- কেশবপুরে যৌথ উদ্যোগে মিছিল ও সমাবেশঅনুষ্ঠিত
- উজিরপুরে চুরির অভিযোগে বাবাকে মারধর
- চৌদ্দগ্রামে ফাতেমা হত্যাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন
- যবিপ্রবিতে ‘নেক্সটজেন মাইক্রোবায়োলজি-২’ জাতীয় সম্মেলন অনুষ্ঠিত: আড়াইশ গবেষকের মহামিলন
- সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ গঠনে সহযোগিতা করুন: প্রতিমন্ত্রী টুকু
- টাঙ্গাইলে ১৫ নং ওয়ার্ডে চলাচলের রাস্তা আটকানোর অভিযোগ কতিপয় প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে
- মধুপুরে বাংলাদেশ শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক
- স্বৈরাচার ফ্যাসিবাদের প্রেতাত্মা গণপূর্ত প্রকৌশলী ফযসাল আলম কেন বহাল তবিয়তে ?
- ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে, শৃঙ্খলা না মানলে রাষ্ট্রদ্রোহ মামলা
- খামারের পাশে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু
Author: স্টাফ রিপোর্টার
বাকৃবি প্রতিনিধি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষক কর্মকর্তা-কর্মচারীবৃন্দ প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। একই সাথে অভিন্ন নীতিমালা বাতিলেরও দাবি জানান কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। মঙ্গলবার (৯ জুলাই) বেলা ১২ থেকে ১ টা পর্যন্ত প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে প্রশাসনিক ভবন সংলগ্ন করিডোরে আলাদা আলাদা ব্যানারে অবস্থান কর্মসূচি পালন করেন বাকৃবি শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীরা। জানা যায়, ২ শতাধিক শিক্ষকমন্ডলী, শতাধিক কর্মকর্তা, ৩য় শ্রেণি কর্মচারী পরিষদ ও কারিগরি কর্মচারী সমিতি এবং ৪র্থ শ্রেণি কর্মচারী সমিতির প্রায় ৫ শতাধিক কর্মচারী কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন। আন্দোলনের অংশ হিসেবে কর্মচারীরা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি, প্রশাসনিক ভবনে ইতোমধ্যেই তালা দিয়েছেন। এছাড়াও, দুই দিন যাবৎ বিশ্ববিদ্যালয়ের…
বাকৃবি প্রতিনিধি মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা পরিবারের অবমাননা এবং মুক্তিযোদ্ধা কোটা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম সংগঠনের নেতৃবৃন্দ। মঙ্গলবার (৯ জুলাই) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেন মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্ম বাকৃবি শাখা এবং আমরা মুক্তিযোদ্ধার সন্তান বাকৃবি প্রাতিষ্ঠানিক কমান্ডের প্রায় শতাধিক নেতৃবৃন্দ। মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার পরিবার অবমাননা এবং মুক্তিযোদ্ধা কোটা নিয়ে অপ্রচারের প্রতিবাদে এই মানববন্ধনের আয়োজন করা হয়েছে। কোটা বিষয়ক রায়কে কেন্দ্র করে গড়ে তোলা আন্দোলনের নামে নানাভাবে দেশের মুক্তিযোদ্ধাদের প্রতি কটুক্তি করা হচ্ছে। কোটার পক্ষে রায় হাইকোর্ট দিয়েছে তাই এর সংস্কার হাইকোর্টের…
ইন্দ্রজিৎ,এনইউবিটিকে প্রতিনিধি: নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনা কম্পিউটার এন্ড ইনফোরম্যাটিক্স স্কিল ক্লাব (সিআইএসসি) কার্যনির্বাহী পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। সিআইএসসি মনোনীত সভাপতি রাউফুন নাছিম খান চৌধুরী এবং সাধারণ সম্পাদক রবিউল ইসলাম। সি এস সি এডভাইজার ডিন রবিউল ইসলাম সাক্ষরিত একটি বিবৃতিতে এ কমিটি ঘোষনা করা হয়। সিআইএসসি অন্যান্য পদে যারা মনোনীত হয়েছেন সহ- সভাপতি মিল্টন শিকারী, যুগ্ম- সম্পাদক মাইশা ফারিয়া হক ও আবদুল্লাহ আল মামুন, অর্থ সম্পাদক ওইশিক মন্ডল ও মো. সাইফুল ইসলাম, অফিস- সম্পাদক লামিয়া আহমেদ জিম ও শাকিল আহমেদ সৈকত, প্রকাশনা সম্পাদক ফাইরুজ আবিদা ও নাফিসা আনজুম, প্রচার সম্পাদক পিয়াস দাস রুদ্র ও ধিলন রায়…
শিখা খান ও তার স্বামী টিকটকার সাকিব খান। ছবি: সংগৃহীত নারায়ণগঞ্জ প্রতিনিধি নারায়ণগঞ্জে ঘুমন্ত স্বামী সাকিব খানের গোপনাঙ্গ কেটে ফেলেছেন স্ত্রী শিখা (২৬)। ঘটনাটি ঘটে মঙ্গলবার (৯ জুলাই) ভোরে উপজেলার কলাগাছিয়া কান্দিরপাড় এলাকায়। এ সময় শিখাকে আটক করে বন্দর থানায় নেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মদনগঞ্জ ফাঁড়ির এসআই রাজু আহম্মেদ। মঙ্গলবার (৯ জুলাই) ভোরে কোনো একসময় ঘরের ভেতর সাকিবের গোপনাঙ্গ কেটে ফেলা হয়। আহত সাকিবের তথ্যমতে, শিখা তার স্বামীকে মধ্য রাতের কোনো এক সময় বিয়ারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে দেন। ঘুমিয়ে পড়লে ভোরের কোনো এক সময় তার গোপনাঙ্গ কেটে ফেলেন শিখা। আহত স্বামী সাকিব খান সুপারস্টার শাকিব খানের মতো…
নিজস্ব প্রতিবেদক হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেছেন, প্রশ্নফাঁসে জড়িতের অভিযোগে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যানের ড্রাইভারসহ বেশ কয়েকজন গ্রেফতার হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, প্রশ্নফাঁসে পিএসসির চেয়ারম্যানরাও জড়িত ছিলেন কিনা সেটি খতিয়ে দেখতে হবে। ড্রাইভারের মাধ্যমে তারা টাকা নিতেন কিনা গভীর ভাবে খতিয়ে দেখতে হবে সরকারকে। মঙ্গলবার দুপুরে হাইকোর্টে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। ব্যারিস্টার সুমন বলেন, চালক সৈয়দ আবেদ আলী যে স্টেটমেন্ট দিয়েছেন সেখানে বলেছেন, প্রশ্নফাঁসের যে টাকা ইনকাম করেছেন, সেই টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করেছেন। এর চেয়ে দুঃখজনক কথা বা এরকম দেশ পৃথিবীর কোথাও নেই। তিনি অবৈধ টাকা আয় করে সগৌরবে…
নওগাঁ প্রতিনিধি:নওগাঁর মহাদেবপুর উপজেলার সবচেয়ে বড় ধান-চাল ব্যবসায়ী ওসমান এগ্রো প্রাইভেট লিমিটেডের মালিকের কাছ থেকে পাওনা ৩৫ কোটি টাকা ফেরতের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী ধান-চাল ব্যবসায়ী ও কৃষকরা। মঙ্গলবার (৯ জুলাই) দুপুর ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা ব্যবসায়ী ও কৃষকরা এই মানববন্ধন করেন। মানবন্ধনে ব্যবসায়ী ও কৃষকরা বলেন, ধান-চাল ব্যবসায়ী ওসমান গনীর কাছ থেকে ব্যবসায়ীক লেনদেনের সুবাদে প্রায় ২৫০ জন ক্ষুদ্র ধান ও চাল ব্যবসায়ী ও কৃষক প্রায় ৩৫ কোটি টাকা পাওনা রয়েছে। কিন্তু তিনি টাকা না দিয়ে লাপাত্তা হয়ে হঠাৎ করে নিজেকে দেউলিয়া দাবি করেছেন। অথচ রাজধানী সহ বিভিন্ন জায়গায় তার অঢেল সম্পদের পাহাড়…
উম্মে কাওসার এপি চট্টগ্রাম সিটি প্রতিনিধি নগরীর ১১ নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ডে মহিউদ্দিন বাচ্চুর নেতৃত্বে এই আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়। দুপুরের পর থেকেই দলীয় নেতা কর্মীরা বিভিন্ন ফেস্টুন প্ল্যাকার্ড, ব্যানার,ও জাতীয় পতাকা হাতে জড় হতে থাকে নগরীর ১১নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের ফইল্লাতলী বাজার সংলগ্ন কিচেন মার্কেটের সামনে। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু । সংসদ সদস্য বাচ্চুর নেতৃত্বে র্যালিটি বিভিন্ন স্থান ঘুরে নয়া বাজার বিশ্ব রোড মোড় এসে শেষ হয়। এ সময় এমপি বাচ্চু তার বক্তব্যে বলেন ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধুর জয় বাংলা স্লোগান পাকহানাদার বাহিনীর হৃদপিন্ডে কাঁপন ধরিয়েছিল।যতক্ষণ পর্যন্ত বাঙালি জাতির…
ভোরের বাংলা নিউজ ডেস্ক খরচ এবং সেবার মান ভাল বিবেচনায় প্রতিদিনই চিকিৎসার জন্য বহু মানুষ বাংলাদেশ থেকে ভারত যান। এর মধ্যে অনেকেই প্রতারিত হন বিভিন্ন দালাল দ্বারা। আবার কেউ কেউ অভিযোগ তোলেন হাসপাতাল কিংবা চিকিৎসকের ওপর। এবার নয়াদিল্লি-ভিত্তিক ইন্দ্রপ্রস্থ অ্যাপোলো হাসপাতালের এক চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে অপারেশনের নামে অন্তত ১৫ থেকে ১৬ জন ব্যক্তির কিডনি সরানোর অভিযোগে। মঙ্গলবার (৯ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ ও ভারতের কিডনি পাচার চক্রের সঙ্গে জড়িতের অভিযোগে নয়াদিল্লি-ভিত্তিক ইন্দ্রপ্রস্থ অ্যাপোলো হাসপাতালের এক নারী চিকিৎসককে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। ৫০ বছর বয়সি ওই চিকিৎসকের নাম ডা. বিজয়া কুমার। প্রতিবেদনে…
ভোরের বাংলা নিউজ ডেস্ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনা ব্যবসায়ী সম্প্রদায়কে পারস্পরিক স্বার্থে বিশ্বের সবচেয়ে উদার বিনিয়োগ ব্যবস্থার সুবিধা নিয়ে বাংলাদেশের প্রধান খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। বেইজিংয়ে ‘বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য, ব্যবসা এবং বিনিয়োগের সুযোগ’ শীর্ষক এক শীর্ষ সম্মেলনে বক্তৃতায় তিনি বলেন, ‘এখন বাংলাদেশে বিনিয়োগের সময় এবং আমি আত্মবিশ্বাসী যে আমাদের হাতে হাত মিলিয়ে একসাথে আমরা দুর্দান্ত কিছু অর্জন করতে পারি।’ প্রধানমন্ত্রী চীনা ব্যবসায়ী সম্প্রদায়কে বাংলাদেশের মূল খাতগুলো বিবেচনা করার জন্য উৎসাহিত করে বলেন, ‘আমরা আমাদের অবকাঠামো, জ্বালানি এবং লজিস্টিক খাতে বিনিয়োগকে স্বাগত জানাই’। চীনে চারদিনের দ্বিপাক্ষিক সফরের দ্বিতীয় দিনে সম্মেলনে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বাংলাদেশের সম্ভাব্য খাত আইসিটি, পর্যটন, কৃষি…
নিজস্ব প্রতিবেদক সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে শুনানি আগামীকাল বুধবার। মঙ্গলবার (৯ জুলাই) বেলা সাড়ে ১১টায় আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. আশফাকুল ইসলাম শুনানির জন্য এ দিন ধার্য করেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক। শুধু এই মামলার শুনানির দিন ধার্যের জন্য বেলা সাড়ে ১১টায় চেম্বার বিচারপতির আদালত বসেছিলেন। এর আগে, ৪ জুলাই সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় আপাতত বহাল রাখেন আপিল বিভাগ। সেদিন আপিল বিভাগ এ বিষয়ে শুনানি করেননি,…