- কেশবপুরে যৌথ উদ্যোগে মিছিল ও সমাবেশঅনুষ্ঠিত
- উজিরপুরে চুরির অভিযোগে বাবাকে মারধর
- চৌদ্দগ্রামে ফাতেমা হত্যাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন
- যবিপ্রবিতে ‘নেক্সটজেন মাইক্রোবায়োলজি-২’ জাতীয় সম্মেলন অনুষ্ঠিত: আড়াইশ গবেষকের মহামিলন
- সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ গঠনে সহযোগিতা করুন: প্রতিমন্ত্রী টুকু
- টাঙ্গাইলে ১৫ নং ওয়ার্ডে চলাচলের রাস্তা আটকানোর অভিযোগ কতিপয় প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে
- মধুপুরে বাংলাদেশ শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক
- স্বৈরাচার ফ্যাসিবাদের প্রেতাত্মা গণপূর্ত প্রকৌশলী ফযসাল আলম কেন বহাল তবিয়তে ?
- ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে, শৃঙ্খলা না মানলে রাষ্ট্রদ্রোহ মামলা
- খামারের পাশে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু
Author: স্টাফ রিপোর্টার
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইল জেলার কয়েকটি উপজেলায় বাড়ি-ঘর, হাট-বাজার,মসজিদ,মন্দির, ফসলি জমিসহ অন্যান্য স্থাপনা বন্যার পানিতে তলিয়ে গেছে। এতে দুর্গম চরাঞ্চলে ৩৬ হাজার মানুষ পানিবন্দি হয়ে আছে। জেলার সার্বিক বন্যা পরিস্থিতি কোথাও অপরিবর্তিত, আবার কোথাও অবনতি হয়েছে। জেলার কয়েকটি উপজেলাতে বিস্তির্ন জনপদের বাড়ি-ঘর, হাট-বাজার, ফসলী জমিসহ অন্যান্য স্থাপনা এখনও বন্যার পানিতে তলিয়ে আছে। সোমবার (৮ জুলাই) টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায় ঝিনাই এবং ব্রক্ষপুত্র-যমুনা নদীর পানি সামান্য কমলেও অন্য সব নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ঝিনাই নদীর পানি জোকারচর পয়েন্টে ৩ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৯৭ সেন্টিমিটার উপর দিয়ে, ব্রক্ষপুত্র-যমুনা নদীর পানি পোড়াবাড়ি পয়েন্টে ৩ সেন্টিমিটার কমে বিপৎসীমার…
রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি গাইবান্ধার কনকরায় তিনগাছতলার আন্তজার্তিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) প্রচার কেন্দ্র আয়োজনে গত রবিবার বিকেলে অত্র মন্দির চত্বরে আলোচনা সভা ও রথযাত্রার যাত্রা শুরু হয়। রথ বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে ভিএইড রোড কালিবাড়ী মন্দির প্রাঙ্গনে শেষ হয়। আলোচনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- গাইবান্ধা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ) সুশান্ত কুমার মাহাতো। প্রধান অতিথি বলেন-সনাতন ধর্ম শান্তির ধর্ম। জগন্নাথদেব রথযাত্রায় জগন্নাথদেবের আর্শীবাদ আপনাদের উপর বর্ষিত হোক। জগন্নাথ দেবের রথযাত্রার দড়ি ধরলে পুর্নজনম হবে না। এই কারনে রথযাত্রায় অংশগ্রহন করা দরকার। আজকের রথযাত্রা সুন্দর ভাবে পালিত হবে। জগন্নাথ দেবের রথযাত্রা সার্থক…
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ক্ষেতে কাজ করার সময় মিলন আলী (৪০) নামে এক কৃষককে কামড় দিয়েছে বিষধর ‘রাসেলস ভাইপার’। সাপটিকে জীবিত অবস্থায় ধরে বস্তায় ভরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন ওই কৃষক। সোমবার (৮ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার পাঁকা ইউনিয়নের পদ্মার চরে এ ঘটনা ঘটে। মিলন পাঁকা ইউনিয়নের বোগলাগুড়ি গ্রামের মো. তফজুল হোসেনের ছেলে। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। মিলন আলী বলেন, সকাল থেকে পদ্মার চরে ক্ষেতে কাজ করছিলাম। এসময় একটি সাপ কামড় দেয়। আমার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে রাসেলস ভাইপার সাপটিকে দেখতে পান । পরে সাপটিকে জীবিত উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। প্রাথমিক চিকিৎসা শেষ হয়েছে। এখন সুস্থ…
স্টাফ রিপোর্টার(বরিশাল) বরিশালের গৌরনদী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মনির হোসেন মিয়া, ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সী, নারী ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সাহিদা আক্তার আজ সোমবার দুপুরে আনুষ্ঠানিকভাবে তাদের দায়িত্ব গ্রহণ করেছেন। এ উপলক্ষে উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিদায়ী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, বিদায়ী নারী ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সী, নির্বাচিত নারী ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সাহিদা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, গোলাম হাফিজ মৃধা, ফারুক হোসেন মোল্লা, আব্দুর রাজ্জাক হাওলাদার প্রমুখ। অনুষ্ঠানে…
জাবি প্রতিনিধি কোটাব্যবস্থা সংস্করণ ও ২০১৮ সালের পরিপত্র পূনর্বহালের দাবিতে দ্বিতীয় দিনের মতো ‘বাংলা ব্লকড’ কর্মসূচীর অংশ হিসেবে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় “কোটা প্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক”, “কোটা না মেধা? মেধা মেধা” স্লোগান দিতে দেখা যায় আন্দোলনকারীদের। সোমবার (৮ জুলাই) দুপুর তিনটা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক (ডেইরি গেইট) সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের মধ্য দিয়ে দ্বিতীয় দিনে চলছে এ কর্মসূচী। অবরোধ চলবে সন্ধ্যা সাতটা পর্যন্ত। শুরুতে আন্দোলনরত শিক্ষার্থীরা ঢাকা-আরিচা অবরোধ করতে গেলে হাইওয়ে পুলিশ ও আশুলিয়া থানার পুলিশ যৌথভাবে তাদেরকে বাঁধা দেন এবং জরুরি গাড়ির জন্য একটি ইমার্জেন্সি লেন রাখতে বলেন। পরে আন্দোলনরত শিক্ষার্থীরা…
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালে উজিরপুরে হত দরিদ্র এক কৃষককে রাতভর নির্যাতন করে রশিতে বেধে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা চেষ্টার করেছে সন্ত্রাসীরা। হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে কৃষক নুরুল আমিন। এই লোমহর্ষ ঘটনাটি ঘটেছে উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের হস্তিশুন্ড গ্রামে। অভিযোগ ও পুলিশ সুত্রে জানা যায়, হস্তিশুন্ড মাধ্যমিক বিদ্যালয়ের পাশ্বের মৃত কারী মোহাম্মদ আলী শিকদারের পুত্র কৃষক নুরুল আমিন শিকদার (৫০) কিছুদিন আগে একই এলাকার বাবলু সরদারের ছেলে সন্ত্রাসী সুজন সরদারের চুরির ঘটনা দেখে ফেলে।এ কারনে নুরুল আমিন থানায় জিডি ও করেছিলেন।এ ঘটনার জের ধরে ৬ জুলাই সন্ধ্যায় সুজন সরদার(৩০) মৃত আফজাল এর পুত্র আরিফ ও শামসু ফকিরের ছেলে মিজান ফকির নুরুল আমিন…
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি। কক্সবাজারের টেকনাফ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের দায়িত্বভার গ্রহণ সম্পন্ন হয়েছে। সোমবার (৮ জুলাই) বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান জাফর আহমদের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী সঞ্চালনায় এই প্রথম সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সাংসদ আলহাজ্ব আব্দুর রহমান,উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান সরওয়ার আলম, মহিলা ভাইস চেয়ারম্যান মরজিনা আক্তার,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ সাফকাত আলী,টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি,সাবেক উপজেলা চেয়ারম্যান শফিক মিয়া,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রণয়…
পিরোজপুর প্রতিনিধি:- পিরোজপুর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় কর্তৃক ৮ থেকে ১৪ জুলাই বৃক্ষরোপণ সপ্তাহ পালন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, এর পরিপ্রেক্ষিতে আজ সোমবার পিরোজপুর গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ জহুরুল ইসলাম গণপূর্ত বিভাগ পিরোজপুর এরিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন,এসময় উপস্থিত ছিলেন উপ-বিভাগীয় প্রকৌশলী সুলতান মাহমুদ শৈকত, উপ-সহকারী প্রকৌশলী মোঃনুরুজ্জামান বিশ্বাস,উপ-সহকারী প্রকৌশলী মোঃ ইউসুফ আলী,উপ-সহকারী প্রকৌশলী মোঃ রাইসুল ইসলাম (ই/এম),উপ-সহকারী প্রকৌশলী অনিরুদ্ধ মন্ডল,উপ-সহকারী প্রকৌশলী পাপন কর্মকার প্রমুখ। বৃক্ষরোপণ কর্মসূচির ব্যাপারে উপ-বিভাগীয় প্রকৌশলী সুলতান মাহমুদ শৈকত বলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় কর্তৃক বৃক্ষরোপণ সপ্তাহ পালন করার সিদ্ধান্ত গৃহীত হওয়ায় মাননীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী মহোদয়কে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি,সেই…
টেকনাফ ( কক্সবাজার) প্রতিনিধি কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনে বাংলাদেশ কোস্ট গার্ডের উদ্যোগে দ্বীপের বাসিন্দাদের জন্য ফ্রি চিকিৎসা সেবা কার্যক্রম শুরু করেছেন। সোমবার ০৮ জুলাই ২০২৪ তারিখ দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান। তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবধি বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল/চরাঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে। দুস্থঃ ও নিম্ন আয়ের মানুষদের বিভিন্ন সময় মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে আসছে বাংলাদেশ কোস্ট গার্ড।উপকূলীয় জনগণের স্বাস্থ্য সেবা প্রদানের জন্য আজ সোমবার ০৮ জুলাই ২০২৪ তারিখ সকাল ১০টা ঘটিকা হতে বিকাল সাড়ে ৩ টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট…
বাকৃবি প্রতিনিধি: সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা প্রথা সংস্কারে এক দফা দাবিতে আন্দোলন করছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা। সরকারি চাকরির সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠী ও বিশেষ চাহিদাসম্পন্নদের জন্য কোটাকে ন্যায্যতার ভিত্তিতে নূন্যতম পর্যায়ে এনে সংসদে আইন পাস করে কোটা পদ্ধতিকে সংস্কার করতে হবে’ এই এক দফা দাবিতে আন্দোলন করছেন বাকৃবির শিক্ষার্থীরা। দাবি আদায়ে তৃতীয় দিনেও ঢাকা থেকে জামালপুরগামী জামালপুর এক্সপ্রেস ট্রেনটি দেড় ঘন্টা অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। আজ সোমবার (৮ জুলাই) বেলা ১২ টায় বিভিন্ন হল থেকে মুক্তমঞ্চে এসে সমবেত হন শিক্ষার্থীরা। চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের পরিপত্র অবৈধ…