Author: স্টাফ রিপোর্টার

বাকৃবি প্রতিনিধি সরকারি চাকরিতে কোটা সংক্রান্ত হাইকোর্টের রায়ের ওপর স্থিতাবস্থা জারি করেছে আপিল বিভাগ। এই রায়ের মাধ্যমে শিক্ষার্থীদেরকে ঝুলিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সাধারণ শিক্ষার্থীরা। বৈষম্যমূলক সর্বপ্রকার কোটা প্রত্যাহারের এক দফা দাবিতে আজ বুধবার (১০ জুলাই) ৪র্থ দিনের মতো চলমান ট্রেন থামিয়ে আন্দোলন করছেন বাকৃবি শিক্ষার্থীরা। আন্দোলন চলাকালীন রায় স্থগিতের ওই সিদ্ধান্ত জানাজানি হলে ওই রেললাইনের ওপরে সংবাদ সম্মেলনের আয়োজন করেন শিক্ষার্থীরা। সংবাদ সম্মেলনে আন্দোলকারী শিক্ষার্থীদের পক্ষে ইরান মিয়া জানান, সংসদে আইন পাস করে সরকরি চাকরির সব গ্রেডে শুধু পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য সর্বোচ্চ ৫ শতাংশ কোটা রেখে সব ধরনের বৈষম্যমূলক কোটা বাতিল করতে…

Read More

আবিদা সুলতানা চিশতী নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বাংলা ব্লকেড কর্মসূচি পালন করছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ বুধবার দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। পরে তাঁরা ময়মনসিংহ, ত্রিশাল জিরো পয়েন্টে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এ সময় সেখানে অবস্থান নিয়ে কোটা বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা। ‘বিদ্রোহীর আঙিনায়, বৈষম্যের ঠাই নাই’, ‘মেধা না কোটা, কোটা কোটা’, ‘বঙ্গবন্ধুর বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘কোটা ব্যবস্থার অবসান, ছাত্র সমাজের জয়গান’, ‘নারী যেখানে অগ্রসর, কোটা সেখানে হাস্যকর’ এমন নানা স্লোগানে…

Read More

লোহাগাড়া প্রতিনিধি :- সুকুমার নাথ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ফুটবল বালক- বালিকাদের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই ) বিকাল ৩টা থেকে উপজেলা শাহপীর স্কুলের মাঠে খেলা দুটি অনুষ্ঠিত হয়। খেলায় নির্ধারিত সময় ড্র হওয়ায় ট্রাইব্রেকারে ৩-১ গোলে চুনতি শাহ্সুফী সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন শহীদ মেজর নজমুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দল । অপরদিকে, সুখছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দলকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দল। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ইনামুল হাছান প্রধান অতিথি হিসেবে উপস্থিত…

Read More

নিজস্ব প্রতিবেদক সরকারি চাকরিতে কোটা বহাল রেখে হাইকোর্টের দেওয়া রায় এক মাসের জন্য স্থিতাবস্থা করেছেন আপিল বিভাগ। ফলে আপাতত সরকারি চাকরিতে কোটা থাকছে না। বুধবার (১০ জুলাই) বেলা পৌনে ১২টার দিকে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী শাহ মঞ্জুরুল হক। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনসুরুল হক চৌধুরী। অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, আপিল বিভাগ স্থিতাবস্থা বজায় রাখতে বলেছেন। অর্থাৎ যেমন আছে, তেমন থাকবে। কোটা বাতিলসংক্রান্ত ২০১৮ সালের পরিপত্রের ভিত্তিতে যেসব সার্কুলার দেওয়া হয়েছে, সে ক্ষেত্রে কোটা থাকছে না। এর…

Read More

ছবি সংগ্রহীত নিজস্ব প্রতিবেদক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বলেছেন, আমরা কোনো ‘ঝুলন্ত সিদ্ধান্ত মানতেছি না’। বুধবার (১০ জুলাই) আপিল বিভাগের রায়ের পর এক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা জানান। তিনি বলেন, আমাদের এক দফা দাবি ‌‘সংসদে আইন পাস করে সরকারি চাকরির সব গ্রেডে শুধু পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য ন্যূনতম (সর্বোচ্চ ৫শতাংশ) কোটা রেখে সকল ধরনের বৈষম্যমূলক কোটা বাতিল করতে হবে।’ এ দাবি নির্বাহী বিভাগ থেকে যতক্ষণ না পূরণ করা হবে আমরা রাজপথে থাকব। এর আগে দুপুর ১২টার দিকে সরকারি চাকরিতে কোটা বহাল রেখে হাইকোর্টের দেওয়া রায় এক মাসের জন্য স্থিতাবস্থা করেন আপিল বিভাগ। আদালতের রায়ের আগে সকাল ১০টার দিকে আন্দোলনকারীরা…

Read More

আন্তর্জাতিক ডেস্ক তালেবান ২০২১ সালের ১৫ আগস্ট আফগানিস্তানে ক্ষমতা গ্রহণের পর থেকে যত ধরনের বিধিনিষেধ জারি করেছে, তার মধ্যে সবচেয়ে বেশি করেছে নারীদের বিষয়ে। এবার আফগান নারীদের বেতন কমিয়ে দিয়েছে তালেবান। এর আগে মেয়েদের গতিবিধি, ভূমিকা গুরুত্বহীন করে দেওয়ার চেষ্টা করছে তালেবান, রাজনীতি থেকে মেয়েদের সরিয়ে দেওয়া, জনসমক্ষে তাদের চলাফেরা কমিয়ে ফেলা, শিক্ষা নিষিদ্ধ করা এবং কাজের সুযোগ সীমিত করে ফেলা। সরকারি কর্মক্ষেত্রে নিযুক্ত আফগান নারীদের বেতন উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে বলে নিশ্চিত করেছে অর্থ মন্ত্রণালয়। অর্থ মন্ত্রণালয়ের মুখপাত্র আহমাদ ওয়ালি হকমাল এএফপিকে বলেন, যে নারীরা বাড়িতে আছেন এবং অফিসে যান না তারা প্রতি মাসে ৫ হাজার আফগানিস পাবেন। যেসব নারীরা…

Read More

মোহাম্মদ আব্দুন নুর রানা নিজস্ব প্রতিবেদক কোটা বিরোধী আন্দোলনের অংশ হিসেবে এক দফা আদায়ে ফরিদপুরে রাস্তা আটকিয়ে অবরোধ কর্মসূচি পালন করেছে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবি আদায়ের অংশ হিসেবে আজ বুধবার ১১টা থেকে ফরিদপুর শহরের মুজিব সড়কের সুপার মার্কেটের সামনে তারা অবরোধ কর্মসূচী রাস্তা আটকিয়ে শুরু করে। পরে পুলিশের সাথে সমঝোতা শেষে তার অবরোধ তুলে নেয়। অবরোধকালীন সময়ে শহরের ভিতরে ব্যাপক যানজট তৈরি হয়। প্রতিটি রাস্তায় চলাচলকারী যানবাহন সহ সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ে। এর আগে ফরিদপুর শহরের সরকারি রাজেন্দ্র কলেজে তারা আন্দোলন করতে থাকে। পরে সেখান থেকে মিছিল নিয়ে ফরিদপুর সুপার মার্কেটের সামনে এসে অবস্থান নেয়। অবরোধকালে বক্তব্য রাখেন শাহ…

Read More

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশের জন্য সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত করছে জাপান। এক্ষেত্রে জাপান কান্ট্রি পার্টনারশিপ স্ট্র্যাটেজি সংশোধন করছে। সেটি করা হচ্ছে নবম পঞ্চবার্ষিক পরিকল্পনাকে টার্গেট করে বাংলাদেশের চাহিদা ও জাপানের পলিসি অনুযায়ী। বুধবার পরিকল্পনা মন্ত্রণালয়ে পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল (অব.) আব্দুস সালামের সঙ্গে সৌজন্য সাক্ষাত শেষে এসব কথা বলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইয়োমা কিমিনোরির। রাজধানীর শেরেবাংলা নগরে মন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ হয়।

Read More

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জে আলোচিত আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম ও স্কুল শিক্ষক মতিন আলী হত্যাকাণ্ডে দায়ের হওয়া মামলায় আরও ৪ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে মোট ১১ জন গ্রেপ্তার হলো। গত ৮ জুলাই সোমবার চট্টগ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেয়া তথ্য অনুয়ায়ী ৩৩ টি ককটেল, চাইনিজ কুড়াল ৭টি, রামদা ৪টি ও ২ লোহার পাইপ উদ্ধার করা হয়েছে। ৯ জুলাই মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তবে তিনি গ্রেপ্তারকৃতদের নাম পরিচয় প্রকাশ করেননি। অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামিদের অবস্থান নিশ্চিত হয়ে চট্টগ্রামে অভিযান চালায় জেলা গোয়েন্দা…

Read More

প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। ছবি : সংগৃহীত নিজস্ব প্রতিবেদক সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বহাল করে হাইকোর্টের দেওয়া রায়ের ওপর চার সপ্তাহের স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষ ও দুই শিক্ষার্থীর পক্ষে করা পৃথক দুটি আবেদনের ওপর বুধবার (১০ জুলাই) শুনানি নিয়ে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন। এ সময় প্রধান বিচারপতি শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানিয়ে বলেছেন, পূর্ণাঙ্গ রয়ের পর চূড়ান্ত শুনানি দেওয়া হবে। এদিকে আপিল বিভাগের রায়ের পর এক প্রতিক্রিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বলেছেন, আমরা কোনো ‘ঝুলন্ত সিদ্ধান্ত মানবো না’। তিনি বলেন, আমাদের এক দফা দাবি ‌‘সংসদে…

Read More