- কেশবপুরে যৌথ উদ্যোগে মিছিল ও সমাবেশঅনুষ্ঠিত
- উজিরপুরে চুরির অভিযোগে বাবাকে মারধর
- চৌদ্দগ্রামে ফাতেমা হত্যাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন
- যবিপ্রবিতে ‘নেক্সটজেন মাইক্রোবায়োলজি-২’ জাতীয় সম্মেলন অনুষ্ঠিত: আড়াইশ গবেষকের মহামিলন
- সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ গঠনে সহযোগিতা করুন: প্রতিমন্ত্রী টুকু
- টাঙ্গাইলে ১৫ নং ওয়ার্ডে চলাচলের রাস্তা আটকানোর অভিযোগ কতিপয় প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে
- মধুপুরে বাংলাদেশ শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক
- স্বৈরাচার ফ্যাসিবাদের প্রেতাত্মা গণপূর্ত প্রকৌশলী ফযসাল আলম কেন বহাল তবিয়তে ?
- ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে, শৃঙ্খলা না মানলে রাষ্ট্রদ্রোহ মামলা
- খামারের পাশে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু
Author: স্টাফ রিপোর্টার
ইমরান হোসেন, ত্রিশাল উপজেলা প্রতিনিধি : ময়মনসিংহের ত্রিশাল উপজেলা পরিষদে নবনির্বাচিত হয়ে পিতার আসনে বসলেন প্র্যায়াত উপজেলা চেয়ারম্যান আব্দুল খালেক এর ছেলে আনোয়ার শাহাদাৎ। আনন্দমুখর বরণের চেয়ে সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যানের বিদায় সবাইকে খুবই ব্যথিত করেছে। ময়মনসিংহ জেলা আওয়ামীলীগ-এর সাবেক সাধারণ সম্পাদক , সাবেক সাংসদ সদস্য, বিদায়ী উপজেলা চেয়ারম্যান আব্দুল মতিন সরকার১০ই জুলাই’২৪ইং দায়িত্ব বুজিয়ে দেন। ২৯শে মে ২০২৪ইং ৬ষ্ঠ ধাপে ত্রিশাল উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত হওয়ায় আনোয়ার শাহাদাত কে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার সময় উপস্হিত সকলের উদ্দেশ্যে বক্তব্য প্রদানে বিদায়ী উপজেলা চেয়ারম্যান আব্দুল মতিন সরকার বলেন-“আমি জীবনে বহুবার বিভিন্ন দায়িত্ব গ্রহণ শেষে বিদায় নিয়েছি তাই এটি আমার কাছে খুব বেশী…
রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি ঢাকা রংপুর মহাসড়কে গাড়ী চেকিংকালে যাত্রীবশী অভিনব কায়দায় দুই মাদককারবারি শরীরের ৪ পায়ের উড়ুর উপরে পলিথিনে ও দড়িতে মোড়ানো ২ কেজি শুকনা গাঁজাসহ গ্রেফতার করে গাইবান্ধার পলাশবাড়ী থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো লালমনির হাট সদর উপজেলার বাঁশদহ গ্রামের শামিম মিয়ার ছেলে ১। মোঃ শাহ আলম (২২), ও একই উপজেলার হরিণ চওড়া গ্রামের মৃত নাছিম উদ্দিনের ছেলে ২। মোঃ মোখলেছ (৫০)। থানা সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মোঃ কামাল হোসেন এর নির্দেশনা মোতাবেক গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানাকে মাদকমুক্ত রাখার লক্ষ্যে থানা অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামান এর সার্বিক তত্ত্বাবধানে এসআই(নিঃ) রাজ ইসলাম সঙ্গীয় ফোর্সসহ পলাশবাড়ী…
রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা পুলিশের অভিযানে ৮০ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ ৩ মাদক কারবারি গ্রেফতার হয়েছে। জেলা পুলিশ সুপারের দিক নির্দেশনায় গোবিন্দগঞ্জ থানাকে মাদকমুক্ত রাখার লক্ষে অফিসার ইনচার্জ, গোবিন্দগঞ্জ থানা এর সার্বিক তত্ত্বাবধানে এস.আই (নিঃ) জহুরুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্স সহ মাদক দ্রব্য উদ্ধার অভিযান করা কালে আজ তারিখ-১০/০৭/২০২৪ ইং ১৪.৩৫ ঘটিকার সময় গোবিন্দগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড বোয়ালিয়া মৌজাস্থ গাইবান্ধা মোড় ঢাকা রংপুর মহাসড়ক এর আন্ডার পাস এর পূর্ব পাশে চেকিং করাকালে পঞ্চগড় টু ঢাকাগামী আলম এন্টারপ্রাইজ পরিবহনের যাত্রীবাহী বাস যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ব-১৪-৫৮৮০ তল্লাশী করিয়া আসামী মরিয়ম (১৮), ও খাদিজা (৩০), এবং সাদিয়া (১৬) কে…
নিজস্ব প্রতিবেদক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) থেকে ফাঁস হওয়া প্রশ্নে পরীক্ষায় উত্তীর্ণদের নিয়োগ দেওয়া হয়েছে প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে বিষয়টি প্রমাণিত হতে হবে। মনে রাখবেন, পিএসসি সাংবিধানিক প্রতিষ্ঠান। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, এখানে একটি কথা বলে রাখি, যে ড্রাইভার একথা বলছেন- তাকে আমরা দেখলাম অন্য একটি দলের স্লোগান দিচ্ছেন। আসলে এখানে কী হয়েছে? যতক্ষণ পর্যন্ত না প্রমাণিত হবে যে, তিনি সত্য বলছেন নাকি মিথ্যা বলছেন, ততক্ষণ অপেক্ষা করতে হবে। ফরহাদ বলেন, তিনি (পিএসসির সাবেক গাড়িচালক) একটি দলের ষড়যন্ত্রের অংশ হিসেবে কাজ করছে কি…
নিজস্ব প্রতিবেদক ২০১৮ সালে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে পরিপত্র অবৈধ ঘোষণার রায়ের মূল অংশ প্রকাশ করেছেন হাইকোর্ট। রায়ে বলা হয়েছে, সরকার চাইলে কোটা পরিবর্তন, পরিবর্ধন করতে পারবে। কোটা পূরণ না হলে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে পারবে। বৃহস্পতিবার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ রায় প্রকাশ করেন। গত ৫ জুন সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণির মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। এরপর ৯ জুন হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। ওইদিন এই আবেদন শুনানির জন্য আপিল বিভাগে পাঠিয়ে দেন চেম্বার আদালত। প্রসঙ্গত, ২০১৮ সালের ৪ অক্টোবর সরকারি চাকরিতে প্রথম ও…
নওগাঁ প্রতিনিধি:বগুড়া জেলার সান্তাহারে প্রতিষ্ঠিত ৫০ মেগাওয়াট পিকিং বিদ্যুৎ কেন্দ্রে গত ২০২৩ সালের ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসের আলোচনা সভায় সহকারি প্রকৌশলী মাহাথির মোহাম্মদ জাতির জনককে নিয়ে কটুক্তি করেন। সঙ্গে সঙ্গে অত্র প্রতিষ্ঠানের সাহায্যকারী মাসুদ রেজা প্রতিবাদ করেন। এই প্রতিবাদই কাল কাল হয়ে দাড়িয়েছে মাসুদ রেজার। এ বছর ১৫ আগষ্ট আসার আগেই সান্তাহার থেকে কুমিল্লায় তাকে শাস্তিমূলক বদলি করার অভিযোগ পাওয়া গেছে। সান্তাহার ৫০ মেগাওয়াট পিকিং বিদ্যুৎ কেন্দ্রের অফিস সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসে আলোচনা সভায় সহকারি প্রকৌশলী মাহাথির মোহাম্মদ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে অবমাননাকর ও কটুক্তিকর বক্তব্য প্রদান করেন। সেখানে উপস্থিত থাকা কেউ প্রতিবাদ না করলেও সঙ্গে সঙ্গে অত্র…
টেকনাফ,(কক্সবাজার) প্রতিনিধি। রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী বিশেষ করে আরসা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আতঙ্ক সৃষ্টি, হামলা, খুন, অপহরণ, ডাকাতি, চাঁদাবাজিসহ বিভিন্ন ধরণের সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে থাকে। এরই প্রেক্ষিতে র্যাব-১৫ গত ২০২৩ সালে ৯৪ জন এবং ২০২৪ সালে ২৪ জন আরসা সদস্য মোট ১১৮ জন আরসা সন্ত্রাসীকে ৭১টি আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করা হয়। সম্প্রতি মোছারখোলা, উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকাগুলোতে অপহরণের মাত্রা বেড়ে যায়। তাছাড়া বিভিন্ন ক্যাম্পে হত্যাকান্ডের সংখ্যাও বাড়তে থাকে ফলে ক্যাম্পসমূহে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়। এরই ধারাবাহিকতায় গতকাল রাতে র্যাব-১৫, এর অভিযানকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৫ এ সন্ত্রাসী সংগঠন আরসার একদল…
ইবি সংবাদদাতা: সরকারি চাকরির সকল গ্রেডে কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে পুলিশের বাধা উপেক্ষা করে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে চতুর্থ দিনের মতো কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল সোয়া চারটার দিকে মহাসড়ক অবরোধ করে এ আন্দোলন করেন শিক্ষার্থীরা। এর আগে কর্মসূচিতে অংশ নিতে বিকেল ৩ টা থেকে ক্যাম্পাসের বটতলা প্রাঙ্গনে সমবেত হতে থাকেন শিক্ষার্থীরা। পরে আন্দোলনকারী শিক্ষার্থীরা সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে প্রধান ফটকে অবস্থান করে। পরে সেখানে পুলিশের বাঁধার সম্মুখিন হলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বাঁধা উপেক্ষা করে ক্যাম্পাস সংলগ্ন শেখপাড়া এলাকা প্রদক্ষিণ করে প্রধান ফটকে…
স্পোর্টস ডেস্ক টানা ২৮ ম্যাচ অপরাজিত। গেল বছর আর্জেন্টিনা ও ব্রাজিলকে হারিয়ে দেয়া উরুগুয়েও ছাড় দিল না হামেস রদ্রিগেজের কলম্বিয়া। মার্সেলো বিয়েলসার দলটিকে বলা হচ্ছিল, এবারের কোপা আমেরিকার অন্যতম সেরা এক দল। ট্যাকটিক্সের কারণেই কিনা উরুগুয়ের পক্ষে বাজি ধরেছিলেন অনেকেই। কিন্তু নেস্তোর লরেঞ্জোর দলটা যেন রীতিমতো অপ্রতিরোধ্য। লাতিনের খেলায় শিল্পের ছাপ হারিয়েছে বহু আগেই। সেই জায়গায় এখন এসেছে শরীরী ফুটবল। উরুগুয়ে এবং কলম্বিয়ার ম্যাচেও দেখা গেল তা। ৬ হলুদ কার্ড, ১ লাল কার্ড আর ২৪ ফাউলের ম্যাচের ফল নির্ধারণ করলেন জেফারসন লারমা। পুরো আসরে দারুণ ছন্দে থাকা এই মিডফিল্ডারের একমাত্র গোলে ২০২৪ কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়া। যেখানে তাদের প্রতিপক্ষ লিওনেল…
সুলতান মাহমুদ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি সোনালি আঁশ খ্যাত ফসল পাটের মূল্য বৃদ্ধি পাওয়ায় সিরাজগঞ্জের উল্লাপাড়ার কৃষকেরা সোনালি আঁশের স্বপ্ন দেখছেন। অল্প খরচে কম সময়ে বেশি লাভের আশায় কৃষকদের পাট চাষের আগ্রহ বাড়ছে। গত ৩ বছর যাবৎ পাটের দাম ভালো পাওয়ায় কৃষকরা পাট চাষ করে বেশ লাভবান হচ্ছেন। অনেক কৃষকই বলছেন পাট চাষিদের সুদিন ফিরেছে। সোনালি আঁশ পাট চাষে কৃষকের আগ্রহ বাড়ছে। উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভায় বিভিন্ন গ্রামের জমিতে লক্ষ্যমাত্রার চেয়েও ব্যাপকভাবে সোনালী আঁশের আবাদ হয়েছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, দেশী ১২০ হেক্টর, তোষা ৫৭০ হেক্টর, কেনাফ ৮৬৫ হেক্টর ও মেস্তা জাতীয় পাট আবাদ হয়েছে ১৫ হেক্টর…