- কেশবপুরে যৌথ উদ্যোগে মিছিল ও সমাবেশঅনুষ্ঠিত
- উজিরপুরে চুরির অভিযোগে বাবাকে মারধর
- চৌদ্দগ্রামে ফাতেমা হত্যাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন
- যবিপ্রবিতে ‘নেক্সটজেন মাইক্রোবায়োলজি-২’ জাতীয় সম্মেলন অনুষ্ঠিত: আড়াইশ গবেষকের মহামিলন
- সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ গঠনে সহযোগিতা করুন: প্রতিমন্ত্রী টুকু
- টাঙ্গাইলে ১৫ নং ওয়ার্ডে চলাচলের রাস্তা আটকানোর অভিযোগ কতিপয় প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে
- মধুপুরে বাংলাদেশ শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক
- স্বৈরাচার ফ্যাসিবাদের প্রেতাত্মা গণপূর্ত প্রকৌশলী ফযসাল আলম কেন বহাল তবিয়তে ?
- ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে, শৃঙ্খলা না মানলে রাষ্ট্রদ্রোহ মামলা
- খামারের পাশে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু
Author: স্টাফ রিপোর্টার
আন্তর্জাতিক ডেস্ক দলের ভেতরে-বাইরে যত সমালোচনা চলুক না কেন, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন থেকে নিজের প্রার্থিতা প্রত্যাহার করবেন না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেনের পূর্বসূরী প্রেসিডেন্ট এবং আগামী নির্বাচনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প এই ভবিষ্যৎবাণী করেছেন। সোমবার যুক্তরাষ্ট্রের নিউজ চ্যানেল ফক্স নিউজকে টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘দু’টি ব্যাপার এখান গুরুত্বপূর্ণ। প্রথমত দেশের প্রেসিডেন্ট এবং দলের জ্যেষ্ঠ নেতা হওয়ায় ডেমোক্রেটিক পার্টিতে তার অবস্থান বেশ শক্তিশালী। তাছাড়া দলের মধ্যে তার ভক্ত-অনুসারী ও প্রতিনিধিদেরও অভাব নেই। তাই তিনি নিজে থেকে না চাইলে, নির্বাচনী দৌড় থেকে তাকে সরিয়ে দেওয়া অসম্ভব। এমনকি সংবিধাানের ২৫ নম্বর ধারাও এক্ষেত্রে কোনো সহযোগিতা করবে না।’ ‘তাছাড়া আমি…
মোঃ সানোয়ার উদ্দিন সৈকত স্টাফ রিপোর্টার ৬ই জুলাই, শনিবার দুপুর ২ টার দিকে বালুবাহী বল্কহেড এর উপর থেকে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে করতোয়া নদীতে পড়ে গিয়ে মারুফ নিখোঁজ হয়ে যাই। তখন থেকে মারুফ কে খোঁজা খুঁজি শুরু হয়। পরে,৮ই জুলাই,, সোমবার দুপুরে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং মারুফের স্বজন সহ স্থানীয় শতশত মানুষ মোহাম্মদপুর করতোয়া নদীর তীরে ভিড় জমায়। পরে সিরাজগঞ্জ নৌ পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে মারুফের লাশ উদ্ধার করে। পরে মারুফ এর লাশটি সুরৎহাল করে তার পরিবার এর হাতে তুলে দেয়।
নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলীসহ বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ওই পরীক্ষা বাতিলের দাবি জানিয়েছেন চাকরিপ্রত্যাশী ডিপ্লোমা প্রকৌশলীরা। মঙ্গলবার (৯ জুলাই) রাজধানীর আগারগাঁয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সামনের রাস্তায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে এ দাবি জানান তারা। সমাবেশে অংশ নেওয়া ডিপ্লোমা প্রকৌশলীরা বলেন, রেলপথ মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ রেলেওয়ের উপ-সহকারী প্রকৌশলী ১০ম গ্রেডের গত ৫ তারিখে অনুষ্ঠিত পরীক্ষা বাতিল করতে হবে। একইসঙ্গে প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও পুনরায় নিয়োগ পরীক্ষা দ্রুত সম্পন্ন করতে হবে। এসময় তারা ‘প্রশ্ন ফাঁসের পরীক্ষা, মানি না মানবো না’, ‘প্রশ্ন ফাঁসের পরীক্ষা, বাতিল চাই বাতিল চাই’, ‘রেলের পরীক্ষা, বাতিল চাই বাতিল…
নিজস্ব প্রতিবেদক আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও বেসরকারি বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী লে. কর্নেল (অব.) ফারুক খান বলেছেন, কোটার বিষয়টি কোর্টের অর্ডার। এটার নিষ্পত্তি কোর্টের মাধ্যমে করতে হবে। অযথা বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশের মানুষকে কষ্ট দিয়ে তাদের (আন্দোলনকারী) কোনো লাভ হবে না মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ফারুক খান বলেন, বাংলাদেশে অনেকে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। দেশ যে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে সেটার প্রতিবন্ধকতা করার জন্য চেষ্টা করছে। কোটার বিষয়টি কোর্টের অর্ডার। আমাদের ছাত্রছাত্রী যারা রাস্তায় আন্দোলন করছে, তাদেরকে…
লক্ষ্মীপুর প্রতিনিধি রায়পুরে হোটেলের ভেতরে প্রেমিকের বিশেষ অঙ্গের ৯০ ভাগ কেটে পালালেন প্রেমিকা। এ ঘটনার ১১দিন পর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে চারটি হোটেল ও চাইনিজ রেস্টুরেন্টের ৪৫টি গোপন কক্ষ ভেঙে ফেলা হয়েছে। সোমবার সন্ধ্যায় মেঘনার পাড়ে মাছ ঘাট এলাকায় সাবেক উপজেলা চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদারের সহযোগিতায় এসব হোটেল কক্ষ ভাঙা হয়। গত ২৯ জুন রায়পুর উপজেলার আলতাফ মাস্টারঘাটের কলাপাতা রেস্টুরেন্টে এ ঘটনা ঘটেছে। গুরুতর আহত তাওহিদুল ইসলাম (আল আমিন) চাঁদপুরের ফরিদগঞ্জের পশ্চিম পোয়া এলাকার অহিদুর রহমান জমাদারের ছেলে। আলআমিন এখনো লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন। ওই প্রেমিকা (প্রবাসীর স্ত্রী এক সন্তানের জননী) তার নিজ বাড়িতেই অবস্থান করছেন। তবে এখন পর্যন্ত…
নিজস্ব প্রতিবেদক বিসিএসের প্রশ্নফাঁসের ঘটনায় সরকারি কর্ম কমিশন (পিএসসি) তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। মঙ্গলবার সকালে এ তথ্য জানিয়েছেন পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসাইন। কমিশনের একজন যুগ্ম সচিবকে আহ্বায়ক করে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। সোহরাব হোসাইন বলেন, প্রশ্নফাঁস নিয়ে যে ঘটনাটি ঘটেছে, তার ব্যাখ্যা আমরা দিয়েছি। তারপরও পুরো ঘটনাটি আরও অধিকতর তদন্ত করতে একজন যুগ্ম সচিবের নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটি সবগুলো পক্ষের সঙ্গে কথা বলে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন দেবে। কমিশনের যুগ্ম সচিব ড. আব্দুল আলীম খানকে তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্য…
দরিভাল জুনিয়র। ছবি : সংগৃহীত স্পোর্টস ডেস্ক চলমান কোপায় অন্যতম ফেভারিট হিসেবে আগমণ হয়েছিল ব্রাজিল দলের। সেলেসাওদের হাতেই মহাদেশীয় আসরের শিরোপা দেখছিলেন অনেকে তবে সবাইকে হতাশ করে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছে ভিনিসিয়ুস-রদ্রিগোদের। ২২ বিশ্বকাপের হতাশার পর কোপায় ভরাডুবি স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলেছে ব্রাজিল দলের কোচিং ম্যানেজমেন্ট নিয়েও, তবে এ যাত্রায় বেঁচে যাচ্ছে ব্রাজিল কোচ। ব্রাজিলের জাতীয় ফুটবল দলের প্রধান কোচ দরিভাল জুনিয়র ২০২৬ সালের বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে থাকবেন বলে ঘোষণা করেছেন ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি এডনাল্ডো রদ্রিগেজ। কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের কাছে পরাজয়ের পর এই ঘোষণা আসে। টুর্নামেন্টে ব্রাজিলের হতাশাজনক পারফরম্যান্সের জন্য সমালোচিত হওয়া সত্ত্বেও, যেখানে তারা মাত্র…
আন্তর্জাতিক ডেস্ক ইউক্রেনজুড়ে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী। এতে কমপক্ষে ৪১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দেড় শতাধিক মানুষ। ইউক্রেনজুড়ে চালানো এই হামলার সময় রাজধানী কিয়েভের প্রধান শিশু হাসপাতালেও ক্ষেপণাস্ত্র আঘাতের ঘটনা ঘটে। গত কয়েক মাসের মধ্যে ইউক্রেনে রাশিয়ার এটিই সবচেয়ে মারাত্মক হামলা বলে মনে করা হচ্ছে। মঙ্গলবার (৯ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া সোমবার প্রকাশ্য দিবালোকে কিয়েভের প্রধান শিশু হাসপাতালে ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে এবং ইউক্রেনজুড়ে অন্যান্য শহরগুলোতে ক্ষেপণাস্ত্র বর্ষণ করেছে। গত কয়েক মাসের মধ্যে সবচেয়ে মারাত্মক এই হামলায় কমপক্ষে ৪১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। দিনের বেলা ইউক্রেনে রাশিয়ার…
নিজস্ব প্রতিবেদক প্রশ্নফাঁসে যে টাকা আয় করেছেন সব আল্লাহর রাস্তায় খরচ করেছেন বলে দাবি করেছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যানের সাবেক ড্রাইভার সৈয়দ আবেদ আলী। গণমাধ্যমের সঙ্গে এক সাক্ষাৎকারে আবেদ আলীকে জিজ্ঞেস করা হয়, গাড়িচালক হয়ে আপনি এত সম্পদের মালিক কীভাবে? জবাবে তিনি বলেন, ‘গাড়িচালক ছিলাম ১৫ বছর আগে, এখন তো ব্যবসায়ী।’ প্রশ্নফাঁসে কত টাকা কামিয়েছেন– এমন প্রশ্নের জবাবে আবেদ আলী বলেন, ‘প্রশ্নফাঁসে যে টাকা কামাই করেছি, সব খরচ করেছি আল্লাহর রাস্তায়।’ তাছাড়া, ‘আমার জীবনে কোনোদিন অসদুপায় অবলম্বন করিনি। গায়ে খেটে ভাগ্য পরিবর্তন করেছি’— ফেসবুকে এমনটি লিখেছিলেন পিএসসি চেয়ারম্যানের সাবেক ড্রাইভার সৈয়দ আবেদ আলী। গত ১২ জুন ফেসবুকে নিজের…
ঢাবি প্রতিনিধি নতুন ঘোষিত এক দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি গুটিয়ে শাহবাগ মোড়ে জড়ো হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষার্থীরা। পরবর্তী কর্মসূচি ঘোষণার লক্ষ্যে শিক্ষার্থীরা আজকের মতো রাজধানীর বিভিন্ন জায়গায় ব্লকেড সমাপ্ত ঘোষণা করে শাহবাগে অবস্থান নিয়েছেন। এ সময় তারা মোবাইলের ফ্লাশলাইট জ্বালিয়ে কোটাব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ করেন। সোমবার রাত ৮টায় শিক্ষার্থীরা রাজধানীর কাঁটাবন, মৎস্যভবন, চানখারপুল, বাংলামোটর, কারওয়ান বাজার, ফার্মগেট থেকে আন্দোলনের প্রাণকেন্দ্র শাহবাগে জড়ো হন। রাত সাড়ে ৭টায় সায়েন্সল্যাব মোড় অবরোধ ছাড়েন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এর আগে, বিকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে হাইকোর্ট কর্তৃক প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটাসহ ৫৬ শতাংশ কোটা পুনর্বহালের আদেশের…