- কেশবপুরে যৌথ উদ্যোগে মিছিল ও সমাবেশঅনুষ্ঠিত
- উজিরপুরে চুরির অভিযোগে বাবাকে মারধর
- চৌদ্দগ্রামে ফাতেমা হত্যাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন
- যবিপ্রবিতে ‘নেক্সটজেন মাইক্রোবায়োলজি-২’ জাতীয় সম্মেলন অনুষ্ঠিত: আড়াইশ গবেষকের মহামিলন
- সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ গঠনে সহযোগিতা করুন: প্রতিমন্ত্রী টুকু
- টাঙ্গাইলে ১৫ নং ওয়ার্ডে চলাচলের রাস্তা আটকানোর অভিযোগ কতিপয় প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে
- মধুপুরে বাংলাদেশ শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক
- স্বৈরাচার ফ্যাসিবাদের প্রেতাত্মা গণপূর্ত প্রকৌশলী ফযসাল আলম কেন বহাল তবিয়তে ?
- ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে, শৃঙ্খলা না মানলে রাষ্ট্রদ্রোহ মামলা
- খামারের পাশে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু
Author: স্টাফ রিপোর্টার
বাকৃবি প্রতিনিধি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানকে সর্বজনীন পেনশন স্কিম থেকে প্রত্যাহার ও অভিন্ন নীতিমালা বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে আমরা মুক্তিযোদ্ধার সন্তান বাকৃবি প্রাতিষ্ঠানিক কমান্ড। সোমবার (৮ জুলাই) সকাল সাড়ে ১১ টায় ক্যাম্পাসের বিজয়-৭১ স্মৃতিস্তম্ভের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল করেন তারা। বিক্ষোভ মিছিলটি বিজয়-৭১ এর সামনে থেকে শুরু হয়ে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। মানববন্ধনে মুক্তিযোদ্ধার সন্তান বাকৃবি প্রাতিষ্ঠানিক কমান্ডের সভাপতি মো. বজলুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. সোলায়মান আলমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আফরিনা মুস্তারিসহ প্রায় অর্ধ-শতাধিক সদস্য। মানববন্ধনে বক্তারা বলেন,…
নিজস্ব প্রতিবেদক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য দীন মো. নূরুল হক বলেছেন, ৪০ বছরের চিকিৎসা পেশায় কোনো দিন রোগীদের অপ্রয়োজনীয় টেস্ট দিইনি। কিন্তু বর্তমানে দেখা যায়, কোনো কোনো চিকিৎসক অপ্রয়োজনীয় টেস্ট দেন। টেস্টের মূল্য থেকে একটা কমিশন পান। এটা যেন না হয়। কারণ চিকিৎসাসেবা এবং চিকিৎসকদের জন্য মেডিকেল ইথিক্স ও লিগ্যাল ইস্যুজ গুরুত্বপূর্ণ বিষয়। এ বিষয়ে চিকিৎসকদের পর্যাপ্ত ধারণা থাকা আবশ্যক। রোববার বিএসএমএমইউ’র এ ব্লক মিলনায়তনে ‘মেডিকেল ইথিক্স ও লিগ্যাল ইস্যুজ’ নিয়ে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপাচার্য বলেন, রোগীদের সঙ্গে সুসম্পর্ক করতে হবে। প্রথম থেকে শেষ পর্যন্ত সব রোগীকে যথাযথ সময় দিতে হবে।…
বিনোদন ডেস্ক নিজের পরিচালনার ‘তুফান’ ছবিটি মুক্তির আগেই বিতর্ক ও সমালোচনায় আছেন নির্মাতা রায়হান রাফি। তুফান মুক্তির পর শোনা যাচ্ছে, তার পরবর্তী ছবিতে টলিউডের কোনো সুপারস্টার অভিনয় করতে পারেন। এই তালিকায় রয়েছে টলিতারকা জিৎ, দেবের নাম। কিন্তু রাফি এই বিষয়ে এখনও স্পষ্ট করে কিছুই বলেননি। শুধু বলেছেন, তুফানের পরে বেশ কিছু কাজের অফার এসেছে। যেখানে ওপার বাংলার দুইজন তারকার নামও রয়েছে। তবে তাদেরকে হ্যাঁ, না কিছুই বলা হয়নি। একসঙ্গে বসাও হয়নি। আমার গল্পের জন্য যাকে লাগবে তাকেই নেবো ওই ছবিতে। জানা গেছে, রাফি’র সেই বক্তব্যের অংশ ধরেই প্রচার করা হচ্ছে জিৎ ও দেব দুজনেই নির্মাতার সঙ্গে কাজ করতে চেয়েছেন। তিনি…
আন্তর্জাতিক ডেস্ক ইসরায়েলের বিভিন্ন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। দেশটির উত্তরাঞ্চলে করা হামলায় সেনা নিহত হয়েছে বলেও দাবি করেছে যোদ্ধারা। রোববার (০৭ জুলাই) মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। হিজবুল্লাহ জানিয়েছে, তারা লেবাননের সীমান্তের কাছাকাছি ইসরায়েলের বিরকাত রিশা সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে ইসরায়েলের সেনারা হতাহত হয়েছে। ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে, লেবানন থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলে প্রায় ৬০টির মতো রকেট ছোড়া হয়েছে। গত কয়েক ঘণ্টায় এ সব রকেট ছুড়েছে হিজবুল্লাহ। মিডল ইস্ট আই জানিয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চলের ইয়ারুন ও মারুন আল রাস এলাকায় ইসরায়েলের হামলার জবাবে তারা এ হামলা চালিয়েছে। আলজাজিরা জানিয়েছে, হিজবুল্লাহ কেবল বিরকাত…
মোঃ মহাসিন, সাতক্ষীরা প্রতিনিধি কালিগঞ্জ উপজেলার ১০নং ধলবাড়ীয়া ইউনিয়নের খুব্দীপুর মোড় হইতে আব্দুলখালী নূরানী মাদ্রাসা পর্যন্ত রাস্তাটি বিভিন্ন জায়গায় ভেঙ্গে গিয়ে কাদা ও পুকুরের মত গর্তের সৃষ্টি হওয়ায় দীর্ঘ দিন ধরে যানবাহন ও জনগণের চলাচলে অনুপযোগী হয়ে পড়েছিল। বড় দূর্ঘটনার আংশকা থাকলেও চেয়ারম্যান ও মেম্বরদের টনক নড়েনি। সেই মূহুতে নিজ উদ্যোগে মানুষের ভোগান্তি কমাতে ভাঙ্গা রাস্তাটি সংস্কারের জন্য নিজ খরচে বালু ও ইট প্রদান করেন মেম্বর পদপ্রার্থী গাজী আব্দুর রশীদ। গাজী আব্দুর রশীদ এই প্রতিনিধিকে জানান, আমি এই ওয়ার্ডের মানুষের উন্নয়ন নিয়ে কাজ করতে চাই এবং সরকারি সকল সহযোগীতা মানুষের বাড়ীতে বাড়ীতে পৌছে দিতে চাই ও যাহাতে কোন মানুষ সরকারি…
নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার চীনের রাজধানী বেইজিংয়ের উদ্দেশে চার দিনের এক দ্বিপক্ষীয় সফরে ঢাকা ত্যাগ করবেন। চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে এই সফর দু’দেশের মধ্যকার সম্পর্ককে ‘কৌশলগত অংশীদারিত্ব’ থেকে ‘কৌশলগত বিস্তৃত সহযোগিতা অংশীদারিত্বে’ উন্নীত করবে বলে আশা করা হচ্ছে। সোমবার (৮ জুলাই) বেলা ১১টায় বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে বেইজিংয়ের উদ্দেশে রওনা হবেন তিনি। চীনের স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় রাষ্ট্রীয় বিমানটি প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের নিয়ে বেইজিং আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করবেন। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হবে। প্রধানমন্ত্রীর সফর নিয়ে রোববার (৭ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ হানান, সরকারপ্রধানের সফরে দুই…
ছবি সংগ্রহীত নিজস্ব প্রতিবেদক শারীরিকভাবে অসুস্থ বোধ করায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়েছে। রোববার (৭ জুলাই) দিবাগত রাত ৪টা ১২ মিনিটে জরুরি ভিত্তিতে অ্যাম্বুলেন্সে করে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। বিএনপির ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাতে এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার। এর আগে মঙ্গলবার (২ জুলাই) বিকেলে ১২ দিন চিকিৎসা শেষে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে বাসায় নেওয়া হয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। উল্লেখ, গত ২২ জুন রাত সাড়ে ৩টার দিকে এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয় খালেদা জিয়াকে। ২৩…
ট্রেনে কাটা পড়ে পাঁচজনের মৃত্যুর ঘটনায় ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় নরসিংদী প্রতিনিধি নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। সোমবার (৮ জুলাই) ভোর পৌনে ৬টার দিকে উপজেলার পলাশতলী ইউনিয়নের কমলপুরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নরসিংদী রেলওয়ে পুলিশের ইনচার্জ মো. শহিদুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, সকালে রেললাইনের পাশে ট্রেনে কাটা পাঁচটি মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেওয়া হলে মরদেহগুলো উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, চিটাগাং মেইল ট্রেন বা তূর্ণা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তারা মারা গেছেন। মৃতদের সবাই পুরুষ।
নিজস্ব প্রতিবেদক চলতি বছর পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত দেশে ফিরেছেন ৫৬ হাজার ৩৩১ হাজি। এবার বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ জনে। এর মধ্যে ৪৯ জন পুরুষ আর ১৩ জন নারী। সোমবার (৮ জুলাই) হজ পোর্টালের সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়। সৌদি থেকে ১৪৪টি ফ্লাইটে এসব হাজি বাংলাদেশে এসেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৬৬টি ফ্লাইটে ২৪ হাজার ১৪৪ জন, সৌদি এয়ারলাইনসের ৫২টি ফ্লাইটে ১৯ হাজার ৭০২ এবং ফ্লাইনাস এয়ারলাইনস ২৬টি ফ্লাইটে ৯ হাজার ৭১৫ হাজি দেশে ফিরেছেন। অন্য এয়ারলাইন্স পরিবহন করেছে ২হাজার ৮০০ জন হাজি। হজ শেষে গত ২০ জুন থেকে দেশে ফেরার ফ্লাইট শুরু…
নাসিম আহমেদ শিমুল) কালিয়াকৈর, গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈরে জহির উদ্দিন (৪৫) নামের এক অটোরিকশা চালকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। রবিবার বিকেলে কালিয়াকৈর-ধামরাই সড়কের বড়দল এলাকায় ব্রীজের পাশের বিল থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত জহির উদ্দিন গাইবান্ধা জেলার সদর থানার বেড়াডাংগা গ্রামের মৃত আজিজুল হকের ছেলে। তিনি টাংগাইলের মির্জাপুর থানার ক্যাডেট কলেজ এলাকায় ভাড়া থেকে অটোরিকশা চালাতেন। নিহতের বড় ভাই জহুরুল হক জানান, প্রতিদিনের মতো গত শুক্রবার সকালে অটো রিক্সা নিয়ে বের হয়ে আর ফিরে আসেনি জহির উদ্দিন।পরবর্তীতে নিহত জহির উদ্দিনের স্ত্রী রোজিনা আক্তার মির্জাপুর থানায় একটি সাধারণ ডাইরী করেন। নিহত জহির উদ্দিনের স্বজনদের ধারণা…