Author: স্টাফ রিপোর্টার

রিসেপ তাইয়েপ এরদোগান। ছবি: সংগৃহীত আন্তর্জাতিক ডেস্ক গাজায় ইসরাইলি গণহত্যা নিয়ে শুরু থেকেই উচ্চকণ্ঠ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। এবার ইসরাইলের হাতে ‘মানবাধিকার এবং আন্তর্জাতিক আইন পদপিষ্ট’ বলে মন্তব্য করেছেন তিনি। ইউরোর কোয়ার্টার ফাইনালে তুরস্কের খেলা দেখে জার্মানি থেকে দেশে ফেরার পর সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে ফিলিস্তিনে ইসরাইলের গণহত্যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এরদোগান। এ সময় তুর্কি প্রেসিডেন্ট বলেন, ‘ইসরাইলকে এই অমানবিক হামলাগুলো বন্ধ করার মাধ্যমে গণহত্যার ইতি টানতে হবে। এখনও ইসরাইল গণহত্যা চালাচ্ছে, একের পর এক হামলা চালাচ্ছে। ইসরাইলের হাতে মানবাধিকার ও আন্তর্জাতিক আইনকে পদদলিত হচ্ছে।’ গাজা যুদ্ধের পাশাপাশি লেবাননেও আতঙ্ক ছড়াচ্ছে ইসরাইল। হিজবুল্লাহর সঙ্গে দ্বন্দ্বের জেরে লেবাননকে যুদ্ধের হুমকি দিয়েছে…

Read More

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার দেশের গণমাধ্যমকে শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে চায় বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। সোমবার বিকালে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশন এবং বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্স এর নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান। বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশনের সভাপতি মো. মতিউর রহমান তালুকদার এবং বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্স এর সভাপতি মো. আলমগীর হোসেন খানসহ উভয় সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। এ সময় প্রতিমন্ত্রী আরও বলেন, গণমাধ্যম যেনো একটা শক্ত ভিত্তির উপর দাঁড়ায়, এ বিষয়ে সরকারের…

Read More

রংপুর প্রতিনিধি জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, সরকার যেটা বলছে সরকারি লোকেরাই আস্থা রাখতে পারছে না। দেশের সরকারের ওপর আস্থাহীনতার কারণে দেশে কোটা ও পেনশন নিয়ে আন্দোলন হচ্ছে। এ আন্দোলন যৌক্তিক ও সমর্থনযোগ্য। তিনি বলেন, আমাদের দেশের প্রেক্ষাপটে আস্থাহীনতা বিরাজ করছে। সাধারণ মানুষ সরকারের প্রতি আস্থা পাচ্ছে না। সরকার তাদের অনুগতদের চাকরিতে নিয়ে আসছে মুক্তিযোদ্ধা কোটাকে ব্যবহার করে। আর এজন্য ছাত্ররা আন্দোলন করছে সরকার যেন চাপের মুখে সেটি তুলে নেয়। সোমবার বিকাল ৩টায় রংপুরে দুই দিনের সফরে এসে সার্কিট হাউস প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জিএম কাদের এসব কথা বলেন। তিনি বলেন, দেশের মানুষ সরকারের…

Read More

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) পরীক্ষাসহ ৩০টি নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (বিপিএসসি) তিন ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রোববার (৭ জুলাই) রাতে বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর সাঁড়াশি অভিযানে নামে সিআইডি। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ৮টা) অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সিআইডি। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন পিএসসি চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী ও তার ছেলে সিয়ামও। সংবাদ প্রকাশের পর যাদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ভাইরাল। পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবনের…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৮ জুলাই) বাংলাদেশ সময় বিকেল ৪টা ৫ মিনিটে তিনি বেইজিং পৌঁছান। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে বেলা ১১টা ১০ মিনিটে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা। প্রধানমন্ত্রীর সফর নি‌য়ে গতকাল রোববার এক সংবাদ স‌ম্মেল‌নে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ জানান, সরকারপ্রধা‌নের সফ‌রে দুই দে‌শের ম‌ধ্যে ২০‌টি সম‌ঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা র‌য়ে‌ছে। এ ছাড়া কিছু প্রকল্প ঘোষণারও কথা র‌য়ে‌ছে। কোন কোন বিষ‌য়ে সম‌ঝোতা হ‌তে পা‌রে তা জা‌নি‌য়ে হাছান মাহমুদ ব‌লেন, অর্থনৈতিক ও ব্যাংকিং খাত, বাণিজ্য ও বিনিয়োগ, ডিজিটাল ইকোনমি, অবকাঠামোগত উন্নয়ন,…

Read More

বিনোদন ডেস্ক কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণাকে বাংলাদেশী চলচ্চিত্রের জন্যে ভাইরাস বলে অভিহিত করা হয়েছিল। এদেশের চলচ্চিত্রে নগ্নতার জন্যেও তাকেই দায়ী করা হয়। গেলো শতাব্দীর নব্বইয়ের দশকে শাবানা অভিনীত – প্রযোজিত ও মনোয়ার খোকন পরিচালিত ‘স্বামী কেন আসামী’ ছবিতে প্রথম অভিনয় করেছিলেন ঋতুপর্ণা। ওই ছবিতেই তিনি অশীলতার জন্যে অভিযুক্ত হয়েছিলেন। এরপর তো বাংলাদেশী অশ্লীল নায়িকাদের সঙ্গে পাল্লা বাংলাদেশী ছবিতে অভিনয় করতেন তিনি। তবে অশ্লীলতা থেমে যাওয়ার পর অনিয়মিতভাবে বাংলাদেশের ছবিতে অভিনয় করছেন তিনি। যদিও তার ছবি এখন আর বাংলাদেশে চলে না। ঋতুপর্ণা বাংলাদেশে সর্বশেষ অনন্য মামুনের ‘স্পর্শ’ নামের একটি ছবিতে অভিনয় করেছেন। এটি মুক্তির অপেক্ষায় রয়েছে। সম্প্রতি জানা গেলো, বাংলাদেশের রাশিদ পলাশের…

Read More

বিনোদন ডেস্ক কোরবানি ঈদে মুক্তি পাওয়া ‘তুফান’ ছবিটি দিয়ে দেশে বাজার মাত করেছেন সুপারস্টার শাকিব খান। কিন্তু বিদেশের বাজারে শুধু মুখেই আওয়াজ। আর কলকাতায় তো তুফান এর কোনো নাম গন্ধ নেই। সব মিলিয়ে নিজ দেশের ভক্তদের মন জয় করতে পারলেও আন্তর্জাতিক ভক্তরা শাকিবকে বাজে ভাবে নিরাশ করেছেন। এদিকে ক্যারিয়ারের শুরু থেকে অনেক বছরই উৎসব ও উৎসবের বাইরে মুক্তি পেয়েছে শাকিব খানের ছবি। তবে সাম্প্রতিক বছরগুলোতে তার ছবি ঈদ ছাড়া মুক্তি পায়নি। শাকিব খানের সমালোচকরা কিছুদিন ধরেই বলাবলি করছেন – ঈদ ছাড়া তার ছবি ব্যবসায়িক প্রতিযোগিতায় টিকতে পারবে কিনা সন্দেহ! আর এটা উপলব্ধি করেই নাকি শাকিব দুই ঈদ ছাড়া তার অভিনীত…

Read More

ইবি সংবাদদাতা: সরকারি চাকরিতে প্রবেশে কোটা পদ্ধতির সংস্কার এবং ২০১৮ সালের জারিকৃত পরিপত্র পুনর্বহালের দাবিতে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির দ্বিতীয় দিনে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। সোমবার (০৮ জুলাই) বিকেল সাড়ে তিনটা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পর্যন্ত (আড়াই ঘন্টা) এ কর্মসূচি পালন করেন তারা। এর আগে কর্মসূচিতে অংশ নিতে বিকেল ৩টা থেকে ক্যাম্পাসের অনুষদ ভবন সংলগ্ন বটতলায় একত্রিত হতে থাকেন শিক্ষার্থীরা। পরে সেখান থেকে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ ব্যানারে বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি ক্যাম্পাসে জিয়া মোড় হয়ে শিক্ষার্থীদের আবাসিক হলসমূহের সামনের রাস্তাগুলো প্রদক্ষিণ করে বিক্ষোভ স্থলে গিয়ে মিলিত হয়। এসময় আন্দোলনকারীরা সড়কের দুইপাশে গাছের গুড়ি ফেলে সড়ক…

Read More

প্রশ্নফাঁসের ঘটনায় গ্রেপ্তার ১৭ জন। ছবি : সংগৃহীত নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) পরীক্ষাসহ ৩০টি নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবন তার ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়াম ও পিএসসির ঊর্ধ্বতন তিন কর্মকর্তাসহ ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার (৮ জুলাই) সিআইডির সদর দপ্তর সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। গতকাল (রোববার) রাতে বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর সাঁড়াশি অভিযানে নামে সিআইডি। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে- গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন পিএসসির উপপরিচালক মো. আবু জাফর ও মো. জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক মো. আলমগীর কবির, অফিস সহায়ক খলিলুর রহমান ও…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা ❝যত্রতত্র ময়লা না ফেলি, পরিস্কার পরিছন্ন মুক্ত পৌর শহর গড়ি❞ এ শ্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরে পৌরপিতা মো. সিদ্দিক হোসেন খান এর উদ্যোগে এবং পৌর সভার আয়োজনে মধুপুর পৌর শহরকে পরিস্কার পরিছন্ন রাখার লক্ষে শহরের বিভিন্ন স্হানে সাড়ে চার হাজার ডাস্টবিন বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (৮ জুলাই) সকালে নগর পরিচালনা অবকাঠামো উন্নয়ন প্রকল্প আইইউজিআইপি, এলজিইউডি প্রকল্পের আওতায় এবং বাংলাদেশ সরকার, এডিবি ও এএফডিবিএল এর অর্থায়নে সাড়ে চার হাজার ডাস্টবিন সরবরাহ করা হয়। জনবহুল এলাকার জন্য ১২০ লিটারের ৪০০টি, বাসাবাড়ির সামনে স্হাপনের জন্য ২০ লিটারের ৪ হাজার টি ডাস্টবিন সরবরাহ করা হয়। পৌরপিতা মো.…

Read More