Author: স্টাফ রিপোর্টার

নিজস্ব প্রতিবেদক বন্যা আর উজানের পানিতে ডুবছে দেশের বিভিন্ন অঞ্চল। এই ভোগান্তির মধ্যেই সারা দেশে আরও বৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। গতকাল শুক্রবার আবহাওয়া অফিস থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ শনিবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে রংপুর ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে । এদিন সারা দেশে দিনের তাপামাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরদিন রোববার রংপুর, রাজশাহী, ঢাকা ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট…

Read More

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নোবেল বিজয়ী ড. ইউনূসের এমডি পদের জন্য তদবিরের জন্য হিলারি ক্লিনটন ফোন করেছিলেন। ২০ মিনিট ধরে ফোন ছাড়ে না। একবার নয় দুইবার। ফ্রান্সের প্রেসিডেন্টের প্রতিনিধি এলো। অনেকেই এলো। আমি শুধু জিজ্ঞেস করলাম, আমাকে একটা কথা বলেন, এই এমডি পদে কী মধু আছে? শুক্রবার (৫ জুলাই) বিকেলে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে পদ্মা সেতুর প্রকল্পের সমাপনী উপলক্ষ্যে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, পদ্ম সেতুর ভিত্তি প্রস্তর স্থাপনের পর অনেকেই এগিয়ে এলো। বিশ্বব্যাংক, জাইকা, দাতা সংস্থা এলো। তখন একটা সমস্যা দেখা দিল। একটা পদ, সেটা হচ্ছে ব্যাংকের এমডি পদ।…

Read More

স্পোর্টস ডেস্ক নির্ধারিত ৯০ মিনিটের খেলায় হলো না কোনো গোল। তারপর খেলা গড়াল অতিরিক্ত সময়ে। ১২০ মিনিটেও কোনো ফল না আসায় ট্রাইবেকারে গড়ায় ম্যাচ। তাতে পর্তুগালকে হারিয়ে ইউরো কাপের সেমিফাইনালে উঠে গেছে ফ্রান্স। মনে করা হচ্ছে, এর মধ্য দিয়ে ইউরো কাপ শেষ হয়ে গেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর। হয়ত আর ইউরো কাপে দেখা যাবে না তাকে। আগের ম্যাচে তিনটি পেনাল্টি বাঁচিয়ে নায়ক হয়েছিলেন দিয়োগো কোস্তা। এ দিন পাঁচটি শটের একটিও বাঁচাতে পারলেন না তিনি। ফলে টাইব্রেকারে ৫-৩ ব্যবধানে জিতে সেমি নিশ্চিত করে ফরাসিরা। ম্যাচের শুরু থেকে আক্রমণে ছিল ফ্রান্স। শুরুর কয়েক মিনিট পর্তুগালকে দাঁড়াতে দেয়নি তারা। রবার্তো মার্তিনেসের দল ব্যস্ত ছিল বল…

Read More

মাসুদ পেজেশকিয়ান আন্তর্জাতিক ডেস্ক ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন মাসুদ পেজেশিকিয়ান। প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাঈদ জালিলিকে পরাজিত করে এই বিজয় অর্জন করেছেন তিনি। দেশটির নির্বাচন কমিশনের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম। এই জয়ের মধ্যে দিয়ে বিমান দুর্ঘটনায় নিহত পূর্বসূরী প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির স্থলাভিষিক্ত হচ্ছেন পেজেশকিয়ান। নিজ মেয়াদের আড়াই বছরের মাথায় গত ২০মে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে বিমান দুর্ঘটনায় নিহত হন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তার মৃত্যুর পর পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করে দেশটিতে ক্ষমতাসীন কট্টর ইসলামপন্থি সরকার। সেই তারিখ ছিল ২৮ জুন। ভোটার টার্নআউটের হার নিম্ন হওয়ায় দ্বিতীয় দফা ভোট বা রান-অফে গড়ায় নির্বাচন।…

Read More

বিনোদন ডেস্ক ঢালিউডের খল-অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। অনেক বছর হল তাকে আর নেতিবাচক চরিত্রে পাওয়া যায় না। আগের মত নিয়মিত অভিনয়ও করেন না তিনি। যা করছেন সেটা ইতিবাচক চরিত্র। সম্প্রতি হঠাৎ করে স্কুল ড্রেস পরে ক্লাস করতে দেখা গেছে তাকে। নেটিজেনরাও হয়তো বিস্ময়বোধ করছেন ডিপজল স্কুলে গিয়ে এই বয়সে কেন পড়াশোনা করছেন? তবে ডিপজলের এটা বাস্তব জীবনের কোনো ঘটনা নয়। সম্প্রতি একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওটির প্রথমে কিছুক্ষণ দেখার পরও বোঝা দায়- সত্যিই ডিপজল স্কুলে ভর্তি হলেন কী না। এতে দেখা যায়, একটি স্কুলের ক্লাসরুমে শিশুদেরকে পড়াচ্ছেন শিক্ষিকা। এ সময় গায়ে ইউনিফর্ম, কাঁধে ব্যাগ ঝুলিয়ে হন হন করে…

Read More

টেকনাফ (কক্সবাজার)প্রতিনিধি। কক্সবাজার টেকনাফ সেন্টমার্টিনে মিয়ানমারের ২ বিজিপি সদস্য ও ৩১ রোহিঙ্গা সহ ৩৩ জন নাগরিকের অবৈধ অনুপ্রবেশ ঘটেছে। মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডুতে নতুন করে জান্তা বাহিনী ও বিদ্রোহীদের মধ্যকার যুদ্ধের তীব্রতা বেড়েছে। এমন পরিস্থিতিতে আজ শুক্রবার (৫ জুলাই) ভোরে ৩৩ জন মিয়ানমার নাগরিক যাত্রী বোঝাই একটি ট্রলার সেন্টমার্টিন দ্বীপে ভিড়েছে। ট্রলারে যাত্রীদের মধ্যে রয়েছেন মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) দুই সশস্ত্র সদস্য ও রোহিঙ্গাদের মধ্যে রয়েছে পুরুষ ১০জন, মহিলা ১০ জন, ও ১১ জন শিশু সদস্যসহ মোট ৩৩ জন নাগরিক। পরে তাদের কে বিকেল সাড়ে ৪ টার দিকে মিয়ানমারে পুশব্যাক করা হয়েছে। সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর…

Read More

কে এম রাশেদুজ্জামান, কুয়াকাটা (কলাপাড়া উপজেলা ) প্রতিনিধিঃ কুয়াকাটার জিরো পয়েন্ট সংলগ্ন গাজী রেস্টুরেন্টে এবং বৈশালী রেস্টুরেন্টে অভিযান চালিয়ে তিন লাখ টাকা জরিমানা করেন। শুক্রবার (৫ জুলাই) বিকালে উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেড কৌশিক আহম্মদের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিরাপদ খাদ্য আইনের বিধি লঙ্ঘন হওয়ায় গাজী রেস্টুরেন্টে ১ লক্ষ ৫০ হাজার টাকা এবং বৈশালী রেস্টুরেন্টেকে ১ লক্ষ ৫০ হাজার টাকা করে মোট ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেড কৌশিক আহম্মদ বলেন, ‘অভিযানকালে প্রতিষ্ঠান দুইটির রান্নাঘর অত্যন্ত নোংরা ও অপরিচ্ছন্ন অবস্থায় পাওয়া গেছে। এছাড়া রেস্টুরেন্টের রান্নাঘরে থাকা ফ্রিজে পচাবাসি…

Read More

শহিদুল্লাহ মনসুর, সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে গত ৩০ জুন থেকে কর্মবিরতিতে আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েরসহ দেশের সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকরা। তাদের কর্মবিরতির কারণে ক্লাস-পরীক্ষা বন্ধ থাকায় বিশ্ববিদ্যালয় কার্যত অচল। এরইমধ্যে কোটা সংস্কারের দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। শুক্রবার (৫ জুলাই) সোশাল মিডিয়াতে দাবী আদায় না হওয়া পর্যন্ত ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বেশ কয়েকটি বিভাগ। এখন পর্যন্ত ক্লাস বর্জন করা বিভাগগুলোর মধ্যে আছে দর্শন (৫১), বাংলা (৫১), নৃ-বিজ্ঞান (৫১), সরকার ও রাজনীতি (৫১), আন্তর্জাতিক সম্পর্ক (৪৯) সহ বেশ কয়েকটি বিভাগ। ক্লাস বর্জন করার বিষয়ে ইংরেজি বিভাগের শিক্ষার্থী সাগর মিয়া বলেন, আমরা মেধাভিত্তিক বাংলাদেশ গড়তে…

Read More

স্পোর্টস ডেস্ক খেলোয়াড়ি জীবনে দাবা খেলে অর্জন করেছেন দেশজুড়ে খ্যাতি। এবার দাবার বোর্ডেই পৃথিবীকে বিদায় বললেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। জিয়ার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ইন্টারন্যাশনাল আরবিটার হারুনুর রশীদ। জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে ১২তম রাউণ্ডের খেলা চলাকালে অসুস্থ হয়ে লুটিয়ে পড়েন জিয়া। হাসপাতালে নিয়ে গিয়ে সর্বাত্মক চেষ্টা করেও প্রাণ ফিরেনি এই কীর্তিমান দাবাড়ুর। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার জাতীয় দাবা প্রতিযোগিতার ১২তম রাউন্ডের খেলায় আরেক গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবের বিপক্ষে খেলছিলেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। ৩টায় শুরু হওয়া ম্যাচটি শেষ করতে পারেননি আর। অসুস্থতায় ৫টা ৫২ মিনিটে লুটিয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে জিয়াকে শাহবাগের ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা প্রাণপণ…

Read More

ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। ফাইল ছবি নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন বলেছেন, এবারের বাজেটে আইএমএফের প্রভাব থাকায় পাচারকৃত অর্থ ফিরিয়ে আনায় তেমন দিকনির্দেশনা দেখা যায়নি। অর্থ পাচার, দুর্নীতি ও ঋণখেলাপি চক্র রোধ করা না গেলে এরা সরকারের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। বড় বড় ঋণখেলাপির ঋণের সুদ মাফ করা হচ্ছে। এটা খুবই আপত্তিকর বিষয়। শুক্রবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট নিয়ে ছায়াসংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। ছায়াসংসদে ‘এবারের বাজেট টেকসই উন্নয়নে সহায়ক হবে’ শীর্ষক বিতর্কে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বিতার্কিকদের পরাজিত…

Read More