Author: স্টাফ রিপোর্টার

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের ডুপ্লেক্স বাড়ি জব্দ। রূপগঞ্জ প্রতিনিধি নারায়ণগঞ্জের রূপগঞ্জে ২৪ কাঠা জমির ওপর ১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের ডুপ্লেক্স বাড়িটি দুদকের সহযোগিতায় জব্দ করেছে জেলা প্রশাসন। শনিবার (৬ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে আদালতের নির্দেশে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি দমন কমিশনের (দুদুক) সমন্বয়ে গঠিত টিম রূপগঞ্জের আনন্দ হাউজিং সোসাইটি এলাকায় অবস্থিত বাড়িটি জব্দ করে। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শফিকুল আলম, দুদকের উপপরিচালক মঈনুল হাসান রউশনী, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহসান মাহমুদ রাসেল, সহকারী কমিশনার ভূমি সিমন সরকার প্রমুখ। এর আগে সাবেক আইজিপি…

Read More

জাবি প্রতিনিধি চলমান কোটা ইস্যুতে কোটা ব্যবস্থা বাতিল ও ২০১৮ সালের পরিপত্র পূনর্বহালের দাবিতে আবসিক হল গুলোতে গণসংযোগ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিক্ষার্থীরা। গণসংযোগ কর্মসূচি শেষে দাবি আদায় না হলে সমগ্র দেশ অচল করে দেয়ার হুশিয়ারি জানান বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। শনিবার (৬ জুলাই) বিকাল তিনটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরী থেকে একটি বিক্ষোভ শুরু হয় এবং বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে গণসংযোগ শেষে কেন্দ্রীয় শহিদ মিনারে এ হুশিয়ারি বার্তা দেন তারা। আন্দোলনরত শিক্ষার্থীদের দাবিগুলো হচ্ছে- ২০১৮ সালের পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠন করে দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকরিতে (সকল গ্রেডে) অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাদ দিতে হবে এবং সংবিধান অনুযায়ী কেবল অনগ্রসর ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর…

Read More

স্টাফ রিপোর্টার(বরিশাল) ভারতকে রেল ট্রানজিট দেওয়ার বিষয়টি প্রতিহত করতে ডান-বাম সব রাজনৈতিক দলের ঐক্য আহ্বান করেছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। ট্রানজিট চুক্তির প্রতিবাদ ও দুর্নীতিবাজদের বিচারের দাবিতে বরিশাল নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে জেলা ও মহানগর ‌ইসলামী আন্দোলনের সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান দলটির জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। সমাবেশ শেষে তাঁর নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। মুফতি ফয়জুল করীম সমাবেশে বলেন, এ চুক্তি বাস্তবায়িত হলে ভারতের কাছে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিলীন হয়ে যাবে। আরেক পরাশক্তি চীন আমাদের শত্রু হবে। তাই এখন কে বিএনপি, কে আওয়ামী লীগ, জাসদ-বাসদ এসব বাছ-বিচার না করে দেশপ্রেমিক সব…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের নাগরপুরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাগরপুর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে উত্তেজনা, হট্টগোল ও তর্কাতর্কির ঘটনা ঘটেছে। পরে স্থানীয় হিন্দু সমাজের নেতৃবৃন্দদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। শুক্রবার (৫ জুলাই) সন্ধ্যায় নাগরপুর কেন্দ্রীয় কালীবাড়ি প্রাঙ্গনে অনুষ্ঠিত সম্মেলন সভায় টাঙ্গাইল জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ আনন্দ মোহন দে ও সাধারণ সম্পাদক প্রদীপ কুমার গুণ ঝন্টুর উপস্থিতিতে এই তর্কাতর্কির ঘটনা ঘটে। এতে জেলা নেতৃবৃন্দদের এমন লাঞ্ছিতের ঘটনায় স্থানীয় হিন্দু সমাজের উপর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং চাপা ক্ষোভ বিরাজ করছে। সম্মেলন সভায় হট্টগোল সংশ্লিষ্ট ১ মিনিট ৪৩ সেকেন্ডের একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক…

Read More

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুর উপজেলার দীর্ঘ ইউনিয়নে খালের উপর থাকা দুইটি পুরাতন সেতুর মালামাল আত্মসাতের অভিযোগ উঠেছে ওই ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ রাজিব সিকদার এর বিরুদ্ধে। দীর্ঘা ইউনিয়নের শহীদ জননী কলেজ থেকে ঘোষকাঠী সড়কের চালিতাবড়ি খালের ওপর থাকা পুরণো সেতুর লোহার মালামাল রাজীব আত্মসাত করেছেন বলে অভিযোগ স্থানীয়দের। ওই লোহার সেতু দুইটির স্থলে দুইটি নতুন ব্রিজ নির্মান করা হচ্ছে। সেতুর মালামাল আত্মাতের ঘটনার সুষ্ঠ তদন্ত ও বিচার দাবি করে স্থানীয় রাসেল বেপারী নাজিরপুর উপজেলা প্রকৌশলী সহ সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে এখন পর্যন্ত তদন্ত প্রতিবেদন হাতে পান নাই…

Read More

সাথিরা জাকের জেসি। ছবি: সংগৃহীত স্পোর্টস ডেস্ক চলতি মাসে শ্রীলংকার মাটিতে বসবে নারী এশিয়া কাপের আসর। ১৯ থেকে ২৮ জুলাই পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসরে বাংলাদেশ নারী দল কেমন করবে, সেটা পরে জানা যাবে। তবে নিগারদের পারফরম্যান্স যেমনই হোক, এশিয়া কাপে দারুণ এক অর্জনের পালক যুক্ত হচ্ছে বাংলাদেশ ক্রিকেটে। এশিয়া কাপে প্রথমবারের মতো ম্যাচ পরিচালনার সুযোগ পাচ্ছেন বাংলাদেশের নারী আম্পায়ার সাথীরা জাকির জেসি। বাংলাদেশের কোনো নারী আম্পায়ার হিসেবে জেসিই প্রথম মহাদেশীয় এই টুর্নামেন্টে দায়িত্ব পালন করবেন। এ তথ্য জানিয়ে এক ফেসবুক পোস্টে নিজের অনুভূতি ব্যক্ত করেছেন জেসি, ‘আলহামদুলিল্লাহ স্বপ্ন সত্যি করে নারী এশিয়া কাপ ২০২৪–এ নতুন যাত্রা শুরু…

Read More

বিনোদন ডেস্ক সম্প্রতি বিয়ে করেছেন বলিউড তারকা সোনাক্ষী সিনহা। বিয়ের পর পরই গুঞ্জন ওঠেছে – তিনি নাকি প্রেগন্যান্ট! আর এই প্রেগন্যান্সির কারণেই নাকি বাবা শত্রুঘ্ন সিনহা’র অমতেই দীর্ঘদিনের প্রেমিক জাহির ইকবালকে বিয়ে করেছেন দাবাং কন্যা। দীর্ঘ ৭ বছর প্রেম করার পর গত ২৩ জুন বিবাহবন্ধনে আবদ্ধ হন সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। জানা যায়, মুসলিম ছেলেকে বিয়ে করায় ব্যাপক কটাক্ষের শিকার হতে হয়েছে সোনাক্ষীকে। এই বিয়েকে ‘লাভ জিহাদ’ এর তকমাও দিয়েছেন অনেকে। তবে নিন্দুকদের পাত্তা দেননি সোনাক্ষী – জাহির। এর মাঝেই নবদম্পতিকে নিয়ে শুরু নতুন গুঞ্জন। বিয়ের কয়েকদিন পরেই হাসপাতালে দেখা যায় তাদের। আর এর ফলে জল্পনা শুরু হয় যে…

Read More

নড়াইল প্রতিনিধি, জাতীয় সংসদের হুইপ ও নড়াইল-২আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা এমপি বলেছেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়তে যুবলীগ কর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ হতে হবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। লোহাগড়ার মাটি বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ঘাঁটি উল্লেখ করে তিনি বলেন,প্র্রধানমন্ত্রী আমাকে এই জনপদের কাজ করার সুযোগ করে দিয়েছেন। আমি আপনাদের পাশে থেকে কাজ করতে চাই। শনিবার (৬জুলাই) বিকাল সাড়ে ৩টার দিকে লোহাগড়া সরকারি আদর্শ কলেজ মাঠে আওয়ামী যুবলীগ লোহাগড়া উপজেলা ও পৌর যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্যবে মাশরাফী বিন মোর্ত্তজা এমপি একথা বলেন। …

Read More

জাবেদ হোসাইন হাটহাজারী প্রতিনিধি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি চট্টগ্রাম সফরে এলে চট্টগ্রাম জেলা পরিষদ সদস্যদের সাথে সার্কিট হাউসে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অংশ নেন হাটহাজারী পৌরসভার প্রশাসক আলহাজ্ব মনজুরুল আলম চৌধুরী। চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এটিএম পেয়ারুল ইসলামের সভাপতিত্বে মাননীয় এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম এমপি এতে প্রধান অতিথি ছিলেন। এর আগে, চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মন্ত্রী এসে পৌঁছালে ফুল দিয়ে বরণ করেন হাটহাজারী পৌর প্রশাসক মঞ্জুরুল আলম চৌধুরী। চসিক মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী এবং রাউজান উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী প্রমূখ এসময় উপস্থিত ছিলেন এবং ফুলেল শুভেচ্ছা জানান মন্ত্রীকে।

Read More

বেনাপোল প্রতিনিধি :”মাদক চাইনা খেলতে চাই, আমাদের মাঠ আমাদের অধিকার” এই স্লোগানকে সামনে নিয়ে বেনাপোল স্থলবন্দরে খেলার মাঠ ফিরে পাওয়ার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে বেনাপোল বড় আঁচড়া গ্রামবাসী।শনিবার বেলা ১১টার সময় বেনাপোল স্থলবন্দরের কেন্দ্রীয় বাস টার্মিনালে এই মানববন্ধন ও সমাবেশের আয়োজন করা হয়। বেনাপোল পৌরসভার কাউন্সিলর কামাল হোসেনের নেতৃত্বে এসময় মানববন্ধন ও সমাবেশে বড় আঁচড়া গ্রামবাসী সহ কোমলমতি শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।মানববন্ধন ও সমাবেশে এসময় বক্তারা বলেন, বেনাপোল স্থলবন্দরের কেন্দ্রীয় বাস টার্মিনালটি পূর্বে ১২ বিঘা জমি নিয়ে খেলার মাঠ ছিলো। বাস টার্মিনাল করার জন্য সরকার জমি অধিগ্রহণ করে এবং মাঠের পরিবর্তে মাঠ দেওয়ার আশ্বাস দেয়।দীর্ঘদিন পার হয়ে গেলেও এখনো পর্যন্ত খেলার মাঠ…

Read More