- প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘের প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন
- কোটচাঁদপুরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- কেশবপুরে ভেজাল শিশু খাদ্য বিক্রির অভিযোগে ২ লাখ টাকা জরিমানা
- মেয়ের রুটি খাওয়ানোর ভিডিও ভাইরালের পর উদ্যোগ ইউএনওর, পড়াশোনার দায়িত্ব নিল উপজেলা প্রশাসন
- মধুপুরে চোর সন্দেহে ৭ বছরের শিশুকে বেঁধে নির্যাতনের অভিযোগ
- হেরোইন ও ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার
- যবিপ্রবির ৩০ শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদকের প্রাথমিকমনোনয়নে
- তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান
- ১৬ জেলায় উদ্যোক্তাদের দক্ষ করতে বাণিজ্য মন্ত্রণালয়ের বিশেষ প্রশিক্ষণ
- তারকাখচিত গ্রিনলিফের ৮ম আসর, আজীবন সম্মাননায় নূতন-মুনমুন
Author: স্টাফ রিপোর্টার
টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টানা ২৯ বছর ধরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে চলছে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা পাথরাইল ইউনিয়নের অলোয়া তারিনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। বিদ্যালয় ভবনে কোচিং বাণিজ্য, উপবৃত্তির আবেদনের নামে টাকা নেয়া, শিক্ষার্থী কমে যাওয়া, মাধ্যমিক পাশ করা পছন্দের ব্যক্তি টাঙ্গাইল পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর মো. ফারুক হোসেনকে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মনোনয়ন দেয়াসহ গুরুতর অসংখ্য শিক্ষা নৈরাজ্যের অভিযোগ রয়েছে ভারপ্রাপ্ত ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এরপরও উচ্চ আদালতে পদ বহাল রাখার মামলা করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন রথিন্দ্রনাথ সরকার কাজল নামের ওই শিক্ষক। পদটি বহাল রাখতে উচ্চ আদালতে নিজে বাদি হয়ে মামলা করে…
বাকৃবি প্রতিনিধি : ঐক্য, আস্থা ও সততার ব্রত নিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সাংবাদিকদের নতুন সংগঠন বাকৃবি প্রেসক্লাবের আত্মপ্রকাশ ঘটেছে। নতুন সংগঠনে ৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন সবুজবাংলাদেশ২৪ডটকমের নির্বাহী সম্পাদক ড. মো সহিদুজ্জামান ও সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক জনকন্ঠ পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রায়হান আবিদ। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মো. জাহিদ হাসান (দ্য ডেইলি সান), যুগ্ম সাধারণ সম্পাদক মো আশিকুজ্জামান (ইউএনবি), সাংগঠনিক সম্পাদক মো মিরাজ উদ্দিন ( দৈনিক স্বাধীন ভোর), কোষাধ্যক্ষ মো আসিফ ইকবাল (জাগো নিউজ), দপ্তর সম্পাদক আল আলিফ (দ্য ডেইলি পোস্ট)। কমিটিতে সদস্য হিসেবে আছেন মৌরি তানিয়া (সবুজবাংলাদেশ২৪ডটকম) কাজী ফারাহ…
বাসুদেব কুমার দাস শেরপুর, বগুড়া প্রতিনিধি আসন্ন ঈদুল আজহা উপলক্ষে জমে উঠেছে বগুড়া শেরপুর এর কোরবানির পশুর হাট। শেরপুর উপজেলার প্রায় আটটি হাট বাজারে উঠেছে কোরবানির গরু ও ছাগল। শেরপুর উপজেলার সবচেয়ে বড় কোরবানির হাট বসেছে বারোদুয়ারী হাটখোলায়, বিভিন্ন স্থান থেকে আসছে ক্রেতা, ব্যাপারি এবং বিক্রেতারা। হাটে গরু আমদানি বেশি হলেও ক্রেতা কিছুটা কম, খাজনা স্বাভাবিক। ক্রেতাদের আগ্রহ মাঝারি আকারের গরু, বড় আকারের ছাগল। হাটের মধ্যে ছাতিয়ানি গ্রাম থেকে আসা ক্রেতা নাজির উদ্দিন জানান, বাজেট কম তাই মাঝারি আকারের গরু কেনার পরিকল্পনা করছি। আবার রনবীর বালা গ্রামের গরু বিক্রেতা মোঃ আবু রায়হান রবি জানান, পশু খাদ্যের দাম অনেক বেশি, তাই…
তসলিমা নাসরিন ও টিকটকার মামুন। পুরোনো ছবি বিনোদন ডেস্ক টিকটকার প্রিন্স মামুনকে গ্রেপ্তার করা হয়েছে। লায়লা আক্তার ফারহাদকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। যা নিয়ে কদিন ধরেই তোলপার নেট দুনিয়া। চলছে আলোচনা-সমালোচনা। বিষয়টি নিয়ে নানা মন্তব্য করছেন নেটিজেনরা। কেউ লায়লার পক্ষে কেউবা মামুনের পক্ষে কথা বলছেন। আবার অনেকেই এড়িয়ে যাচ্ছেন। এবার এই ঘটনা নিয়ে মুখ খুলেছেন নির্বাসিত লেখক তসলিমা নাসরিন। বুধবার (১২ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন তসলিমা নাসরিন। যেখানে টিকটকার মামুনের পক্ষ নিয়ে শেয়ার করেছেন নানা কথা। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, প্রিন্স মামুনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রিন্স মামুন ছিল লায়লা আক্তারের জিগোলো। সেই…
ছবি সংগ্রহীত নিজস্ব প্রতিবেদক কনটেন্ট ক্রিয়েটর ইফতেখার রাফসান ওরফে রাফসান দ্য ছোট ভাইয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। অনুমোদনহীন ব্লু ড্রিংকস বাজারজাত করার জন্য এ পরোয়ানা জারি করা হয়। রাফসান দ্য ছোট ভাইয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক আলাউল আকবর। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ক্ষমতাপ্রাপ্ত খাদ্য পরিদর্শক মো. কামরুল হোসেন জানান, ব্লু ড্রিংয়ের কোনো অনুমোদন নেই। এমনকি ওষুধ প্রশাসনও জানে না এসব ওষুধ না পানীয়। সেই প্রেক্ষিতে ইফতেখার রাফসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। জানা গেছে, রাফসানের এই প্রতিষ্ঠানটির নাম মেসার্স ড্রিংকব্লু বেভারেজ। এটি কুমিল্লার বিসিক শিল্প নগরীতে অবস্থিত। প্রতিষ্ঠানটি মোড়কজাতকরণ নিবন্ধন না নিয়ে তাদের…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীদের লভ্যাংশের টাকা আত্মসাতের মামলায় অভিযোগ গঠনের বিরুদ্ধে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস হাইকোর্টে যাবেন বলে জানিয়েছেন তার আইনজীবী। বুধবার ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার ৪ নম্বর বিশেষ জজ সৈয়দ আরাফাত হোসেন। মুহাম্মদ ইউনূসের আইনজীবী আবদুল্লাহ আল মামুন বৃহস্পতিবার জানান, তারা হাইকোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। ঈদের পর অভিযোগ গঠনের আদেশের বৈধতা চ্যালেঞ্জ ও বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করবেন। রিট নাকি কোয়াশমেন্ট আবেদন করা হবে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সেটা রিট বা কোয়াশমেন্ট বা রিভিশন হতে পারে। দুদকের উপপরিচালক গুলশান আনোয়ারক প্রধান ২০২৩ সালের ৩০ মে ড. ইউনূসের বিরুদ্ধে এই মামলা…
নিজস্ব প্রতিবেদক বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেছেন, প্রধানমন্ত্রী আপনার সরকার লুটেরা ও টাকা পাচারকারীদের প্রতিনিধি। আপনার সরকারের মুখ ঢাকতেই আবারও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে নিয়ে বিষোদগার শুরু করেছেন। আপনার হুকুম পৃথিবীর সর্বত্র তামিল হবে না জেনে মাঝেমাঝেই বিষাক্ত গরল উদগীরণ করেন। প্রধানমন্ত্রী ভারত সফর থেকে শক্তি সঞ্চয় করে এসেছেন বলেও মন্তব্য করেন রিজভী। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে শেখ হাসিনা ২১শে আগস্টের বোমা হামলার মামলায় তারেক রহমানসহ ১৫ জন পলাতক রয়েছে বলে উল্লেখ করে এখন নাকি তাদের গ্রেফতারের চেষ্টা চালাবেন…
আন্তর্জাতিক ডেস্ক দক্ষিণ লেবাননে ইহুদিবাদী ইসরাইলের হামলায় হিজবুল্লাহর একজন সিনিয়র কমান্ডার শহিদ হওয়ার পর প্রতিশোধ নিতে ইসরাইলবিরোধী হামলার ‘পরিমাণ ও গুণগত মান’ ব্যাপকভাবে শক্তিশালী করার হুমকি দিয়েছে হিজবুল্লাহ। বুধবার হিজবুল্লাহর নির্বাহী পরিষদের চেয়ারম্যান শেখ হাশেম সাফিউদ্দিন এই হুঁশিয়ারি দিয়েছেন। খবর আরব নিউজের। হিজবুল্লাহর সশস্ত্র গোষ্ঠীটির এই নেতা বলেন, ইসরাইল যেন কান্নার প্রস্ততি নেয়। তাদের সেনাবাহিনীকে শিগগিরই ভয়ঙ্করভাবে জবাব দেওয়া হবে। শেখ হাশেম সাফিউদ্দিন হুঁশিয়ারি দিয়ে বলেন, এই পবিত্র রক্তপাতের পর আমাদের সুনির্দিষ্ট এবং অনিবার্য প্রতিক্রিয়া হবে এই যে, আমরা আমাদের অভিযানের তীব্রতা, শক্তি এবং বৈচিত্র্য বৃদ্ধি করব। কারা নিহত আবু তালিবের ভাই ও সন্তান ইহুদিবাদী শত্রু তার প্রমাণ দেখতে পাবে।…
নিজস্ব প্রতিবেদক এ বছরের পর আর টিকিট কালোবাজারি থাকবে না বলে আশ্বাস দিয়েছেন র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম। বৃহস্পতিবার (১৩ জুন) সকালে কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। আরাফাত ইসলাম বলেন, বেশ কিছুদিন ধরে টিকিট কালোবাজারি, ছিনতাইকারী, মলম পার্টির বিরুদ্ধে র্যাব কাজ করে আসছে। ঈদকে ঘিরে রেলস্টেশনে চুরি, ছিনতাই ও মলম পার্টিদের থেকে যাত্রীদের নিরাপদ রাখার জন্য র্যাবের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। এছাড়াও ঈদ যাত্রায় রেল স্টেশনে কোনো অভিযোগ থাকলে স্থাপিত র্যাবের সাপোর্ট সেন্টার/ অবজারভেশন পোস্টে অবহিত করার জন্য অনুরোধ জানান তিনি। যাত্রীদের প্রতি অনুরোধ জানিয়ে মিডিয়া উইং পরিচালক কমান্ডার বলেন,…
টাঙ্গাইল প্রতিনিধি ঈদকে কেন্দ্র করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ দেখা যায়নি। বুধবার (১২ জুন) রাতে পরিবহনের অতিরিক্ত চাপ ও এলেঙ্গা হতে বঙ্গবন্ধু সেতুপূর্ব অংশের বিভিন্নস্থানে ছোটখাটো দুর্ঘটনার কারণে ১৩ কিলোমিটার অংশে ধীরগতি থাকলেও রিপোর্টটি লেখা পর্যন্ত মহাসড়কে স্বাভাবিক গতিতে গাড়ি চলাচল করতে দেখা গেছে। বৃহস্পতিবার (১৩ জুন) সকাল ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ড, ভুঞাপুর লিঙ্ক রোড, সেতুপূর্ব এলাকায় কোনো যানজট দেখা যায়নি। ভোররাত থেকে সকাল পর্যন্ত মহাসড়কের ১৩ কিলোমিটার এলাকায় পরিবহনের ধীরগতি থাকলেও কোনো যানজট ছিল না। তবে সড়কে পরিবহনের চাপ বাড়তে পারে। এদিকে কোরবানি ঈদে পরিবারের সঙ্গে ঈদ করতে ঘরমুখো মানুষজন পরিবার-পরিজন নিয়ে ব্যক্তিগত যানবাহন, মোটরসাইকেল ও…