছিল আজ । ৯টি মনোনয়ন পত্রের মধ্যে ৮ টি মনোনয়নপত্র প্রার্থী জমা প্রদান করেছেন প্রার্থীরা । এদিকে সদর চকমিরপুর ইউনিয়ন থেকে চেয়ারম্যান যিনি ছিলেন পদত্যাগ করেন এস এম শফিকুল ইসলাম শফিক । তিনি গত উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে বিজয়ী হওয়ায় এই আসনটি শূন্য ঘোষণা করা হয় । গতকাল বৃহস্পতিবার (৪ জুলাই ) দৌলতপুর উপজেলা নির্বাচন কার্যালয়ে বিকাল ৪ টা পর্যন্ত চকমিরপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ৯ জন জমা দিয়েছেন বলে সাংবাদিকদের নিশ্চিত করেছেন দৌলতপুর উপজেলা নির্বাচন…
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি রংপুরের পীরগঞ্জ উপজেলায় পাট উৎপাদনকারী চাষীদের একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের অধিন পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সমপ্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় অনুষ্ঠিত প্রশিক্ষণে উপজেলার ৭৫জন চাষী অংশ গ্রহন করেন। এদিন উপজেলা পরিষদ অডিটোরিয়াম অনুষ্ঠিত এই প্রশিক্ষণের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার (ভারঃ), সহকারী কমিশনার (ভুমি) তকী ফয়সাল তালুকদার। সময় ভার্চুয়ালি প্রশিক্ষণ প্রদান করেন, পাট ও বস্ত্র মন্ত্রনালয়ের উপ-সচিব মোঃ জিল্লুর রহমান। এ ছাড়াও প্রশিক্ষণ প্রদান করেন,পাট অধিদপ্তর রংপুরের উপ-পরিচালক মোঃ সোলায়মান আলী,উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড.নিশাত আব্দুলাহ, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা একেএম মাহবুল আলম, উপজেলা পাট কর্মকর্তা চায়না…
আন্তর্জাতিক ডেস্ক ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি বলেছেন, ইসরাইল যদি লেবাননে আগ্রাসন শুরু করে তাহলে যুদ্ধক্ষেত্র ইসরাইলিদের জন্য জাহান্নামে পরিণত হবে। সেখান থেকে তারা বের হতে পারবে না। বুধবার ইরানের মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকের অবকাশে সাংবাদিকদের আলী বাকেরি কানি এসব কথা বলেন। সম্প্রতি ইসরাইল সরকার লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরুর হুমকি দিয়েছে। এ নিয়ে দুপক্ষের মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী এসময় হিজবুল্লাহকে ইসরাইলের বিরুদ্ধে ‘শক্তিশালী খেলোয়াড়’ হিসেবে প্রশংসা করেন। তিনি বলেন, লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি খুবই শক্তিশালী ভূমিকা পালন করেছে, যা আন্তর্জাতিক ও কূটনীতির ক্ষেত্রে প্রতিরোধ সৃষ্টি করেছে। আলী বাকেরি কানি এসময় বলেন, যুদ্ধ শুরু হলে…
বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ। (পুরোনো ছবি) নিজস্ব প্রতিবেদক ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সূচি অনুযায়ী, আগামী ২৮ আগস্ট থেকে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হবে। চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত। বৃহস্পতিবার (৪ জুলাই) সন্ধ্যায় পিএসসি থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্ধারিত দিনগুলোতে সকাল ১০টা থেকে প্রার্থীদের আবশ্যিক ও পদ সংশ্লিষ্ট বিষয়ের ওপর এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। শুধু মানসিক দক্ষতা বিষয়ে পরীক্ষা শুরু হবে বেলা সাড়ে ১২টায়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিভাগভিত্তিক ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহে একযোগে এই পরীক্ষা চলবে। পরীক্ষার হল ও…
স্টাফ রিপোর্টার,গৌরনদী (বরিশাল) বরিশাল জেলার গৌরনদী উপজেলায় নবজাতকসহ এক প্রসূতি নারীর মৃত্যু হয়েছে। খোঁজ নিয়ে জানান যায়, সিজারিয়ান অপারেশনের সময় নবজাতকের মৃত্যুর হয় এবং এর পর অপচিকিৎসায় ২৫ বছর বয়সী প্রসূতি নাজমুন নাহারের মৃত্যু হয়। এমটাই ঘটেছে গৌরনদী উপজেলার সরিকল বন্দরস্থ হেলথ কেয়ার ক্লিনিক এন্ড ডায়াগনিষ্টক সেন্টারের। ০৩ জুলাই বুধবার দুপুরে ওই ক্লিনিকে এ ঘটনা ঘটে। নিহত প্রসূতি বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের উত্তর চরভুতেরদিয়া গ্রামের আমিনুল ইসলামের স্ত্রী এবং একই ইউনিয়নের ব্রাক্ষ্মনদিয়া গ্রামের শাহজাহান হাওলাদারের মেয়ে। নবজাতকসহ নিহত প্রসূতি নারীরর ননদ আসমা বেগম অভিযোগ করে সাংবাদিকদের মুঠোফোনে জানান, সরিকল হেলথ কেয়ার ক্লিনিকে তার ভাবির সিজার হয়। সিজারের পর নবজাতকের মৃত্যুর…
নিজস্ব প্রতিবেদক সরকারি চাকরিতে কোটা প্রথা বাতিলের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলন করছিলেন শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে শুরু হওয়া এ অবরোধ সন্ধ্যা ৬টায় প্রত্যাহার করা হয়। দীর্ঘ সময় সড়ক অবরোধ থাকার কারণে রাজধানীর শাহবাগ ও আশপাশের এলাকায় তীব্র যানজট দেখা দেয়। আন্দোলনকারীরা রাস্তা ছেড়ে দেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হওয়া শুরু করে। বৃহস্পতিবার (৪ জুলাই) সন্ধ্যা সোয়া ৬টায় শিক্ষার্থীরা অবরোধ তুলে নিয়ে মিছিলসহ রাজু ভাস্কর্যের পাদদেশে এসে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন। আন্দোলনের অন্যতম সমন্বয়কারী হাসনাত আবদুল্লাহ বলেন, ১৯৭১ সালে বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ হয়েছিল। কিন্তু এই কোটা পদ্ধতির ফলে চাষার ছেলে চাষা, রাজমিস্ত্রির ছেলে রাজমিস্ত্রি,…
নিজস্ব প্রতিবেদক বেঁধে দেওয়া সময়ের মধ্যে মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের আগামী ১৮ জুলাইয়ের মধ্যে টাকা ফেরত দিতে রিক্রুটিং এজেন্সিগুলোকে নির্দেশ দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৪ জুলাই) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। প্রতিমন্ত্রী বলেন, গতকাল (বুধবার) আমরা বায়রার সঙ্গে বসেছিলাম। তারা আমাদের সঙ্গে একমত হয়েছেন যেসব কর্মী মালয়েশিয়ায় যেতে পারেননি তাদের টাকা ফেরত দেওয়া হবে। তারা (বায়রা) ১৫ দিন সময় চেয়েছেন। আমরা বলেছি, আগামী ১৮ জুলাইয়ের মধ্যে টাকা ফেরত দিতে হবে। এ সময়ের মধ্যে যারা টাকা দিতে পারবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শফিকুর রহমান…
আন্তর্জাতিক ডেস্ক জ্যেষ্ঠ এক কমান্ডারকে হত্যার প্রতিশোধে ইসরায়েলের সামরিক বাহিনীর অবস্থানে দুই শতাধিক রকেট ছুড়েছে ইরান-সমর্থিত লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। বৃহস্পতিবার ইসরায়েলি ভূখণ্ডে সামরিক বাহিনীকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে গোষ্ঠীটি। এর আগে, বুধবার লেবাননের দক্ষিণাঞ্চলীয় টাইরে শহরের কাছের একটি এলাকায় ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর জ্যেষ্ঠ কমান্ডার মোহাম্মদ নাসের নিহত হন। তার আগে গত জুন মাসে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর আরেক শীর্ষ কমান্ডার তালেব আব্দুল্লাহ নিহত হন। বুধবারের হামলায় নিহত কমান্ডার নাসের গোষ্ঠীটির কাছে তালেব আব্দুল্লাহর মতো একই পদমর্যাদা ও গুরুত্বের অধিকারী ছিলেন। তালেব আব্দুল্লাহ হত্যাকাণ্ডের প্রতিশোধে ওই সময় ইসরায়েলে গত ৯ মাসের মধ্যে সবচেয়ে ভয়াবহ ড্রোন…
মোঃআল ইমরান রুবেল পটুয়াখালী জেলা প্রতিনিধ বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম (বিটিএসএফ) এর ঈদ পুনর্মিলনী ও শুভেচ্ছা বিনিময় সোমবার (১ জুলাই ২০২৪) ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। বিটিএসএফ এর মহাসচিব ও বার্তা প্রবাহ পত্রিকার সহকারী সম্পাদক মোঃ আল-আমিন শাওন এর সভাপতিত্বে এবং অতিরিক্ত মহাসচিব মোঃ ছানাউল্লাহ’র সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন, বিটিএসএফ এর কো-চেয়ারম্যান ও জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব এ্যাড. শাহিদা রহমান রিংকু। প্রধান অতিথি ছিলেন, বিটিএসএফ এর উপদেষ্টা ও বার্তা প্রবাহ পত্রিকার সম্পাদক মোহাম্মদ মনির হোসেন কাজী। বিশেষ অতিথি ছিলেন, বিটিএসএফ এর ভাইস-চেয়ারম্যান ফাতেমা বেগম, যুগ্ম মহাসচিব হামিদুল ইসলাম, ঢাকা জেলার সাধারণ সম্পাদক আতিকুর রহমান প্রমূখ। এছাড়াও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, মোঃ আছাদুজ্জামান মিঞা-যুগ্ম…
জাবি প্রতিনিধি কোটা বিরোধী আন্দোলনকে আরো বেগমান করতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ” বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের” আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার ( ৪ জুলাই) বিকাল তিনটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংশপ্তক এর পাদদেশে সংবাদ সম্মেলনে এ কমিটি ঘোষনা করা হয়। কমিটিতে আহ্বায়ক হিসেবে আছেন আন্তজার্তিক সম্পর্ক বিভাগের ৪৭ তম ব্যাচের শিক্ষার্থী আরিফ সোহেল , এবং সদস্য সচিব পরিবেশ বিজ্ঞান বিভাগের ৪৭ তম ব্যাচেরশিক্ষার্থী মাহফুজ ইসলাম মেঘ। এছাড়াও কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন (৪৭ ব্যাচের শিক্ষার্থী) আব্দুর রশিদ জিতু, ( ৪৮ ব্যাচের শিক্ষার্থী) জাহিদুল ইসলাম ইমন, (৪৯ ব্যাচের শিক্ষার্থী) তৌহিদ সিয়াম, এবং কমিটিতে অন্যন্য সদস্য হিসেবে আছেন, ফারহানা বিনতে জিগার…