Author: স্টাফ রিপোর্টার

রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি গাইবান্ধায় কামরুল হত্যা মামলার আসামীদেরকে গ্রেফতার ও ফাঁসির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গত ৩ জুলাই বিকালে গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়নের বালিয়ার ছড়া গ্রামে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেয় তিন গ্রামের শতশত জনতা। এসময় বক্তব্য রাখেন, নিহত কামরুল ইসলামের শিশু পুত্র আরিফুল ইসলাম, আবুল কালাম আজাদ, রানা প্রামানিক, মোঃ সুজন মিয়া প্রমুখ। এসময় বক্তারা অবিলম্বে সকল আসামীদেরকে গ্রেফতারসহ ফাঁসি কার্যকরের দাবী করেন। তারা আরোও বলেন, দ্রুত সময়ের মধ্যে আসামীদেরকে গ্রেফতার না করা হলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। গত রবিবার সন্ধায় স্থানীয় লোকমান, আমিনুরের নেতৃত্বে একদল স’ন্ত্রাসী অতর্কিত হামলা চালিয়ে হ’ত্যা করে।

Read More

রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি গাইবান্ধার সাঘাটা উপজেলার বন্যা কবলিত চরাঞ্চলের রাস্তা ঘাটে বন‍্যার পানি ঢোকার কারনে আট টি সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ে পাঠদান কার্যক্রম ব‍্যবহ‍্যত হয়েছে। ৪ জুলাই খোঁজ নিয়ে জানা গেছে উপজেলার চরাঞ্চলের আট টি স্কুলের শ্রেণি কক্ষ সহ আশপাশ এলাকার রাস্তা ঘাট তলিয়ে যাওয়ায় ওই সব প্রাথমিক বিদ‍্যালয়ের শিক্ষার্থীদের স্কুলে আসতে বা ক্লাস করেতে ঝুঁকিপূর্ণ হয়ে পড়তে হচ্ছে। উপজেলা শিক্ষা অফিস ইতিমধ্যে ওই সব স্কুল গুলো সাময়িক ভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। গুয়াবাড়ী স:প্রা: বিদ‍্যালয়, দীঘলকান্দি স:প্রা:বিদ‍্যালয়,পাতিলবাড়ী স:প্রা:বিদ‍্যালয় সহ তিন টি বিদ্যালয়ের মাঠে ও শ্রেণিকক্ষে পানি উঠেছে।এছাড়াও বাকী বিদ্যালয় গুলোর চারদিকে ও সংযোগ রাস্তায় পানি উঠেছে,খামার পবনতাইড়…

Read More

মোঃ মারুফ আহম্মেদ,খুবি প্রতিনিধি বৃহস্পতিবার (৪ জুলাই) বিকাল ০৪ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু হয়ে জিরোপয়েন্টে গিয়ে অবস্থান নেন শিক্ষার্থীরা।এ সময়ে শতশত শিক্ষার্থীরা আন্দোলন করতে থাকে কোটার বিরুদ্ধে। দেশের শাসন ব্যবস্থা থেকে শুরু করে প্রায় সকল পর্যায়ে মেধাবী শিক্ষার্থীদের উপস্থিতির আশা করা হয়। কিন্তু কোটা পদ্ধতিতে যথাযথভাবে মেধার যাচাই হয় না। সমাবেশে বক্তারা বলেন, বৈষম্যমূলক কোটার মাধ্যমে শিক্ষার্থীদের সাথে অন্যায় করা হচ্ছে। ছাত্ররা ইতিপূর্বেও সকল অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করেছে, আমরাও এ বৈষম্য দূর না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। যে বৈষম্য থেকে মুক্তির জন্য দেশ স্বাধীন হয়েছে, সেই বৈষম্য আমরা মেনে নেব না। কোটা ব্যবস্থার যৌক্তিক সংস্কার করে ২০১৮…

Read More

ববি প্রতিনিধি কোটা বিরোধী আন্দোলনে সাংবাদিকের ওপর হামলা করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী।পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এ হামলার শিকার হয় বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য ও বরিশাল পত্রিকার প্রতিনিধি আবু উবাইদা।বৃহস্পতিবার (৪জুলাই) সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভিসি গেইটের সামনে তাকে মারধর করা হয়। মারধর করে ছাত্রলীগের শান্ত-তমাল-আরাফাত গ্রুপের অনুসারী ২০২১-২২ শিক্ষাবর্ষের একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস’ বিভাগের শিক্ষার্থী শিশির আহমেদ সুমন,ম্যানেজমেন্ট বিভাগের ২০১৭-১৮ সেশনের শিমুল,বাংলা বিভাগের ২০১৯-২০ সেশনের রাকিব সহ কয়েকজন ছাত্রলীগ কর্মী। ভুক্তভোগী আবু উবাইদা জানান, কোটা বিরোধী আন্দোলনকারী ও ছাত্রলীগের মধ্যে উত্তেজনাকর সৃষ্টি হলে সেখানে পেশাদারিত্বে আমি ভিডিও করতে যাই।সাংবাদিক পরিচয় দিলেও আমার উপর চড়াও হয়…

Read More

খন্দকার মুশতাক আহমেদ এবং ফাওজিয়া রাশেদী। ছবি : সংগৃহীত নিজস্ব প্রতিবেদক কলেজ ছাত্রীকে প্রলোভন ও জোরপূর্বক ধর্ষণের মামলায় রাজধানীর মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির দাতা সদস্য খন্দকার মুশতাক আহমেদ এবং ওই কলেজের অধ্যক্ষ ফাওজিয়া রাশেদীকে অব্যাহতি দিয়েছেন ট্রাইব্যুনাল। গতকাল বৃহস্পতিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক শওকত আলীর আদালত বাদীর নারাজি আবেদন নামঞ্জুর করেন। একইসঙ্গে চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে তাদের অব্যাহতির আদেশ দেন। এর আগে ১ আগস্ট ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ছাত্রীর বাবা মো. সাইফুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেন। আদালত তার জবানবন্দি গ্রহণ করে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অভিযোগটি…

Read More

নিজস্ব প্রতিবেদক আগামী ৩-৪ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি ভালো হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বৃহস্পতিবার (৪ জুলাই) সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে ‘বাজেট পরবর্তী’ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। নসরুল হামিদ বলেন, সেপ্টেম্বরে বড় বন্যা হলে দেশের কী প্রস্তুতি থাকা দরকার, সেটা নিয়ে পরিকল্পনা করা হচ্ছে। ভবিষ্যতে এই ক্ষয়ক্ষতি যাতে কম হয়, সে কাজ চলছে। বাংলাদেশ প্রায় ৭০০ নদীর দেশ। এখানে বিদ্যুৎ ও জ্বালানি নিরবচ্ছিন্ন রাখা কঠিন কাজ। তবে এখন পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের মধ্যে আছে। আগামী ১৫-১৬ জুলাইয়ের দিকে সারা দেশে গ্যাসের নিরবচ্ছিন্ন সরবরাহ করা যাবে। এদিকে আদানিও বিদ্যুৎ সরবরাহ করা শুরু করেছে। বাজেটে জ্বালানি…

Read More

নিজস্ব প্রতিবেদক শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের করা মামলায় নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের জামিন আগামী ১৪ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (৪ জুলাই) ঢাকার শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এম এ আউয়াল (সিনিয়র জেলা ও দায়রা জজ) এ আদেশ দেন। জামিন পাওয়া বাকিরা হলেন—গ্রামীণ টেলিকমের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আশরাফুল হাসান, পরিচালক নুরজাহান বেগম ও মো. শাহজাহান। ড. ইউনূসের আইনজীবী খাজা তানভীর আহমেদ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এ মামলায় পরবর্তী শুনানির জন্য আগামী ১৪ আগস্ট দিন ঠিক করেছেন আদালত। এর আগে গত ১৬ এপ্রিল শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় ড. ইউনূসকে ২৩…

Read More

প্রতিনিধি নড়াইল নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের দিঘলিয়া চৌরাস্তা বটতলা থেকে ২ কেজি গাঁজা সহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে লোহাগড়া থানা পুলিশ। মঙ্গলবার (২ জুলাই) বিকাল ৫ টায় আটক করা হয় তাদের। আটককৃত দুজন উপজেলার পাচুড়িয়া উত্তর পাড়া গ্রামের ওলিয়ার রহমান শেখের ছেলে, মোঃ হাসিব শেখ (২৯) ওরফের (সম্রাট) ও একই গ্রামের সরোয়ার মোল্লার ছেলে, জুয়েল মোল্লা (৩০) মাদক মুক্ত নড়াইল জেলা গড়তে নড়াইল জেলা পুলিশ সুপার মুহা: মেহেদী হাসান এর নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ কাঞ্চন কুমার রায়ের সার্বিক ব্যবস্থাপনায়, এসআই মামুন এর পরিচালনায় এএসআই মিকাইল, ও এএসআই বাচ্চু শেখ এর বিশেষ অভিযান পরিচালনা…

Read More

ইবি সংবাদদাতা: সরকারি চাকরিতে প্রবেশে কোটা পদ্ধতির সংস্কার এবং ২০১৮ সালের জারিকৃত পরিপত্র পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (০৪ জুলাই) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। পরে সেখান থেকে বেলা পৌনে ১২ টার দিকে বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলট প্রধান ফটক হয়ে কুষ্টিয়া-খুলনা মহাসড়কে গিয়ে শেষ হয়। সেখানে ২০ মিনিট মহাসড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা ‘বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’, ‘মুক্তিযুদ্ধের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘আঠারোর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘সারাবাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘কোটা…

Read More

নিজস্ব প্রতিবেদক সম্প্রতি ভারতের সঙ্গে বাংলাদেশের ট্রানজিট চুক্তি হয়েছে।এ নিয়ে বিএনপিসহ সরকারবিরোধী রাজনৈতিক দল ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নানা মন্তব্য করছেন। তাদের বক্তব্য, এই চুক্তি দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি। এমন প্রেক্ষাপটে সরকারের পক্ষ থেকে স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হচ্ছে। খোদ প্রধানমন্ত্রী ও সংসদনেতা শেখ হাসিনা ভারতের সঙ্গে ট্রানজিটের সুবিধার কথা তুলে ধরে গেল বুধবার জাতীয় সংসদে বলেছেন, বিশ্বায়নের যুগে আমরা নিজেদের দরজা বন্ধ রাখতে পারি না। আজ পৃথিবীটা গ্লোবাল ভিলেজ, একে অপরের ওপর নির্ভরশীল ব্যবসা-বাণিজ্য, যোগাযোগে। দরজা বন্ধ করে থাকা যায় না। এ বিষয়ে কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, প্রতিবেশী দেশের সঙ্গে…

Read More