- কেশবপুরে যৌথ উদ্যোগে মিছিল ও সমাবেশঅনুষ্ঠিত
- উজিরপুরে চুরির অভিযোগে বাবাকে মারধর
- চৌদ্দগ্রামে ফাতেমা হত্যাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন
- যবিপ্রবিতে ‘নেক্সটজেন মাইক্রোবায়োলজি-২’ জাতীয় সম্মেলন অনুষ্ঠিত: আড়াইশ গবেষকের মহামিলন
- সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ গঠনে সহযোগিতা করুন: প্রতিমন্ত্রী টুকু
- টাঙ্গাইলে ১৫ নং ওয়ার্ডে চলাচলের রাস্তা আটকানোর অভিযোগ কতিপয় প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে
- মধুপুরে বাংলাদেশ শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক
- স্বৈরাচার ফ্যাসিবাদের প্রেতাত্মা গণপূর্ত প্রকৌশলী ফযসাল আলম কেন বহাল তবিয়তে ?
- ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে, শৃঙ্খলা না মানলে রাষ্ট্রদ্রোহ মামলা
- খামারের পাশে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু
Author: স্টাফ রিপোর্টার
ববি প্রতিনিধি মাহীর শাহরিয়ার বরিশাল বিশ্ববিদ্যালয়ের(ববি) সম্মুখে ঢাকা কুয়াকাটা মহাসড়ক আটকে আজ মঙ্গলবার(৯জুলাই)পর্যন্ত টানা নবম(৯ম)দিনের মত বৈষম্যবিরোধী কোটা আন্দোলন করছেন সাধারণ শিক্ষার্থীরা এতে করে তীব্র ভোগান্তির শিকার হচ্ছেন দূরপাল্লার যাত্রীরা। ঢাকা-বরিশাল-কুয়াকাটা সড়কের দৈর্ঘ্য প্রায় ২৯৫ কিলোমিটার। সড়কটি জাতীয় সড়কের অন্তর্ভুক্ত একটি মহাসড়ক যেটি ব্যাবহার করেন দক্ষিণাঞ্চলের অধিকাংশ মানুষ এবং সাগরকন্যা কুয়াকাটার হাজারো পর্যটকরা।আন্দোলনের দিনগুলোতে বিশ্ববিদ্যালয়ের সামনে সড়ক বন্ধ থাকার কারণে সৃষ্টি হয় তীব্র যানজটের।কুয়াকাটা থেকে ঢাকার এক যাত্রী আসিফ মাহতাব বলেন অসহনীয় গরমসহ বৃষ্টিতে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হচ্ছে আমাদের,শিক্ষার্থীদের আন্দোলন যুক্তিযুক্ত কিন্তু আমাদের মত সাধারণ যাত্রীরা অসহনীয় ভোগান্তিতে পড়ে আছি।শুধুই যাত্রীগনই নয়,এ ভোগান্তি থেকে বাদ যান না ব্যবসায়ী…
স্পোর্টস ডেস্ক কানাডার বিপক্ষে জয়টা প্রত্যাশিতই ছিল। মাঠের পারফরম্যান্সেও দেখা গেল দাপুটে আর্জেন্টিনার পুরো চিত্র। স্কোরলাইন যদিও বলছে আর্জেন্টিনা ম্যাচ জিতেছে ২-০ গোলের ব্যবধানে। তবে নব্বই মিনিটের খেলায় আলবিসেলেস্তেরা ছিল আরও বেশি পরিণত। কোপা আমেরিকা এবং বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নরা খেললেন চ্যাম্পিয়নদের মতোই। তাতে টানা দ্বিতীয়বার এবং শেষ আট কোপায় ৬ষ্ঠবার ফাইনালে চলে গেল আর্জেন্টিনা। ২০১৫ সাল থেকেই কোপা আমেরিকার ফাইনালে নিয়মিত মুখ আর্জেন্টিনা। মাঝে বাদ গিয়েছিল শুধু ২০১৯ সালের কোপা আমেরিকা। যেবারে সেমিফাইনালে ব্রাজিলের কাছে হেরে সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছিল আলবিসেলেস্তেদের। এরপর ২০২১ সালে শিরোপাটাই জয় করে তারা। এবার তাদের সামনে সুযোগ টানা দুইবার কোপা আমেরিকা জয়ের। যে জয়…
আন্তর্জাতিক ডেস্ক গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিচারিক কর্মকাণ্ডের বিষয়টিও আবারও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে উঠে এসেছে। দেশটি বলছে, ড. ইউনূসের বিরুদ্ধে মামলার বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। এমনকি ড. ইউনূসকে হয়রানি এবং হুমকি প্রদর্শনের জন্য শ্রম আইনের অপব্যবহার হতে পারে বলেও যুক্তরাষ্ট্র তার উদ্বেগের কথা জানিয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরের প্রসঙ্গটিও উঠে এসেছে স্টেট ডিপার্টমেন্টের ব্রিফিংয়ে। যুক্তরাষ্ট্র বলছে, আমরা বুঝতে পারি, অনেক দেশই চীনের সাথে সম্পর্ক রাখছে। আমরাও (যুক্তরাষ্ট্র) চীনের সাথে জড়িত। এছাড়া ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাশিয়া সফর ও পুতিনের সঙ্গে বৈঠক নিয়েও প্রতিক্রিয়া জানিয়েছে ওয়াশিংটন। স্থানীয় সময় মঙ্গলবার (৯ জুলাই) নিয়মিত…
আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে লেবার পার্টি থেকে টানা পঞ্চমবারের মতো এমপি নির্বাচিত হওয়া বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলী দেশটির নতুন সরকারে দায়িত্ব পেয়েছেন। তাকে গৃহায়ন, কমিউনিটি ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পার্লামেন্টারি আন্ডার-সেক্রেটারি করা হয়েছে। গত মঙ্গলবার (৫ জুলাই) যুক্তরাজ্য সরকারের ওয়েবসাইটে মন্ত্রীদের নামের তালিকা প্রকাশ করা হয়। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক ও রুশনারা আলীর নাম রয়েছে। যুক্তরাজ্যের নতুন সরকারে টিউলিপ সিদ্দিককে নগরমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গত ৪ জুলাই ব্রিটেনের সাধারণ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করেছে লেবার পার্টি। দেশটির ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টিকে বিপুল ব্যবধানে…
নিজস্ব প্রতিবেদক দেশের বিভিন্ন ইউনিয়ন পরিষদের বিভিন্ন পদের ১৯৫টি উপনির্বাচনের আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে আজ (বুধবার) মাঠে নামছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. আতিয়ার হোসেন এ সংক্রান্ত চিঠি সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের পাঠিয়েছেন। এতে উল্লেখ করা হয়েছে, ইউনিয়ন পরিষদের শূন্য পদের চেয়ারম্যান, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য এবং সাধারণ ওয়ার্ডের সদস্য পদের উপনির্বাচনের উদ্দেশে ২৭ জুলাই অনুষ্ঠানের জন্য সময়সূচি ঘোষণা করেছে কমিশন। নির্বাচন উপলক্ষ্যে আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করণের জন্য এবং আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধ কার্যক্রম গ্রহণার্থে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনের আচরণ বিধি প্রতিপালন নিশ্চিতকরণের জন্য ১ জন করে ১০…
রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি পলাশবাড়ীতে ড্রীমল্যান্ড এডুকেশন পার্কের নামে চলছে অসামাজিক কর্মকান্ড! নেপথ্যে মিন্টু বাহিনীর স্ব ঘোষিত দায়িত্ব! ফলে কিশোরগ্যাং এর দৌরাত্ম , ব্লাক মেইল,ছিনতাই ও অরাজকতা বৃদ্ধি পেয়েছে। স্কুল কলেজে আগত শিক্ষার্থীরা ক্লাস ফাকি দিয়ে ঘুড়তে আসে এই শিক্ষা পার্কে। পার্কের ভিতর ঝোপ ঝারের মধ্যে বসতে হলে প্রতি ঘন্টায় গুনতে হয় ৫শ টাকা।এই টাকা জমা হয় মিন্টুর হাতে। আবার মিন্টু ওই কপোত কপোতির অন্তরঙ্গ মুহুর্তের ভিডিও ধারন করে শুরু করে ব্লাক মেইল।এরপর মিন্টুর হাত বদল হয়ে কপোত কপোতি চলে যায় মিন্টু বাহিনীর অন্যান্য সদস্যের হাতে। এরপর মিন্টু ৩য় পক্ষের লোক হয়ে উভয় পরিবারের সাথে মোটা অংকের টাকার…
ক্রাইম রিপোর্টার্ সখিপুর টাঙ্গাইলের বাসাইলে মাছ ধরতে গিয়ে সদ্যভূমিষ্ঠ এক নবজাতক উদ্ধার করা হয়েছে। সোমবার(৮ জুলাই)দিবাগত রাত ১২ টার দিকে উপজেলার হাবলা ইউনিয়নের পশ্চিম পৌলী তালুকদার বাড়ি এলাকায় মসজিদের সামনে থেকে কাজী রবিন নামের এক সিএনজিচালিত অটোরিকশা চালক ওই নবজাতক কন্যাসন্তানটি উদ্ধার করেন। নবজাতকটি বর্তমানে, উপজেলার হাবলা ইউনিয়নের পশ্চিম পৌলী এলাকার বাসিন্দা কাজী রবিন ও তার স্ত্রী মিম আক্তারের তত্ত্বাবধায়নে রয়েছে। জানা যায়, অটোরিকশা চালক কাজী রবিন সোমবার রাতে মাছ ধরতে গিয়ে পশ্চিম পৌলী তালুকদার বাড়ি এলাকায় মসজিদের সামনে হঠাৎ করে কান্নার শব্দ পান। এসময় তিনি শপিং ব্যাগের ভেতরে ওই নবজাতকটি দেখতে পান। পরে তিনি স্থানীয়দের খবর দিয়ে তাদের উপস্থিতিতে…
জাবেদ হোসাইন হাটহাজারী প্রতিনিধি গুমানমর্দ্দন ইউনিয়নাধীন বীর মুক্তিযোদ্ধাগেণর সাথে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: মুজিবুর রহমান নিজ ইউনিয়নাধীন এলাকার বীর মুক্তিযোদ্ধাগেণর সাথে মতবিনিময় করেন। এতে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সংসদ হাটহাজারী উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম। ইউপি কার্যালয়ে এসময় মৃত বীর মুক্তিযোদ্ধাদের মাগফিরাত কামনা এবং জীবিত ও অসুস্থ বীর মুক্তিযোদ্ধাগণের জন্য সুস্থতার দোয়া করেন ইউনিয়ন পরিষদ মসজিদের ইমাম।
একে আজাদ রাণীশংকৈল প্রতিনিধি.. ঠাকুরগাঁয়ের রানীশংকৈল উপজেলায় গত ০৫/০৭/২৪ ইং তারিখে ৪ জন মাদ্রাসা পড়ুয়া ছাত্রের নিখোঁজের ঘটনা ঘটে। এরই পরিপেক্ষিতে গত ০৬/০৭/২০২৪ ইং তারিখে অত্র মাদ্রাসা সুপার রমজান আলী ৪ জন শিক্ষার্থী নিখোঁজের ঘটনাকে কেন্দ্র করে একটি সাধারণ ডায়েরি করেন। নিখোঁজের বিষয়টি ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, পিপিএম-সেবা জানার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্তপূর্বক নিখোঁজ শিশুদের উদ্ধার করার জন্য সরকারি পুলিশ সুপার রানীশংকৈল সার্কেল মো:ফারুক আহমেদকে নির্দেশনা প্রদান করেন। এরই প্রেক্ষিতে বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে নিখোঁজ হওয়া মাদ্রাসা ছাত্রদের অবস্থান ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার কলাপাগড়া নামক স্থানে আছে মর্মে জানতে পেরে. রানীশংকৈল থানার দায়িত্বপ্রাপ্ত একটি চৌকিস টিম গত…
(নাসিম আহমেদ শিমুল) কালিয়াকৈর, গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈর বাজারে বিভিন্ন দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (৯জুলাই) সকালে, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ অভিযান পরিচালনা করেন। অভিযানে সহযোগিতা করেন খাদ্য নিরাপত্তা বিভাগের (বিএসটিআই) সিনিয়র পরিক্ষক মোঃ কামরুল পলাশ, ইন্সপেক্টর আবিদ হাসনাত,থানা পুলিশ ও আনসার সদস্যগণ। এসময় দুই দোকানদারকে ৫১ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদ বলেন, জনসাধারণর চলাচলেন জন্য ফুটপাতে অবৈধ দোকান বিগত কয়েকদিন আগে উচ্ছেদ করা হয়। কিন্তু দুই দিন পার না হতেই আবারও ওই স্থানে কিছু লোক দোকান বসিয়ে ব্যবসা শুরু করে। আইন অমান্য করার অপরাধে কয়েকজনকে আটক করা…