Author: স্টাফ রিপোর্টার

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। পুরোনো ছবি নিজস্ব প্রতিবেদক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকা বিশ্বে বাংলাদেশকে অন্যতম নেতৃত্বের আসনে আসীন করেছে। রোববার (৭ জুলাই) দুপুরে রাজধানীর মিরপুরে ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) মিলনায়তনে ‘আন্তর্জাতিক পরিমণ্ডলে জলবায়ু আলোচনায় বাংলাদেশের ভূমিকা’ বিষয়ে বক্তৃতায় তিনি এ কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত ক্লাইমেট ভালনারেবল ফোরাম-সিভিএফের প্রেসিডেন্ট হিসেবে বাংলাদেশের ভূমিকা বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। বঙ্গবন্ধুকন্যার নির্দেশে প্রণীত মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা বিশ্বের অনেক দেশের জন্য উদাহরণ। সেশনে উপস্থিত ছিলেন ১৭টি দেশ থেকে ৩৩ জন বিদেশিসহ মোট ৯৫ জন। তার…

Read More

মোঃআল-আমনি নিজস্ব (কিশোরগঞ্জ) প্রতিবেদক কিশোরগঞ্জের ইটনা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে মোকলেস মিয়া (৫০) নামে একজনের মৃত্যু হয়েছে। ৭ জুলাই রোববার হাওরে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোকলেস মিয়া উপজেলার মৃগা ইউনিয়নের উজান রাজিবপুরের রামকৃষ্ণ পুর হাটির হাজী গুলজার মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, ধানের নৌকা নিয়ে যাওয়ার সময় হাওরে বিদ্যুৎ পিলারের তারের সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে ডুবে যান মোকলেস মিয়া। খবর পেয়ে এলাকাবাসী ১ ঘণ্টা খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মৃগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দারুল ইসলাম।

Read More

নিজস্ব প্রতিবেদক ৭ জুলাই রবিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে কৃষি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যাক্তি এগ্রিকালচারাল ইম্পর্ট্যান্ট পারসন এআইপি সন্মাননা প্রদান করা হয়। এসময়ে পরিবেশবিদ অধ্যাপক মতিন সৈকতের হাতে এআইপি কার্ড, প্রশংসাপত্র, ক্রেষ্ট তুলে দেন প্রধান অতিথি কৃষি মন্ত্রী ড. আব্দুস শহীদ এমপি, বিশেষ অতিথি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি, কৃষি সচিব ওয়াহিদা আক্তার। ২০১৯ সালের নীতিমালা অনুযায়ী এআইপি’গণ সিআইপি’দের মতো সুযোগ-সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে- মন্ত্রণালয় থেকে একটি প্রশংসাপত্র, বাংলাদেশ সচিবালয়ে প্রবেশের জন্য প্রবেশ পাশ, বিভিন্ন জাতীয় অনুষ্ঠানে নাগরিক সংবর্ধনায় আমন্ত্রণ, বিমান, রেল, সড়ক ও জলপথে ভ্রমণকালীন সরকার পরিচালিত গণপরিবহনে আসন সংরক্ষণ অগ্রাধিকার, ব্যবসা/দাফতরিক কাজে বিদেশে…

Read More

মোঃআল-আমিন নিজস্ব প্রতিবেদক কিশোরগঞ্জ দেশ ব্যাপি শুরু হয়েছে প্রথম ডিজিটাল অর্থনৈতিক শুমারি। শুমারিতে তথ্য দিন স্মার্ট বাংলাদেশ বির্নিমানে আংশ নিন এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো দেশের কৃষি অর্থ -সামাজিক অবস্থা নিরূপণের জন্য শিল্প ও সেবা খাতকে উন্নয়নমুখীর লক্ষে পরিসংখ্যান প্রণয়ন করা।এক সাক্ষাৎ কারে ইটনা জোনাল অফিসার মোঃসেলিম ও ফিল্ড কর্মী পারভীন খানম শিউলি ভোরের বাংলা নিউজ কে বলে বাংলাদেশে ১ম অর্থনৈতিক শুমারির সূচনা হয় ১৯৮৬ সালের ডিসেম্বরে,২য় অর্থনৈতিক শুমারির ২০০১ সালে শহর ও পল্লী এলাকা, ৩য় অর্থনৈতিক শুমারির ২০১৩ সালে ৬৪জেলায় অনুষ্টিত এবং ২০২৪ সালের জুলাই হতে দেশব্যাপী অর্থনৈতিক শুমারির তথ্য সংগ্রহ চলবে ২০দিন ব্যাপি।

Read More

জাবি প্রতিনিধি সরকারি চাকুরিতে কোটাব্যবস্থা বাতিল ও ২০১৮ সালের পরিপত্র পূনর্বহালের দাবিতে বেগবান হচ্ছে কোটাবিরোধী আন্দোলন। ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ ডাকে আন্দোলনরত ছাত্ররা সারা দেশে সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে। এর নাম দেওয়া হয়েছে ‘বাংলা ব্লকড’। রোববার (৭ জুলাই) সকাল ১১ টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের মধ্য দিয়ে শুরু হলো এ কর্মসূচী। শুরুতে বিকাল ৩ টা – ৬ টা ঢাকা-আরিচা অবরোধের ঘোষণা দিলেও পরবর্তীতে সাভারের ধামরাইয়ে অনুষ্ঠিতব্য সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রার জন্য সময় পরিবর্তন করে সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত অবরোধ করার ঘোষণা দেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষার্থী আহসান উল্লাহ নুর বলেন, সর্বজনীন পেনশন…

Read More

নিজস্ব প্রতিবেদক পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ, তার স্ত্রী ও দুই মেয়ের ৪৩ কোটি ৫০ লাখ টাকার অবৈধ সম্পদের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের তদন্তকারীরা বলেছেন, তাদের প্রাথমিক তদন্তে এসব সম্পদের কোনো বৈধ উৎস পাওয়া যায়নি। অবৈধ সম্পদের মধ্যে রয়েছে- ঢাকার বেশ কয়েকটি ফ্ল্যাট এবং বিভিন্ন ব্যাংকে জমা রাখা বিপুল অর্থ। বেনজীরের পরিবারের মালিকানাধীন এসব স্থাবর-অস্থাবর সম্পত্তির দালিলিক প্রমাণও পেয়েছে দুদক। কিন্তু তদন্তের স্বার্থে এই মুহূর্তে বিস্তারিত কিছু প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। তদন্ত দল প্রাথমিকভাবে বেনজীরের নামে প্রায় ৯ কোটি ২৬ লাখ টাকার সম্পদ শনাক্ত করেছে; তার স্ত্রী জিসান মির্জার নামে ২ কোটি ১৩ লাখ টাকা;…

Read More

নিজস্ব প্রতিবেদক দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার মধ্যদিয়ে সরকার ক্ষমতায় টিকে আছে’ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের ঢাকা মহানগরের সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, ‘ভারত আওয়ামী সরকারের অপরাধ ও গণতন্ত্র ধ্বংসের রাজনীতি সমর্থন করে বলেই ভারত এখন আওয়ামী লীগের এনার্জি ড্রিংক্স। কারণ, ভারত তাদের সঙ্গে থাকলে তারা সবকিছু করতে পারে। আর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বলেছেন- ভারত আমাদের রাজনৈতিক বন্ধু, আর চীন উন্নয়নের। কারণ, তাদের ভারতের সার্টিফিকেট থাকলে তারা সবকিছু করতে পারে। গোটা জাতিকে জিম্মি করে তারা ক্ষমতা ধরে রাখতে পারে।’ তিনি বলেন,…

Read More

নিজস্ব প্রতিবেদক কোটাবিরোধী আন্দোলনে ‘ষড়যন্ত্র’র গন্ধ পাচ্ছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি বলেন, বিচারাধীন বিষয় নিয়ে অপেক্ষা না করে হঠাৎ করে রাস্তায় নেমে এলাম, রাস্তাঘাট বন্ধ করে দিলাম, এর পেছনে গভীর ষড়যন্ত্র আছে কিনা, প্রশ্ন থাকতে পারে। রোববার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এসএসসি-এইচএসসি (২০২৩-২৪) কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন শিক্ষামন্ত্রী। তিনি ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। কোটাবিরোধী আন্দোলন নিয়ে শিক্ষামন্ত্রী আরও বলেন, আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। আদালতে এটা বিচারাধীন। সর্বোচ্চ আদালত থেকে রায় না আসা পর্যন্ত বিষয়টি নিয়ে মন্তব্য করাটা আদালত অবমাননার শামিল হবে। যেকোনো ব্যক্তি বাংলাদেশের নাগরিক রাস্তায় দাঁড়িয়ে মন্তব্য করতে পারে। কিন্তু সরকারের…

Read More

নওগাঁ প্রতিনিধি চাল আমদানি নয়; ভবিষ্যতে আমরা রপ্তানি করব বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেন, বিগত দুই বছর সরকার চাল আমদানি করেনি। এবারো চাল আমদানির প্রয়োজন হবে না। রোববার দুপুরে সাপাহার উপজেলা পরিষদ মিলনায়তনে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ‘কৃষি প্রযুক্তি মেলা-২০২৪’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কৃষি প্রণোদনা সরকারের পরিকল্পিত ও সময়োপযোগী পদক্ষেপ অবিহিত করে খাদ্যমন্ত্রী বলেন, কৃষি প্রণোদনা দিয়ে-ভর্তুকি দিয়ে কৃষকের পাশে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি কৃষিকে প্রযুক্তি বান্ধব করতে নিরলস করে যাচ্ছেন। যে প্রণোদনা আজ বিতরণ করা হচ্ছে সেটা সঠিক ব্যবহার হলে বেশি জমিতে চাষাবাদ হবে আর…

Read More

ইবি সংবাদদাতা: সরকারি চাকরিতে প্রবেশে কোটা পদ্ধতির সংস্কার এবং ২০১৮ সালের জারিকৃত পরিপত্র পুনর্বহালের দাবিতে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির আওতায় কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। রোববার (০৭ জুলাই) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এর আগে বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালে সমবেত হয় শিক্ষার্থীরা। পরে সেখান থেকে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ ব্যানারে বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটক সংলগ্ন কুষ্টিয়া-খুলনা মহাসড়কে এসে অবস্থান কর্মসূচিতে রূপ নেয়। সেখানে দুই ঘন্টা অবস্থান করেন আন্দোলনকারীরা। এসময় রাস্তায় ফুটবল খেলতে দেখা যায় আন্দোলনকারীদের। এছাড়া আন্দোলন…

Read More