Author: স্টাফ রিপোর্টার

ভাই তামিম ইকবালের সঙ্গে নাফিস ইকবাল (ডানে)। ছবি: সংগৃহীত স্পোর্টস ডেস্ক মাইনর স্ট্রোক করেছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল। স্ট্রোকের পর তাকে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে চট্টগ্রাম থেকে ঢাকা নিয়ে আসা হয়েছে। জানা গেছে, গত কয়েকদিন ধরে অসুস্থ বোধ করছিলেন নাফিস। তবে আজ তার অবস্থার অবনতি হলে প্রথমে চট্টগ্রামের এক হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে ঢাকায় আনা হয়েছে। নাফিসকে ঢাকায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হবে। তার অসুস্থতার খবর জানিয়ে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের কিউরেটর জাহিদ রেজা বাবু ফেসবুকে লিখেছেন, ‘তামিম ইকবালের বড় ভাই সাবেক জাতীয় দলের খেলোয়াড়, বাংলাদেশ দলের লজিস্টিক ম্যানেজার নাফিস ইকবাল অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি…

Read More

নিজস্ব প্রতিবেদক কাঁচা মরিচের বাজার অস্থির হয়ে উঠেছে। সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের কেজিতে ১০০ থেকে ১২০ টাকা বেড়েছে। নিত্যপ্রয়োজনীয় এই পণ্য প্রকারভেদে বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩২০ টাকা দরে। শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এই চিত্র দেখা গেছে। এ ছাড়া সপ্তাহের ব্যবধানে প্রতিটি শাক সবজির দামও চড়া। শাক সবজিতে দাম বেড়েছে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত। বাজার ঘুরে দেখা যায়- বরবটি, করলা, বেগুনসহ বেশ কয়েকটি সবজি বিক্রি হচ্ছে ১২০ টাকা। শসা ও গাঁজর বিক্রি হচ্ছে ১০০ টাকা। এ ছাড়া প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে ২০০ টাকায়, কাঁকরোল ১০০ টাকা, গোল বেগুন ১২০ টাকা, পেঁপে ৫০ টাকা, পটল ৬০ টাকা, ঝিঙ্গা…

Read More

রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি Bangladesh Rural Water, Sanitation and Hygiene for Human Capital Development (BD Rural WASH for HCD) প্রকল্পের অধীনে সেরা BCC Campaign পরিচালনাকারী প্রতিষ্ঠানের স্বীকৃতি পেল এসকেএস ফাউন্ডেশন-এর ক্ষুদ্রঋণ কর্মসূচির আওতায় লালমনিরহাটের কাকিনা ও কুড়িগ্রাম সদর শাখা। গত ৪ জুলাই ২০২৪, ঢাকার আগারগাঁও– এ অবস্থিত পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন- এ BD Rural WASH for HCD প্রকল্পের ৩য় বার্ষিক সমন্বয় সভায় এই স্বীকৃতি এবং সম্মাননা প্রদান করা হয়। এসকেএস ফাউন্ডেশনসহ ১১টি সহযোগী সংস্থার ২০টি শাখাকে এই স্বীকৃতি প্রদান করা হয়। পিকেএসএফ- এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জসীম উদ্দিন- এর কাছ থেকে এই সম্মাননা গ্রহণ করেন এসকেএস ফাউন্ডেশন-এর…

Read More

রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি গত বৃহস্পতিবার (৪ জুলাই) গাইবান্ধা জেলায় অতিরিক্ত বৃষ্টিপাত এবং উজানের ঢলের কারণে সৃষ্ট বন্যা পরিস্থিতিতে গাইবান্ধা সদর উপজেলার কামারজানী ইউনিয়নের খারজানি, কুন্দেরপাড়া গণ উন্নয়ন একাডেমী আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন গাইবান্ধা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী নাহিদ রসুল। এসময় তিনি বন্যাকবলিত পানিবন্দি মানুষের সাথে কথা বলেন, তাদের সাময়িক সমস্যার কথা শোনেন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তার আশ্বাস প্রদান করেন। তিনি বন্যার্তদের মাঝে ত্রাণ কার্য (চাল), শুকনা খাবার, ডিগনিটি কিট (মহিলাদের মর্যাদা সুরক্ষার জন্যে প্রয়োজনীয় সামগ্রী), পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও জেরিক্যান, গো-খাদ্য, গবাদি পশুর জন্যে বিভিন্ন রকমের ভিটামিন ও নগদ অর্থ বিতরণ করেন।…

Read More

জামালপুর প্রতিনিধি উজানের পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে জামালপুরের সব নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। আজ (শুক্রবার) সকালে দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনা নদীর পানি গত ২৪ ঘন্টায় ৩৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৯২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে দেওয়ানগঞ্জ, ইসলামপুর ও মাদারগঞ্জ উপজেলার মোট ১৮টি ইউনিয়ন বন্যার পানিতে প্লাবিত হয়েছে, তলিয়ে গেছে কয়েক হাজার হেক্টর ফসলি জমি ও রাস্তাঘাট। এছাড়াও পুরাতন ব্রহ্মপুত্র, ঝিনাই ও জিঞ্জিরামসহ সব নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে । বন্যা ও বৃষ্টির পানির তোড়ে দেওয়ানগঞ্জের কাঠারবিল বাজারের নির্মানাধীন মহারানী ব্রীজের এপ্রোজ সড়ক ভেঙ্গে কুড়িগ্রামের রৌমারী ও রাজিবপুর উপজেলার সাথে দেওয়ানগঞ্জের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে।দেওয়ানগঞ্জ- খোলাবাড়ি সড়কে…

Read More

কিরন হালদার বরগুনা জেলা প্রতিনিধি বরগুনার ঋণ না পেয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা বরগুনার আমতলী উপজেলায় ঋণে জর্জরিত হয়ে হতাশাগ্রস্ত তরুণ ব্যবসায়ী খোকন কাজী ঋণ না পেয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করেন। ওই যুবকের ফেসবুক স্ট্যাটাসে লেখা ছিল, সবাই আমাকে মাফ করে দিবেন, আমি আত্মহত্যার পথ বেছে নিয়েছি। কিছুক্ষণ পরে আমি আত্মহত্যা করবো। আমি চার পাশে অনেক ধার দেনা হয়ে গেছি। নিজেকে আর সামলাতে পারছি না। একটা লোন হওয়ার কথা ছিল আজকে তা হলো না। আমি আমার বউয়ের সকল গহনাগাটি টাকা পয়সা খরচ করে পথের ভিখারী হয়ে গেছি। আমার বউ অথবা পৃথিবীর কারো দোষ নেই আমার মৃত্যুর জন্য। সকলে…

Read More

এমিলিয়ানো মার্টিনেজ। ছবি : সংগৃহীত স্পোর্টস ডেস্ক আর্জেন্টিনা জাতীয় ফুটবলে সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় কে? উত্তর সহজ লিওনেল মেসি। তবে, আলবিসেলেস্তেরাদের দ্বিতীয় গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের কথা বলা হলে সবার আগে উঠে আসবে এমিলিয়ানো মার্তিনেজের নাম। দ্রুত আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলের একটি অপরিহার্য ব্যক্তিত্ব হয়ে উঠেছেন তিনি। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়েও অন্যতম বড় কৃতিত্ব তার। তার দুর্দান্ত পারফরম্যান্সগুলো শুধুমাত্র আর্জেন্টিনার জন্য বড় ট্রফি নিশ্চিত করেনি বরং ফিফাকে বিশ্বব্যাপী পেনাল্টি শ্যুটআউটের পদ্ধতিও পরিবর্তন করতে বাধ্য করেছে। পেনাল্টি শ্যুটআউটের সময় মার্তিনেজের মনস্তাত্ত্বিক কৌশলগুলো, বিশেষত পেনাল্টি শ্যুটারদের বিভ্রান্ত করার জন্য তার মনস্তাত্ত্বিক কৌশলগুলো ফিফাকে তার নিয়ম পরিবর্তন করতে বাধ্য করেছে। মার্তিনেজের আগমণের পর এখন গোলকিপারদের পেনাল্টি শ্যুটারদের…

Read More

ঠাকুরগাঁও প্রতিনিধি ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে রাজু মিয়া (২০) নামের বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার নাগরভিট সীমান্ত এলাকায় বিওপি আওতাধীন মেইন পিলার ৩৭৬/৫এস হতে ১০০ গজ ভারতের অভ্যন্তরে তিনগাঁও নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত রাজু মিয়া বালিয়াডাঙ্গী উপজেলার মোড়ল হার্ট ইউনিয়নের গড়িয়ালী গ্রামের বাসিন্দা মো. হবিবরের ছেলে। বিষয়টি নিশ্চিত করে ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজীর আহম্মদ ঢাকা পোস্টকে বলেন, ঘটনাটি শুনেছি। পতাকা বৈঠকের জন্য আমরা তাদেরকে (বিএসএফ) আহ্বান জানিয়েছি।

Read More

আন্তর্জাতিক ডেস্ক ইসরাইলকে গাজাবাসীর ওপর গণহত্যা চালানো বন্ধের আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তিনি বলেছেন, গাজা উপত্যকার ধ্বংসাবশেষের নীচে ১৬ হাজারেরও বেশি নিষ্পাপ শিশুর লাশ পড়ে রয়েছে। প্রায় ৯ মাস ধরে ইসরাইলি বাহিনীর আক্রমণের শিকার হচ্ছে গাজাবাসী। বৃহস্পতিবার কাজাখস্তানের রাজধানী আস্তানায় সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এরদোগান বলেন, ইসরাইলকে থামাতে হবে। গাজায় ইসরাইলের স্থায়ী যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য করতে হবে। ইসরাইলি প্রশাসনের ওপর চাপ বাড়াতে বিশ্বের অন্যান্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। তুস্কের এই নেতা বলেন, সব বাধা সত্ত্বেও আমরা শান্তি, নিরাপত্তা, স্থিতিশীলতা এবং সমৃদ্ধি নিশ্চিত করার জন্য একটি কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক আন্তর্জাতিক ব্যবস্থা…

Read More

মোহাম্মদ আব্দুন নুর রানা নিজস্ব প্রতিবেদক বুধবার (৩ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে শহরের টেপাখোলা স্লুইস গেটে গোসল করতে নামে দুই বন্ধু। সুইচগেটের ওপর থেকে লাফ দেয় ফারদিন ও ফেরদৌস সঙ্গে সঙ্গেই ফেরদৌস উঠে আসতে পারলেও ফারদিন উঠতে পারেনি। পানির স্রোত বেশি থাকায় ফারদিন তলিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। গতকাল সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত অভিযান চালিয়েও ফারদিনকে উদ্ধার করা সম্ভব হয়নি। আজকেও উদ্ধার অভিযান অব্যাহত ছিলো। সারাদিনেও তাকে খুজে পায়নি উদ্ধারকারী দল তবে আজ আনুমানিক রাত ১২টার দিকে স্লুইসগেট এলাকায় তার নিথর দেহের সন্ধান পাওয়া যায়।

Read More