- ২৪ ঘণ্টায় রাজধানীর তিন স্থানে হামলা-লুটপাট
- এটা বাংলাদেশ, যদি পারি চলে যাব: সালমান মুক্তাদির
- বণিক সমিতির নির্বাচনে সভাপতি ‘রাজা’, সাধারণ সম্পাদক ‘রেজাউল’ নির্বাচিত
- সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
- বাসাইলে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- কেশবপুরে যৌথ উদ্যোগে মিছিল ও সমাবেশঅনুষ্ঠিত
- উজিরপুরে চুরির অভিযোগে বাবাকে মারধর
- চৌদ্দগ্রামে ফাতেমা হত্যাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন
- যবিপ্রবিতে ‘নেক্সটজেন মাইক্রোবায়োলজি-২’ জাতীয় সম্মেলন অনুষ্ঠিত: আড়াইশ গবেষকের মহামিলন
- সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ গঠনে সহযোগিতা করুন: প্রতিমন্ত্রী টুকু
Author: স্টাফ রিপোর্টার
নিজস্ব প্রতিবেদক পদ্মার বুকে তৈরি হওয়া সেতু দিয়ে প্রতিদিন পারাপার হন বহু মানুষ। দেশের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন এনে দেওয়া এই সেতু এখন একটি পর্যটন স্থানও। আর্থিক, প্রকৌশল এবং রাজনৈতিক ত্রিমুখী চ্যালেঞ্জ মোকাবিলা করে ২০২২ সালে দীর্ঘতম সেতুটি উদ্বোধন করার সঙ্গে সঙ্গে বহুদিনের স্বপ্ন পূরণ হয় বাংলাদেশের। এ সেতুর জন্য বহুকাল অপেক্ষায় ছিল পদ্মার দুই পারের মানুষসহ সমগ্র দেশবাসী। ২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতু দিয়ে সড়কপথে বাংলাদেশে যোগাযোগের নতুন অধ্যায় শুরু হয়। এরপর ২০২৩ সালে সালে চালু করা হয় রেলপথ। এবার সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে স্বপ্নের এ সেতুর প্রকল্পের কাজের সমাপনী ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ (শুক্রবার) দুপুর…
হিলি প্রতিনিধিঃকয়েক দিন পর আবারোও হিলি স্থলবন্দর দিয়ে স্বল্প পরিসরে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। এখন প্রতিদিন ভারত থেকে ২ থেকে ৩ ট্রাক পেঁয়াজ আমদানি হচ্ছে এই বন্দর দিয়ে। আমদানি হওয়ায় কমতে শুরু করেছে পেঁযাজের দাম। হিলি স্থলবন্দর আমদানি রপ্তানিকারক গ্রæপের সভাপতি হারনি উর রশিদ হারুন বলেন, গত কয়েকদিন ধরে দেশের বাজারে পেঁয়াজের দাম হঠাৎ করে বেড়ে যাওয়ায় বন্দর দিয়ে স্বল্প পরিসরে পেঁয়াজ আমদানি হচ্ছে।এদিকে পেঁয়াজ রফতানিতে ভারত সরকারের আরোপিত ৪০ শতাংশ রফতানি শুল্ক বিদ্যমান থাকার কারণে আমদানি খরচ বেড়ে যাওয়ায় অধিক পরিমাণে পেঁয়াজ আমদানি করা সম্ভব হচ্ছে না। তিনি আরো বলেন, বর্তমানে পেঁয়াজ আমদানিতে সমুদয় খরচা পরিশোধ করে প্রতি কেজি…
নিরঙ্কুশ জয় পেয়েছে লেবার পার্টি। ছবি : সংগৃহীত আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাজ্যে ১৪ বছর শাসনের অবসান ঘটছে কনজারভেটিভ পার্টির। দেশটির সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ শেষে এখন ফলাফল আসছে। এখন পর্যন্ত নির্বাচনে প্রাপ্ত ফলের হিসাবে নিরঙ্কুশ জয় পেয়েছে লেবার পার্টি। নির্বাচনের ফলাফলে দেখা গেছে ৩৭০ আসনে জয় (এই রিপোর্ট লেখা পর্যন্ত) পেয়েছে লেবার পার্টি। যেখানে সরকার গঠনে প্রয়োজন ছিল ৩২৬ আসন। খবর সিএনএনের। কনজারভেটিভ পার্টি পেয়েছে মাত্র ৮৯টি আসন। এ ছাড়া লিবারেল ডেমোক্র্যাটরা ৫০টি আসন পেয়ে তৃতীয় স্থানে রয়েছে। এর বাইরে স্কটিশ ন্যাশনাল পার্টি এবং এসএফ ছয়টি করে আসনে জয়লাভ করেছে। আর অন্যরা পেয়েছেন ২২টি আসন। ব্রেক্সিট-পরবর্তী সময় থেকে ভঙ্গুর অর্থনীতি, জীবনযাত্রার ব্যয়…
বিজয়ের পর উল্লসিত টিউলিপ সিদ্দিক। ছবি : সংগৃহীত আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র টিউলিপ সিদ্দিক বিপুল ভোটে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তার ধারেকাছেও পৌঁছতে পারেননি। শুক্রবার (৫ জুলাই) সকালে ব্রিটিশ পার্লামেন্টের অফিশিয়াল ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। বিবিসির প্রতিবেদনে বলা হয়, হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেট আসনে নির্বাচন করা টিউলিপ সিদ্দিক ২৩,৪৩২ ভোট পেয়ে চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ অ্যান্ড ইউনিয়নিস্ট পার্টির ডন উইলিয়ামস পেয়েছেন মাত্র ৮,৪৬২ ভোট। তৃতীয় অবস্থানে আছেন গ্রিন পার্টি থেকে লরনা জেন রাসেল। তার প্রাপ্ত ভোট ৬,৬৩০। এ ছাড়া রিফর্ম ইউকে থেকে ক্যাথরিন…
আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে ফল ঘোষণা চলছে। ইতোমধ্য নিরঙ্কুশ জয় নিশ্চিত করেছে বিরোধী দল লেবার পার্টি। অন্যদিকে নির্বাচনে ভরাডুবি হয়েছে বর্তমান প্রধানমন্ত্রী ঋষি সুনাকের দল কনজারভেটিভ পার্টির। যদিও নির্বাচনে কনজারভেটিভদের ‘ঐতিহাসিক পরাজয়’ হতে চলেছে বলে আগেই পূর্বাভাস দেওয়া হয়েছিল বুথফেরত সমীক্ষায়। সব কিছু ঠিক থাকলে ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন বামপন্থি লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। ফল প্রকাশের পর নিজের আসনে জয় পেয়ে স্টারমার বলেছেন, পরিবর্তনের সূচনা হলো এখান থেকেই। এটি আমাদের জন্য দেওয়ার সময়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, দেশটির বর্তমান প্রধানমন্ত্রী ঋষি সুনাক পরাজয় মেনে নিয়ে স্টারমারকে ফোন করে…
পশ্চিম তীরের একটি এলাকা। ছবি : সংগৃহীত আন্তর্জাতিক ডেস্ক ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের বিপুল জায়গা নিজেদের বলে অনুমোদন করেছে ইসরায়েল। ইসরায়েলের এ অনুমোদনের ফলে গত দিন দশকের মধ্যে সবচেয়ে বেশি জায়গা হারাচ্ছে পশ্চিম তীর। ইসরায়েলি দখলদার বিরোধী ওয়াচডগের এক রিপোর্টে এ তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার (০৪ জুলাই) দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সংবাদমাধ্যম জানিয়েছে, ইসরায়েল পশ্চিম তীরের তিন হাজার ১৩৮ একর জমি নিজেদের বলে অনুমোদন দিয়েছে। ১৯৯৩ সালের অসলো চুক্তির পর এবারই সবচেয়ে বেশি ভূখণ্ড নিজেদেরে করে নিল ইসরায়েল। অসলো চুক্তিতে বলা হয়, ধীরে ধীরে ইসরায়েলি বাহিনী গাজা ও পশ্চিম তীর থেকে সরে যাবে। কিন্তু বাস্তবে এ…
স্পোর্টস ডেস্ক টি-টোয়েন্টি বিশ্বকাপের সদ্য শেষ হওয়া আসরে যুক্তরাষ্ট্র ও ভারতের বিপক্ষে হেরে সুপার এইটের আগেই বিদায় নেয় পাকিস্তান। এর আগে গত বছরের নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপেও প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেনি পাকিস্তান। বাবর আজমের নেতৃত্বাধীন দলটির এমন বাজে পারফরম্যান্সের কারণে দেশজুড়ে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। অধিনায়ক বাবর আজম ও উইকেটকিপার ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ানকে টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ার পরামর্শ দিয়েছেন সাবেক তারকা ক্রিকেটার রশিদ লতিফসহ অনেকে। এমন সমালোচনার মধ্যেই মোহাম্মদ রিজওয়ানের ওপর তীব্র আক্রমণ করেছেন পাকিস্তানের সাবেক তারকা ওপেনার আহমেদ শেহজাদ। সোশ্যাল মিডিয়ায় এক টুইটে তিনি বলেছেন, ‘এটা সত্যিই হতাশাজনক যে কিছু খেলোয়াড় অপ্রয়োজনীয় সাংবাদিক সম্মেলন করছেন এবং ধর্মের কার্ড খেলে বিশ্বকাপে…
নিজস্ব প্রতিবেদক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এর সঙ্গে জাইকার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হারা শোহেই (Hara Shohei) আজ সচিবালয়ে প্রতিমন্ত্রীর অফিসকক্ষে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় তারা পারস্পারিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। জাইকার ভাইস প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশের সঙ্গে জাইকার দীর্ঘদিনের সুম্পর্ক। প্রতিবছরেই বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, সক্ষমতা বৃদ্ধি, পরিবেশ সুরক্ষা ইত্যাদি কাজে জাইকা বিনিয়োগ করছে। মাতাবাড়ি বিদ্যুৎ কেন্দ্র, সিরাজগঞ্জ কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট, সৌরবিদ্যুৎ কেন্দ্র, গ্যাস লিকেজ ডিটেকশন ও গ্যাস খাতের ডিজিটাইজেশনে জাইকার অবদান দৃশ্যমান করছে ও করবে। বিপিএমআই এর সক্ষমতা বৃদ্ধিতে জাইকা কাজ করতে ইচ্ছুক। এ সময় তিনি মাতারবাড়িতে বিদ্যমান অব্যবহৃত ভূমির যথাযথ ব্যবহার নিয়ে…
লাইফ স্টাইল ডেক্স হজমের গোলমাল কমানো ও প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পেঁপে। ত্বকের জেল্লা বাড়াতে পেঁপের জুড়ি নেই। পেঁপে শরীরকে টক্সিনমুক্ত করে। তবে কিছু খাবার পেঁপের সঙ্গে খেলে উপকার তো হবেই না, তা বিপজ্জনক হয়ে উঠতে পারে। দেখা যাক এ বিষয়ে কি পরামর্শ দিয়েছেন চিকিৎসক ও পুষ্টিবিদরা। পেঁপের মধ্যে রয়েছে ‘প্যাপেইন’ এবং চা, কফির মধ্যে ‘ক্যাফিন’। এই দু’টি উপাদান একসঙ্গে শরীরে নানা রকম জটিলতা সৃষ্টি করতে পারে। যাদের গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে, তাদের জন্য এই দুই খাবারের যোগ বিপজ্জনক হয়ে উঠতে পারে। পেঁপে ও চা-কফি একসঙ্গে খেলে হজমের সমস্যা হতে পারে। প্রোটিন শরীরের জন্য অত্যন্ত উপকারী। প্রোটিনের অভাবে নানা শারীরিক সমস্যা দেখা…
নিজস্ব প্রতিবেদক দুর্নীতির দায়ে অভিযুক্ত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রথম সচিব (কর) কাজী আবু মাহমুদ ফয়সালকে এনবিআর থেকে ‘অবমুক্ত’ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে তাকে অবমুক্ত করে এ–সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। এর আগে গত ৩০ জুন কাজী আবু মাহমুদ ফয়সালকে বগুড়ায় বদলি করা হয়। বগুড়া কর অঞ্চলের পরিদর্শী রেঞ্জ-১–এ তার নতুন কর্মস্থল। এনবিআর থেকে ‘অবমুক্ত’ করার অর্থ হলো, তাকে এনবিআর থেকে আনুষ্ঠানিকভাবে বদলির কারণে বিদায় করা হয়েছে। এখন তাকে বগুড়ায় যোগদান করতে হবে। ২৭ জুন বৃহস্পতিবার ঢাকার আদালতের কাছে কাজী আবু মাহমুদ ফয়সালের অবৈধ সম্পদ অর্জনের বিবরণ তুলে ধরেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তবে এ ঘটনার পর তিনি আর এনবিআরে…