- কেশবপুরে যৌথ উদ্যোগে মিছিল ও সমাবেশঅনুষ্ঠিত
- উজিরপুরে চুরির অভিযোগে বাবাকে মারধর
- চৌদ্দগ্রামে ফাতেমা হত্যাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন
- যবিপ্রবিতে ‘নেক্সটজেন মাইক্রোবায়োলজি-২’ জাতীয় সম্মেলন অনুষ্ঠিত: আড়াইশ গবেষকের মহামিলন
- সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ গঠনে সহযোগিতা করুন: প্রতিমন্ত্রী টুকু
- টাঙ্গাইলে ১৫ নং ওয়ার্ডে চলাচলের রাস্তা আটকানোর অভিযোগ কতিপয় প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে
- মধুপুরে বাংলাদেশ শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক
- স্বৈরাচার ফ্যাসিবাদের প্রেতাত্মা গণপূর্ত প্রকৌশলী ফযসাল আলম কেন বহাল তবিয়তে ?
- ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে, শৃঙ্খলা না মানলে রাষ্ট্রদ্রোহ মামলা
- খামারের পাশে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু
Author: স্টাফ রিপোর্টার
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইল সদর উপজেলায় চারাবাড়ি সেতু সংযোগ সড়ক ধ্বসে পাঁচটি ইউনিয়নের লক্ষাধিক মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বুধবার (১০ জুলাই) ভোরে উপজেলার চারাবাড়ি তোরাপগঞ্জ ধলেশ্বরী নদীর ওপর নির্মিত সেতুর পশ্চিম পাশের সংযোগ সড়ক ভেঙে যোগাযোগ বন্ধ হয়ে যায়। অভিযোগ রয়েছে, অবৈধভাবে ড্রেজিং এর কারনে বার বার সংযোগ সড়কটি ভেঙে যাচ্ছে। স্থানীয়রা জানান, সদর উপজেলার চরাঞ্চলের কাতুলী, হুগড়া, কাকুয়া, মাহমুদ নগর ও নাগরপুরের ভাড়রা ইউনিয়নে যাতায়াতের জন্য টাঙ্গাইল-তোরাপগঞ্জ সড়কে ধলেশ্বরী নদীর ওপর চারাবাড়িঘাটে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ২০০৬ সালে ১৭০ দশমিক ৬৪২ মিটার দৈর্ঘ্যের সেতু নির্মাণ করে। সেতুটি নির্মাণের পর থেকেই অবৈধ ড্রেজিং এর কারনে কয়েকবার…
ইবি সংবাদদাতা: সরকারি চাকরিতে প্রবেশে কোটা পদ্ধতির সংস্কার এবং ২০১৮ সালের জারিকৃত পরিপত্র পুনর্বহালের দাবিতে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে তৃতীয় দিনের মতো কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। বুধবার (১০ জুলাই) বেলা ১১টা থেকে বিকেল পৌনে চারটা পর্যন্ত (প্রায় পাঁচ ঘন্টা) এ আন্দোলন করেন তারা। এর আগে কর্মসূচিতে অংশ নিতে বেলা ১০টা থেকে ক্যাম্পাসের বটতলা প্রাঙ্গনে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে প্রধান ফটক সংলগ্ন কুষ্টিয়া-খুলনা মহাসড়কে এসে মিলিত হয়। এসময় আন্দোলনকারীরা সড়কের দুইপাশে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে যান চলাচল…
টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলে নতুন পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন গোলাম সবুর পিপিএম (সেবা)। মঙ্গলবার(৯ জুলাই) যোগদান করে বিকালে টাঙ্গাইলের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। এর আগে তিনি নীলফামারীর পুলিশ সুপার হিসেবে দায়িত্বপালন করেছেন। জানা যায়, গোলাম সবুর ২০০৮ সালে ২৭তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সহকারী পুলিশ সুপার পদে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি নাটোরের সন্তান। সহকারী পুলিশ সুপার হিসেবে তিনি রাজশাহী, মানিকগঞ্জ ও গাজীপুর, অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কুষ্টিয়া ও গাজীপুর, ডিএমপিতে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এবং উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা) হিসেবে ঢাকার তেজগাঁও বিভাগে কর্মরত ছিলেন। তিনি কাজের স্বীকৃতি স্বরূপ প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) এবং দুইবার আইজিপি ব্যাজ পদকপ্রাপ্ত…
আওয়ামীলীগ নেতা মৃধা মনিরুজ্জামান পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের ইন্দুরকানীতে মহাসড়কের পাশে সরকারি গাছ কাটায় আওয়ামীলীগ নেতা মৃধা মনিরুজ্জামান সহ তিন জনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। আজ বুধবার এ ঘটনায় একজনেেক গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে বরে জানান ইন্দুরকানী থানার ওসি মো: কামরুজ্জামান তালুকদার। গতকাল মঙ্গলবার রাতে পিরোজপুর বন কর্মকর্তা নির্ম্মল কুমার দত্ত বাদী হয়ে তিন জনের বিরুদ্ধে ইন্দুরকানী থানায় মামলা দায়ের করেন। মৃধা মনিরুজ্জামান উপজেলা আওয়ামীলীগের বর্তমান কমিটির সহ-সভাপতি পদে রয়েছেন। মামলা সূত্রে জানাযায়, গত ২১ শে জুন শুক্রবার উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ ভবানীপুর ওয়ার্ডের আকন বাড়ির সামনে ইন্দুরকানী-চন্ডিপুর মহাসড়কের পাশে বন বিভাগের রোপণ করা ৩টি…
মো: আমিনুল ইসলাম, দৌলতপুর (প্রতিনিধি) মানিকগঞ্জ মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ঐতিহ্যবাহী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর এক পরীক্ষার্থী পরীক্ষার ফি ও বেতন দিতে না পারায় পরীক্ষার রুম থেকে বেড় করে দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষক রেজাউল করিম বিরুদ্ধে ।পরে ইউএনওর সহযোগিতায় ২:২০ ঘন্টা পর পরীক্ষায় অংশ গ্রহণ করে শিক্ষার্থী। জানাগেছে – নবম শ্রেণীর শিক্ষার্থী সোহানা আক্তার । ক্লাস মূল্যায়ন পরীক্ষা দিতে আসলে স্কুলের প্রধান শিক্ষক তার কাছে বেতন ও পরীক্ষার ফিস পরিশোধ করে পরীক্ষায় অংশ গ্রহণ করতে বলে । মেয়েটা টাকা দিতে না পারায় অকথ্য ভাষায় গালিগালাজ করে মেয়েটাকে পরীক্ষার হল থেকে বের করে দেয় ।পরে মেয়েটি কাঁদতে কাঁদতে বাড়িতে চলে…
রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি গাইবান্ধায় বালু ব্যবসায়ী-সিন্ডিকেটের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে হওয়া চাঁদাবাজির মামলায় আনন্দ টেলিভিশনের গাইবান্ধা প্রতিনিধি ও গাইবান্ধা প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক মিলন খন্দকারকে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার (১০ জুলাই) দুপুরে গাইবান্ধার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে উপস্থিত হয়ে এ্যাডভোকেটের মাধ্যমে জামিনের আবেদন জানালে আদালতের ম্যাজিষ্ট্রেট আব্দুল মতিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরআগে তিনি উচ্চ আদালত থেকে আট সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন। জেলার সদর উপজেলার কামারজানির যমুনা নদীতে একদল সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে নদী থেকে বালু তুলে অবাধে বিক্রি করে আসছিল। এতে করে ওই এলাকার ফসলি জমি, বাঁধ ঘেঁষে ইউনিয়ন পরিষদ, ভূমি…
রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাক চাপায় নাহিদ ও জাহিদ নামের দুই সহোদরসহ মোটরসাইকেলের তিন আরোহীর মৃত্যু হয়েছে। তারা তিনজনই একই মোটরসাইকেলে ছিলেন। গত মঙ্গলবার (০৯ জুলাই) বিকেলে উপজেলার গোবিন্দগঞ্জ-দিনাজপুর সড়কের কাটাবাড়ি ইউনিয়নের নাসিরাবাদ এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।দুর্ঘটার বিষয়টি মোবাইলফোনে ভোরের বাংলা নিউজকে নিশ্চিত করেছেন, উপজেলার কাটাবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খন্দকার মো. আবু জাফর সিদ্দিকী। ঘটনার বিষয়টি নিশ্চিতের সময় প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে আবু জাফর সিদ্দিকী বলেন, ‘একই মোটরসাইকে ওই তিন যুবক কায়েরভিটার দিক থেকে নিলিরমোড়ে এসে হাইওয়ে সড়কে ওঠে। এসময় দিনাজপুর থেকে ছেড়ে আসা বগুড়াগামী একটি ট্রাক তারা রাস্তায় ওঠা মাত্রই দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন…
নিজস্ব প্রতিবেদক গুরুতর অসুস্থ খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি না দিলে সামনে আন্দোলন আরও জোরদার করা হবে। আন্দোলনের মধ্যদিয়েই খালেদা জিয়াকে মুক্ত করা হবে।’ বুধবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে এ হুঁশিয়ারি দেন জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি এবং ভারতের সঙ্গে অসম চুক্তি-সমঝোতা স্মারক’-এর প্রতিবাদে জাতীয়তাবাদী সমমনা জোট এই কর্মসূচির আয়োজন করে। সমাবেশ শেষে মিছিল নিয়ে প্রেস ক্লাবের সামনে সড়ক প্রদক্ষিণ করে জোটটি। সমাবেশে সভাপতির বক্তৃতায় ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, ‘খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে। সরকার নির্বাহী আদেশে তাকে…
নিজস্ব প্রতিবেদক করোনা টেস্টের ১৫ হাজার ৪৬০ ভুয়া ও জাল রিপোর্ট প্রস্তুত করে জনগণের সঙ্গে প্রতারণার অভিযোগে আলোচিত জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরী ও অধিদপ্তরের সাবেক মহাপরিচালকসহ ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার আসামিরা হলেন- জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটের ডা. সাবরিনা শারমিন হুসেন, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, জেকেজি হেলথ কেয়ারের ব্যবস্থাপনা পরিচালক আরিফুল চৌধুরী, অফিস স্টাফ আ স ম সাঈদ চৌধুরী হুমায়ুন কবির ওরফে হিমু, তানজিনা পাটোয়ারী ও জেকেজি হেলথ কেয়ারের মালিক জেবুন্নেসা রিমা।…
আন্তর্জাতিক ডেস্ক লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ বলেছেন, তার সংগঠন ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন দেওয়া থেকে কখনো পিছু হঠবে না। বরং ইসরাইলের বর্বর আগ্রাসন ও গণহত্যার বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা অব্যাহত রাখবে। তিনি সুস্পষ্ট করে বলেন যে, যতক্ষণ পর্যন্ত কাঙ্খিত লক্ষ্য অর্জিত না হবে, ততক্ষণ ইসরাইলবিরোধী এ লড়াই চলবে। মঙ্গলবার লেবাননের রাজধানী বৈরুতের দাহিয়া এলাকার সাইয়্যেদ আশ-শোহাদা কমপ্লেক্সে দেওয়া এক ভাষণে হাসান নাসরুল্লাহ ইসরাইলবিরোধী লড়াই অব্যাহত রাখার এ অঙ্গীকার ব্যক্ত করেন। শোকাবহ মহররম মাস উপলক্ষ্যে সাইয়্যেদ আশ-শোহাদা কমপ্লেক্সে ওই শোকানুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় হাসান হিজবুল্লাহর প্রধান বলেন, গত ৮ অক্টোবর থেকে হিজবুল্লাহ যোদ্ধারা ইসরাইলের বিরুদ্ধে যে…