- কেশবপুরে যৌথ উদ্যোগে মিছিল ও সমাবেশঅনুষ্ঠিত
- উজিরপুরে চুরির অভিযোগে বাবাকে মারধর
- চৌদ্দগ্রামে ফাতেমা হত্যাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন
- যবিপ্রবিতে ‘নেক্সটজেন মাইক্রোবায়োলজি-২’ জাতীয় সম্মেলন অনুষ্ঠিত: আড়াইশ গবেষকের মহামিলন
- সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ গঠনে সহযোগিতা করুন: প্রতিমন্ত্রী টুকু
- টাঙ্গাইলে ১৫ নং ওয়ার্ডে চলাচলের রাস্তা আটকানোর অভিযোগ কতিপয় প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে
- মধুপুরে বাংলাদেশ শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক
- স্বৈরাচার ফ্যাসিবাদের প্রেতাত্মা গণপূর্ত প্রকৌশলী ফযসাল আলম কেন বহাল তবিয়তে ?
- ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে, শৃঙ্খলা না মানলে রাষ্ট্রদ্রোহ মামলা
- খামারের পাশে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু
Author: স্টাফ রিপোর্টার
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা সরকারি চাকরিতে কোটা প্রথা বাতিলের দাবিতে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। শনিবার (৬ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মহাসড়কের নগর জলফৈই বাইপাস সড়ক অবরোধ করেন তারা। এ সময় সড়কের উভয় প্রান্তে প্রায় ২৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ২০১৮ সালে ঘোষিত সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখতে হবে। তা ছাড়া ১৮-এর পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠন করে দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকরিতে (সকল গ্রেডে) অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাদ দিতে হবে এবং কোটাকে ন্যূনতম পর্যায়ে…
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, একাডেমিক শিক্ষা গ্রহণের পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক গুণাবলি অর্জন করতে হবে। এসময় তিনি শিক্ষার্থীদের নিজের বিবেককে কাজে লাগিয়ে মানব সেবায় আত্ননিয়োগের আহবান জানান। শনিবার (৬ জুলাই) দুপুরে নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য একথা বলেন।তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জীবনে বড় হতে হলে কঠোর পরিশ্রম করতে হবে। বই আর বালিসকে আপন করতে হবে। মাদক ও মোবাইলের অপব্যবহার হতে নিজেদের বিরত রাখার কঠোর সংকল্প থাকতে হবে। অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের সন্তানরা যেন অসৎ সঙ্গে না জড়ায় সেদিকে লক্ষ্য রাখবেন। সন্তানদের ডিজিটাল প্রযুক্তির ভালো দিক গ্রহণ আর…
নিজস্ব প্রতিবেদক সরকারি চাকরিতে কোটার ব্যাপারে ছাত্র-তরুণদের দাবি অবশ্যই ন্যায্য এবং যৌক্তিক বলে মনে করে বিএনপি। একই সঙ্গে কোটাবিরোধী চলমান আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে দলটি। শনিবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন। তিনি বলেন, সর্বজনীন পেনশন ‘প্রত্যয়’ স্কিম প্রত্যাহারের দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা আন্দোলন করছেন। বিশ্ববিদ্যালয় শিক্ষক ও কর্মচারীদের এই যৌক্তিক আন্দোলন সমর্থন করছি এবং অবিলম্বে এই পেনশন স্কিম প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি। গত বৃহস্পতিবার স্থায়ী কমিটির জরুরি সভা হয়। ওই সভার সিদ্ধান্ত জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। আগামী দিনের কর্মসূচি নিয়ে এক…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা স্মার্ট বাংলাদেশ গড়ব। শিশুরাই হবে আসল স্মার্ট, তারাই দেশ চালাবে। আমরা একসময় চাঁদেও যাব, সবাইকে এখন থেকে সেভাবেই প্রস্তুতি নিতে হবে, পড়াশোনা করতে হবে। শনিবার (৬ জুলাই) গোপালগঞ্জের গিমডাঙ্গা টুঙ্গিপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন ও ‘এসো বঙ্গবন্ধুকে জানি’ অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় চমৎকার এ উদ্যোগের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই উদ্যোগের ফলে ছোট শিশুরা স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের অর্জন সম্পর্কে জানতে পারবে। সরকারপ্রধান বলেন, আমাদের দুর্ভাগ্য ’৭৫ এর পর ইতিহাস মুছে ফেলার চেষ্টা হয়েছে। মানুষের জানা…
নিজস্ব প্রতিবেদক যুক্তরাজ্যের জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ে লেবার পার্টির নেতা স্যার কিয়ার স্টারমারকে অভিনন্দন জানিয়েছে বিএনপি। একই সঙ্গে ইরানের নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত মাসুদ পেজেশকিয়ানকে অভিনন্দন জানিয়েছে দলটি। শনিবার গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুক্তরাজ্য ও ইরানের দুই নেতাকে অভিনন্দন জানান। তিনি বলেন, যুক্তরাজ্যের জাতীয় নির্বাচনে ভূমিধস বিজয় পেয়েছে লেবারপার্টি। তার প্রধান স্যার কিয়ার স্টারমার প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছেন। ইতোমধ্যে টুইটারের মাধ্যমে তাকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অভিনন্দন জানিয়েছেন। আমরাও আমাদের দলের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আশা করব যুক্তরাজ্যের যে ঐতিহ্য গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা এবং তাদের যে অভিজ্ঞতা, সেই…
স্পোর্টস ডেস্ক টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় করে দেশে ফিরেই তুমুল ব্যস্ত সময় পার করছে ভারতীয় ক্রিকেট দল। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর বাসভবনে সাক্ষাৎ, সমর্থকদের নিয়ে রোড শো এবং মুম্বাইয়ের ওয়াংখেড়েতে বিশাল সংবর্ধনাসহ আরও কত কি। শুক্রবার রোহিত শর্মা, সূর্যকুমার যাদবদের নিয়ে বিশেষ সংবর্ধনা দিয়েছে মহারাষ্ট্র বিধানসভা। যেখানে উঠে এসেছে ফাইনালের মহারণে সূর্যকুমারের আলোচিত সেই ক্যাচ। বিধানসভা মঞ্চে সূর্যের সঙ্গে মজা করে রোহিত বলেছেন, বিশ্বকাপ ফাইনালে ডেভিড মিলারের ক্যাচ মিস করলে হয়তো দল থেকে বাদ পড়তে হতো তাকে। রোহিতের এমন কথায় পুরো সভায় হাসির রোল পড়ে যায়। নিজের বক্তব্যে সূর্যকে টেনে রোহিত বলেন, ‘দারুণ দলগত প্রচেষ্টায় জিতলাম। সূর্য একটু আগেই সবাইকে বলল কীভাবে মিলারের মারা…
হিলি সংবাদদাতাদেশের বাজারে কাঁচা মরিচের দাম ঊর্ধ্বমূখী হওয়ায় হিলি স্থলবন্দর দিয়ে বেড়েছে কাঁচা মরিচের আমদানি। বাজার নিয়ন্ত্রনে রাখতে আমদানিকারকরা আমদানি বাড়িয়ে দিয়েছেন বলে জানান। কয়েকদিন আগে প্রতিকেজি কাঁচা মরিচ ২০০ টাকা বিক্রি হলেও আমাদানি বাড়ার সাথে সাথে সেই মরিচ শুক্রবার ( ৫ জুলাই) বিক্রি হচ্ছে ১৭০ টাকা কেজি দরে। হিলি বাজার ব্যবসায়ীরা বলছেন, দেশে বন্যার কারণে কাঁচা মরিচের দাম কিছুটা বেড়েছে। আর ক্রেতা বলছেন, হঠাৎ করে দাম বাড়ায় বিপাকে পড়তে হয়েছে সাধারণ মানুষকে। দাম কমানোর আহবান জানান সংশ্লিষ্টরা। বাজার করতে আসা মো. মাজেদুল ইসলাম বলেন, বাজারে এসেছি কিছু কাঁচাবাজার করতে, দুঃখের বিষয় হলেও কিছু করার নাই । কিছুদিন আগে প্রতিকেজি…
ইবি সংবাদদাতা: বৃষ্টি উপেক্ষা করে সরকারি চাকরিতে প্রবেশে কোটা পদ্ধতির সংস্কার এবং ২০১৮ সালের জারিকৃত পরিপত্র পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। শনিবার (০৬ জুলাই) বেলা ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন কুষ্টিয়া-খুলনা মহাসড়কে অবরোধ করে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এর আগে বেলা ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবন সংলগ্ন বটতলায় সমবেত হয় শিক্ষার্থীরা। পরে সেখান থেকে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ ব্যানারে বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পার্শ্ববর্তী শেখপাড়া বাজার হয়ে প্রধান ফটক সংলগ্ন কুষ্টিয়া-খুলনা মহাসড়কে এসে অবস্থান কর্মসূচিতে রূপ নেয়। সেখানে প্রায় আধাঘন্টা অবস্থান করেন…
জিকে রউফ, স্টাফ রিপোর্টাঃ নীলফামারীতে আবুল হোসেন (৬৪) নামে ইমামকে দুর্বৃত্তদের ছুরিকাঘাত করার পর হাসপাতালে মারা গেছেন তিনি। মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে শনিবার (৬জুলাই) ভোর সাড়ে ৫টায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। গত সোমবার (১ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে নীলফামারী এশিয়ান হাইওয়ে রোডের অচিনতলা থেকে হরতকিতলার মাঝামাঝি পল্লী বিদ্যুৎ অফিস এলাকায় এ ঘটনা ঘটে। আহত আবুল হোসেন নীলফামারী সদরে কানাইকাটা তেঁতুলতলা ঘুন্টিরপাড় জামে মসজিদের ইমাম ও খতিব। তিনি সদর লক্ষ্মীচাপ ইউনিয়নের সহদেব বড়গাছা গ্রামের মালুটারি এলাকার মৃত মফিজ উদ্দিন ছেলে। শনিবার সকালে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী সদর থানার ওসি তানভীরুল ইসলাম। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো…
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরোনো ছবি নিজস্ব প্রতিবেদক স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ছোট শিশুদের প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, শিশুরাই হবে আসল স্মার্ট, তারাই দেশ চালাবে। শনিবার (৬ জুলাই) জাতির পিতার ছেলেবেলার স্কুল গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন’ ও ‘এসো বঙ্গবন্ধুকে জানি’ শীর্ষক অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, আজকের ছোট শিশুরাই হবে আগামীর স্মার্ট বাংলাদেশের কারিগর। আমরা এক সময় চাঁদেও যাব। তাই সবাইকে এখন থেকে সেভাবেই প্রস্তুতি নিতে হবে, পড়াশোনা করতে হবে। শেখ হাসিনা বলেন, পঁচাত্তরের পর ইতিহাস মুছে ফেলার চেষ্টা হয়েছে। দেশ কিভাবে স্বাধীন হয়েছে তা সবার জানা…