Author: স্টাফ রিপোর্টার

টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের কালিহাতী উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান এস এ এম সিদ্দিকী (আজাদ সিদ্দিকী) রবিবার সকালে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। এ উপলক্ষে উপজেলা কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল -৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকী। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইনের সভাপতিত্বে এসময় নব-নির্বাচিত চেয়ারম্যান এস এ এম সিদ্দিকী (আজাদ সিদ্দিকী) ভাইস চেয়ারম্যান মাহমুদুল হাসান দীপুল, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা খাতুন বৃষ্টি, কালিহাতী পৌরসভার মেয়র নুরুন্নবী সরকার, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য গত ২১ মে কালিহাতী উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে উপজেলা আওয়ামী লীগ সাধারণ…

Read More

টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বিপিএম এর অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি জনিত কারণে বিদায় সংবর্ধনা দিয়েছে টাঙ্গাইল প্রেসক্লাব। শনিবার (৬ জুলাই) রাতে টাঙ্গাইল প্রেসক্লাবের কনভেনশন সেন্টারে প্রেসক্লাবের উদ্যোগে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শরফুদ্দীন, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এস আকবর খান, টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ রৌফ, টাঙ্গাইল ক্লাবের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, টাঙ্গাইল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখারুল…

Read More

বাউফল উপজেলা প্রতিনিধি সবুজ কুমার পাল বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা ও ধর্মীয় অনুষ্ঠান মালার মাধ্যমে আনন্দমুখর পরিবেশে দিনব্যাপী শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবের আয়োজন করা হয়েছে। উল্টো রথের বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে এই উৎসব শেষ হবে। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস জগন্নাথদেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগৎ হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছে ঈশ্বর। তাই জগন্নাথ হচ্ছে জগতের ঈশ্বর। তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ হয়। জীবরূপে তাকে আর জন্ম নিতে হয় না। এই বিশ্বাস থেকেই রাতের ওপর জগন্নাথ দেবের প্রতিমূর্তি রেখে রথযাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা। দিবসটি উপলক্ষে বাউফলে সকল শ্রেণী পেশার সনাতন ধর্মের অনুসারীরা রথযাত্রায় অংশগ্রহণ করে স্বতঃস্ফূর্তভাবে।

Read More

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। এর প্রতিবাদে তৃতীয় দিনের মত আন্দোলন ও ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেছে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সাধারন শিক্ষার্থীরা। রবিবার (০৭ জুলাই) বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিল বের করে সাধারন শিক্ষার্থীরা। এসময় মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চরপাথালিয়া হয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে। এসময় কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। ‘জ্বালরে জালো, আগুন জ্বালো’ ‘কোটাবৈষম্য নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক’, ‘মেধাবীদের যাচাই করো, কোটাপদ্ধতি বাতিল করো’, ‘আঠারোর হাতিয়ার, গর্জে…

Read More

রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি প্রগতিশীল রাজনৈতিক ও সামাজিক সংগঠনের আয়োজনে গাইবান্ধা সাব-রেজিস্ট্রি অফিসের অনিয়ম, দুর্নীতি, জালিয়াতি ও লুটপাটের বিচার বিভাগীয় তদন্ত এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। রোববার (৭ জুলাই) দুপুরের দিকে গাইবান্ধা শহরের ১নম্বর ট্রাফিক মোড়ে অনুষ্ঠিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশের ওয়ার্কাস পার্টির পলিটব্যুরো সদস্য আমিনুল ইসলাম গোলাপ। এ সময় বক্তব্য রাখেন পরিবেশ আন্দোলন, গাইবান্ধার আহবায়ক ওয়াজিউর রহমান রাফেল, খোলাহাটী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ সামাদ আজাদ, ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি প্রণব চৌধুরী খোকন, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের কেন্দ্রীয় সদস্য মনজুর আলম মিঠু, কমিউনিস্ট পার্টি জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, বাসদের জেলা আহবায়ক গোলাম…

Read More

রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি গত শনিবার (৬ জুলাই) রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার মো: জাকির হোসেন গাইবান্ধার সাঘাটা উপজেলার সৃষ্ট বন্যা পরিস্থিতিতে ভরতখালী বন্দর বালিকা উচ্চ বিদ্যালয় বন্যা আশ্রয়কেন্দ্র, ভরতখালী ইউনিয়নের অন্তর্গত উত্তর উল্ল্যা নামক স্থানে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের গোগজ ও ছিপেজ মেরামতের স্থান, হলদিয়া ইউনিয়নের কানাইপারা আশ্রয়ণের বন্যা আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন, রংপুর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো: আবু জাফর, গাইবান্ধা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী নাহিদ রসুল, পানি উন্নয়ন বোর্ডের রংপুর বিভাগের প্রধান প্রকৌশলী, গাইবান্ধা পুলিশ সুপার মো: কামাল হোসেন, উপপরিচালক স্থানীয় সরকার মো: শরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব…

Read More

টেকনাফ( কক্সবাজার)প্রতিনিধি। মিয়ানমারের সংঘাত ও সাগর উত্তালের কারনে দীর্ঘ ৩৩ দিন পরে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে ট্রলার ও স্পিডবোট চলাচল শুরু হয়েছে। স্বাভাবিক পথে সেন্টমার্টিনে যাচ্ছে খাদ্যপণ্য, টেকনাফে ফিরছে যাত্রী। রবিবার (৭ জুলাই) সকালে টেকনাফ পৌরসভার কায়ুকখালি ঘাট থেকে ২টি ট্রলার সেন্টমার্টিনের উদ্দেশ্যে রওনা হয়েছে আর সেন্টমার্টিন থেকে যাত্রী নিয়ে ৪টি ট্রলার ও ৭টি স্পিডবোট টেকনাফের উদ্দেশ্যে রওনা হয়। যা দুপুরের দিকে টেকনাফ শাহপরীর দ্বীপে পৌঁছায়। বিষয়টি নিশ্চিত করেন সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান। তিনি বলেন, মিয়ানমারের সংঘাতের কারণে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে নৌযান চলাচল বন্ধ হয়ে যায়। কিন্তু প্রশাসনের সহযোগিতায় বিকল্পপথে দুইবার সেন্টমার্টিনে আসা-যাওয়া করে ট্রলার। পরবর্তী সাগর উত্তাল থাকার কারণে বিকল্পপথও…

Read More

রাউজান প্রতিনিধি মোহাম্মদ মুক্তার হোসাইন পরিবার কে না জানিয়ে বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে হাওরে নিখোঁজ হওয়া রাউজানের আবিদুর রহমান আবিদের লাশ উদ্ধার করেছে করিমগঞ্জ থানা পুলিশ। শুক্রবার (৫ জুলাই) বিকেল ৫টার দিকে কিশোরগঞ্জের করিমগঞ্জে হাওরের পানিতে নেমে আর উঠে আসেনি আবিদ। আবিদ চট্টগ্রামের রাউজান পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মোবারকখীল গ্রামের হালদার খান চৌধুরী বাড়ির কলেজ শিক্ষক সারওয়ার জামান খানের ছেলে। তিনি ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ার বিভাগের ছাত্র। ঢাকা থেকে ৫-৬ বন্ধু মিলে বেড়াতে গিয়েছিল কিশোর গঞ্জের হাওরে। গত শুক্রবার (৫ জুলাই) বিকেল ৫টার দিকে কিশোর গঞ্চের করিমগঞ্জে হাওরের পানিতে নেমে আর উঠে আসেনি আবিদ। তার বাবা সারওয়ার জামান…

Read More

নিজস্ব প্রতিবেদক নিজের জীবনকে ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, আমার জীবনটা খুবই ঝুঁকিপূর্ণ। রোববার (৭ জুলাই) ঢাকা সেনানিবাসে ‘প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর)’- এর ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এ মন্তব্য করেন তিনি। পিজিআরদের জীবনও ঝুঁকিপূর্ণ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, যারা আমার নিরাপত্তায় নিয়োজিত, তারাও যথেষ্ট ঝুঁকি নিয়ে কাজ করে থাকেন। পিজিআরের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেখ হাসিনা বলেন, পিজিআরের নেতৃত্ব ও নিরাপত্তা অত্যন্ত প্রশংসার দাবি রাখে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কারও রক্তচক্ষুকে ভয় করে না বাংলাদেশ। এই দেশকে আর কেউ পেছনে টানতে পারবে না। অপ্রতিরোধ্য অগ্রগতির পানে এগিয়ে যেতে হবে। দেশের সম্পদ বিক্রি করে…

Read More

তৌফিকুর রহমান তাহের শাল্লা প্রতিনিধি (সুনামগঞ্জের) শাল্লা উপজেলায় আটগাঁও মধুয়ারতল নয়াবাড়ির সামনে বিদ্যুৎস্পৃষ্টে ছমেদ মিয়া (৪৭) নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রোববার (৭ জুলাই) দুপুর আনুমানিক ১টার সময় উপজেলার ১নংআটগাঁও ইউনিয়নের আটগাঁও(নয়াবাড়ির) সামনের এ ঘটনা ঘটে। তিনি আটাগাঁও গ্রামের মৃত গোলাম হোসেনের ওরফে কক্কু মিয়ার ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার দুপুর১টার সময় ছমেদ মিয়া চামড়া বন্দর থেকে মাছ বিক্রি করে বাড়িতে আসছিলেন। এসময় নিজ গ্রামের পাশে এসে বিদ্যুতের লাইনে ইঞ্জিন চালিত নৌকার বৈঠা লেগে যায়। বৈঠা ছাড়াতে গিয়ে তিনি বিদ্যুতের লাইনে লেগে গিয়ে ঘটনাস্থলে মৃত্যবরণ করেন। শাল্লা থানার ওসি (তদন্ত) আহমদ উল্লা ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করে…

Read More