Author: স্টাফ রিপোর্টার

টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাংগাইলের কালিহাতীতে অবৈধ দেশি- বিদেশি ওষুধের রমরমা বাণিজ্য, নামি-দামি ফার্মেসির পাশাপাশি ব্যক্তি মালিকানাধীন বিভিন্ন ফার্মেসিতেও চলছে অবৈধ পন্থায় বিদেশ থেকে আনা হার্ট, কিডনি ও ক্যান্সার, সেক্সুয়াল সহ বিভিন্ন জঠিল রোগের অনুনমোদিত ওষুধের রমরমা বাণিজ্য। রোগীদের স্বাস্থ্যসেবার কথা চিন্তা না করেই ওষুধ প্রশাসনকে ফাঁকি দিয়ে অতি মুনাফালোভী ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো অবৈধ ওষুধের এ ব্যবসা চালিয়ে যাচ্ছেন উপজেলার বল্লা বাজারে মা ফার্মেসিতে। গত (২ জুলাই) বিকেলে জেলা ঔষধ প্রশাসন কার্যালয়ের কর্মকর্তা অভিযানে চালিয়ে অনুনমোদিত এমন ওষুধ বাণিজ্যের সন্ধান পায়। এসময় মা ফার্মেসিতে বিভিন্ন ধরনের দেশি-বিদেশি নিষিদ্ধ ঔষধ সহ মেদোত্তীর্ণ অনেক ঔষধ মজুদ পাওয়া যায়। জেলা ঔষধ প্রশাসন…

Read More

স্টাফ রিপোর্টার:- বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সদ্য বিলুপ্ত কমিটির সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের বিরুদ্ধে কলাবাগান থানায় ২০১৩ সালে দায়েরকৃত রাজনৈতিক মামলায় আদালত গত ১০-১২-২০২৩ কারাদণ্ডের রায় প্রদান করেন। উক্ত কারাদণ্ডাদেশের বিরুদ্ধে তিনি আজ ০৯-০৭-২০২৪ ইং তারিখে সংশ্লিষ্ট আদালতে আপিলের শর্তে আত্নসমর্পণ করে জামিন প্রার্থনা করলে, বিজ্ঞ আদালত উভয়পক্ষের বিজ্ঞ আইনজীবীদের শুনানি শেষে যুবদলনেতা রবিউল ইসলাম নয়নকে জামিনের আদেশ প্রদান করেন। রবিউল ইসলাম নয়নের পক্ষে শুনানি করেন- ঢাকা বারের সাবেক সভাপতি এডভোকেট খোরশেদ আলম, এড. তানভীর হাসান সোহেল, এড. মেহেদী হাসান জুয়েল সহ অর্ধ শতাধিক আইনজীবী। উক্ত আদেশের ফলে যুবদল ঢাকা মহানগর দক্ষিণ এর সদস্য সচিব রবিউল ইসলাম…

Read More

রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ১৪ বছর বয়সী এক শিশুকে দলবেধে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনার মামালার অন্যতম আসামি শহিদ শেখকে(২২) গ্রেফতার করেছে র‌্যাব। গত সোমবার (৮ জুলাই) রাত ১১টার দিকে সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নূর আলমের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতার আসামি শহিদ শেখ গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নের শালমারা গ্রামের শরিফুল শেখের ছেলে। আর ধর্ষণের শিকার ওই মেয়ে একই গ্রামের বাসিন্দা। প্রেস বিজ্ঞপ্তি বলা হয়- গত ৪ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শালমারা গ্রামের জাহিদুল শেখের ছেলে মনির হোসেন (২২), মজনু শেখের ছেলে অসীম শেখ বেঙ্গু (২০) ও শরিফুল শেখের…

Read More

মোঃআল-আমিন নিজস্ব প্রতিবেদক কিশোরগঞ্জ কিশোরগঞ্জ ইটনা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান কামরুল হাসান , ভাইস চেয়ারম্যান সওকত হোসেন মির জালাল , নারী ভাইস চেয়ারম্যান মোছাঃরুজি আক্তার আজ মঙ্গলবার দুপুরে আনুষ্ঠানিকভাবে তাদের দায়িত্ব গ্রহণ করেছেন। এ উপলক্ষে উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংসদ সদস্য রেজওয়ান আহম্মদ তৌফিক (এম,পি) উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান (ভারপ্রাপ্ত )।ইটনা অফিসার ইনচার্জ মোঃজাকির রাব্বানী। অনুষ্ঠানে উপজেলার সকল পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা নবনির্বাচিত চেয়ারম্যানদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

Read More

মাসুদুল ইসলাম ফটিকছড়ি প্রতিনিধি ছোট্ট ইনায়াতের জন্য বাঁচতে চান ক্যানসারে আক্রান্ত মা নুসরাত জাহান। ক্যান্সারে আক্রান্ত রোগীর নাম নুসরাত জাহান, বয়স ৩১, পিতা : মরহুম আবুল কামাল ( মাস্টার), মাতা : মরহুম খুরশিদা বেগম। বখতপুর ,শান্তিরহাট, ওয়ার্ড নং : ০৩, থানা : ফটিকছড়ি চট্টগ্রাম I পিতা ছিলেন একজন শিক্ষক। কালাম মাস্টার নামে পরিচিত। নুসরাত জাহান তারই মেয়ে। নুসরাতের কোল জুড়ে আছে একটি ফুটফুটে সন্তান। ২২ মাস বয়সী সন্তানের নাম ইনায়েত হাসান। বাবা মা সখ করে বাবার নামের সাথে মিল রেখে নাম রেখেছে ইনায়েত হাসান। ইনায়েতের বাবার নাম রাকিব হাসান। বাবা রাকিব হাসান আজ বড়ই অসহায়। জীবনের অর্ধাঙ্গিনী চোখের সামনে আস্তে…

Read More

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক চেয়ারম্যানের গাড়িচালক সৈয়দ আবেদ আলী ও তার ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়াম নিজস্ব প্রতিবেদক বিসিএস পরীক্ষাসহ গত ১২ বছরে ৩০টি নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে করা মামলায় গ্রেফতার ১৭ আসামির মধ্যে ১০ জনকে কারাগারে পাঠানো হয়েছে। আগামী ৪ সেপ্টেম্বর মামলার প্রতিবেদন দাখিলের জন্য সিআইডিকে নির্দেশনা দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হকের আদালত শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। আসামিদের পক্ষে ফারুক আহাম্মদ, কাওসার আহমেদসহ কয়েকজন আইনজীবীরা জামিন চেয়ে শুনানি করেন। কারাগারে পাঠানো আসামিরা হলেন—সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক চেয়ারম্যানের গাড়িচালক সৈয়দ আবেদ আলীর ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়াম, পিএসসির…

Read More

নিজস্ব প্রতিবেদক আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কোটা নিয়ে বিচারাধীন মামলায় যেহেতু তারা আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন- আমি আশা করব, তারা আন্দোলন প্রত্যাহার করবেন। সচিবালয়ে মঙ্গলবার গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। আইনমন্ত্রী বলেন, ঘটনা ঘটছে আদালতে। রাজপথে আন্দোলন করে বা চেঁচামেচি বকা-বাদ্য করে এর কিন্তু নিরসন হবে না। এটা করলে একটা পর্যায়ে হয়তো আদালত অবমাননাও হয়ে যেতে পারে। আইনমন্ত্রী বলেন, শিক্ষার্থীরা এ মামলায় পক্ষভুক্ত হওয়ার জন্য আপিল বিভাগে দরখাস্ত করেছে এবং আগামীকাল বোধ হয় শুনানি হবে। আমি মনে করছি, তারা সঠিক পথে হাঁটছেন। তিনি বলেন, যতদূর জেনেছি, যখন হাইকোর্ট বিভাগে এ মামলা চলে, তখন আজকে যারা কোটাবিরোধী আন্দোলন…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলে মুক্তা ক্লিনিক এন্ড হাসপাতালে ভুল চিকিৎসায় আকলিমা বেগম (৪২) নামে এক ভ্যানচালকের স্ত্রীর পিত্তথলির পাথর অপারেশনের সময় মৃত্যুর অভিযোগ উঠেছে। এই মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালে ভাঙ্গচুর করে রোগীর স্বজনেরা। গত (৬ জুলাই) শনিবার বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার হুগড়া ইউনিয়নের ধুলবাড়ী গ্রামের ভ্যান গাড়ি চালক আব্দুল লতিফের স্ত্রী পেটে ব্যাথা নিয়ে টাঙ্গাইল পৌর শহরের মুক্তা ক্লিনিকে ভর্তি হন। পরে পরিক্ষা-নিরিক্ষা শেষে তার পেটের পিত্তথলিতে পাথর আছে নিশ্চিত করেন ক্লিনিক কর্তৃপক্ষ। পরে রবিবার (৭ জুলাই) ডা. ফরিদ আহমেদের তত্বাবধানে আকলিমা বেগমকে অপারেশন করার জন্য অপারেশন থিয়েটারে পাঠানো হয়। অপারেশনের ৬ ঘন্টা পরও যখন রোগীর জ্ঞান…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী চার দি‌নের দ্বিপক্ষীয় সফর শেষে আগামী বৃহস্পতিবার দে‌শে ফেরার কথা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সূচিতে প‌রিবর্তন এনে বেইজিং সফর সংক্ষিপ্ত করে আগামীকাল বুধবার রাতেই দেশে ফিরবেন সরকারপ্রধান। আজ (মঙ্গলবার) বেইজিংয়ের সেন্ট রেজিস হোটেলে এক সংবাদ স‌ম্মেল‌নে এ তথ‌্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। পররাষ্ট্রমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর চীন সফরের সকল অনুষ্ঠান অপরিবর্তিত রয়েছে। শুধু ১১ তারিখ সকালের পরিবর্তে ১০ জুলাই রাতে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী। গতকাল ৮ জুলাই সকালে চীনের রাজধানী বেইজিংয়ের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১১ জুলাই বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে তার ঢাকা ফেরার কথা ছিল।

Read More

নিজস্ব প্রতিবেদক আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকারি চাকরিতে কোটার বিরোধিতা এবং পেনশনে ‘প্রত্যয় স্কিম’ বাতিলের দাবিতে শিক্ষকদের চলমান আন্দোলন সরকার পর্যবেক্ষণ করছে। সময়মত সব সমাধান হয়ে যাবে। দুটি কর্মসূচিকে আমরা সতর্কভাবে পর্যবেক্ষণ করছি। মঙ্গলবার ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভায় এ কথা বলেন ওবায়দুল কাদের। এ দুই আন্দোলনে আওয়ামী লীগ কোন পক্ষে–সেই প্রশ্নের উত্তরে দলের সাধারণ সম্পাদক বলেন, সরকার সরকারের পক্ষে, আওয়ামী লীগও সরকারের পক্ষে। যতটুকু জানি, কোটাবিরোধী যে আন্দোলন শিক্ষার্থীরা করছে, তাদের আজকে নির্ধারত কর্মসূচি নেই, সেজন্য আমি তাদের ধন্যবাদ জানাই। এমনও শুনেছি, তারা উচ্চ আদালতে যে মামলা, তাদের পক্ষ থেকে…

Read More