- কেশবপুরে যৌথ উদ্যোগে মিছিল ও সমাবেশঅনুষ্ঠিত
- উজিরপুরে চুরির অভিযোগে বাবাকে মারধর
- চৌদ্দগ্রামে ফাতেমা হত্যাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন
- যবিপ্রবিতে ‘নেক্সটজেন মাইক্রোবায়োলজি-২’ জাতীয় সম্মেলন অনুষ্ঠিত: আড়াইশ গবেষকের মহামিলন
- সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ গঠনে সহযোগিতা করুন: প্রতিমন্ত্রী টুকু
- টাঙ্গাইলে ১৫ নং ওয়ার্ডে চলাচলের রাস্তা আটকানোর অভিযোগ কতিপয় প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে
- মধুপুরে বাংলাদেশ শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক
- স্বৈরাচার ফ্যাসিবাদের প্রেতাত্মা গণপূর্ত প্রকৌশলী ফযসাল আলম কেন বহাল তবিয়তে ?
- ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে, শৃঙ্খলা না মানলে রাষ্ট্রদ্রোহ মামলা
- খামারের পাশে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু
Author: স্টাফ রিপোর্টার
এম,এ মোমেন কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি তিনজনের শত কোটি টাকার সম্পদ, অবৈধ নিয়োগ সিন্ডিকেটের হোতারা গ্রেফতার গাজীপুর, নরসিংদী, কিশোরগঞ্জ ও ময়মনসিংহ জেলাসহ দেশের বিভিন্ন উপজেলার স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি বিদ্যালয়ে শিক্ষক কর্মচারী নিয়োগের প্রয়োজনীয় সনদ ও সিলমোহর জাল করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্নের মূল তিন হোতাকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। তারা প্রায় শত কোটি টাকার সম্পদের মালিক। গত ৪ জুলাই ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবির সহকারী পুলিশ কমিশনার এসএম হাসান সিদ্দিকীর নেতৃত্বে তাদেরঙ রাজধানীর বেইলী রোডের ফখরুদ্দিন হোটেলের সামনে থেকে গ্রেফতার করা হয়। পরে আসামিদের স্বীকারোক্তির ভিত্তিতে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের প্রশাসনিক কর্মকর্তা মো. নয়ন মিয়া বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখসহ ৭-৮…
ছবি সংগ্রহীত আন্তর্জাতিক ডেস্ক ইউক্রেনকে আরও সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। এ ঘোষণাকে স্বাগত জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে একই সঙ্গে যত দ্রুত সম্ভব কিয়েভের কাছে এই সহায়তা হস্তান্তরের আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার ওয়াশিংটনে ন্যাটো সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘোষণা দেন জোটভুক্ত দেশগুলোর নেতারা। খবর রয়টার্সের। উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের এই সংকটময় সময়ে আগের যে কোনো সময়ের চেয়ে আরও জোরালো ভূমিকা রাখছে ন্যাটো। এই যুদ্ধে রাশিয়া নয়, বরং ইউক্রেনই বিজয়ী হবে। এদিন ন্যাটোর এক যৌথ বিবৃতিতে ইউক্রেনকে আরও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। দেশটিকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের ব্যাটারি,…
স্পোর্টস ডেস্ক প্রথমবার কোপা আমেরিকার মঞ্চ মাতাবেন কলম্বিয়ান গায়িকা ও মডেল শাকিরা। আগামী ১৪ জুলাই অনুষ্ঠিত হবে কোপা আমেরিকার ফাইনাল। এর মধ্য বিরতিতে (হাফ টাইম) মঞ্চ মাতাতে দেখা যাবে এই পপ তারকাকে। লাতিন আমেরিকার ফুটবলের মহাদেশীয় নিয়ন্ত্রক সংস্থা কনমেবল থেকে মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করা হয়েছে। রোববার রাত ৮টায় নির্ধারিত ম্যাচের মধ্যবিরতিতে গান গাইবেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ফাইনাল ম্যাচে প্রায় ৫৪ হাজার লোক উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। কনমেবলের সভাপতি আলেহান্দ্রো ডোমিনগেজ এক বিবৃতিতে বলেছেন, শাকিরা একজন অসাধারণ দক্ষিণ আমেরিকান তারকা যিনি সমগ্র বিশ্বকে মুগ্ধ করেছেন। তার গানগুলো গ্রহের প্রতিটি কোণে গাওয়া…
একে আজাদ রানীশংকৈল প্রতিনিধি.. ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে এক মাদ্রাসা সভাপতির বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার (৮ জুলাই) রাতে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে মাদরাসার সভাপতি আব্দুল করিম গাঁ ঢাকা দিয়েছেন। জানা গেছে, ২০১১ সালে স্থানীয়দের আর্থিক সহযোগিতায় রাণীশংকৈল উপজেলার ভরনিয়া গ্রামে ‘ভরনিয়া দারুল হাদিস ওয়াদ দাওয়াহ্ আস্-সালাফিয়্যা মাদরাসাটি গড়ে উঠে। মাদরাসাটির দুইটি শাখা রয়েছে। একটি ছাত্রীদের জন্য আবাসিক এবং অপরটি ছাত্রদের জন্য অনাবাসিক। আবাসিকে ১৫/১৬ জন কিশোরী রাত যাপন করে। মাদরাসার সভাপতি আব্দুল করিম রাতের বেলা প্রায় সময় আবাসিকে যাতায়াত করতেন এবং মেয়েদের জুস খাওয়াতেন। জুসে মেশানো থাকতো চেতনানাশক ওষুধ বা ঘুমের বড়ি। আর সেই ঘুমের ওষুধ খাইয়ে ছাত্রীদের…
জাবেদ হোসাইন হাটহাজারী প্রতিনিধি উপজেলার ঐতিহ্যবাহী ফরহাদাবাদ ইউনিয়ন নিবাসী বিদেশে অবস্থানরত রেমিট্যান্স যোদ্ধাদের নিয়ে গঠিত ঐক্যবদ্ধ মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ফরহাদাবাদ প্রবাসী পরিষদের উদ্যোগে মানবিক সহায়তার ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন ক্যাটাগরীতে ১লাখ ১০ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়েছে। পরিষদের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে স্বদেশে অবস্থানকারী নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- সহ সভাপতি মোহাম্মদ জহুরুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক আব্দুল হান্নান এবং হেলাল শিকদার। যে সকল ১১টি খাতে সহযোগিতা প্রদান করা হয় ফরহাদাবাদ পরবাসী পরিষদের সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ ইসহাক, সাধারণ সম্পাদক তহিদুল আলম বাবুল মুহুরী বলেন- ‘যারা এইরকম মহৎ কাজে আর্থিক ও শারীরিকভাবে সহায়তা করেছেন,সকলকে ধন্যবাদ জানান।
নিজস্ব প্রতিবেদক পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম বলেছেন, ১০ টাকার প্রকল্পে ৩ ও ৫ টাকা ঘুস দিয়ে বাকি ৫ টাকা দিয়ে কাজ করা চলবে না। প্রকল্প বাস্তবায়ন পর্যায়ে একে ওকে কমিশন দেওয়া কঠোরভাবে দমন করতে হবে। এটা আপনাদের চোখে ধরা পড়তে হবে। এ বিষয়ে কর্মকর্তাদের কঠোর থাকতে হবে। বুধবার বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন। রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ ক্রয় কর্তৃপক্ষের (বিপিপিএ) সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের সময় মন্ত্রী আরও বলেন, যে কোনো অনিয়ম দূর করতে হবে। ১০ টাকার প্রকল্পের ৫ টাকা ঘুস কঠোরভাবে দমন করতে হবে। মতবিনিময়ের সময় আইএমইডির সচিব আবুল কাশেম…
(নাসিম আহমেদ শিমুল) কালিয়াকৈর, গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈরে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ-২০২৪ (অনুর্ধ্ব- ১৭) ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। বুধবার(১০ জুলাই) সকালে গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা নির্বাহী অফিসার কাউছার আহাম্মেদের সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্বোধনী উনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ সেলিম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন শাহীন ও মহিলা ভাইস চেয়ারম্যান শরিফা আক্তার। এছাড়াও উপস্থিত ছিলেন বোয়ালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেন, গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান…
নিজস্ব প্রতিবেদক জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রত্যন্ত অঞ্চলের গ্রামীণ মহিলাদের পণ্য বিপণন ও বাজারজাতকরণে জয়িতা কাজ করে যাচ্ছে। সরকারিভাবে ক্ষুদ্র ও কুটির শিল্পে নারীদের অন্তর্ভুক্তকরণের মাধ্যমে নারীদের এগিয়ে নেওয়া হচ্ছে। দেশীয় পণ্য বাজারজাতকরণের মাধ্যমে স্বনির্ভর উদ্যোক্তা তৈরিতে জয়িতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বুধবার (১০ জুলাই) রাজধানীর জয়িতা টাওয়ারের সভাকক্ষে জয়িতা ফাউন্ডেশনের কার্যক্রম সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমির সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারক। শিরীন শারমিন চৌধুরী বলেন, জয়িতার উদ্যোক্তারা কী ধরনের পণ্যের জোগান দেবেন সে বিষয়ে…
নিজস্ব প্রতিবেদক বাংলাদেশকে ১০০ কোটি ডলার অর্থনৈতিক সহায়তার ঘোষণা দিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। বুধবার (১০ জুলাই) বেইজিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ সাংবাদিকদের ব্রিফ করে এ তথ্য জানান। হাছান মাহমুদ বলেন, চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং বাংলাদেশ ও চীনের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। চীনের প্রধানমন্ত্রী বাংলাদেশকে এক বিলিয়ন ডলার অর্থনৈতিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছেন। আগামী দিনগুলোতে এ সম্পর্ক আরও বিস্তৃত হবে বলে চীনের প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন। চীনের প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ১৯৫২ ও ১৯৫৭ সালে জাতির পিতার চীন সফর এবং এরপর শেখ হাসিনার ছয়বার চীন সফরের মধ্যে দিয়ে বাংলাদেশের সঙ্গে চীনের গভীর সম্পর্ক স্থাপিত…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের ভূঞাপুরে একই বিদ্যালয়ের শিক্ষিকাকে কু-প্রস্তাব ও যৌন হয়রানির অভিযোগ উঠেছে অর্জুনা মহসীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী জহুরুল ইসলামের বিরুদ্ধে। ঘটনাটি উপজেলাজুড়ে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। কাজী জহুরুল ইসলাম উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করছেন। বিষয়টি ধামাচাপা দিতে ওই শিক্ষিকার পরিবারকে চাপ দেয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে। ওই বিদ্যালয়ের এক শিক্ষিকাদের অভিযোগের ভিত্তিতে গতকাল (মঙ্গলবার) বিকেলে অর্জুনা মহসীন উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটিসহ শিক্ষক ও শিক্ষিকাদের বৈঠক হয়। এতে ওই বৈঠকে অভিযুক্ত প্রধান শিক্ষক কাজী জহুরুল ইসলাম শিক্ষিকাকে যৌন হয়রানি করার বিষয়টি স্বীকার করেন। জানা যায়, উপজেলার অর্জুনা মহসীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক…