- বন্যার কারণে ব্যাংককে সরকারি কর্মীদের দুই দিনের ছুটি ঘোষণা
- দিল্লির উদ্দেশে ঢাকা ছাড়লেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট থমাস ক্রিস্টেনসেন
- মাদ্রাসায় যাওয়ার পথে ২ কিশোরী নিখোঁজ
- আইনের লঙ্ঘন সরকার কঠোর হাতে দমন করবে: মাহদী আমিন
- স্কুল ফিডিং চালুর পর লালমনিরহাটে বাড়ছে প্রাথমিক শিক্ষার্থীদের উপস্থিতি
- বাসাইলে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- টাঙ্গাইলে অগ্রণী ব্যাংক মেডিকেল কলেজ শাখার ৭ম বর্ষপূর্তিতে ঋণ বিতরণ,দোয়া মাহফিল ও মতবিনিময় সভা
- বাংলাদেশ রেলওয়ের মেগা প্রকল্পে হাজার কোটি টাকার অনিয়মের অভিযোগ
- শেখ হাসিনা ডিসেম্বরে আসবেন, তবে সেটা ২০৪০ সালে: নজরুল ইসলাম আজাদ
- ২৪ ঘণ্টায় রাজধানীর তিন স্থানে হামলা-লুটপাট
Author: স্টাফ রিপোর্টার
ছবি সংগ্রহীত আন্তর্জাতিক ডেস্ক সৌদি-ইসরায়েল সম্পর্ক স্বাভাবিকীকরণের সুযোগ হাতছাড়া হয়ে গেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। আগামী নির্বাচনের আগে আর কোনো সুযোগ নেই। দুজন মার্কিন কর্মকর্তা গণমাধ্যমকে এ আভাস দিয়েছেন। তারা জানিয়েছেন, সৌদি-ইসরায়েল সম্পর্ক স্বাভাবিকীকরণ চুক্তি সবসময়ই একটি জটিল বিষয়। এ দাবির পেছনে যুক্তি দিয়ে কর্মকর্তারা বলেন, একদিকে সৌদি দাবি করছে- যেন স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের পথ খোলা থাকে। অপরদিকে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ ধরনের পরিকল্পনাকে প্রত্যাখ্যান করে আসছেন। ফলে দুদেশের মধ্যে মতানৈক্য দেখা দিয়েছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র সৌদি আরবের সঙ্গে তার নিজস্ব প্রতিরক্ষা চুক্তির সমান্তরালে স্বাভাবিকীকরণ চুক্তিকে এগিয়ে নিতে চেয়েছে। তবে এর জন্য সিনেট অনুমোদনের প্রয়োজন হবে। প্রতিরক্ষা চুক্তি অনুমোদনের…
নিজস্ব প্রতিবেদক ঢাকা মহানগরের আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা বিধানসহ উত্তম কাজের স্বীকৃতি হিসেবে ডিএমপির বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যকে পুরস্কৃত করেছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিপিএম-বার, পিপিএম-বার। বৃহস্পতিবার (১১ জুলাই ২০২৪ খ্রি.) সকালে বাংলাদেশ পুলিশ অডিটরিয়াম, রাজারবাগে মে ও জুন মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ডিএমপি কমিশনার। মে মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ক্রাইম বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে গুলশান বিভাগ। শ্রেষ্ঠ থানা হয়েছে মোহাম্মদপুর থানা। সহকারী পুলিশ কমিশনারদের মধ্যে শ্রেষ্ঠ হয়েছেন তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মিজানুর রহমান। পুলিশ পরিদর্শক (তদন্ত)-দের মধ্যে শ্রেষ্ঠ হয়েছেন পল্লবী …
ঢাবি প্রতিনিধি মো সিফাতুল্লাহ তাসনীম ভারী বৃষ্টিপাতে পানিবন্দী হয়ে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো। আজ শুক্রবার (১২ জুলাই) ভোর থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিতে পানি জমে যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হল, জহুরুল হক হল, সূর্যসেন হল, এফ রহমান হল, শহীদুল্লাহ্ হল, ফজিলাতুন্নেছা মুজিব হল, কুয়েত মৈত্রী হলের সামনে পানি জমে চলাফেরায় মারত্নক সমস্যায় পড়েছেন শিক্ষার্থীরা। এমনকি শহীদুল্লাহ হলের নীচতলার গণরুমে ঢুকে পড়েছে পানি। এতে কিছু ছাত্রের বালিশ, তোষক,লাগেজ ইত্যাদি ভিজে যায়। সরেজমিনে গিয়ে দেখা যায়, শাহনেওয়াজ হলের সামনের রাস্তায় প্রায় মাজা সমান পানি জমে আছে। আজিমপুর-নিউ মার্কেট এলাকায় পানি জমে থাকার কারণে ক্যাম্পাস থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল…
বিনোদন ডেস্ক স্ত্রী শালিনী তালওয়ারের সঙ্গে ২০২২ সালে আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ হয় ভারতের জনপ্রিয় র্যাপার হানি সিংয়ের। স্ত্রী সঙ্গে বিচ্ছেদের কিছুদিন পর আবার নতুন প্রেমের সম্পর্কে জড়ান এই গায়ক। এরপর কোনো রাখঢাক না রেখেই আনুষ্ঠানিকভাবে প্রেমিকা টিনা থাডানিকে পরিচয়ও করিয়ে দেন হানি। কিন্তু গেলো বছরের এপ্রিলে জানা যায়, টিনা থাডানির সঙ্গেও সম্পর্কচ্ছেদ। এবার জানা গেলো, পাঞ্জাবি ছবির নায়িকার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন এই গায়ক। তার নতুন এই প্রেমিকার নাম হীরা সোহল। ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, দীর্ঘ দিন পর চলতি বছরের শুরুতে মুম্বাইয়ে কনসার্টে অংশ নেন হানি সিং। তার ওই কনসার্টে উপস্থিত ছিলেন নয়া প্রেমিকা হীরা সোহল।এই জুটির ঘনিষ্ঠ একটি সূত্র…
আনোয়ার আহমেদ, কুমিল্লা প্রতিনিধি গত ১০-০৭-২০২৪ ইং বুধবার দিবাগত রাত আনুমানিক ৮.৩০ মিনিটে জেলা গোয়েন্দা শাখা, কুমিল্লার একটি চৌকস টিম কুমিল্লা জেলার সকল থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে সদর দক্ষিণ মডেল থানর গলিয়ারা ইউনিয়নের উত্তর সূর্যনগর হতে ২০০০ (দুই হাজার) পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ মানিক মিয়া (৩৯), পিতা- ফরিদ মিয়া, মাতা- হেলেনা বেগম, গ্রাম-সূর্যনগর, ইউপি-গলিয়ারা, থানা-সদর দক্ষিণ মডেল, জেলা-কুমিল্লাকে গ্রেফতার করে। উক্ত ঘটনার প্রেক্ষিতে কুমিল্লার সদর দক্ষিণ থানার মামলা নং-১৭, তারিখ-১১/০৭/২৪খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর টেবিল ১০(খ) রুজু করা হয়। অপর একটি অভিযানে গত ১০-০৭-২০২৪ইং বুধবার দিবাগত রাত…
আরিফ গজনবী রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ কিছুদিন আগে উপকূলে আঘাত হানে প্রবল ঘূর্ণিঝড় রিমাল। যার প্রভাব বাগেরহাটের রামপাল উপজেলায় পড়ে। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে উপজেলার বাঁশতলী ইউনিয়নের বড়দিয়া এলাকায় হাজি আরিফ(রঃ) সড়কটি ব্যবহারের অনুপযোগী হয়ে যায়। ঝড় পরবর্তী সময়ে রামপাল উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরা ক্ষতিগ্রস্ত সড়কটি পরিদর্শন করেন এবং রাস্তাটি মেরামতের আশ্বাস দেন। ওই গ্রামে প্রায় শতাধিক পোল্ট্রি ফার্ম রয়েছে। রাস্তা নষ্ট হয়ে যাওয়ার ফলে পোল্ট্রি ফার্মের খাবার, কেউ অসুস্থ হলে গাড়ি চলাচল সম্পুর্ন বন্ধ হয়ে যায়। যার প্রভাব পড়ে ওই গ্রামের খেটে খাওয়া মানুষের জীবন জীবিকায়। সরকারিভাবে রাস্তা সংস্কার হতে কিছুটা সময় সাপেক্ষ হওয়ার কারণে নিজ নিজ অর্থায়নে রাস্তা সংস্কারের উদ্যােগ নেন…
হাসান ভূঁইয়া, বিশেষ প্রতিনিধি, হবিগঞ্জ সেতু থাকলেও নেই সংযোগ রাস্তা। সেতুর দুই পাশের মাটি ভরাট না থাকায় কোনো কাজেই আসছে না আর এতে করে চরম ভোগান্তিতে পড়েছে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৩টি ইউনিয়নের অন্তত ২০ গ্রামের ৫ সহস্রাধিক মানুষ। এই খালটি উপর ১ দশক আগে একটি দৃশ্যমান ব্রিজ নির্মাণ করা হলেও এটি অতিক্রম করা মানুষের পক্ষে অসম্ভব। রেলের ৩২ নম্বর ব্রিজটি বাঘাছড়া খালের উপর অবস্থিত। হরষপুর থেকে কাশিমনগর পর্যন্ত রেললাইন পাশ্ববর্তী প্রায় ৬ কিলোমিটার রাস্তাটি দিয়ে স্থানীয়রা নিয়মিত চলাচল করে। কিন্তু রাস্তা থাকা স্বত্বেও সংযোগ সেতু না থাকায় এই রাস্তায় কোনো যানবাহন ব্যবহার করতে পারছেন না। হরষপুর থেকে কাশিমনগর পর্যন্ত ৬…
ভোরের বাংলা নিউজ ডেস্ক আলোচিত ইসলামিক স্কলার ও তরুণ প্রজন্মের আইডল মিজানুর রহমান আজহারী মালেশিয়া থেকে দক্ষিণ আফ্রিকা সফরে এসেছেন। বুধবার রাত ৯টার দিকে এমিরেটস এয়ারলাইন্সে জোহানেসবার্গ ওর থাম্বু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এসময় বিশ্ব বরেণ্য এই স্কলারসকে অভ্যর্থনা জানান প্রবাসী বাংলাদেশি কমিউনিটি ব্যক্তিত্ব ও বিশিষ্ট ব্যবসায়ী আমজাদ হোসেন চয়ন। জানা গেছে, মিজানুর রহমান আজহারী ব্যক্তিগত সফরে দক্ষিণ আফ্রিকা এসেছেন। বিশ্ববিখ্যাত ইসলামিক স্কলার ডা. জাকির নায়েকের ওস্তাদ আহামেদ দিদাদের ডারবানের বাসভবন পরিদর্শন করবেন। এরপর জোহানেসবার্গ ও কেপটাউন ভ্রমণ করে মালেশিয়া চলে যাবেন। দক্ষিণ আফ্রিকায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটিও মিজানুর রহমান আজহারীর সফরকে কেন্দ্র করে বেশ উচ্ছ্বসিত। তারা তার সঙ্গে সাক্ষাৎ করার…
আন্তর্জাতিক ডেস্ক ইউক্রেনের সঙ্গে যুদ্ধে জড়ানোর পর নিজেদের সৈন্য সংখ্যা বাড়ানোর দিকে জোর দিয়েছে রাশিয়া। কেননা, ইউক্রেন ছাড়াও রাশিয়াকে লড়তে হচ্ছে ন্যাটো ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে। স্বাভাবিকভাবেই তাই বাড়াতে হচ্ছে সেনা সংখ্যা। সেই লক্ষ্যেই দেশটি প্রতিদিন ১ হাজার নতুন লোক নিয়োগ দিচ্ছে সেনাবাহিনীতে। যা এক বিবৃতিতে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকেই নিজেদের সেনা সংখ্যা বাড়ানোর দিকে জোর দিয়েছে রাশিয়া। গত মে মাসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছিলেন, সংঘাতপূর্ণ অঞ্চলে তাদের প্রায় ৭ লাখ সেনা মোতায়েন করা আছে। তবে নিজেদের সেনা সংখ্যা বাড়ানোর দিকেও বেশ মনোযোগ রয়েছে রাশিয়ার। ২০২৪ সালেই প্রায় ২ লাখ…
নিজস্ব প্রতিবেদক কোটা সংস্কার আন্দোলনকারীরা আইনি পন্থায় না গিয়ে জনজীবনকে জিম্মি করে দেশের সর্বোচ্চ আদালতের বিরুদ্ধে শক্তি প্রদর্শন করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, এটি সম্পূর্ণ অনভিপ্রেত ও বেআইনি। আন্দোলনকারীদের অনেকে সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে ঔদ্ধত্যপূর্ণ ও শিষ্টাচারবহির্ভূত আচরণ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। শিক্ষার্থীদের জনদুর্ভোগ সৃষ্টিকারী সব রাজনৈতিক কর্মসূচি বন্ধ করে উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী অবিলম্বে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে যাওয়ার আহ্বান জানান ওবায়দুল কাদের। সর্বোচ্চ আদালতের বিচারিক কার্যক্রম পুরোপুরি সমাপ্তি না হওয়া পর্যন্ত সব পক্ষকে ধৈর্যধারণ করতে বলেন তিনি। বৃহস্পতিবার আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির…