- কেশবপুরে যৌথ উদ্যোগে মিছিল ও সমাবেশঅনুষ্ঠিত
- উজিরপুরে চুরির অভিযোগে বাবাকে মারধর
- চৌদ্দগ্রামে ফাতেমা হত্যাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন
- যবিপ্রবিতে ‘নেক্সটজেন মাইক্রোবায়োলজি-২’ জাতীয় সম্মেলন অনুষ্ঠিত: আড়াইশ গবেষকের মহামিলন
- সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ গঠনে সহযোগিতা করুন: প্রতিমন্ত্রী টুকু
- টাঙ্গাইলে ১৫ নং ওয়ার্ডে চলাচলের রাস্তা আটকানোর অভিযোগ কতিপয় প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে
- মধুপুরে বাংলাদেশ শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক
- স্বৈরাচার ফ্যাসিবাদের প্রেতাত্মা গণপূর্ত প্রকৌশলী ফযসাল আলম কেন বহাল তবিয়তে ?
- ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে, শৃঙ্খলা না মানলে রাষ্ট্রদ্রোহ মামলা
- খামারের পাশে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু
Author: স্টাফ রিপোর্টার
বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আন্তর্জাতিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডের বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের প্রতিনিধি বাছাই প্রক্রিয়ার তৃতীয় দিনে এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের ময়মনসিংহ বিভাগের বাছাই পর্বের আয়োজন করা হয়। জ্যোতির্বিজ্ঞানের প্রতি আগ্রহী ১৪ থেকে ১৮ বছর বয়সী স্কুল এবং কলেজের মোট ৯৬ জন শিক্ষার্থী বাছাই পরীক্ষায় অংশগ্রহণ করেন । রবিবার (৭জুলাই) সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে ওই অলিম্পিয়াডের বাছাই পরীক্ষার শুরু হয়। অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্য থেকে ৬০ জনকে বিজয়ী হিসেবে বাছাই করা হয়। এর মধ্যে ২০ জন সিনিয়র গ্রুপ এবং ৪০ জন জুনিয়র গ্রুপ ক্যাটাগরিতে বিজয়ী হন। পরে দুপুর আড়াই টায় বিজয়ীদের মধ্যে মেডেল ও সার্টিফিকেট তুলে দেওয়া…
স্পোর্টস ডেস্ক কোপা আমেরিকার সেমিফাইনালে ওঠার লড়াই, কিন্তু প্রথমার্ধ তো বটেই পুরো ম্যাচেই কোনো গোল করতে পারেনি ব্রাজিল ও উরুগুয়ে। অথচ ৭৪ মিনিটে মিডফিল্ডার নাহিতাস নান্দেজ লাল কার্ড দেখায় উরুগুইয়ানরা দশজনের দলে পরিণত হয়। কিন্তু সেই সুযোগও কাজে লাগাতে ব্যর্থ দরিভাল জুনিয়রের ব্রাজিল। শেষপর্যন্ত গোলশূন্য ম্যাচ গড়ায় টাইব্রেকারে। যেখানে এডার মিলিটাও এবং ডগলাস লুইসের দুটি ব্যর্থ শটে স্বপ্নভঙ্গ হয়েছে ব্রাজিলের, বিপরীতে সেমিফাইনালে উঠেছে উরুগুয়ে। মূলত টাইব্রেকারের স্নায়ুচাপ সামলাতে পারেনি ব্রাজিল। সর্বশেষ কাতার বিশ্বকাপের পর থেকেই নিজেদের ছন্দ খুঁজে ফেরা দলটি লাস ভেগাসের অ্যালিগায়েন্ট স্টেডিয়ামেও ভিন্ন কিছু করতে পারেনি। দরিভাল জুনিয়র অল্প সময়ে দলটিকে গুছিয়ে তোলার আভাস দিলেও, ফিনিশিং ও মাঝমাঠে…
বিনোদন ডেস্ক ঢালিউড অভিনেত্রী আশনা হাবিব ভাবনা মূলত ছোটপর্দার অভিনেত্রী। পাশাপাশি বড়পর্দায়ও অভিনয় শুরু করেছেন তিনি। অনিমেষ আইচ পরিচালিত ‘ভয়ংকর সুন্দর’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় নাম লেখান ভাবনা। এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছিলেন কলকাতার পরমব্রত চ্যাটার্জি। এ ছাড়া এর মধ্যেই কাজ শেষ করেছেন ‘দামপাড়া’, ‘যাপিত জীবন’ ও ‘পায়েল’ সিনেমার কাজ। বর্তমানে তার হাতে কয়েকটি সিনেমাও রয়েছে। সামাজিকমাধ্যমে ভাবনা সবসময় সরব থাকেন। তার উপস্থিতি মানেই বিতর্ক। বিভিন্ন সময় ছবি পোস্ট করে কটাক্ষের শিকার হন তিনি। মাঝে মধ্যে এর জবাবও দেন ভাবনা। সম্প্রতি তার পোস্টের ছবি নিয়ে অশ্লীল মন্তব্য করেন একজন নেটিজেন। তার কড়া জবাব দিলেন এ অভিনেত্রী। ‘মামুন মিয়া’ নামে…
আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রের উত্তর কেন্টাকিতে একটি জন্মদিনের অনুষ্ঠানে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। রোববার (৭ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার যুক্তরাষ্ট্রের কেনটাকিতে একটি বাড়িতে বন্দুকধারীর গুলিতে চারজন নিহত ও আরও তিনজন আহত হয়েছেন। ফ্লোরেন্স পুলিশ বিভাগের মতে, চারজনকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন হামলাকারী আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ। এছাড়া আহত অন্য তিনজন বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় আছেন বলে জানানো হয়েছে। পুলিশ প্রধান জেফ ম্যালেরি এক প্রেস কনফারেন্সে বলেন, বন্দুক হামলার খবর পেয়ে অফিসাররা শনিবার ভোর ৩ টার দিকে ওই বাসভবনে যান…
নিজস্ব প্রতিবেদক লালমনিরহাটের আদিতমারীতে ছাত্রীর মাকে নিয়ে পালিয়েছেন এক গৃহশিক্ষক। পাঁচদিন ধরে তারা নিখোঁজ। আদিতমারী থানার ওসি মাহমুদ উন নবী শনিবার সন্ধ্যায় এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন ওই ছাত্রীর বাবা অমল ভুইমালি। অমলের অভিযোগ তার স্ত্রীকে নিয়ে পালিয়েছেন ওই গৃহশিক্ষক। এর আগে মঙ্গলবার উপজেলার পলাশী ইউনিয়নের নামুড়ী এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত গৃহশিক্ষকের নাম আলামিন। তিনি উপজেলার পলাশী ইউনিয়নের মদনপুর সবজি বাজার এলাকার ওসমান আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, অমলের দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া মেয়েকে প্রাইভেট পড়াতেন আলামিন। একপর্যায়ে অমলের স্ত্রী কাকলি রানীর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন ওই শিক্ষক। বিষয়টি টের…
আন্তর্জাতিক ডেস্ক ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় জাতিসংঘ-পরিচালিত স্কুলে বর্বরোচিত হামলা চালিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী। এতে কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন আরও বহু মানুষ। হামাস নিয়ন্ত্রিত গাজার সরকারি তথ্য দপ্তর শনিবার এক বিবৃতিতে এ খবর জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, চলমান যুদ্ধের সময়ে জাতিসংঘ পরিচালিত ওই স্কুলটি ফিলিস্তিনি উদ্বাস্তুদের আবাসস্থল হিসেবে ব্যবহার হয়ে আসছিল। রয়টার্স জানায়, শনিবার মধ্য গাজার আল-নুসিরাত শরণার্থী শিবিরে বাস্তুচ্যুত ফিলিস্তিনি পরিবারের আশ্রয় নেওয়া একটি স্কুলে ইসরাইলি হামলা হয়েছে। এতে কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। গাজার সরকারি তথ্য দপ্তর জানিয়েছে, গাজার মধ্যাঞ্চলের নুসেইরাত শরণার্থী শিবিরের আল–জাউনি বিদ্যালয়ে এ হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৭৫ জন আহত…
সাজিদ খান নোবিপ্রবি প্রতিনিধি সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের ২০১৮ সালের পরিপত্র বহাল রাখার দাবিতে সারাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাথে সমন্বয় রেখে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা। শনিবার (৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে মিছিল শুরু করে, লাইব্রেরী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, গ্যারেজ, শান্তি নিকেতন, ভাষা শহীদ আব্দুস সালাম হল প্রদক্ষিণ করে শহীদ মিনার এসে শেষ হয়। মিছিল শেষে আন্দোলনরত শিক্ষার্থীরা সোনাপুর-সুবর্ণচর রাস্তা আটকিয়ে অবরোধ করে রাখে। এ সময় শিক্ষার্থীরা কোটার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। বৈষম্যের ঠাঁই নাই আমার সোনার বাংলায়, বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, জেগেছে রে…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, ‘বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে আন্দোলন করছে। আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিতে কোটা পদ্ধতি বাধা হয়ে দাঁড়িয়েছে। কোটা পদ্ধতি বাংলাদেশের সংবিধানের ২৯ এর ১, ২, ৩ এর সম্পূর্ণ পরিপন্থি। সংবিধান সশোধন করে এটাকে বৈধ করতে পারবে না।’ শনিবার দুপুরে গাজীপুরের সাগরসৈকত কনভেনশন হলে গাজীপুর জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘মৌলিক অধিকার সম্পর্কিত ২৯ এর ১, ২, ৩ ধারা পরিবর্তন করার ক্ষমতা সংবিধানে দেওয়া হয়নি। এদেশের মানুষ হাজার বছর ধরে বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করেছে। আমাদের…
আন্তর্জাতিক ডেস্ক গাজায় জিম্মি ইসরাইলি নাগরিকদের মুক্তির বিষয়ে আলোচনা শুরু করতে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবে রাজি হয়েছে হামাস। গাজায় স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ করার লক্ষ্যে প্রথম ধাপে হওয়া সমঝোতার ১৬ দিন পর এমন সম্মতি জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি। শনিবার নাম প্রকাশে অনিচ্ছুক হামাসের এক সিনিয়র সূত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, হামাস এ ক্ষেত্রে একটি শর্ত বেঁধে দিয়েছে। তা হলো- সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করার আগে ইসরাইলকে প্রথমে স্থায়ী যুদ্ধবিরতির অঙ্গীকার করতে হবে। পাশাপাশি প্রথম ধাপে ছয় সপ্তাহের সমঝোতা চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই স্থায়ী যুদ্ধবিরতির আলোচনার সুযোগ দিতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট এক ফিলিস্তিনি কর্মকর্তা বলেছেন,…
স্পোর্টস ডেস্ক টি-টোয়েন্টি বিশ্বকাপের সদ্য শেষ হওয়া আসরে চ্যাম্পিয়ন ভারত। গত ২৯ জুন শ্বাসরুদ্ধকর ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ১৭ বছর পর চ্যাম্পিয়ন হয় টিম ইন্ডিয়া। বিশ্বকাপ শেষ হওয়ার মাত্র এক সপ্তাহ ব্যবধানে জিম্বাবুয়ের মতো দুর্বল দলের বিপক্ষে খেলতে নেমেই হেরে গেল বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। অথচ এই জিম্বাবুয়ে উগান্ডার মতো আনকোড়া দলের বিপক্ষে হেরে বিশ্বকাপের বাছাইপর্ব থেকেই ছিটকে যায়। যারা বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করতে পারলনা তারাই বিশ্বকাপ শেষ হওয়ার এক সপ্তাহ ব্যবধানে হারিয়ে দিল বিশ্ব চ্যাম্পিয়নদের। আজ শনিবার জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে স্বাগতিকদের আগে ব্যাটিংয়ে পাঠায় ভারতী। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে রবি বিষ্ণুর লেগ স্পিনে বিভ্রান্ত হয়ে ৯ উইকেট হারিয়ে ১১৫ রানের বেশি করতে…