Author: স্টাফ রিপোর্টার

মৌলভীবাজার প্রতিনিধি কুলাউড়ার কাদিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘর বরাদ্দ দেওয়ার কথা বলে ভিক্ষুকের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। মীরশংকর গ্রামের অছির আলীর স্ত্রী ভুক্তভোগী নিছমারুন ৭ জুলাই মৌলভীবাজারের জেলা প্রশাসকের কাছে লিখিতভাবে এ অভিযোগ করেন। লিখিত অভিযোগ থেকে জানা যায়, কাদিপুর ইউপির ৯নং ওয়ার্ডের সদস্য আজাদ মিয়া কৌলা গ্রামের প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘর বরাদ্দ দেওয়ার জন্য নিছমারুনের কাছ থেকে ৪৫ হাজার টাকা দাবি করে। নিছমারুন ভিক্ষা করে জমানো টাকা থেকে ৩৫ হাজার টাকা তুলে দেন আজাদ মিয়ার হাতে। বাকি ১০ হাজার টাকা ২ মাস পর পরিশোধ করার কথা। সেই টাকা পাওয়ার…

Read More

(নাসিম আহমেদ শিমুল) কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বৃহস্পতিবার বিকালে বিআরডিবি প্রশিক্ষণ হলরুমে মোট ৫০ জন সদস্যের মাঝে ত্রিশ লক্ষ চল্লিশ হাজার টাকা ক্ষুদ্র ব্যবসা প্রকল্পে ঋণ ও মাননীয় প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় ২০০ টি পেয়ারা, জলপাই, কাঁঠাল গাছের চারা বিতরণ করা হয়। সদস্যরা হলেন, বড়দল মাঝিপাড়া বিত্তহীন মহিলা দলের ২১ জন, হিজলতলী পূর্ব বিত্তহীন মহিলা দলের ১৩ জন,বলিয়াদি রাজপাড়া বিত্তহীন মহিলা দলের ১৫ জন ও ১ জন বীর মুক্তিযোদ্ধা। ঋণ ও গাছের চারা বিতরণ করেন কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সেলিম আহমেদ আজাদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শরিফা আক্তার, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ আব্দুস সাত্তার, সহকারী পল্লী…

Read More

আন্তর্জাতিক ডেস্ক কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো তার মন্ত্রীসভার সব মন্ত্রীকে বরখাস্ত করেছেন। কর বৃদ্ধি সংক্রান্ত রক্তক্ষয়ী সংঘর্ষের কয়েক সপ্তাহ পর আজ বৃহস্পতিবার (১১ জুলাই) তিনি এই ঘোষণা দিয়েছেন। শুধুমাত্র ডেপুটি প্রেসিডেন্ট রিগাথি গাচাগুয়া এবং প্রাইম কেবিনেট সেক্রেটারি মুসালিয়া মুদাভাদিকে তাদের স্বপদে বহাল রাখা হয়েছে। রাজধানী নায়রোবিতে আজ সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় প্রেসিডেন্ট রুটো জানান ‘সামগ্রিক মূল্যায়ন এবং পর্যালোচনার’ পর তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, “যতটুকু উন্নয়ন আমরা করেছি, আমি খুবই ভালোভাবে জ্ঞাত যে আমার প্রতি কেনিয়ার সাধারণ মানুষের প্রত্যাশা অনেক বেশি। তারা বিশ্বাস করে এই প্রশাসন আমাদের জাতির ইতিহাসে সবচেয়ে বড় পরিবর্তন আনতে পারে।” গত ২৫ জুন কর…

Read More

এমএমোমেন কাপাসিয়া উপজেলা প্রতিনিধি গাজীপুরের কাপাসিয়া উপজেলায় মায়ের বাগানের গাছ থেকে বাবা কে কাঠাল পাড়তে বাঁধা দেওয়ায় বাবার দায়ের কোপে মেয়ে খুন হয়েছেন। উপজেলার চাঁদপুর ইউনিয়নের ধরপাড়া গ্রামে বৃহস্পতিবার সকালে ঘটনা টি ঘটে । পাচঁ বছর আগে তাদের বিয়ে হয়। সংসারে ১ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। স্হানীয় ইউপিসদস্য মোঃ আতিকুল ইসলাম জানান বৃহস্পতিবার সকালে মোঃ শারফুদ্দিন তার প্রথম স্ত্রী ছালেমা বেগমের নামে রেজিস্ট্রি করে দেওয়া বাগানের গাছ থেকে কাঠাল কাটতে গেলে স্মৃতি আক্তার বাধা দেন। এবং সে বলেন আমার মাকে ডিভোর্স দিয়েছেন এবং মায়ের দেওয়া পাঁচ লাখ টাকার বিনিময়ে ওই বাগানের জমি লিখে দিয়েছেন। এ কারনে বাবাকে জমি থেকে…

Read More

নিজস্ব প্রতিবেদক কোটা সংস্কার আন্দোলনে নতুন ঘোষিত এক দফা কর্মসূচি বাস্তবায়ন, আজকের আন্দোলনে বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে শুক্রবার বিকাল ৪টায় সারা দেশের সব বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ কর্মসূচি ও সমাবেশ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার রাতে শাহবাগে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। কর্মসূচি অনুযায়ী, আগামীকাল বিকাল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে একযোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। এ কর্মসূচি ঘোষণা দিয়ে আজকের মতো ব্লকেড কর্মসূচি শেষ করেন তারা। এর আগে বিকাল পাঁচটার আগে শাহবাগে জড়ো হন কোটা সংস্কার আন্দোলনকারীরা। রাত নয়টা পর্যন্ত স্লোগানে উত্তাল ছিল গোটা শাহবাগ মোড়। এ সময় শিক্ষার্থীদের ‘খেলা হবে,…

Read More

ইন্দ্রজিৎ,এনইউবিটিকে প্রতিনিধি: নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনাতে (এনইউবিটিকে) মাদক,বাল্যবিবাহ, ডিজিটাল আসক্তি মুক্ত সমাজ গঠন সহ সুন্দরবন রক্ষায় শিক্ষক-শিক্ষার্থী ও অবিভাবকদের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই) এনইউবিটিকে’র শিববাড়ীস্থ অস্থায়ী ক্যাম্পাসে এ সেমিনারটি অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো: শাহ্ আলমের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি)মেয়র তালুকদার আব্দুল খালেক। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, মো. আবু সাইদ পরিচালক বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস খুলনা, মো. মিজানুর রহমান উপ-পরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনা, মোহাম্মদ নাঈমুল হাছান পুলিশ সুপার (পিবিআই) খুলনা, আরো উপস্থিত ছিলেন হাসনা হেনা উপপরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর খুলনা, সাইদ উজ জামান…

Read More

টেকনাফ ( কক্সবাজার) প্রতিনিধি। কক্সবাজারে মায়ের লাশ বাড়িতে রেখে পরীক্ষা দিতে গিয়েছেন এইসএসসি পরীক্ষার্থী। বুধবার দিবাগত রাতে না ফেরার দেশে চলে যান মা। মা মারা যাওয়ায় কান্নায় ভেঙে পড়ে বোরহান উদ্দীন সিফাত। মায়ের কথা ভেবে ও স্বজনদের কথামতো পরীক্ষাকেন্দ্রে যেতে রাজি হয় সে। বোরহান উদ্দিন সিফাত ঈদগাঁহ রশিদ আহমদ ডিগ্রি কলেজের শিক্ষার্থী ও চলমান এইচএসসি পরীক্ষার্থী। সে ঈদগাঁও উপজেলার প্রবীণ সাংবাদিক ও অবিভক্ত ঈদগাঁও প্রেসক্লাবের সাবেক সভাপতি, ঈদগাঁও উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সদস্য বিআর হাশেমী বদরুর ছেলে। বুধবার (১০ জুলাই) সোয়া ৫ টার দিকে নিজ বাস ভবনে ইন্তেকাল করেন সিফাতের মাতা জেসমিন আক্তার। ১১ জুলাই সকাল সাড়ে ৯ টায় তার মায়ের…

Read More

পিরোজপুর প্রতিনিধি:- শেখ হাসিনা হচ্ছেন উন্নয়নের জাদুকর। শেখ হাসিনা প্রধানমন্ত্রী না হলে এদেশে এত উন্নয়ন হতোনা। তাই আপনাদের কাছে আমার অন্য কোন চাওয়া নেই আপনারা শুধু প্রধানমন্ত্রীর জন্য প্রাণভরে দোয়া করবেন। বৃহস্পতিবার বিকেলে ইন্দুরকানী উপজেলার রেখাখালী- সুতারখালী বহূমূখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র ও সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের শুভ উদ্বোধন উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়ন বিষয়ক অবহিতকরন সভায় পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য শ.ম রেজাউল করিম তার প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন, এ উপজেলায় বিশুদ্ধ পানির তীব্র সংকট রয়েছে। এই সংকট নিরসনে আরো সুদূরপ্রসারী পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই এলাকায় সকল রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, মসজিদ, মন্দিরের উন্নয়নমূলক কাজ পর্যায়ক্রমে হবে। এছাড়া টেকসই…

Read More

বশেমুরবিপ্রবি প্রতিনিধি: সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবি জানিয়ে গোপালগঞ্জ শহর-ঘোনাপাড়া বাইপাস সড়ক অবরোধ করে ৭ম দিনের আন্দোলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীরা। আজ বেলা সাড়ে ৩ টা থেকে বাইপাস সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১১ জুলাই) ভারী বৃষ্টি উপেক্ষা করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে কোটা বিরোধী আন্দোলনে শামিল হন সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে অবস্থান নিয়ে গোপালগঞ্জ শহর-ঘোনাপাড়া বাইপাস সড়ক অবরোধ করেন। এসময় পুলিশের শক্ত অবস্থান নিতে দেখা যায়। এদিকে গতকাল ঢাকা-খুলনা মহাসড়ক ও গোপালগঞ্জ-ঘোনাপাড়া সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। ফলে আজ বিশ্ববিদ্যালয়ের সামনে (বাইপাস সড়ক) ও ঢাকা-খুলনা মহাসড়কে পুলিশের কঠোর অবস্থান লক্ষ্য করা যায়।…

Read More

উম্মে কাওসার এপি প্রতিবেদক চট্টগ্রাম সিটি এমপি মহিউদ্দিন বাচ্চুর নির্দেশনায় প্লাটিনাম জয়ন্তী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র‍্যালী। আয়োজনে- ১২ নং সরাইপাড়া ওয়ার্ড আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন। র‍্যালী শুরুর স্থান-কাজী মসজিদ, সিডিএ মার্কেট সম্মুখ হয়ে পাহাড়তলী বাজার পর্যন্ত। এ সময়ে এমপি মহিউদ্দিন বাচ্চু তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন।। স্বাধীনতার ৭৫ বছর পর স্বাধীনতা বিরোধী অপশক্তিরা যেন মাথা চাড়া দিয়ে উঠতে না পারে আমাদের সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।।বঙ্গবন্ধু তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত কে শক্তিশালী করতে দলীয় নেতাকর্মীদের দ্বিধাদ্বন্দ্ব ভুলে সবাইকে একসাথে দেশ উন্নয়নের কাযে এগিয়ে যেতে হবে।।জয় বাংলা,জয় বঙ্গবন্ধু

Read More