Author: স্টাফ রিপোর্টার

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশের আকাশে আজ শনিবার কোথাও ১৪৪৬ হিজরি সনের পবিত্র মুহাররম মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল ৭ জুলাই (রোববার) পবিত্র জিলহজ মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী ৮ জুলাই (সোমবার) থেকে মুহাররম মাস গণনা করা হবে। ফলে ১৭ জুলাই পবিত্র আশুরা পালিত হবে। শনিবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আ. আউয়াল হাওলাদার। সভায় জানানো হয়, ১৪৪৬ হিজরি সনের পবিত্র মুহাররম মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা…

Read More

হাবিপ্রবি প্রতিনিধিঃ সারাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের ন্যায় সরকারি চাকরিতে কোটা পদ্ধতির সংস্কার ও ২০১৮ এর পরিপত্র বহালের দাবিতে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীবৃন্দ দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছে। শনিবার (৬ জুলাই) বেলা ৩ টা থেকে ৪ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে উক্ত অবস্থান কর্মসূচি পালিত হয়। অবস্থান কর্মসূচি শুরু হওয়ার পর থেকে প্রধান ফটকের সামনে দলে দলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করেন। এসময় স্বাভাবিক ছিল বিশ্ববিদ্যালয় সংলগ্ন মহাসড়কের যানবহন চলাচল। তবে দুপুর থেকেই বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে মোতায়েন ছিল পুলিশ সদস্যরা।পুলিশ সদস্য ছাড়াও ডিবি এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উক্ত সমাবেশ স্থলে উপস্থিত…

Read More

একে আজাদ.. রানিশংকৈল প্রতিনিধি ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ঠাকুরগাঁও-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যানগণকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ৬ জুলাই শনিবার সকালে বিএম কলেজ মাঠে এ সংবর্ধনা দেওয়া হয়। এ সময় নবনির্বাচিত সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যানগণকে ক্রেস্ট প্রদানসহ ফুলেল শুভেচ্ছা জানান বিএম কলেজের শিক্ষকগণ। এতে উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমেদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আহম্মেদ হোসেন বিপ্লব, ভাইস-চেয়ারম্যান সোহেল রানা, মহিলা ভাইস-চেয়ারম্যান সারমিন আক্তার। এসময় উপস্থিত ছিলেন বিএম কলেজের অধ্যক্ষ হসান আলী নবাব, কাউন্সিলর ইসাহাক আলী, জাপা নেতা আবু…

Read More

রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি গাইবান্ধা- ৫ (ফুলছড়ি) আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন বলেছেন, বন্যার্তদের পাশে থাকার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। বন্যার্তদের জন্য আমরা সরকারের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করছি। একজন বানভাসী মানুষও যেন না খেয়ে দিন কাটায় সেজন্য সকল নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের সাথে নিয়ে তাদের সাথে থাকবো ইনশাল্লাহ । শনিবার (৬ জুলাই) দুপুরে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বন্যা দুর্গত এলাকা পরিদর্শন শেষে ত্রান বিতরণকালে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, চরাঞ্চলের মানুষ সব সময় নৌকা মার্কায় ভোট দেয়, উন্নয়নের পক্ষে থাকে। বন্যার দুর্দিনে আওয়ামী লীগ সরকার এসব চরাঞ্চলের মানুষের সব ধরনের সহযোগিতায় তাদের পাশে…

Read More

রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানা পুলিশ অভিযান চালিয়ে ১০ বোতল ফেনসিডিল সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গত ৪ জুলাই বৃহস্পতিবার রংপুর ঢাকা জাতীয় মহাসড়কের পলাশবাড়ীর মহেশপুর নামক স্থানে অভিযান চালিয়ে নাবিল পরিবহনের একটি যাত্রী বাহী বাস থেকে ১০ বোতল ফেনসিডিলসহ ওবায়দুর রহমান(৬৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ওবায়দুর রহমান (৬৪) দিনাজপুর কোতয়ালী থানার তাজপুর মন্ডল পাড়া গ্রামের মৃত আব্দুল গফ্ফার মিয়ার ছেলে। পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামান বলেন এ ব্যাপারে পলাশবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে গাইবান্ধা কোর্ট হাজতে প্রেরন করা হয়েছে।

Read More

নড়াইল প্রতিনিধি নড়াইলে‘চিত্রাপাড়ে সুলতান শীর্ষক’দু’দিনব্যাপী আর্ট ক্যাম্প শুরু হয়েছে। বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের জন্মশতবর্ষ উপলক্ষে অন্তরে বাংলা আর্টিস্ট গ্রুপ আয়োজিত শুক্রবার (৫ জুলাই) দুপুরে সুলতান স্মৃতি সংগ্রহশালার শিশুস্বর্গে এ আর্ট ক্যাম্পের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,সুলতান স্মৃতি সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মূখার্জী, শিশুস্বর্গের সিনিয়র শিক্ষক চিত্রশিল্পী বলদেব অধিকারী, চিত্রশিল্পী কৃটি রঞ্জন বিশ্বাস, নড়াইল পৌরসভার কাউন্সিলর শরফুল আলম লিটু, অন্তরে বাংলা’র সেক্রেটারি চিত্রশিল্পী মেহেদী হাসান, শামসুল আলম, ফিরোজা আক্তার, হোসনা বানু, জোসনা মাহবুবা,সহকারী কিউরেটর মাসুদ রানা প্রমুখ। এ আর্ট ক্যাম্পে ঢাকা থেকে আসা ১২ জন চিত্রশিল্পী অংশগ্রহণ…

Read More

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। এর প্রতিবাদ দ্বিতীয় দিনের মত আন্দোলন ও সড়ক অবরোধ করেছে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সাধারন শিক্ষার্থীরা। শনিবার (০৬ জুলাই) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিল বের করে সাধারন শিক্ষার্থীরা। এসময় মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে গিয়ে শেষ হয়। এসময় কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। ‘জ্বালরে জালো, আগুন জ্বালো’ ‘কোটাবৈষম্য নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক’, ‘মেধাবীদের যাচাই করো, কোটাপদ্ধতি বাতিল করো’, ‘আঠারোর হাতিয়ার,…

Read More

জাবেদ হোসাইন হাটহাজারী প্রতিনিধি হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী ডাঃ সামন্ত লাল সেন। আজ শনিবার (৬ জুলাই) বেলা ১১টার দিকে আকস্মিক হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে আসেন মন্ত্রী। সারাদেশে প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্য সেবার মান কেমন, তা যাচাই করতে মন্ত্রীর এ সফর বলে জানা যায়। হাটহাজারী হতে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি কর্তৃক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ১০০ শয্যায় উন্নতিকরনের উদ্যোগের বিষয়টি অবগত হয়ে মন্ত্রী তা শিগগিরই বাস্তবানের আশ্বাস প্রদান করেন। এছাড়া, পৌরসভা সড়কে ১০ শয্যার নির্মিত হাটহাজারী ট্রমা সেন্টারে প্রয়োজনীয় জনবল বরাদ্দ ও সুযোগ সুবিধা নিশ্চিতের আশ্বাস প্রদান…

Read More

(বড়াইগ্রাম নাটোর প্রতিনিধি) নাটোরে বড়াইগ্রামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৪, বালক (অনূর্ধ্ব-১৭) উপজেলা পর্যায়ের শুভ উদ্বোধন হয়েছে। শনিবার (৫ জুলাই) বিকাল সাড়ে ৩ টায় বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ে মাঠে উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌসের এর সভাপতিত্বে জাতির পিতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট-২০২৪, বালক (অনূর্ধ্ব-১৭) শুভ উদ্বোধন করেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডা: সিদ্দিকুর রহমান পাটোয়ারী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ মোয়াজ্জেম হোসেন বাবলু, বড়াইগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল মমিন আলী, উপজেলা ক্রীড়া পরিষদের সহ-সভাপতি মোঃ জামিল হোসেন, উপজেলা ক্রীড়া পরিষদের সাধারণ সম্পাদক মোঃ জয়নাল গাজী,…

Read More

টাঙ্গাইলে স্বাস্থ্য সেবার মান উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। টাঙ্গাইল প্রতিনিধি বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, প্রধানমন্ত্রীর ভারত সফর শতভাগ সফল হয়েছে। দুই দেশের মধ্যে কূটনৈতিক সর্ম্পক নিয়ে আলোচনা হয়েছে। মোদি নিজে বলেছেন তিস্তার পানির ব্যবস্থাপনায় ভারত পাশে থাকবে এবং যে ধরনের পদক্ষেপ নেওয়ার দরকার সে ধরনের পদক্ষেপে সহযোগিতা করবে। প্রথমবারের মতো আমরা ভারতের মধ্যে দিয়ে নেপাল ও ভুটান থেকে জলবিদ্যুৎ আমরা বাংলাদেশে নিয়ে আসবো। শনিবার (৬ জুলাই) দুপুরে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের হলরুমে আয়োজিত জেলার স্বাস্থ্য সেবার মান উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে…

Read More