- ২৪ ঘণ্টায় রাজধানীর তিন স্থানে হামলা-লুটপাট
- এটা বাংলাদেশ, যদি পারি চলে যাব: সালমান মুক্তাদির
- বণিক সমিতির নির্বাচনে সভাপতি ‘রাজা’, সাধারণ সম্পাদক ‘রেজাউল’ নির্বাচিত
- সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
- বাসাইলে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- কেশবপুরে যৌথ উদ্যোগে মিছিল ও সমাবেশঅনুষ্ঠিত
- উজিরপুরে চুরির অভিযোগে বাবাকে মারধর
- চৌদ্দগ্রামে ফাতেমা হত্যাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন
- যবিপ্রবিতে ‘নেক্সটজেন মাইক্রোবায়োলজি-২’ জাতীয় সম্মেলন অনুষ্ঠিত: আড়াইশ গবেষকের মহামিলন
- সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ গঠনে সহযোগিতা করুন: প্রতিমন্ত্রী টুকু
Author: স্টাফ রিপোর্টার
নিজস্ব প্রতিবেদক নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান বলেছেন, বিগত দিনে বোমাবাজি খুনখারাপি ছাড়া নির্বাচন দেখেনি জনগণ। এখন ভোটের পরিবেশ নিয়ে কথা উঠছে না। এমনকি হেরে যাওয়া প্রার্থীরাও ভোট গ্রহণ নিয়ে কোনো প্রশ্ন তুলতে পারেনি। ভবিষ্যতে এই কমিশন সবার জন্য অনুকরণীয় হয়ে থাকবে। শুক্রবার সন্ধ্যায় যশোর জেলা প্রশাসকের সভাকক্ষে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে যশোরে নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে নির্বাচনোত্তর মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। যশোরের আট উপজেলার নির্বাচনসংশ্লিষ্টদের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথি ছিলেন ইসি আহসান হাবিব খান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আহসান হাবিব বলেন,…
আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাজ্যে বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে ৪১২টি আসনে জয় পেয়েছে লেবার পার্টি। কনজারভেটিভ পার্টি পেয়েছে মাত্র ১২১টি আসন। এ নির্বাচনের মধ্য দিয়ে দেশটিতে টানা ১৪ বছর পর ক্ষমতা থেকে সরে গেল কনজারভেটিভ পার্টি। নতুন প্রধানমন্ত্রী হয়ে পরিবর্তনের ঘোষণা দিয়েছেন কিয়ের স্টারমার। লন্ডনের ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে প্রথম ভাষণে তিনি বলেন, ইটের ওপর ইট গেঁথে দেশের অবকাঠামো পুনর্গঠন করা হবে। খেটে খাওয়া পরিবারগুলো যাতে জীবন চালাতে পারে সেই ব্যবস্থা করতে হবে। খবর বিবিসির প্রধানমন্ত্রীত্ব পাওয়ার পরই নতুন মন্ত্রিসভা গঠনে ব্যস্ত হয়েছেন কিয়ের স্টারমার। উপ প্রধানমন্ত্রী হিসেবে অ্যাঞ্জেলা রায়নারকে বেছে নিয়েছেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন ডেভিড ল্যামি। আর দেশটির প্রথম নারী চ্যান্সেলর হিসেবে…
নিজস্ব প্রতিবেদক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সিমিন হোসেন রিমি বলেছেন, বাল্যবিবাহ রোধে আমাদের অভিভাবকদের সচেতন হতে হবে। আজকাল মেয়েদের সঙ্গে ছেলেদেরও কম বয়সে বিয়ে হচ্ছে, যা আমাদের রাষ্ট্রীয় সম্পদের অপচয়। শুক্রবার গাজীপুরে কাপাসিয়া উপজেলায় চাঁদপুর ইউনিয়নে ভাওয়াল চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ তলা একাডেমিক ভবন এবং চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কিশোর-কিশোরী ক্লাবের মাধ্যমে বাল্যবিবাহ রোধে সচেতনতা বৃদ্ধিসহ শিশু-কিশোরদের মনোজাগতিক উন্নয়ন মেধার বিকাশ সাধনে কাজ করে যাচ্ছে। এ সময় প্রতিমন্ত্রী সবার একযোগে প্রচেষ্টার মাধ্যমে সুন্দর ভবিষ্যতের পথ উন্মোচন করতে…
জাবেদ হোসাইন হাটহাজারী প্রতিনিধি আজ ৪ জুলাই শুক্রবার বিকাল ৪ টায় বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কার্যালয়ে বাংলাদেশ ইসলামী যুবসেনার প্রথম সাধারণ সভা এস এম মামুনুর রশীদ জাবেরর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে সাধারণ সম্পাদক মুহাম্মদ মহিউদ্দিন সম্পাদনায় দ্বি-বার্ষিক পরিকল্পনা একটি চক সকলের নিকট উপস্হাপন করেন। সকলের সম্মতিতে গুরুত্বপূর্ণ বিষয়ে পরিকল্পনা রূপরেখা বাস্তবায়নে সিদ্ধান্ত গৃহীত হয়।এসময় উপস্হিত ছিলেন মুহাম্মদ মোজাহেরুল ইসলাম,সৈয়দ মুহাম্মদ রাকিবুল ইসলাম, ইয়াছিন,আজেম উদ্দীন,মুহাম্মদ হোসাইন, আনোয়ারুল আজিম,ওসমা,রমজান আলী,মুহাম্মদ লোকমান,মাহফুজুর রহমান, সাইফুল ইসলাম, আব্দুল মজিদ, শরিয়তুল্লাহ,জাবেদ হোসাইন প্রমূখ
টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মধুপুর উপজেলাধীন কুড়ালিয়া ইউনিয়নের কুড়ালিয়া হতে চাপড়ী এবং চাপড়ী হতে রক্তিপাড়া রোডের সাথে বহু পুরনো গাছ কুড়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ মান্নান তার চৌকিদারদের দিয়ে প্রতিনিয়ত কেটে বিক্রি করেই চলেছে । কুড়ালিয়া চাপড়ী রোডের লক্ষ লক্ষ টাকার গাছ তিনি চৌকিদারদের সাথে নিয়ে বিক্রি করেন। গত ৩ জুলাই চাপড়ী রক্তিপাড়া রোডের ধামাবাসুরী নামক স্থানে বহু পুরনো লক্ষাধিক টাকা মুল্যের একটি গাছ তিনি চৌকিদার দিয়ে কেটে নিয়ে যায়। এলাকাবাসী বাধা দিলে তিনি জানান, ইউনিয়ন পরিষদের কাজের জন্য নেওয়া হচ্ছে। ঘটনাস্থলে সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে তার লোকজন সটকে পড়ে। পরবর্তীতে ইউনিয়ন পরিষদে গিয়ে সেই সকল গাছের কোনো…
নওগাঁ প্রতিনিধি:নওগাঁ সদরের জগৎসিংহপুর এলাকা থেকে সূর্যমুখী বহুমুখী উন্নয়ন সমবায় সমিতি লিঃ নামক একটি এনজিওর পরিচালক মুকুল হোসেন (৫৫) গ্রাহকদের প্রায় ১২ কোটি টাকা নিয়ে পালিয়ে যাবার অভিযোগ উঠেছে। শুক্রবার (৫ জুলাই) সকালে নওগাঁ পৌরসভার জগৎসিংহপুর এলাকায় সমিতিটির প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন বিক্ষুব্ধ গ্রাহকেরা। প্রতারিত গ্রাহকেদের কাছ থেকে জানা যায়, নওগাঁ পৌরসভার জগৎসিংহপুর গ্রামে ২০১৯ সালে জগৎসিংহপুর সূর্যমুখী বহুমুখী উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড নামের একটি সমিতি প্রতিষ্ঠা করা হয়। নওগাঁ জেলা সমবায় কার্যালয় থেকে সমিতিটি নিবন্ধন নেন জগৎসিংহপুর গ্রামের বাসিন্দা ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য মুকুল হোসেন। সমবায় প্রতিষ্ঠার পর থেকেই প্রতিষ্ঠানটির কর্মকর্তারা বেশি মুনাফার লোভ দেখিয়ে অবৈধভাবে ব্যাংকের আদলে মাসিক…
চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। পুরোনো ছবি নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) হিসেবে চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়েছে। শুক্রবার (৫ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক শাখার উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে তার পূর্বের চুক্তির ধারাবাহিকতায় ও অনুরূপ শর্তে আগামী ১২ জুলাই ২০২৪ অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী ১ বছর মেয়াদে বাংলাদেশ পুলিশের পুলিশ মহাপরিদর্শক পদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের এটি দ্বিতীয় দফায় চুক্তিভিত্তিক নিয়োগ। এর আগে গত বছরের…
পদ্মা সেতুর প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত নিজস্ব প্রতিবেদক অনেক ঝড়-ঝাপটা পার করে পদ্মা সেতু নির্মাণ করতে হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বাংলাদেশের জনগণের টাকায় পদ্মা সেতু নির্মাণ করা হয়েছে। শুক্রবার (৫ জুলাই) বিকেলে পদ্মা সেতুর মাওয়াপ্রান্তে পদ্মা সেতুর প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, স্বপ্নের এই পদ্মা সেতু নির্মাণের সঙ্গে যারা জড়িত, যারা জমি দিয়েছে, তাদের প্রতি ধন্যবাদ জানাতে এই অনুষ্ঠানের আয়োজন করেছি। তিনি বলেন, অতীতে বিদেশে বাংলাদেশের নামটা শুনলে কেউ জিজ্ঞাসা করত, এটা কি ভারতের কোনো অংশ? মিসকিন হিসেবে আমাদের হিসেব করা হতো। যেটা…
পদ্মা সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নিজস্ব প্রতিবেদক যতদিন পদ্মা সেতু থাকবে, ততদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম উচ্চারিত হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, মানুষের হৃদয়ে যে নাম লিখিয়েছেন শেখ হাসিনা, সেখানেই বেঁচে থাকবেন। শুক্রবার (৫ জুলাই) বিকেলে মাওয়া প্রান্তে পদ্মা সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা বলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেদের টাকায় পদ্মা সেতু নির্মাণের সাহস দেখাতে পেরেছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘নিজেদের টাকায় পদ্মা সেতু নির্মাণের সিদ্ধান্তে পর অনেকেই বিরোধিতা করেছিলেন। আমাকেও কথা শুনতে হয়েছে।…
দ্বিতীয় দফায় শুক্রবার ভোট দিচ্ছেন আয়াতুল্লাহ আলী খামেনি। ছবি : এপি আন্তর্জাতিক ডেস্ক বিদেশি শক্তি ইরানের প্রেসিডেন্ট নির্বাচন প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ ওয়াহিদি। তিনি এ ব্যাপারে চক্রান্তকারী ও শত্রুদের হুঁশিয়ারি দিয়েছেন। ইরানে প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফায় ভোটগ্রহণ চলছে। শুক্রবার (৫ জুলাই) স্থানীয় সময় সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। প্রথম দফার ভোটে কোনো প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট না পাওয়ায় দেশটির নিয়ম অনুযায়ী এগিয়ে থাকা সংস্কারপন্থি প্রার্থী মাসুদ পেজেশকিয়ান ও কট্টরপন্থি সাইদ জালিলির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। প্রথম দফায় পেজেশকিয়ান ৪২ শতাংশ এবং সাইদ জালিলি ৩৯ শতাংশ ভোট পান। শুক্রবার (৫ জুলাই) ইরানের প্রেসিডেন্ট…